ফন্ট সাইজ:
থিম:
কবিতার ঘর

৯ম পর্ব

লেখক: Anu

মনের কথা"

কাউকে বলা হয়নি 

রাত জেগে কতবার 

তোমার নাম ধরে ডেকেছি। 

বালিশটা জানে 

চোখের জলের হিসেব 

কতটা নোনা ছিল রাতগুলো। 

সবাই দেখে হাসিটা 

কেউ দেখে না ফাটলটা 

যেটা বুকের ঠিক মাঝখানে। 

তুমি চলে যাওয়ার পর 

আয়নাটাও মিথ্যে বলে 

"তুই ভালো আছিস"। 

আমি ভালো নেই 

একটুও ভালো নেই 

শুধু বেঁচে আছি 

তোমাকে ভোলার অভিনয় করে। 

চায়ের কাপে চুমুক দিই 

তোমার ঠোঁটের স্পর্শ খুঁজি 

সব ফাঁকা, সব শূন্য। 

যদি কখনও ফিরে আসো 

দরজাটা খোলাই থাকবে 

আর যদি না আসো 

তাও খোলাই থাকবে... 

কারণ অপেক্ষারও একটা অভ্যেস হয় 

আর আমি সেই অভ্যেসে 

তোমাকে ছাড়াই বাঁচতে শিখে গেছি।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৯ম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন