আব্বু আমি মরে যাবো কিন্তু যে ছেলে রাতে কুত্তা চুরি করে তাকে বিয়ে করতে পারবো না!”
-”তুই আমায় কুত্তা চোর বললি।এখন তো তোকেই আমি বিয়ে করবো!”
মেয়েটা নাক মুখ কুঁচকে বললো”--আমি মরে যাবো তবুও তোর মতো কুত্তা চোর কে বিয়ে করবো না। যে ছেলে রাত হলেই পাড়ার কুত্তা চুরি করে তাকে বিয়ে করবো আমি?নো নেভার,আব্বু তুমি কিছু বলো তোমার বোনের ছেলেকে!”
“--মামু আমাকে জোর করে এই বিয়ের আসরে বসিয়েছো না।এখন বিয়ে না করে আমি উঠবো না মানে উঠবো না।বিয়ে তো আমি এই ছাগলী কেই করবো!
বিয়ে শব্দ টা সেই ছোট বেলা থেকে নাওমির জন্য বেশ শখের ছিলো।যেমনটা প্রতিটা মেয়ের থাকে তেমনি শখ আর স্বপ্ন তার ও ছিলো। কিন্তু নাওমির আশা,ভরসা টা আবার একটু বেশিই ছিলো।বিয়ের পর এই টা করবে সেটা করবে। হাসবেন্ড নিয়ে ঘুরবে ফিরবে আরো কত কি?কিন্তু এই সব আশায় এক বালতী জল তখনি পড়ল যখন নিজের বর বেশে নিজের জন্ম জন্মের শক্র “তালহা সিকেন্দার” কে দেখে চোখ কপালে।নাওমি কল্পনা জল্পনায় এই জল টা আর কেউ না বরং তার বাবাজান আর ফুপি জান ঠেলেছে।এই তালহা কে ছোট বেলা থেকেই সহ্য করতে পারে না নাওমি।এর পেছনে অবশ্য রয়েছে বেশ বড়সড় কারণ সমূহ।সেসব থাক,নাওমি কে যে বউ রূপে দেখে তালহা বেহত খুশি সেটা কিন্তু দাহা মিথ্যে কথা।
নাওমি আর তাহলার শত্রুতা তাদের জন্মের আগ থেকেই যেন ছিলো।কে আগে পেট থেকে বের হবে এই নিয়ে মহা যুদ্ধ চলেছিলো ওদের মাঝে।
সম্পর্কে তালহা নাওমির ফুফাতো ভাই। কিন্তু সরাসরি তাদের সাপ আর বেজি’র মতো সম্পর্ক।কেউ কাউকে দু চোখে সহ্য করতে পারে না।ওই যে থাকে না জানে জিগার বন্ধু, কিন্তু এরা হচ্ছে জানে জিগার শক্র!
ওদের মাঝে ভালো মুখ কখন কথা হয়েছে কি না সেটাতে সন্দেহ রয়েছে। কিন্তু এদের ঝগড়া কে নিয়ে একটুও মাতেন না এদের পরিবার। নাওমির বাবা জানা অর্থাৎ এনামুল কবির নিজের মেয়ে কে অনেক ভালো বাসেন।ছোট বেলায় নাওমি তার মা কে হারিয়েছে।তার বোন, অর্থাৎ তালহার আম্মু আরুশি বেগম নাওমি কে ছোট বেলা থেকে বড় করেছেন।মেয়েকে বেশি দূরে বিয়ে দিবেন না বলেই নিজের আপন বোনের ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছিলেন।ওনারা জানতেন তারা যদি আগ থেকে জানে ওদের বিয়ে হচ্ছে তবে দুনিয়া উল্টে পাল্টে গেলেও বিয়ে করবে না।
তাই তারা একটা প্ল্যান করে ওদের না জানিয়ে বিয়ে ঠিক করলেন।
নাওমির নিজের বাবাজানের উপর পুর্ন বিশ্বাস ছিলো যার কারণে ছেলে কে বা কি করে এই বিষয়ে কিছুই জিজ্ঞেস করে নি।আর কথা রইলো তালহা’র সে তো বাপু খাবার দাবার খেয়ে চুপচাপ নিজের ঘরে আরামের ঘুম দিচ্ছিলো।সেজানতোই না আজ তার বিয়ে।
কিছু সময় আগেই তার মামা ওকে কান টেনে তুলে বিয়ের শেরোয়ানি পড়িয়ে বলল
“আজ তোর বিয়ে।”
মেয়েদের হঠাৎ হঠাৎ বিয়ে হয় কিন্তু ঘুম ভেঙে যখন একজন ছেলে জানতে পারে তার বিয়ে তখন তার মনের অবস্থা কেমন হবে? অবশ্য খারাপ হবে না। কিন্তু তালহা বিহ্বল ছিলো,সে এখন বিয়েকে রাতে চাইছিলো না।মামা তাকে জোড় করে নিয়ে এলো। কিন্তু যখনি বউ রূপে নাওমি কে দেখলো তখনি ও রেগে যায়।নিজের চরম শক্র নাওমি কে সে বিয়ে করবে না।
নাওমির ও একি অবস্থা, সে তালহাকে একদমই আশা করেনি।
বর্তমান
তালহার কথায় নাওমি রেগে গিয়ে ওর চুল টেনে ধরে রাগান্বিত কন্ঠে বলল
তোর সাহস তো কম না তালহা’র বাচ্চা মালহা আমাকে ছাগলী বললি?তোকে তো আমি!”
তালহা ও একি ভঙিমায় নিজের হাতা গোটাতে গোটাতে শুধালো
“কি করবি তুই?তোকে তো শুধু ছাগলী বলছি তুই তো আস্ত একটা পাগলী। ড্রেনে পচা মুল, ওই যে গু লেগে থাকে না সেটা তুই।তোকে বিয়ে করতে আমার বইয়েই গিয়েছে।”
নাওমি এবার নিজের বউ আসন ছেড়ে উঠে দাঁড়ালো। নাকের পাটা ফুলিয়ে শুধালো
“আর তোকে কি আমি বিয়ে করার জন্য বসে আছি।তোর তো সাত জন্মের কপাল যে আমাকে তোর বউ রূপে দেখছিস।নাহলে তোর মতো কুত্তা কে কিস করা ছেলে রে আমি নাওমি কবির বিয়ে করবো সেটা তো ভাবতেই বমি পায় আমার।”
।
দেখ নিকাম্মির বাচ্চা,একদম আমার শেরু কে কুত্তা বলবি না।ও আমার জান,আর কি বললি আমি কুত্তা কে কিস করি দেখে তোর বমি পায় তাই না।এখন তোকে কিস করবে!”
এই বলেই তালহা সোজা স্টেজে উঠে গেলো।পুরো বিয়ে বাড়ি ভরতি মানুষের সামনে নাওমির বাম গালে নাজের ঠোঁট রেখে দিলো।কি ভাবছেন কিস করছে সে?উহুম বরং নিজের ধারালো দাঁত দিয়ে দিয়েছে কামড়।নাওমি চোখ মুখ ব্যথায় কুঁচকে দিলো সোজা এক লাথি মেরে তালহার পেটে।তালহা সরতে না সরতেই নাওমি গিয়ে ওর চুল টেনে ধরল।আর মুখ দিয়ে গালি ছুড়তে লাগল
“হারামি বদমাইশ ছোকড়া।আমাকে তুই কামড় দিচ্ছিস।তোর ওই কুত্তা মার্কা মুখ দিয়ে তোকে আজ আমি টাকলা করে ফেলবো।কুত্তা আহহ!”
তালহা একহাত দিয়ে নাওমি কে ছাড়ানোর চেষ্টা করছে তো অন্য হাত দিয়ে নাওমির লেহেঙ্গার ফাঁক দিয়ে ওর কোমরে দু আঙুল পিষে দিচ্ছে।বলতে গেলে চিমটি কাটছে সে।নাওমি চেঁচিয়ে উঠল কিন্তু তালহার চুল ছাড়ল না
“ছাড় বলছি ছাড় বদমাইশ!”
তালহা ছাড়ল না।নিজের চুল ছাড়াতে ছাড়াতে শুধালো
“তুই ছাড় আমায় নাহলে আরো জোরে দিবো।”
“আহহ,মরে যাবো কিন্তু তোরে আজ টাকলা না বানিয়ে আমি ছাড়বো না।কুত্তা চোর।”
বিয়ে বাড়িতে এক তুমুল কান্ড।বর আর কনে মিলে মারামারি করছে একে অপরের সাথে।নাহ এ কোনো মারামারি না বরং খাটি বাংলায় বললে বলা হবে সোজা চুলাচুলি করছে।বর টানছে কনের চুল আর চিমটি কাটছে।আর কনে?সে তো ভাই আরেকজিনিস,ওনি নিজের হবু বরের চুল টেনে ছিড়ায় ব্যস্ত।বিষয়টা যেমন শুনতে অবাক লাগছে ঠিক তেমনি তাদের দেখতেও অবাক লাগছে।কনে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে”কুত্তা চোর বর কে বিয়ে করবে না”আর বর এবার বেঁকে বসেছে সে তো এই অপবাদ কারীনি কেই এখন বিয়ে করবে।এতে জান গেলে যাক,কোনো সমস্যা নাই।সবাই একদম থ মেরে আছে।আরুশী বেগম এবার আর থাকতে পারলেন না।ওনি রাগে ক্ষোভে গজগজ করে পায়ের স্যান্ডেল খুলে হাতে তুললেন। বিড়বিড় করে বললেন
“এতো বছরের তৈরি করা মান ইজ্জত আজ এই দুইটায় মাটিতে মিশিয়ে দিলো।লোকজন কিভাবে হাসছে।এদের দুইটারে তো আমি..”
ওনি জুতো হাতে ওদের মারতে এগিয়ে যাচ্ছিলেন তখনি এনামুল কবির গম্ভীর গলায় নিজের বোন কে ডাকলেনআরশী দাড়া!”
আরশী বেগম চাইলেন ভাইয়ের দিকে।নত মস্তকে দাঁড়িয়ে সে শুধালো
“ভাইজান কি যে লজ্জার বিষয় এই দুইটা আজ যা তা করছে।”
“আজ ওদের বিয়ে আজ ওদের গায়ে হাত তুলবে না তুমি।”
“কিন্তু ভাইজান দেখছেন তো কেমন করছে এরা।আমার মনে হয় না আজ এই বিয়েটা হবে।ইশ কত শখ করেছিলাম এদের এক করবো। কিন্তু ভুলেই গিয়েছিলাম এই দুইটা যে এক মুহুর্তেও এক সাথে টিকে না। কি যে হবে এইবার।”
আরুশী বেগম চিন্তিত হয়ে পড়লেন।তাকে চিন্তিত হতে দেখে এনামুল কবির শান্ত কন্ঠে বললেন
“ওদের বিয়ে হবে আর আজকেই হবে।কিভাবে এরা বিয়ে না করে সেটা আমি ও দেখবো।”
“বদমাইশ মাইয়া আমাকে এই বয়সেই টাকলা বানিয়ে দিয়েছে।আমি তোরে কেটে কুচি কুচি করে পেঁয়াজ বানামু!ছাড় আমার চুল ছাড়।”
তালহার বেশ কয়েকটা চুল ইতি মধ্যে নাওমি ছিঁড়ে ফেলেছে। কিন্তু ছাড়ার কোনো নাম নেই।নাওমি ও একি কন্ঠে বলল
“তুই আগে ছাড়,আমাকে চিমটি দিচ্ছিস কেনো?ছাড় কুত্তা।তোরে কে বলছিলো এইখানে বর সেজে আসতে?আমি বলছিলাম নাকি?”ভাগ এখন।”
(লেখাটা কেমন হয়েছে ভুল হলে মাফ করবেন)
মেয়েদের হঠাৎ হঠাৎ বিয়ে। কিন্তু এই সব আশায় এক বালতী জল তখনি পড়ল যখন নিজের বর বেশে নিজের জন্ম জন্মের শক্র “তালহা সিকেন্দার” কে দেখে চোখ কপালে।নাওমি কল্পনা জল্পনায় এই জল টা আর কেউ না বরং তার বাবাজান আর ফুপি জান ঠেলেছে।এই তালহা কে ছোট বেলা থেকেই সহ্য করতে পারে না নাওমি।এর পেছনে অবশ্য রয়েছে
বিয়ে শব্দ টা সেই ছোট বেলা থেকে নাওমির জন্য বেশ শখের ছিলো।যেমনটা প্রতিটা মেয়ের থাকে তেমনি শখ আর স্বপ্ন তার ও ছিলো। কি
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান