*উপন্যাস : তোমার নামে সন্ধ্যা*
*লেখিকা : মরিয়ম আক্তার সুকন্যা*
*পর্ব : ১৮ -
_সকাল ৮টা। ডাইনিং টেবিল।_
সবাই খেতে বসছে। কিন্তু _ফারিয়া_ নাই।
_ফারিয়ার মা:_ "ফারিয়া!! নিচে আয় মা খেয়ে যা।"
_১ মিনিট পর।_
_ফারিয়া:_ মাথা নিচু করে নেমে এসে চুপচাপ বসে পড়লো। চুল দিয়ে গাল ঢেকে রাখছে।
_আরাফ:_ খাওয়া থামিয়ে ফারিয়ার দিকে তাকালো।
"তোকে কে মেরেছে? তোর গাল লাল কেন?"
_ফারিয়া:_ "আ... আমি পড়ে গেছি। তাই গালে ব্যথা পাইছি।"
_আরাফ:_ রেগে গিয়ে বললো,
"মিথ্যা বলবি না। স্পষ্ট বোঝা যাচ্ছে গালে পাঁচ আঙুলের দাগ।"
_ফারহান:_ চামচ রেখে দাঁড়িয়ে গেল।
"কে মেরেছে বল ফারিয়া?"
_ফারিয়া:_ কেঁপে উঠে দাঁড়ালো। চোখে পানি।
"নিলিমা আপু... নিলিমা আপু আমাকে মেরেছে।"
পুরো ডাইনিং রুমে পিনপতন নীরবতা।
_ফারহান:_ চিল্লায়ে বললো,
"নিলিমা!! নিচে আয়।"
_৩০ সেকেন্ড পর।_
_নিলিমা:_ নেমে এসে বুক ফুলিয়ে দাঁড়ালো।
"হ্যাঁ আমি মারছি। তাতে কি?"
_ফারহান:_ "তুই ওকে মারলি কেন?"
_নিলিমা:_ ফারহানের দিকে আঙুল তুলে বললো,
"কারণ ও তোমাকে চায়। কিন্তু তুমি শুধু আমার।
ফারহান তুমি শুধু আমার। আমি তোমাকে ভালোবাসি।"
_ফারহান:_ রাগে কাঁপতেছে।
"আমি তোর না নিলিমা। আমি তোর কেউ না।
আমি ফারিয়াকে ভালোবাসি। Faria is my heart।
তুই ওর গায়ে আরেকবার হাত দিলে আমি তোকে এই বাসা থেকে বের করে দিবো।"
_নিলিমা:_ থাপ্পড় খাওয়ার মতো চমকে গেল।
চোখে পানি নিয়ে বললো,
"তোমরা সবাই... সবাই আমার সাথে এমন করলা?"
বলে দৌড়ে উপরে চলে গেল। দরজা জোরে লাগানোর শব্দ।
_আরাফ:_ ফারিয়ার কাছে গিয়ে বললো,
"ঠিক আছিস তুই?"
_ফারিয়া:_ মাথা নাড়লো।