ফন্ট সাইজ:
থিম:
তোমার শহরে একলা বিকেল

পর্ব 1

লেখক: অরণি চৌধুরী

এলার্ট 🚫: কপি করা নিষিদ্ধ ❌
নাম : তোমার শহরে একলা বিকেল
লেখিকা :অরণি চৌধুরী
পর্ব : ১

কলেজ মাঠের এক কোণে প্রাচীন বটগাছটার নিচে দাঁড়িয়ে ক্রমাগত ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছিল অরণি। টানা ১৫ মিনিট ধরে অপেক্ষা করার পর মেজাজটা খিচে থাকাটাই স্বাভাবিক। হিয়াকে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটার কোনো সাড়াশব্দ নেই।

ঠিক তখনই কলেজগেটের সামনে এসে থামল একটি রিকশা। দ্রুত ভাড়া মিটিয়ে ভেতরের দিকে পা বাড়াল হিয়া। দূর থেকেই বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা অরণির রাগী ফেস দেখে আর দেরি করল না সে, একেবারে একছুটে এসে অরণির সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগল।

"আরে দোস্ত, সরি সরি! তুই তো জানিসই ঢাকা শহরের জ্যামের কথা। জ্যাম ঠেলে আসতে একটু দেরি হয়ে গেল..." হিয়া শ্বাস নিতে নিতে বলল।

অরণি বিরক্তি নিয়ে চোখ ছোট করে বলল, "হাঁ, জ্যাম তো শুধু তোর পথেই বসে থাকে। আমি তো যেন উড়ে উড়ে চলে আসি, তাই না?" সত্যিটা বললে হয় ঘুম থেকে উঠতে লেট করেছিস তুই আজকেও।

"আরে দোস্ত, রাগ করিস না তো! শোন, তোকে এত তাড়াতাড়ি কেন ডেকেছি জানিস? নেক্সট উইকে আমাদের কলেজের সেকেন্ড ইয়ারদের ফেয়ারওয়েল।"

অরণি কিছু বলার আগেই হিয়া বেশ উত্তেজিত গলায় যোগ করল, "নবীন বরণের সময় তুই আমাকে শাড়ি পরতে দিসনি, কিন্তু এবার আর কোনো অজুহাত চলবে না! এবার তোকে শাড়ি পরতেই হবে। আর শোন... কালচারাল প্রোগ্রামে আমি গানে তোর নাম দিয়ে দিয়েছি।"

কথাটা শুনতেই অরণির চোখ ছানাবড়া, "কী বললি? গানে আমার নাম দিয়েছিস মানে? এসব তুই কী বলছিস হিয়া! তুই খুব ভালো করেই জানিস মানুষের সামনে আমি গান গাইতে গেলে কতটা অস্বস্তি লাগে। তাও এমন করলি কেন?"

হিয়া অরণির দুহাত ধরে হালকা হেসে বলল, "আরে, মানুষ কি আর জন্ম থেকেই সবকিছু পারে? চেষ্টা করলেই তো হয়। তোর গলার সুর এত মিষ্টি, এত ভালো গান গাস তুই, অথচ সেটা কেউ জানবে না? আমি চাই তুই এবার নিজের ভীতি কাটিয়ে সবার সামনে আয়। আর শোন, এইসব বাদ দে চল ক্লাসে যাই দেরি হয়ে যাচ্ছে।

অরণি দীর্ঘশ্বাস ফেলে হিয়ার পিছু পিছু হাঁটতে লাগল। অরণি স্বভাবগতভাবে চঞ্চল হলেও অচেনা মানুষ বা ভিড়ের সামনে নিজেকে জাহির করতে বরাবরই সংকোচবোধ করে। অন্যদিকে হিয়া একদম উল্টো—চটপটে, প্রাণবন্ত এবং যেকোনো মানুষের সাথে নিমিষেই মিশে যাওয়ার অদ্ভুত এক দক্ষতা আছে তার। হিয়ার বাবা জিহাদ সাহেব আর অরণির বাবা সামাদ চৌধুরী পুরনো বন্ধু, আর সেই সুবাদেই ছোটবেলা থেকেই ওদের এই গভীর বন্ধুত্ব।

অরণি পরিবারের সবচেয়ে ছোট আর সবার আদরের। সামাদ চৌধুরী আর আরহাম চৌধুরী—দুই ভাইয়ের যৌথ পরিবার। বড় ভাই সামাদ চৌধুরীর দুই ছেলে ও এক মেয়ে; বড় ছেলে ইমন চৌধুরী বাবার সাথে পারিবারিক বিজনেস সামলায়, মেজো ছেলে নাদিম চৌধুরী অনার্স চতুর্থ বর্ষে আর ছোট মেয়ে ইলমা পড়ে ফার্স্ট ইয়ারে।

আর অরণির বাবা আরহাম চৌধুরীর দুই সন্তান। বড় ছেলে অয়ন—যে নাদিমের সাথে একই কলেজে অনার্স চতুর্থ বর্ষে পড়ে, আর ছোট মেয়ে অরণি, যে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পা দিয়েছে। পরিবারের অঢেল ভালোবাসা পেলেও লোকলজ্জা আর জড়তা যেন অরণির চিরদিনের সঙ্গী।

ক্লাস শেষ হয়েছে বেশ কিছুক্ষণ। অরণির ইচ্ছে ছিল না, কিন্তু হিয়া এক প্রকার জোর জবরদস্তি করেই তাকে গানের রিহার্সালে নিয়ে গেছে। অরণির অস্বস্তিটা মন থেকেই দূর হচ্ছিল না; অপরিচিত বা অনেকের সামনে নিজেকে প্রকাশ করার এই ভীতিটা তার বহু পুরোনো। কিন্তু হিয়ার একগুঁয়েমির কাছে হার মানতেই হলো।

রিহার্সাল শেষ করে কলেজ থেকে বের হয়ে আসলো দুজন। অরণি দেখলো গেটের সামনে তার জন্য বাসার গাড়ি অপেক্ষা করছে।‌ হিয়ার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি যেতে দেখে হিয়া ও একটা রিক্সা ডেকে উঠে বসলো। হিয়া চাইলেই বাসার গাড়ি করে চলাচল করতে পারে। কিন্তু হিয়ার কাছে ভালো লাগেনা। তার কাছে মনে হয় খোলা আকাশের নিচে রিকশায় বসে চলাচল করাটা বেশি সুন্দর। আর অরণি চাইলেও বাড়ির গাড়ি ছাড়া চলাচল করতে পারে না। কারণ তার বাড়ি থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বাড়ির গাড়ি ছাড়া যেন ঘর থেকে বের না হয়।

বেশি দেরি করতে হয়নি, অল্প কিছুক্ষণের মধ্যেই চৌধুরী বাড়ির সামনে গাড়ি এসে থামল।

গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকে অরণি দেখল সোফায় বসে জমিয়ে আড্ডা দিচ্ছে তার দুই ভাই—অয়ন আর নাদিম। অরণিকে দেখেই অয়ন ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, "কীরে, আজকে কলেজ থেকে ফিরতে এত দেরি হলো যে?"

অরণির মুখটা এমনিতেই ভার হয়ে ছিল। ব্যাগটা সোফায় রেখে মন খারাপের সুর তুলে বলল, "আর বলো না ভাইয়া! কালকে কলেজে যাইনি বলে হিয়া সুযোগটা সুন্দর কাজে লাগাল। অরিয়েন্টেশন প্রোগ্রামে নাকি গানে আমার নাম দিয়ে দিয়েছে! ক্লাস শেষে ওটারই প্র্যাকটিস ছিল।"

কথাটা শুনে নাদিম দাতেঁ মিটিমিটি হেসে বলল, "ও আচ্ছা! ভালোই তো করেছে হিয়া। মেয়েটা অন্তত একটা কাজের কাজ করেছে!"

নাদিমের টিপ্পনি শুনে অরণির মাথায় রক্ত চড়ে গেল। সোফা থেকে একটা কুশন তুলে সম্পূর্ণ শক্তিতে ছুড়ে মারল নাদিমের দিকে, "তুমি একদমই কোন কথা বলবে না নাদিম ভাইয়া!"

নাদিম বেশ কৌশলে কুশনটা বাতাসে ক্যাচ ধরে ফেলল। তারপর হেসেই চেঁচাতে লাগল, "মা! ছোটমা! দেখে যাও তোমাদের গুণধর মেয়ের কান্ড!"

তিন ভাইবোনের এই চ্যাঁচামেচিতে ঘর থেকে বের হয়ে এলেন রুবিনা চৌধুরী ও জাইমা চৌধুরী। অরণি আর এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে রুবিনা চৌধুরীর আঁচল ধরে দাঁড়াল, "দেখো না বড়মা, তোমার মেজো ছেলে আমাকে অহেতুক ক্ষ্যাপাচ্ছে!"

দুই মা-ই মেয়ের অভিযোগ শুনে হেসে ফেললেন। জাইমা চৌধুরী আদুরে গলায় জিজ্ঞেস করলেন, "কী নিয়ে এত ঝগড়া হচ্ছে, শুনি?"

অয়ন সোফায় গা এলিয়ে দিয়ে বলল, "আরে মা, ওর নাম নাকি কলেজে গানে দেওয়া হয়েছে। তাই নিয়ে মহাশয় রেগে বোম হয়ে আছেন। আর তাকে উসকে দিতে নাদিম তো আছেই!"

জাইমা চৌধুরী অবাক হয়ে বললেন, "এখানে রাগ করার কী হলো? এ তো খুব ভালো কথা!"

অরণি অভিমানী গলায় বলল, "মা, তোমরা তো জানোই আমি সবার সামনে দাঁড়িয়ে গান গাইতে পারি না। আমার ভয় করে।"

রুবিনা চৌধুরী অরণির মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, "বোকা মেয়ে, এটা নিয়ে মন খারাপ করে? একটু চেষ্টা করলেই সব পারবি তুই।"

পাশ থেকে নাদিম ফোড়ন কাটল, "আরে মা, ওকে বলে লাভ আছে? গোবর ভর্তি মাথায় কি আর এসব কথা ঢুকবে?"

"তুমি একটা..." নাদিমের দিকে রাগ আর অপমানের এক তীব্র দৃষ্টি হানল অরণি। আর কোনো কথা না বাড়িয়ে, দুপধাপ পা ফেলে সে সোজা দোতলায় নিজের ঘরের দিকে চলে গেল।

পেছন থেকে ভাইদের হালকা হাসির শব্দ পাওয়া গেলেও অরণি আর পিছনে ফিরে তাকালো না। সোজা নিজের রুমে চলে গেল।

আজ শুক্রবার। ছুটির দিন হওয়ায় চৌধুরী বাড়ির কারও কোনো তাড়া নেই। সূর্য অনেকটাই উপরে ওঠার পর সবাই এক এক করে ডাইনিং টেবিলে এসে জড়ো হলো নাস্তা করার জন্য।

টেবিলে খাবার ছড়ানোর মাঝে অরণিকে সামনে পেয়ে আরহাম চৌধুরী মৃদু হেসে জিজ্ঞেস করলেন, "পড়াশোনা কেমন চলছে, মামণি? কোনো রকম সমস্যা হচ্ছে না তো?"

অরণি এমনিতেই বাবার একটু বেশিই আদরের। বাবার কথায় সে চটপট উত্তর দিল, "আলহামদুলিল্লাহ আব্বু, একদম ভালো চলছে।"

ঠিক তখনই ডাইনিংয়ের প্রধান চেয়ারে বসা সামাদ চৌধুরী অরণির দিকে তাকিয়ে স্নেহভরা কন্ঠে বললেন, "সত্যিই তো কোনো অসুবিধা হচ্ছে না তো, মা?"

অরণি মাথা নেড়ে বলল, "না বড় আব্বু, কোনো সমস্যা নেই।"

কথাটা শেষ হতেই পরিবারের বড় ছেলে ইমন কফিতে চুমুক দিতে দিতে বলে উঠল, "কীরে অরণি, শুনলাম নাকি তুই অরিয়েন্টেশন প্রোগ্রামে গানে নাম দিয়েছিস?"

অরণি কিছু বলার আগেই পাশ থেকে নাদিম ফোড়ন কেটে বলল, "আরে, ওর মতো ভীতু কি নিজে থেকে নাম দেবে নাকি? দিয়েছে তো ওর বান্ধবী হিয়া!"

ইমন নাদিমের কথায় কান না দিয়ে অরণির চোখের দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, "যে-ই দিয়ে থাকুক অরণি... আমার মনে হয় এবার তোর অতীতটা ভুলে নতুন করে সবকিছু শুরু করা উচিত।"

ইমনের শেষ কথাটা শুনতেই পুরো ডাইনিং টেবিলে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। যেন আচমকা কেউ পুরো ঘরের আবহাওয়া বদলে দিল। চৌধুরী বাড়ির সবাই জানে অরণি কেন নিজেকে সবার সামনে সেভাবে প্রকাশ করতে পারে না, কেন তার এই তীব্র জড়তা। এই বিষয় নিয়ে সচরাচর কেউ অরণির সামনে কথা বলে না। নীরবতা দীর্ঘ হওয়ার আগেই নাস্তা শেষ করে যে যার ঘরের দিকে পা বাড়াল।

নিজের ঘরে এসে জানালার পাশে বিষণ্ন হয়ে বসে ছিল অরণি। ঠিক তখনই ঘরে ঢুকলো তার ইলমা আপুই। অরণির পাশে এসে শান্ত হয়ে বসে জিজ্ঞেস করল, "কীরে, তোর কি মন খারাপ?"

অরণি ইলমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, "না আপু, মন খারাপ না... একটু ভয় করছে শুধু।"

ইলমা নরম করে অরণির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, "দেখ, অতীতে কী হয়েছে আর কী হয়নি—ওসব নিয়ে বসে থাকলে চলে? অতীত ভুলে তোকে সামনে এগিয়ে যেতে হবে, অরণি। অন্তত আমাদের সবার কথা ভেবে হলেও তোকে চেষ্টা করতে হবে।"

অরণি মৃদু হেসে বলল, "আপু, আমি চেষ্টা করছি..."

এরপর আর অতীতে ফিরে না গিয়ে দুই বোন মিলে গল্পে মেতে উঠল।

অন্যদিকে, শহরের এক অভিজাত বাড়ির বিশাল এক আধুনিক বেডরুম। সেখানে উপুড় হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এক তরুণ। লম্বায় প্রায় ছয় ফুট, পরনে হালকা পোশাক আর কোমর অব্দি ঢাকা একটি ব্ল্যাঙ্কেট। কালো কুচকুচে চুলগুলো বেশ অগোছালো হয়ে কপাল আর ঘাড়ে এসে পড়েছে। ঘুমন্ত অবস্থায় তাকে দেখতে অদ্ভুত নিষ্পাপ আর শান্ত লাগছে।

ঠিক তখনই দরজায় হালকা শব্দ করে রুমে প্রবেশ করল ২৫-২৬ বছরের এক যুবক। লম্বায় সে ৫ ফুট ৯ ইঞ্চির মতো, গায়ের রং শ্যামলা আর চুলগুলো খুব সুন্দর করে পরিপাটি করে আঁচড়ানো। রুমে ঢুকেই ছেলেটি বিছানার পাশের সাইড টেবিল থেকে পানির জগটা হাতে নিল। এরপর কোনো রুপ আগাম বার্তা ছাড়া ঘুমন্ত তরুণটির মুখে একছিটে ঠান্ডা পানি ছিটিয়ে দিল!

মুখে পানি পরতেই আচমকা ধড়ফড় করে উঠে বসল তরুণটি—আরিয়ান! চোখে বিরক্তি আর রাগ নিয়ে সামনে তাকাতেই দেখল ছোট ভাই হিয়ান হাতে জগ নিয়ে মিটিমিটি হাসছে। আরিয়ানের আর বুঝতে বাকি রইল না কী ঘটেছে তার সাথে।

বিছানা থেকে নেমে আরিয়ান যেই না হিয়ন কে ধরতে গেল, অমনি হিয়ান উল্টো দৌড় দিল!

"আজ তোকে আমি দেখাচ্ছি!" আরিয়ান চিৎকার দিয়ে পিছু নিল। দুই ভাই মিলে পুরো বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু করে দিল।

তাদের এভাবে সকাল-সকাল দৌড়াদৌড়ি করতে দেখে ড্রয়িংরুম থেকে অনিমা খান ডেকে উঠলেন, "কী করছিস তোরা দুজন সকাল সকাল? বাড়িটা কে তো মাথায় তুলে ফেলেছিস"

মায়ের গলার আওয়াজে দুজনই এক জায়গায় থমকে দাঁড়াল। আরিয়ান রেগে গিয়ে বলল, "মম দেখো না! আমি ঘুমাচ্ছিলাম, আর তোমার এই গুণধর ছোট ছেলে এসে সোজা আমার মুখে পানি ঢেলে দিল!"

বড় ভাইয়ের কথা শুনে হিয়ান সাথে সাথে নিরীহ মুখ করে বলল, "মম, ব্রো একদম মিথ্যা বলছে! আমি তো শুধু ব্রোকে ডাকতে গিয়েছিলাম।"

আরিয়ান ভ্রু কুঁচকে এগিয়ে এসে বলল, "তবে রে! দাঁড়া, আমি মিথ্যা বলছি নাকি তুই মিথ্যা বলছিস দেখাচ্ছি!"

আরিয়ানের ধমক শুনে তার থেকে বাঁচতে হিয়ান এক প্রকার দৌড়ে পালালো। দুই ভাইয়ের এই নিত্যদিনের খুনসুটি দেখে অনিমা খান হেসেই ফেললেন। তারপর বললেন, "হয়েছে, এবার থাম তোরা দুজন। যা, ফ্রেশ হয়ে আয়। আমি টেবিলে নাস্তা দিচ্ছি।"

মায়ের কথায় আরিয়ান আর বেশি কথা বাড়াল না। গম্ভীর মুখে একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হওয়ার জন্য নিজের রুমের দিকে পা বাড়ালো। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে হাজির হলো সবাই। আরিয়ান এর বাবা জাহিদ খান এসে বসলেন খাবার টেবিলে। অনিমা খান এক এক করে টেবিলের উপর নাস্তা সাজিয়ে রাখছেন। সকালে নাস্তা করে যে যার মত চলে গেল।

আরিয়ান খান বাড়ির বড় ছেলে বয়স ৩০ হবে। রাগী গম্ভীর একটা মানুষ। রাগ সবসময় নাকের ডগায় থাকবে। বাইরে মানুষের সামনে গম্ভীর হলেও বাড়ির ভিতর একদমই শান্ত। বর্তমানে বাবার বিজনেসের পাশাপাশি নিজের আলাদা বিজনেস চালাচ্ছে। হিয়ান খান বাড়ির ছোট ছেলে পড়াশোনা শেষ করে বাবার সাথে বিজনেসে হাত দিয়েছে আরিয়ান এর বিপরীতমুখী হিয়ান। সব সময় বাড়িকে হাসি খুশিতে মাতিয়ে রাখে তার চঞ্চলতা দিয়ে।

চলবে.......!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন