*উপন্যাস : তোমার নামে সন্ধ্যা*
*লেখিকা : মরিয়ম আক্তার সুকন্যা*
*পর্ব : ৩৬
_সকাল ৮টা। ফারহান-ফারিয়ার রুম।_
অফিসে লেট হয়ে যাচ্ছে। _ফারহান_ টাই বাঁধতে বাঁধতে ঘামতেছে।
_ফারিয়া:_ দৌড়ে এসে বললো, "আস্তে। আমি বেঁধে দিচ্ছি।"
ব্যাগ গুছিয়ে দিলো। পানির বোতল, টিফিন সব ঢুকিয়ে দিলো।
হঠাৎ _ফারহান_ পিছন থেকে ফারিয়ার কোমর জড়িয়ে ধরলো।
_ফারহান:_ গালে একটা চুমু দিয়ে বললো, "আমার কেয়ারিং বউ।"
তারপর কপালে লম্বা কিস দিয়ে বললো,
"তুমি না থাকলে আমি অফিসই করতে পারতাম না।"
ব্যাগ কাঁধে নিয়ে দরজার কাছে গিয়ে আবার ফিরে এসে বললো,
"আই লাভ ইউ বউ। তাড়াতাড়ি আসবো।"
বলে চলে গেলো।
_১০ মিনিট পর।_
_রফিক সাহেবের ওয়াইফ মানে ফারহানের মা_ রুমে আসলো।
ফারিয়া তখনও বিছানা গুছাচ্ছে।
_ফারহানের মা:_ ফারিয়ার মাথায় হাত বুলিয়ে বললো,
"মা রে... তুই না থাকলে যে আমার ছেলের কি হতো।
ছেলেটা অগোছালো ছিলো। তুই আসার পর একদম মানুষ হয়ে গেছে।"
_ফারিয়া:_ লজ্জা পেয়ে বললো, "কি যে বলো ছোট মা
_ফারহানের মা:_ ছোট মা না। এখন থেকে মা ডাকবি।
আর শোন, ফারহানকে একটু চোখে চোখে রাখিস। ও রাগি কিন্তু মনটা ভালো।"
বলে ফারিয়ার কপালে চুমু দিয়ে চলে গেলো।