#অভিসৃতি ——#পর্ব_১৫.১
#নওরিন_কবির_তিশা
অলক্ষ্যে বহমান প্রমত্তা তটিনীর ন্যায় দুটো দিন কেটে গেছে অজান্তেই। অট্টালিকা জুড়ে বাড়ন্ত স্বজনদের সমাগম; পরিণয়ের তোড়জোড়ে চারপাশটা উৎসবমুখর। আজ বাদে কাল বিবাহের দিন ধার্য করা হয়েছে। আড়ম্বরহীন সংক্ষিপ্ত পরিসরে আয়োজনের পরিকল্পনা থাকলেও, প্রখ্যাত শিল্পপতি আনোয়ার ইয়াসিরের অতি আদুরে ছোট মেয়ের বিয়ে বলে কথা! আমন্ত্রণে কিংবা ভূরিভোজে সামান্যতম খামতি রাখতে নারাজ তিনি। অবশ্য, দীর্ঘমেয়াদী আনন্দ-উৎসবের শখটুকু অপূর্ণই রয়ে গেছে পরিবারের।
নেপথ্যের হেতুটিও সুস্পষ্ট—দুর্জয়ের পেশাগত জীবনের কঠোর শৃঙ্খলা আর দায়িত্বের প্রতি একাগ্রতা। সুদূর সীমান্ত থেকে ডাক পড়লেই ক্ষণমাত্র বিলম্ব না করে ছুটে যেতে হবে তাকে; তাই এই তড়িঘড়ি তদারকি। আনোয়ার ইয়াসিরের সুবিশাল অট্টালিকা—উত্তরাধিকারীদের নামে যার নামকরণ ‘পায়রা-কায়রা নিবাস’। নিকেতনের সম্মুখের বিশাল উদ্যানের ন্যায় প্রশস্ত জায়গাটা সজ্জিত হয়েছে হলুদিয়া আয়োজনে।
অথচ এত এত আত্মীয়-স্বজনের ভিড়েও কয়রার বন্ধু মহলের উপস্থিতি বড্ড স্বতন্ত্র। ছেলেগুলো, একাগ্রচিত্তে ডেকোরেশনের লোকজনকে তদারকি করছে। আনোয়ার ইয়াসির এই একটা কারণেই কায়রার বন্ধু মহলকে ভীষণ পছন্দ করেন। ছেলেগুলো প্রচন্ড দায়িত্ববান, আর মেয়েগুলো যথেষ্ট বুদ্ধিমতী। এজন্যই, এত বেপরোয়া ছেলেমেয়েদের সঙ্গে মেয়ে থাকলেও কখনো মেয়ের উচ্ছন্নে যাওয়ার চিন্তা করেনি পরিবার।
সমগ্র বাড়ি লোকজন সমগমে গিজগিজ করছে। অপরাহ্ন পেরিয়ে সায়াহ্নের অপেক্ষায় প্রতীক্ষিত প্রকৃতি। সুশৃংখলিত নিয়ম-নীতি আর বন্ধু মহলের সহযোগিতায় বেশ ভালোভাবেই সমস্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে। আপাতত, রাতের উৎসবের তোড়জোড় চলছে। মেয়েলি অনুষ্ঠান—মেহেদি যাকে বলে।
তুজা আর মেধা উপস্থিত কায়রার কক্ষেই। তুজা কায়রার জলসিক্ত কেশরাজ হেয়ার ড্রায়ার দিয়ে দ্রুত শুকিয়ে দিতে দিতে হঠাৎ বলল,,
“দোস্ত জানিস কি হয়েছে?”
“কি?”
“ঐদিন তোরা ক্যাম্পাস থেকে বেরিয়ে আসলি না, তারপর দিহান ভাইও চলে গিয়েছিল।”
কায়রা মুখ কুঁচকে বলল,,“তাতে আমার কি?”
কায়রার এমন তীব্র অনীহায় তুজা ক্ষুণ্ণ হয়ে বিরক্তিমুখে বলল,
“পুরোটা শুনবি তো?”
“হ্যাঁ তো, বল!”
তুজা প্রথমে বিরক্ত হলেও নিজের ভেতরের চাপা কথাগুলো উগড়ে দিতে,জলদি হাতে হেয়ার ড্রায়ারটা একপাশে রেখে বেশ চঞ্চল কণ্ঠে বলতে শুরু করল,
“আরে শোন! ওইদিন তোরা গাড়ি নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার পরেই দিহান ভাই একপ্রকার ফুঁসতে ফুঁসতে স্পট ত্যাগ করেছিল। দেন... দ্যাট নাইট উনি মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করেন! আজ প্রায় দু’দিন ধরে হসপিটালে ভর্তি উনি!”
“কী বলিস? অ্যাক্সিডেন্ট?”
তূজা প্রশ্নের প্রত্যুত্তর করবে। তার ঠিক আগ মুহূর্তে, পাশ থেকে মেধা বাগড়া দিয়ে বলল,,
“আরে ধুর বাদ দে তো! অ্যাক্সিডেন্ট মারে! ওভাবে কখনো অ্যাক্সিডেন্ট হয় নাকি?”
তুজা ভ্রূ কুঁচকে তাকাল,
“মানে? তুই কী বলতে চাইছিস?”
“রুশাফদের কাছে শুনিসনি? ডিপার্টমেন্ট থেকে ওরা তো হসপিটালে দেখতে গিয়েছিল কাল। ওদের যা ডিসক্রিপশন, তাতে তো আমার মনে হয় কেউ বেশ নিপুণ হাতে পিটিয়ে ওনার হাত-পা গুটিয়ে দিয়েছে! বিশেষ করে ডান হাতটা নাকি মারাত্মক জখম হয়েছে! ডক্টররা রড বসিয়েছে ভেতরে!”
মেধার সুনির্দিষ্ট আর বিস্ফোরক বর্ণনায় কায়রা একপ্রকার থ মেরে বসে রইল! অনাড়ম্বর কেশরাশি পিঠে ছড়িয়ে ও নিষ্পলক চোখে চেয়ে রইল সম্মুখের দীঘল দর্পনে। বিক্ষিপ্ত মস্তিষ্কে নানাবিধ সমীকরণ মেলাবার বহু প্রচেষ্টায় ব্যর্থ হিসেবে গণ্য হলো। হারিয়ে গেল শব্দভাণ্ডার! তবে কি সে যা ভাবছে? সহসা, পায়রার ডাকে কল্পলোক হতে ছিটকে বাস্তবে ফিরলো ও। না,ওকে ডাকছে না। ডাকছে, তুজা আর মেধাকে। সকাল থেকে কিছু খায়নি ওরা।
ওরা প্রস্থান করতেই একটা পেটে খাবারের পরস'রা সাজিয়ে ভেতরে প্রবেশ করল পায়রা। এক ঝলক বোনের দিকে তাকিয়ে, খাবারগুলো পাশের টেবিলে রেখে চিরাচরিত ঝগড়ুটে কন্ঠে বলল,,
“ধর, খা!”
বলেই ও বেরিয়ে যেতে উদ্যত হলো। তবে পরক্ষণেই সিদ্ধান্ত বদলে খাবারের প্লেটটা হাতে তুলে কায়রার দিকে চেয়ে বলল,,
“খেতে তো পারবি না,বিছানা নোংরা করবি! বাড়ি এত শত লোক, না বাবা আব্বুর মান সম্মানের ফালুদা করতে চাই না আমি। হা কর, কৃপা করে খাইয়ে দিচ্ছি।”
বোনের এহেন দ্বিমুখী সত্ত্বায় মৃদু হাস্যে চাইলো কায়রা নিস্পৃহ বাক্যের আড়ালে গূঢ় স্নেহটুকু অনুধাবন করে, বোনকে ক্ষ্যাপাবার তাগিদটা আজ আর জাগল না অন্তরে। সে বাধ্য মেয়ের মতো মুখ সবটুকু খাবার শেষ করল।
আহারান্তে, হঠাৎই নৈঃশব্দ্যের প্রাচীর ভেদ করে কায়রা মৃদুকণ্ঠে শুধাল,
“আমায় মিস করবি, আপু?”
পায়রা থমকায় নিমেষের তরে;ক্ষণকাল স্থাণু হয়ে রয় কায়রার পানে। পরক্ষণেই অবশ্য স্বভাবসুলভ ভঙ্গিতে মেজাজ সামলে নিয়ে জবাব দিলো,,
“তোকে মিস করব? আর ইয়্যু কিডিং উইথ মি? বাঁচলাম বাবা! তুই গেলে এ বাড়ির এয়ার কোয়ালিটি ইম্প্রুভ করবে। আমার পার্সোনাল স্পেস পাব, তোর ওই ক্যাওস হ্যান্ডেল করতে হবে না, ইভেন আব্বু শুধু আমার জন্যই ড্রেস কিনবে, সবকিছু আমি একাই এনজয় করতে পারব! সো প্লিজ, একবার বিদায় হলে ভুলেও আর ব্যাক করিস না, এই বাড়িতে আমায় শান্তিতে এক্সিস্ট করতে দে!”
পায়রা তখনো নিরবচ্ছিন্নভাবে নিজের অনাসক্তি প্রমাণের ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে! কায়রা নিবিড় মমতায় বোনের মুখের পানে চেয়ে রইল। সহসা পায়রার চোখের তারায় একফোঁটা অশ্রুবিন্দু চিকচিক করে উঠতেই কায়রা কোমল স্বরে বলে উঠল,
“তোর চোখে পানি আপু?”
পায়রা চকিতে হাত উল্টে চোখের কোণ জোড়া মুছে নিল। কৃত্রিম চটে গিয়ে মুখ ঘুরিয়ে বলল,
“স্টুপিড নাকি? ঘরে লাইটের ব্রাইটনেস দেখছিস? আলোয় চোখ জ্বালা করছে তাই! মোটেও সেন্টিমেন্টাল হয়ে কান্নাকাটি করছি না, ওকে?”
কায়রা এবার একপা এগিয়ে এসে, ধীরলয়ে পায়রার হাত দুটো নিজের হাতের মুঠোয় পুরে নিল,,
“আচ্ছা বাবা, মেনে নিলাম। কিন্তু আজকের রাতটুকু অন্তত আর ঝগড়াটা না করি? কাল তো সত্যিই সব বদলে যাবে!”
পায়রা আর নিজের কঠিন আবরণটা ধরে রাখতে পারল না। এক পরম মমতায় ছোট বোনকে বুকে জড়িয়ে ধরে অস্ফুটে বলে উঠলো,,
“আমি সত্যিই তোকে মিস করবো কায়ু,খেউ!”
★
“ইয়ে মানে হ্যালো?”
তাকিয়ে থাকা সময়ের গতি যেন পলকের জন্য থমকে গেছে। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া ঘরজুড়ে তখন নিশ্ছিদ্র নীরবতা। ওপাশে ফোনের সংযোগটি বহাল থাকলেও অপর প্রান্তের গম্ভীর, নিঃশব্দ উপস্থিতি কায়রার শংকিত হৃদস্পন্দন বাড়িয়ে চলেছে অতিমাত্রায়। বিগত আধঘণ্টা ধরে একইভাবে চেষ্টা চালিয়েও কায়রা মনের জমানো সংকোচের আগল ভাঙতে অক্ষম।
অথচ ওর এমন দ্বিধাদ্বন্দ্বে অপর প্রান্তের মানবটির ধৈর্যের সীমা ভঙ্গন হলো হয়তো। কপট গাম্ভীর্যে সে শুধালো,,
“এনিথিং ইম্পর্টেন্ট?”
কায়রা এবার সমস্ত সাহস জমাবদ্ধ করে অস্ফুটে কৌতুহলী কন্ঠে শুধালো,,
“আপনি কি... দিহান ভাইয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জানেন?”
ওপাশের নীরবতা যেন এক মুহূর্তের জন্য আরও ঘনীভূত হলো। দুর্জয় উত্তরের পরিবর্তে নিরাসক্ত কণ্ঠে প্রশ্ন ছুঁড়ল,,
“কোন দিহান?”
কায়রার অস্থিরতা এক লাফে দ্বিগুণ হলো। হাতের মুঠোয় ফোনটা শক্ত করে ধরে সে ঢোক গিলে বলল,
“ওই যে... সেদিন ক্যাম্পাসে হঠাৎ আমার হাত ধরে টান দিয়েছিল যে...”
“আইসি!”
“বলুন না, আপনি কিছু জানেন?”
দুর্জয় এবারও নিজের স্বভাবসুলভ ভারী কণ্ঠে শুধাল,
“আমার কি বিশেষ কিছু জানার কথা ছিল?”
কথাটার ধরন শুনে কায়রার সমাধানকৃত সমস্ত সমীকরণ ওলটপালট হলো মুহূর্তেই। ও কিছুটা লজ্জিত ও হতচকিত হয়ে তোতলে উঠে বলল,
“নাহ্... মানে, আমি ভেবেছিলাম বোধহয় আপনি ঘটনাটার পেছনে... আই মিন, আপনি কিছু জানেন হয়তো। তাই জাস্ট জানতে চাইছিলাম।”
দুর্জয়ের নীরবতা কায়রার বক্ষস্থলে অচেনা আলোড়ন তুলল। খানিকবাদে,ওপাশ হতে ধাতব কণ্ঠে ভেসে এল সংক্ষিপ্ত উক্তি,,
“অপ্রয়োজনীয় বিষয়ে মাথা ঘামানো আপনার অভ্যাসে পরিণত হচ্ছে, মিস কায়রা। ডু আই লুক লাইক অ্যান ইনভেস্টিগেটর টু ইউ?”
কায়রা ওষ্ঠাধর কামড়ে ধরে মৃদু অভিমানের সুরে বলে উঠল,
“মোটেও না! কিন্তু সেদিন যেভাবে আপনার ফোনটা ভাঙল আর আপনি ওভাবে বললেন... তাই তো সন্দেহ হলো! মেধা তো বলছিল কেউ নাকি ইচ্ছা করে ওকে ধরে আচ্ছাসে কেলিয়েছে!”
পরপর জ্বীভ কাটল,কার সামনে কি ভাষা ব্যবহার করেছে,ভেবেই শুধরিয়ে বলল,,
“মানে,মেরেছে আর কি!”
“সামরিক জীবনের প্রথম শিক্ষা হলো—যে হাত অন্য কারোর সীমানা ডিঙাতে চায়, তার পরিণতি দুমড়ে যাওয়া তরুশাখা'র ন্যায় হওয়া উচিত। তা ছাড়া, আপনার সেই চকলেট বয় কোনো অ্যাক্সিডেন্ট নয়, মেজার ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। দ্যাটস অল।”
“তার মানে সত্যিই কাজটা আপনার? আপনি-ই ওকে পিটিয়েছেন?”
দুর্জয় সুঠাম দেহ রকিং চেয়ারে হেলিয়ে শীতল কণ্ঠে বলল,
“অনধিকার চর্চা সহ্য করা দুর্জয় আহসানের চরিত্রে নেই। আপনাকে অহেতুক টাচ করার মাশুল ওটা। এনি মোর কোশ্চেনস?”
“না... মানে... খুব খারাপ কিন্তু কাজটা একদমই হয়নি! অসভ্যটার শাস্তি হওয়াই উচিত ছিল! তবে... আপনার জন্য ভয় লাগছিল যদি কোনো ঝামেলা হয়।”
কায়রার অহেতুক দুশ্চিন্তায় দুর্জয়ের ওষ্ঠাধরের কোণে দুর্লভ হাস্য রেখার দেখা মিললো,,
“আই নো হাউ টু প্রটেক্ট মাই টেরিটরি। সো, উইথ আউট অ্যানি টেনশন,এখন চুপচাপ ঘুমিয়ে পড়ুন।”
“এতো দ্রুত ঘুমাবো নাকি? মেহেদী বাকি এখনো, যাইহোক আপনাকে গুড নাইট, মিষ্টি একটা স্বপ্ন দেখুন আমাকে নিয়ে!”
বলেই লাজুক হেসে ফোন কেটে দিলো ও।
★
“কায়ার কপাল ভাই! দারুণ একটা বর পেল! জাস্ট হাত ধরেছে তাই হাত ভেঙ্গে গুড়ো গুড়ো করে দিছে ভাই! এদিকে আমার জন্য তো কেউ, চুলটা ও ছিঁড়ল না কারোর! এ জীবন রেখে কি লাভ!”
তূজার আফসোসবাণীতে বন্ধুদের চারজোড়া নেত্রে স্পষ্ট দৃশ্যমান হলো সীমাহীন অসহিষ্ণুতা। গাড়ির সিটে অলস ভঙ্গিতে গা হেলিয়ে থাকা ইভানের পক্ষে নৈঃশব্দ্যে সমর্থন জানানো সম্ভব হলো না। তূজার দিকে আড়াচোখে চেয়ে বাঁকা হেসে কটাক্ষের সুর চড়ালো,
“আহা রে! শখ কত! কার কপাল পোড়াবি তুই? যে তোকে সহ্য করবে, সেই তো দুনিয়ার অষ্টম আশ্চর্য! এই ঝাল মেজাজ নিয়ে কপাল চাপড়ে কী হবে, তোর জন্য তো কোনো পাগলও কাতার দেবে না!”
তূজা একলহমায় চটে গিয়ে ফুঁসে উঠল,
“মুখ সামলে কথা বল ইভান! আমার ঝাল মেজাজ নাকি? তোর মতো একটা অসভ্য চ্যাটের সাথে তো কেউ কথাও বলবে না! আর জেনে রাখ, সময় হলে, দেখতে পাবি কেমন ড্যাসিং ম্যান আমার লাইফে আসে!”
ইভান শ্লেষ মিশ্রিত হাসিতে ঠোঁট বাঁকিয়ে বলল,
“ড্যাসিং ম্যান? নাকি টাকলু কাকু? তোকে সহ্য করে সংসার করা মানে তো নিত্যদিন থার্ড ওয়ার্ল্ড ওয়ার সামলানো! ওটা সরকারি চাকুরীজীবী ভোটকা কাক্কুর পক্ষে ছাড়া পসিবল হবে না!”
তূজা দাঁতে দাঁত ঘর্ষণ করে চোটে গিয়ে বলল,,
“আমার জন্য পাত্র ঠিক হয়েই আছে। আর পর ইয়্যুর কাইন্ড ইনফরমেশন ভীষণ সুন্দর দেখতে সে,একেবারে মনের মত! কায়রার বিয়ের এক মাসের মধ্যেই আমরাও বিয়ে করছি! আর সেখানে তোকে ইনভাইটও করবো না। যা!”
মেধা এবার কথোপকথনের মাঝে নাক গলিয়ে বলল,,
“এই, সত্যি নাকি?”
তূজা ঘাড় ঘুরিয়ে মেধায় দিকে চেয়ে বলল,,“হ্যাঁ, তোদের বলেছিলাম না,আমার বড় ফুপির ভাসুরের ছেলের কথা? নিনাদ ভাই, ইউএস-এ থাকে, দেশে ফিরলেই সামনের মাসেই বিয়ের ডেট ফিক্সড হবে!”
ইভানের সুগঠিত ওষ্ঠাধরের হাসিটুকু আচমকা উবে গেল। মুখশ্রীতে এক বিদঘুটে, থমথমে কাঠিন্য ভর করল। পরমুহূর্তে বাকি সকলে গল্পে মশগুল হলেও নিশ্চুপ রইলো সে।
★
বাড়ির প্রায় জনশূন্য হয়ে এসেছে। নিশুতি নিস্তব্ধতা গ্রাস করেছে চরাচর। কায়রার নিদ্রাচ্ছন্নতার আগ অব্দি ওর কক্ষেই ছিল পায়রা। অবশেষে,কায়রা ঘুমের রাজ্যে পাড়ি জমালে তবে পায়রা নিজের কক্ষে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। হঠাৎ, বাবা-মায়ের কক্ষের সম্মুখে এসে থমকায় সে। ভেতর থেকে ভেসে আসছে গল্পের গুঞ্জন। ভ্রুদ্বয় কুঞ্চিত হলো মুহূর্তেই। দরজা থেকে ভেতরে ঢুকলো তৎক্ষণাৎ। কক্ষে অবস্থানরত তিন সদস্য পায়রার এহেন হুড়মুড়িয়ে প্রবেশ দৃশ্য অবলোকন করতেই অপ্রস্তুত হলো ও।
বোকাহাস্যে,আনোয়ার ইয়াসিরের দিকে চেয়ে কিছু বলো আগেই পাশ থেকে নুরা বেগম বললেন,,
“সিরাজ আংকেলকে সালাম করো পায়রা।”
এতক্ষণে সম্মুখে বসারত মানবটির দিকে দৃষ্টি স্থাপন করলো পায়রা।সঙ্গে সঙ্গে,প্রিয় মুখটা দেখতেই আপ্লুত হয়ে, দু’কদম এগিয়ে গিয়ে সালাম দিয়ে বলল,
“আসসালামুয়ালাইকুম আংকেল। কেমন আছেন? আসলে,আমি আপনাকে খেয়াল করি নাই,স্যরি।”
সিরাজ রহমান;আনোয়ার ইয়াসিরের বাল্যবন্ধু সঙ্গে ব্যবসায়িক সঙ্গী। দীর্ঘদিন যাবৎ, দেশে বিদেশে একত্রে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন তারা। তাছাড়া মানুষটার ব্যবহারও অমায়িক। সিরাজ রহমান সাহেব,স্বভাবসুলভ হেসে বললেন,,
“ওয়ালাইকুমুস সালাম মা। এইতো আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা, আম্মা?”
এই একটা কারণেই লোকটার প্রতি দ্বিগুণ শ্রদ্ধাবোধ কাজ করে পায়রার।কত দারুণভাবে,কথায় কথায় মিষ্টি সম্বোধন দেয়! পায়রাও অমায়িক হেসে বলল,,
“আলহামদুলিল্লাহ আংকেল। আমিও ভালো আছি।”
ওদের কুশলপর্ব শেষে পাশ থেকে নুরা বেগম বললেন,,
“তা,বাবাকে আনলেন না কেনো ভাইজান?কোনোদিন ওকে দেখি না।শুনলাম দেশে এসেছে?”
সিরাজ সাহেব ঘাড় ঘুরিয়ে নুরা বেগমের দিকে চেয়ে বললেন,,
“এসেছে তো,অনেক দিন। কিন্তু আপনারা যে কাণ্ড বাধিয়েছেন,তাতে বেচারা কোথায় যাবে?”
নুরা বেগমের সঙ্গে এবার বিস্মিত হলেন আনোয়ার ইয়াসিরও।একত্রে শুধালেন,
“কেনো?কি হয়েছে?”
ওনাদের বিচলিত হতে দেখে,সিরাজ সাহেব অভয় দিয়ে বললেন,,
“তেমন কোনো সিরিয়াস ইস্যু নয়। অ্যাকচুয়ালি, আমাদের কায়রা মামনির পাত্র,অর্থাৎ দুর্জয় আমার ছেলের জিগারের দোস্ত। আমার আর আনোয়ারের মতো। ওরাও একসঙ্গে ক্যাডেটে পড়েছে।তাই, বন্ধুত্বের মর্যাদা রক্ষা করতে আমি এখানে আর ও ওখানে।”
ওনার কথায় নিশ্চিন্ত হলেন আনোয়ার খান আর নুরা বেগম। পুনরায়, ওনারা গল্পে মশগুল হলে, পায়রা অনুমতিক্রমে কক্ষ থেকে প্রস্থান করলো।
★
স্নিগ্ধ প্রভাতী রৌদ্ররশ্মি ধরণীর বুকে প্রাণের সঞ্চার করছে। বিশেষ দিন উপলক্ষে প্রকৃতি ও যেন বিশেষ রূপে সজ্জিত হয়েছে আজ। আসন্ন রিক্ততার প্রহর উপলক্ষে যৎ-কিঞ্চিৎ কুহেলির দেখা দুষ্প্রাপ্য নয় এখন। তবে, আজ বেলা চড়াও হলেও কুহেলির আস্তরণ সূক্ষ্ম রূপে প্রতীয়মান অঞ্চলজুড়ে। খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুবিশাল ও আধুনিক ' কনভেনশন সেন্টার'-এ আজ কায়রার বিবাহোত্তর সংবর্ধনার আড়ম্বরপূর্ণ আয়োজন।
বিস্তর হল সম্পূর্ণটাই সজ্জিত হয়েছে, শুভ্র গোলাপের স্তবকে। শুভ্র মখমলে মোড়া নবদম্পতির বিশেষ আসনটি শ্বেতশুভ্র চন্দ্রমল্লিকা আর রঙিন অর্কিডের নিপুণ কারুকাজে সজ্জ্বিত। কনভেনশন হলে কায়রাকে বধূবেশে আসনে বসানো হয়েছে খানিক আগেই। পরনে গহনার ভারিক্কি-ই পারিবারিক ঐতিহ্যের প্রতীক রূপে কাজ করছে, চিরাচরিত বাঙালি শাড়ির পরিবর্তে ওর পরনে হালকা ঘিয়ে রঙা দামি লেহেঙ্গা, নিপুনরূপে সজ্জিত হয়েছে স্বর্গীয় অপ্সরার ন্যায় মুখশ্রী। লাজুকতার গাঢ় প্রলেপ যেনো সৌন্দর্যকে বর্ধিত করছে দ্বিগুণ রূপে।
বেলা আরেকটু বাড়তেই সুসংহত ভঙ্গিতে এসে উপস্থিত হলো পাত্রপক্ষ। আর অমনি চিরাচরিত নিয়ম অনুসারে প্রবেশদ্বারে বিশাল হুলস্থুল কান্ড বাধিয়ে দিল কায়রার কাজিনরা—সাথে যোগ দিয়েছে তূজা, মেধা, ইভান, রুশাফ ও নিহার! ফিতা উঁচিয়ে ধরে সমস্বরে তাদের প্রকাণ্ড দাবি,
“বিশ হাজার টাকা না দিলে ভেতরে প্রবেশের নো-এন্ট্রি!”
ঝঞ্ঝাট অপছন্দকারী দুর্জয় চটজলদি তৎপর হলেও ওয়ালেট বের করতে। তবে বিপত্তি বাঁধালো সায়মন। পশ্চাৎ হতে অগ্রভাগে ভিড় ঠেলে এগিয়ে এসে উড়ে এসে জুড়ে বসা আপদের ন্যায়, বিঘ্ন দিয়ে বলল,,,
“হেই লেডিস! এত সহজে বিশ হাজার টাকা? মানে... অ্যামাউন্টটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, বাট আই হ্যাভ আ স্মল কন্ডিশন। আজকের এই ব্রাইডাল টিমে সুন্দরী আর গ্ল্যামারাস শালী কারা কারা আছে, আগে একটু ফার্স্ট হ্যান্ড ইন্ট্রোডাকশন তো হতে হবে! স্মার্ট ফ্রেন্ডদের ফ্রন্ট সারিতে দেখতে চাই, আদারওয়াইজ নো ডিল!”
সায়মনের এমন প্রকাশ্য ফ্লার্টিং আর বিদ্রূপাত্মক সংলাপে কাজিনদের ভিড়ে এক মুহূর্তের জন্য শোরগোল পড়ে গেল। একজন তড়িঘড়ি ছুটে ভেতরে গিয়ে পায়রার হাত ধরে বলল,
“পায়রা আপু! বাইরে শিগগির এসো! বরপক্ষের এক সাংঘাতিক ভাব ওয়ালা ফ্রেন্ড এসে মহা ঝামেলা পাকাচ্ছে! বলে নাকি সুন্দরী শালী না দেখলে টাকা দেবে না!”
পায়রা প্রথমে অনীহা দেখালেও অনাহূত অতিথির এমন স্পর্ধা শুনে আর ক্ষোভ সংবরণ করতে পারল না। ওড়নার আঁচল সামলে, গটগট পায়ে সোজা তোরণদ্বারের দিকে ধাবিত হলো ও। ভিড় ঠেলে সামনে এসে তীব্র কণ্ঠে হাঁক ছাড়ল,
“ শালীদের রূপের গ্রেড পরীক্ষা করতে আসা হনুটা কে দেখি?
কথাটা পুরোপুরি শেষ হওয়ার আগেই সায়মনের মুখোমুখি চোখ পড়তেই থমকে গেল পায়রা! আর ওদিকে সাইমনও সুগঠিত ওষ্ঠাধরে বিদ্রূপের হাসি ফুটিয়ে চোখ নামিয়ে পায়রাকে দেখে চমকে উঠলেন! দুজনে একসঙ্গে বাক্রুদ্ধ হয়ে চেঁচিয়ে উঠল,
“আরে! আপনি?”
পায়রা একহাত কোমরে দিয়ে দাউদাউ দৃষ্টিতে চেয়ে বলল,
“মি.? আপনি এখানে বরপক্ষে কী করছেন শুনি?”
সাইমন একহাত স্যুটের পকেটে পুরে অলস ভঙ্গিতে বাঁকা হেসে বললেন,
“আমি দুর্জয়ের বেস্ট ফ্রেন্ড, মিস চ্যাটারবক্স! কিন্তু আসল প্রশ্ন হলো, আপনি এখানে শালী সেজে মাগনা টাকা মারার ধান্দায় দাঁড়িয়ে আছেন কেন?”
পায়রা রাগে ফুঁসে উঠে বলল,
“মাগনা মানে? ওটা আমাদের রাইট! আর আপনার মতো কিপটে ব্যারিস্টারের কাছ থেকে আমাদের টাকা নেওয়াও লাগবে না! দূরে গিয়ে ম"রুন!”
সায়মন এক পা এগিয়ে এসে পায়রার দিকে ঝুঁকে নিচু, সুগভীর কণ্ঠে কৌতুক ঢেলে বললেন,
“১০ হাজার তো দূর, এক টাকাও মিলবে না যদি না আপনি মিষ্টি করে একটু হাসেন, মিস পায়রা! বাট আই নো, সেটা আপনার এই রাগী ফিউজড ফেসের পক্ষে ইম্পসিবল!”
চলবে......?
#অভিসৃতি ——#পর্ব_১৫.২
#নওরিন_কবির_তিশা
[মাইগ্রেন প্রবলেমের কারণে রিচেক দিতে পারিনি। ভুল থাকলে বলবেন]
লজ্জা-উৎকণ্ঠার মিশেলে কপোলদ্বয়ে লালিমা ছড়িয়ে পড়েছে রমনীর। পাত্রপক্ষের আগমনী সংবাদ পেয়েছে আরো মিনিট দশেক পূর্বে। অথচ, মুহূর্তের উচ্ছ্বাসের পর মুহুর্তেই নিস্তব্ধতায় ডুব দিয়েছে সমগ্র হল। কেবল ক্ষণে ক্ষণে প্রবেশদ্বার হতে ভেসে আসছে শোরগোলের আওয়াজ।
সজ্জায় সামান্য ত্রুটি থাকার দরুন কায়রাকে মূল মঞ্চ হতে সরিয়ে দোতলার একটি নিরিবিলি বিশ্রামাগারে নিয়ে আসা হয়েছে। রূপসজ্জাকারীরা তড়িঘড়ি ওর মেকআপ আর লেহেঙ্গার ভাঁজগুলো পুনর্নির্মাণ কাজ শেষ হতেই সহসা বাইরে যাওয়ার অজুহাতে চম্পট দিয়েছে। কক্ষে তখন কায়রা একাকী। কক্ষটা একদম বিল্ডিং কার্নিশ ঘেঁষা হওয়ায় তোরণদ্বার স্পষ্ট দৃশ্যমান সেখান থেকে। আর সেখান থেকে ভেসে আসা তরুণ-তরুণীদের উচ্চকিত কোলাহল ও হাসির আওয়াজ ওর উৎসুক মনকে চঞ্চল করে তুলল।
নূপুরের নিক্কন তুলে কায়রা ধীর পায়ে হেঁটে গিয়ে জানালার রেশমি পর্দা সামান্য সরিয়ে নিচে উঁকি দিল। উন্মুক্ত চোখে ধরা পড়ল প্রবেশদ্বারে ফিতা ধরে রাখা কাজিন আর বন্ধমহলে ভিড়। আর তাদের ঠিক সম্মুখে সুদৃঢ় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেজর দুর্জয় আহসানকে।
দুর্জয়ের অনমনীয় অবয়ব আজ সজ্জিত হয়েছে ঘিয়ে রঙা এক আভিজাত্যপূর্ণ কারুকার্যখচিত শেরওয়ানিতে, মাথায় সুবিন্যস্ত ঐতিহ্যবাহী সাফা। বাড়ন্ত বেলার রৌদ্রে, গম্ভীর পুরুষের সৌন্দর্যেরা যেন ঠিকরে পড়ছে। মোহাবিষ্ট করছে দৃষ্টি। আকুল করছে হৃদয়। জানালার আড়ালে দাঁড়িয়ে পরম মুগ্ধতায় ওষ্ঠাধরের কোণে একচিলতে মিষ্টি হাসি ফুটিয়ে কায়রা একধ্যানে চেয়ে রইল সেই পুরুষালী প্রখর রূপের পানে।
কিন্তু হঠাৎই,চৌম্বকীয় আকর্ষণে দুর্জয় অলস ভঙ্গিতে সোজা ওপরে, কায়রার জানালার পানে চোখ তুলল!আকস্মিক ওই প্রখর, অতল কৃষ্ণচোখের মুখোমুখি হতেই কায়রার বুকের ভেতরটা ধক করে উঠল! একলহমায় চট করে পর্দার আড়ালে নিজেকে গুটিয়ে নিল ও; হৃদস্পন্দন তখন চরম বেগে আছড়ে পড়ছে বক্ষপিঞ্জরে।
ওদিকে, তোরণদ্বারে দাঁড়িয়ে দুর্জয় শাণিত দৃষ্টিতে দোতলার জানালার পর্দাটুকুর প্রকম্পন মেপে নিল। রেশমি বস্ত্রের আড়ালে নিমেষে মিলিয়ে যাওয়া লাজুক হরিণী চোখের চঞ্চল অবয়বটুকু ওর সূক্ষ্ম পর্যবেক্ষণ এড়াতে পারল না একবিন্দুও।
এদিকে, বিগত দশ মিনিট ধরে ফিতা কাটাকে কেন্দ্র করে ব্যারিস্টার সায়মন রহমান আর পায়রা ইয়াসিরের মধ্যকার বাকযুদ্ধ চরমে উঠেছে! আশেপাশের সকল অতিথি, কাজিন ও বন্ধুরা ফিতা ছেড়ে দিয়ে হাত গুটিয়ে একদম নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যেন কনভেনশন সেন্টারের প্রবেশদ্বারে কোনো টানটান উত্তেজনার কোর্টরুম ড্রামা টিভি টেলিকাস্ট চলছে!
সায়মন অনায়াসে গাঢ় ছাই রঙা স্যুটটার হাতা খানিকটা গুটিয়ে, সুগঠিত চিবুকে অলস হাত রেখে বিদ্রূপের ছলে বলল,
“দেখুন মিস পায়রা! আপনার এই আনরেজনেবল ক্লেইম কোনো সুস্থ মস্তিস্কের জাজও এন্টারটেইন করবে না। বিশ হাজার টাকা? কোন যুক্তিতে?”
পায়রা দুই হাত কোমরে দিয়ে অগ্নিশর্মা রূপে এক পা এগিয়ে এল,
“যুক্তির নিকুচি করেছি! এটা ওয়েডিং স্পট, আপনার প্রফেশনাল কোনো কোর্টরুম নয়, মি. অহেতুক ব্যারিস্টার! কায়রার এক নম্বর ব্রাইডসমেড আর বোন হিসেবে যা চাইব, এক চুলও কম হবে না! টাকা বের করুন, আদারওয়াইজ নো এন্ট্রি!”
সাইমন চশমাটা এক আঙুলে সামান্য নামিয়ে পায়রাকে উপর-নিচ এক নজর মেপে নিয়ে শ্লেষাত্মক কণ্ঠে বললো,,
“বাই দ্য ওয়ে, আপনার নামটা কে রেখেছিল বলুন তো? পায়রা? সিরিয়াসলি? আপনার নাম তো হওয়া উচিত ছিল কাউয়া! যেভাবে কানের কাছে কা-কা করছেন, মাই গুডনেস! আমার লিগ্যাল ক্যারিয়ারে এত বড় হেডেক আমি ফেস করিনি!”
কথাটা শোনামাত্র তোরণদ্বারে উপস্থিত কাজিন আর বন্ধুমহলে হাসির ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটল!অপমানের চোটে, তেজী মেজাজি পায়রার গাল দুটো মুহূর্তেই অগ্নিবর্ণ ধারণ করে ও চেঁচিয়ে উঠল,
“কী বললেন আপনি? কাউয়া? ইউ স্যালমন ফিস! ফালতু কথা বলবেন না একদম! আপনি নিজেকে কী ভাবেন শুনি? অসভ্য,খচ্চর, কাঠখোট্টা একটা স্যালমন মাছ কোথাকার! চুপ থাকুন আপনি!”
সায়মন ভ্রূ দুটো সামান্য উঁচিয়ে সুগভীর কণ্ঠে বলল,
“স্যালমন ফিস? ওয়াও! অ্যানাটমি আর মেরিন লাইফ সম্পর্কে আপনার জ্ঞানের বহর দেখে আমি সত্যিই মুগ্ধ, মিস কাউ—আই মিন মিস পায়রা! বাট অ্যাট লিস্ট স্যালমন ফিস তো একটা ক্লাসি ওয়াটার ক্রিয়েচার! আর আপনি? জাস্ট ফালতু চিঁচিঁ করছেন!”
“আপনি আমাকে রি-রিপিটেডলি ইনসাল্ট করছেন! টাকা নিয়ে কিংবা নানী সবাইকে ভেতরে ঢুকতে দেবো শুধুমাত্র আপনি ব্যতীত!”
“আই,সি। সবার আগে আমি ভেতরে ঢুকবো দেখবেন, মিস কাউয়া!”
ওদের তীব্র কলহে পরিস্থিতি যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার জোগাড়, ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে থাকা সুঠাম অবয়বটির ধৈর্যের বাঁধ ভাঙল। দুর্জয় গম্ভীর, কণ্ঠে বললো,
“এনফ অফ দিস রাবিশ, সায়মন!”
দুর্জয়ের আদেশে মুহূর্তেই চারপাশ নিস্তব্ধতার চাদরে ঢাকা পড়ল। দুর্জয় পকেট থেকে নিজের সুদৃশ্য ওয়ালেটটা বের করে অনায়াসে দুই হাজার টাকার একখানা ঝকঝকে বান্ডিল ইভানের দিকে বাড়িয়ে দিলো। অতঃপর সাইমনের দিকে হিমশীতল দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল,
“গেট আউট অফ মাই ওয়ে!”
“আরে ভাই তুই এত কাঠখোট্টা কেন বলতো? জাস্ট একটু এন্টারটেইনমেন্ট করছিলাম! বিয়েতে এমন হয়ই!”
“শাট আপ স্টুপিড!”
“অ্যাই অসভ্য অ্যাই! সম্মান দে,তোর ভবিষ্যৎ মেয়ের ভবিষ্যৎ শ্বশুর আমি।”
দুর্জয় এক পা এগিয়ে এসে সায়মনের কানের কাছে খানিকটা ঝুঁকে অতি নিচু স্বরে বলল,
“তোর বিয়েতে আমি নই বরং আমার বিয়েতে এসেছিস তুই, তাও সিঙ্গেল ডগ হয়ে!”
সাইমন একমুহূর্ত চমকে উঠে চোখ ছোট ছোট করে তাকাল। বুকে হাত দিয়ে আহত হওয়ার ভান করে বলল,
“হোয়াট দ্য হেল! তুই কি আমাকে ব্রুটালি ইনসাল্ট করার চেষ্টা করছিস, দুর্জয়?”
“ ইনসাল্ট-ই করলাম। সো, জাস্ট শাট ইয়োর মাউথ অ্যান্ড কিপ কোয়ায়েট!”
সায়মন এবার তড়িৎ গাম্ভীর্য ফুটিয়ে তুলে বলল,
“হেই! মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ ম্যান! আমার ম্যানহুডে অ্যাটাক করবি না একদম! চাইলে যেকোনো মুহূর্তে বিয়ে করে ছক্কা হাঁকিয়ে দিতে পারি!”
“ওহ রিয়েলি?”
“ইয়াহ!”
দুর্জয়ের নির্ভাবনা ঠান্ডা মুখচ্ছবিতে সায়মন দুর্জয়ের কাঁধে চট করে এক হাত রেখে রসিকতার সুরে ফিসফিস করে বলল,
“বাই দ্যা ওয়ে, দোস্ত আর ইউ প্ল্যানিং টু মেক মি অ্যান আঙ্কেল বাই নেক্সট উইক অর হোয়াট? কজ দ্যাটস দ্য অনলি ওয়ে ইউ ক্যান বিট মি, ব্রো!”
সায়মনের ফাজলামিতে দূর্জয়ের ওষ্টাধর প্রান্তে বাঁকা হাসিয়ে দেখা মিলল হঠাৎ। ও এক ভ্রূ উঁচিয়ে শুধু বলল,
“হোল্ড দ্যাট থট, সায়মন! জাস্ট হোল্ড দ্যাট থট!”
এমন উত্তর আশা করেনি সায়মন,
“ওই মামু, তলে তলে এতদূর! বিয়েই করতে চাচ্ছিলে না আর এখন, এক সপ্তাহের ভেতর চাচা বানানোর ট্রাই করছো! ভালো ভালো!”
★
“সাবধানে ইথি!”
জনাকীর্ণ'তার মাঝে পেছন হতে ভেসে আসা পৌরুষ নিষেধাজ্ঞায় চট করে পিছু ঘুরলো ইথিকা। উজান আর এক মুহূর্ত কাল বিলম্ব না করে দ্রুত এগিয়ে এসে স্ত্রীর হাতখানা সযত্নে মুঠোয় পুরলো। ইথিকা নাকোচ করতে গিয়েও থামলো। মুগ্ধ দৃষ্টিতে একপল পর্যবেক্ষণ করলো পার্শ্ববর্তী দায়িত্ববান পুরুষটিকে। জনকোলাহলে মেয়ে কোলে, ইতিমধ্যেই ঘেমেনেয়ে একসাড় হয়েছে। তার মধ্যেও স্ত্রীয়ের সামান্যতম খেয়ালটাও রাখতে ভুলছে না।
”আরে,ছাড়ো। প্রবলেম নেই আমি যেতে পারবো তো। আর,তোমার কাছে কুহু আছে।”
উজান মুচকি হেসে বলল,,
“মেয়ে যেমন ইম্পর্টেন্ট, তার থেকে হাজার মিনিট সেই মানুষটা যে আমাকে মেয়ে নামক জান্নাত দান করেছে।তো, কথা না বলে যত ভেতরে চলুন ম্যাডাম। গরম লাগছে বেশ।”
ইথিকা জবাব দিতে পারলো না। মৃদু হাস্যে মাথা দুলিয়ে এগিয়ে চললো সম্মুখ পানে।
★
শুভ লগ্ন সমাগত। পুরুষালীতে সজ্জিত কক্ষে কাজী সাহেবের উপস্থিতিতে দুর্জয়ের বিবাহ নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে খানিক পূর্বেই। এবার অন্দরমহলে কায়রার সম্মতি গ্রহণের পালা। ইসলামিক শরিয়ত ও আইনি নিবন্ধনের কাগজপত্রাদি হস্তগত করে কাজী সাহেব, আনোয়ার ইয়াসির, এবং পরিবারের প্রবীণ সদস্যগণ প্রবেশ করলেন অন্য একটি সুসজ্জিত কক্ষে। সুদৃশ্য ঘিয়ে রঙা লেহেঙ্গায় মোড়ানো কায়রা তখন মখমলের আসনে উপবিষ্ট, ওর পাশে মা নুরা বেগম আর আঞ্জুমান ইয়াসির স্নেহার্দ্র চোখে চেয়ে আছেন।
কাজী সাহেব সহ দুই একজন পুরুষ ভেতরে ঢুকতেই নড়েচড়ে বসলেন ওনারা। কাজী সাহেব সামনে এগিয়ে গুরুগম্ভীর সুকোমল কণ্ঠে বললেন,
“আনোয়ার ইয়াসিরের ছোট কন্যা কায়রা ইয়াসিরের সহিত দুই লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া, জনাব ইকবাল আহসানের একমাত্র পুত্র দুর্জয় আহসানের শুভ বিবাহ ধার্য করা হইয়াছে। আপনি কি এই বিবাহে রাজি আছেন?থাকলে বলুন, কবুল।”
কাজী সাহেবের কণ্ঠস্বর কক্ষে উচ্চারিত হতেই সহসা যেন পুরো ঘরের আবহাওয়ায় এক অদ্ভুত প্রচ্ছায়াপাত ঘটল। এতক্ষণ যাবৎ ওষ্ঠাধরে ফুটে থাকা লাজুক চপলতার হাসিরেখা উবে গিয়ে, আকস্মিক কালবৈশাখীর তোলপাড় শুরু হলো হৃদয়ে ! জীবনের এই একটি শব্দ'কবুল'-যা এক লহমায় একটি মেয়ের সম্পূর্ণ সত্ত্বাকে অন্য এক পুরুষের সাথে আজীবনের তরে গেঁথে দেয়! এতদিন যাকে কেবল এক প্রকাণ্ড রোমাঞ্চ মনে হচ্ছিল, আজ সেই ক্ষণে এসে কায়রার কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে এল। অক্ষিপল্লব বেয়ে অশ্রুর ফোটা গড়িয়ে পড়ল থুতনিতে।
হঠাৎ, চঞ্চল নেত্রে চারপাশটা পিনপতন নীরবতায় মেপে নিয়ে ফুঁপিয়ে উঠে আকুল কণ্ঠে বলে উঠল,
“আ-আমার আপু কই?”
নুরা বেগম তড়িঘড়ি ওর কাঁধে হাত রেখে নিচু স্বরে বললেন,
“আহা! কাঁদছিস কেন সোনা? তোর আপু তো বাইরে মেহমানদের দেখাশোনা করছে। তুই আগে কাজী সাহেবের কথার উত্তর দে, বাবা!”
কাজী সাহেব পুনরায় কাগজ বাড়িয়ে প্রবীণ হাস্যে বললেন,
“হ্যাঁ মা, শুভ কাজে বিলম্ব করতে নেই। বলুন, কবুল।”
কিন্তু কায়রা সজোরে দু-পাশে মাথা নেড়ে অবাধ্য শিশুর মতো কেঁদে ফেলে বলল,
“না! আমি আপুকে ছাড়া কিচ্ছু বলব না! পায়রা আপুকে ডাকো! আব্বু, আমার আপুকে এনে দাও আগে!”
মেয়ের এমন হঠাৎ ব্যাকুলতা,অশ্রুসিক্ত আবেগে আনোয়ার ইয়াসির সাহেবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। উনি আর এক মুহূর্ত বিলম্ব না করে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে বাইরে এসে হাঁক ছাড়লেন,
“পায়রা! আম্মা পায়রা, কোথায় তুই? শিগগির ভেতরে আয়!”
বাইরে তখনো সায়মনকে তোপ দাগাতে ব্যস্ত থাকা পায়রা বাবার আকুল ডাক শুনে থমকে গেল। চটজলদি শাড়ির কুঁচি সামলে হন্তদন্ত হয়ে ভেতরে এসে উপস্থিত হলো সে। কক্ষে ঢুকেই ছোট বোনের এমন ক্রন্দনরত অবস্থায় দেখে ওর বুকের ভেতরটা যেন খাঁ খাঁ করে উঠল। ও দ্রুত এগিয়ে এসে কায়রার মুখোমুখি দাঁড়ালো। কায়রা একমুহূর্ত কালবিলম্ব না করে ধেয়ে এসে বড় বোনের পেট বরাবর মুখ গুঁজে জড়িয়ে ধরল সজোরে! অশ্রুসিক্ত কন্ঠে ফোঁপাতে ফোঁপাতে বলল,,
“তুই এতক্ষণ বাইরে কী করছিলি আপু? আমাকে একা ফেলে রাখলি কীভাবে? তুই না থাকলে আমি কীভাবে কবুল বলব, হ্যাঁ?”
পায়রা নিজের চোখের কোণে জমে ওঠা একফোঁটা অবাধ্য অশ্রুকণা অগোচরে লুকিয়ে কায়রার মাথায় পরম মায়ায় হাত বুলাল। কৃত্রিম রাগ দেখিয়ে সুকোমল স্বরে বলল,
“গাঁধা একটা! কাঁদিস কেন এভাবে? আমি তো এই ঘরের বাইরেই ছিলাম, কোথাও চলে যাইনি তো! আচ্ছা নে,স্যরি। এবার লক্ষী মেয়ের মতো বল দেখি!”
কায়রা আরও শক্ত করে মুখ গুঁজে, রুদ্ধ, কাঁপাকাঁপা কণ্ঠে অস্ফুটে তিনবার বলে উঠল,,
“ক-কবুল... কবুল... কবুল!”
মুহূর্তেই আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হলো সমগ্র কক্ষ। বাবা মায়ের নেত্র কার্নিশ হয়ে টুপটাপ গড়িয়ে পড়ল আনন্দের বারিধারা।
★
দুর্জয়ের পাশে টুকিটাকি আলাপে মগ্ন সবাই। আকস্মিক সকলের নজর কাড়লো পরিহিত ভারি লেহেঙ্গা টা এক হাতে উঁচিয়ে,অন্য হাত বাবার হাতে হাত রেখে এদিকে এগিয়ে আসা অপ্সরাসম মেয়েটি। লজ্জাবতী লতার ন্যায় আনত অক্ষিপল্লব, আরক্তিম গণ্ডদেশ যেন সাঁঝের আবীর মেখেছে। সকলের দৃষ্টি অনুসরণ করে প্রবল উৎসাহে সম্মুখে দৃষ্টি নিবদ্ধ করতে স্থানুর ন্যায় জমে গেল দুর্জয়। অতল কৃষ্ণচোখের সুগভীর দৃষ্টি স্থির হলো সেই লাজুক হরিণীর পানে। মোহাবিষ্টের মতো চেয়ে রইল অপলক।
তবে সেই মোহগ্রস্থতা দীর্ঘস্থায়ী হলো না। ব্যক্তিত্বের ভারিক্কিতে চাপা পড়লো সহসা। কায়রা কাছে আসতেই দুর্জয় সুঠাম দেহে দ্রুত উঠে দাঁড়াল এবং বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের প্রশস্ত ডান হাতখানা সামনে বাড়িয়ে দিল।আনোয়ার ইয়াসির সাহেব চোখের কোণে জমে থাকা আনন্দের অশ্রুকণা অগোচরে মুছে, পরম আস্থায় মেয়ের হাতটি দুর্জয়ের শক্ত করতলে সঁপে দিলেন। কায়রা ক্ষণকালের জন্য আনত নেত্রে দুর্জয়ের দিকে চেয়ে নিজের কাঁপাকাঁপা হাতটি সঁপে দিল সেই পরম আশ্রয়ে। দুর্জয় আলতো চাপে ওকে মখমলের বিশেষ আসনে বসিয়ে দিয়ে নিজেও পাশাপাশি বসলো।
অতঃপর কাজী সাহেব ও পরিবারের সদস্যরা বিবাহের মূল রেজিস্ট্রি খাতাটি সামনে এগিয়ে দিলেন। আইনি সব কার্যক্রম সম্পন্ন করতে দুর্জয় অত্যন্ত অকম্পিত, সুদৃঢ় হাতে প্রথমে খাতায় নিজের স্বাক্ষর বসিয়ে দিল। এবার কায়রার পালা। কাজী সাহেব কলমটি কায়রার কাঁপতে থাকা সুকোমল আঙুলের ফাঁকে গুঁজে দিতেই ওর হৃদস্পন্দন প্রকাণ্ড বেগে থরথর করে কেঁপে উঠল। ক্ষণে ক্ষণে অক্ষিপল্লব ভিজে ওঠার উপক্রম হতেই সহসা এক অনাবিল উষ্ণতা অনুভব করল ও।
সবাইকে অবাক করে দিয়ে, দুর্জয় প্রকাশ্যে সবার সম্মুখেই কায়রার সেই কম্পিত ডান হাতটি নিজের সুগঠিত বলীয়ান করতলে পরম আস্থায় আঁকড়ে ধরল! দুর্জয়ের শক্ত স্পর্শে কোত্থেকে সাহসের সঞ্চার হলো কায়রার অন্তরে। দুর্জয় স্বহস্তে কায়রার হাতটি খাতার পাতায় গাইড করে সুনির্দিষ্ট স্থানে নিখুঁতভাবে স্বাক্ষর করিয়ে দিল।
স্বাক্ষর শেষ হতেই, দুর্জয় কায়রার দিকে সামান্য ঝুঁকে, ওর রেশমি ওড়নার ভাঁজ ঘেঁষে কানের কাছে নিজের ওষ্ঠাধর এনে নিচু, সুগভীর ধাতব কণ্ঠে বলে উঠল,,
“শাদী মোবারক, মিসেস কায়রা দুর্জয় আহসান! আজ থেকে টাইটেলটা আপনার নামের পাশে চিরস্থায়ী হলো। আর এতদিনের আপনি সম্ভাষণটা ডিঙিয়ে, তুমি বলে তোমায় নিজের করে ডাকার পার্মানেন্ট অধিকারটা আজ একান্তই আমার হলো!”
দুর্জয়ের এমন সুপ্রচ্ছন্ন পৌরুষ কণ্ঠস্বরে ও সুমিষ্ট সান্নিধ্যে কায়রার গালে যেন সাঁঝের রাঙা আবীর ছড়িয়ে পড়ল। ডাগর চোখ দুটি লাজে অবনত করে ও আনমনে ওষ্ঠাধরের কোণে পরম তৃপ্তির হাসি হাসলো।
★
বিদায়ী বেলা বড্ড বেদনাদায়ক। সূর্য তখন পাটে নেমেছে, সমাগত বিদায়ক্ষণ। আনোয়ার ইয়াসির সাহেব এতক্ষণ নিজেকে সামলে রাখলেও, পরম আদরের ছোট মেয়েকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসে আর আবেগ সংবরণ করতে পারলেন না। বাষ্পরুদ্ধ নয়নে, কাঁপাকাঁপা হাতে কায়রার মাথাটা বুকে টেনে নিয়ে শিশুর মতো কেঁদে ফেললেন। অতঃপর অশ্রুসজল চোখে দুর্জয়ের সুদৃঢ় হাত দুটি দু-হাতে আঁকড়ে ধরে রুদ্ধ কণ্ঠে বললেন,
“খেয়াল রেখো ওর, বাবা! আমার বড় আদরের পুতুল ও... কোনোদিন কষ্ট দিও না ওকে!”
দুর্জয় আনোয়ার ইয়াসিরের হাতের মুঠোয় থাকা নিজের হাতের দিকে চেয়ে চাপ দৃঢ় করলো; অতঃপর আশ্বস্তকারী কন্ঠে বলল,,
“আঙ্কেল, আপনার পুতুলকে আমি আমার জীবনের সবচেয়ে দামি সম্পদ করে নিয়ে যাচ্ছি। কথা দিচ্ছি, নিজের চেয়েও বেশি আগলে রাখব ওকে। আপনি নিশ্চিন্ত থাকুন।”
পাশেই অশ্রুসজল চোখে দাঁড়িয়ে ছিলেন নুরা বেগম আর ফুফু আঞ্জুমান ইয়াসির। নুরা বেগম কায়রার কপালে এক পরম মমতাময় চুম্বনে এঁকে দিয়ে অস্ফুটে বললেন,
“নতুন সংসারে সুখী হ, সোনা আমার। সব দায়িত্ব যেন ঠিকঠাক সামলাতে পারিস!”
কায়রা তখন ফুঁপিয়ে কাঁদছে, ঠিক তক্ষুনি সামনে এসে দাঁড়ালো পায়রা। এতক্ষন যাবত নিজেকে নিয়ন্ত্রণে রাখলেও বোনের এমন কান্নায় ওর নিজের চোখের কার্নিশ বেয়েও একফোঁটা অবাধ্য জল গড়িয়ে পড়ল। তবে দ্রুত তা সামলে নিয়ে কায়রার গাল দুটো ধরে কৃত্রিম চটে গিয়ে বলল,
“কী বড় গাধী তুই! এমন ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদার কি আছে? এমনিতেই তো খুব লাফাচ্ছিলি মেজর বিয়ে করছি হেনতেন! এখন ঢং করে কাঁদছিস কেন? আর একবার কাঁদবি তো! কত হাজার টাকা তোর মেকআপের পেছনে উড়িয়েছে জানিস? অসভ্য মেয়ে!
কথাটা বলেই পায়রা কায়রাকে সজোরে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বোনকে আঁকড়ে ধরে কায়রাও ফোঁপাতে ফোঁপাতে বলল,
“আমাকে ভুলে যাবি না তো, আপু?”
পায়রা দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে একগাল হেসে বলল,
“তোকে ভুলব মানে? প্রতিদিন ফোন করে তোর ওই গম্ভীর বরের নামে নালিশ শুনব তোর কাছে! যা, সাবধানে যা!”
এ পর্যায়ে ইকবাল আহসান এগিয়ে এলেন। আনোয়ার ইয়াসির সহ ইয়াসির পরিবারের সকলের উদ্দেশ্যে বললেন,,
“তাহলে, আপনারা সম্মতি দিলে আমরা এবার আমাদের মেয়েকে তার বাড়িতে নিয়ে যাই?”
সকলে হেসে মাথা দুলালেন। আনোয়ার ইয়াসিরের সঙ্গে আলিঙ্গন শেষে ইকবাল আহসান সকলকে নিয়ে রওনা হলেন নিজ ভবনের উদ্দেশ্যে।
★
দুর্জয় সাধারনত ব্যক্তিগত স্পেস পেতে পছন্দ করে বিধায় বর কনের গাড়িতে আর কেউ ওঠেনি। শুধু দুর্জয় আর কায়রা আর ড্রাইভিং সিটে ড্রাইভার ব্যতীত পুরো গাড়িটাই ফাঁকা। দুর্জয় আর কায়রা পাশাপাশি বসে। গাড়িতে ওঠার পরম মুহূর্তেই হঠাৎ ফোন আসায় সেখানে ব্যস্ত হয়েছে দুর্জয়। এদিকে কায়রার নাজেহাল দশা। সারাদিনের ক্লান্তির সঙ্গে বিদায়ী বেদনা ভর করেছে সর্বাঙ্গে। যন্ত্রণায় ফেটে যাচ্ছে মাথা।দু-খানি অক্ষিপল্লব কানায় কানায় তন্দ্রায় আচ্ছন্ন।
অথচ পেছনে সজ্জিত ফুলগুলোর মাঝে কিছুতেই নিজের মাথাটা একটু এলিয়ে দিতে পারছে না ও। তাই শঙ্কা-লজ্জায় জোরপূর্বক অক্ষিপল্লব মেলে ধরে রইল ও।তখনো ফোনে অত্যন্ত জরুরি কোনো দাপ্তরিক কথা সারছিল দুর্জয়। তবে তার ক্ষুরধার দৃষ্টি এড়াতে পারেনি কায়রার এই নাজেহাল দশা। ফোন কানে রেখেই দুর্জয় নিজের, সুপ্রশস্ত, বলীয়ান কাঁধটি কিছুটা এগিয়ে দিল সে। ইশারায় জানিয়ে দিল—“মাথাটা এখানে রাখো।”
কায়রা সামান্য দ্বিধাগ্রস্ত হয়ে খানিক থমকে রইল। তা দেখে ফোনটা তৎক্ষণাৎ কেটে দিল দুর্জয়। কায়রার দিকে পরম নির্ভরতার দৃষ্টিতে চেয়ে সুগভীর কণ্ঠে বললো,
“নো নিড টু হেজিটেট অ্যানিমোর, মিসেস দূর্জয়। যেখানে দূর্জয় আহসান নামক এই আমি সম্পূর্ণটাই তোমার নামে রিজার্ভ হয়ে গেছি, সেখানে এটা আর এমন কি?”
চলবে........