#অভিসৃতি ——#পর্ব_২২(প্রথম অংশ)
#নওরিন_কবির_তিশা
“বিশেষ সংবাদ... গত মধ্যরাতে বান্দরবানের সীমান্তবর্তী সাঙ্গু নদীর অদূরে গহীন অরণ্যে বিজিবি ও যৌথ বাহিনীর সুপরিকল্পিত আড়াই ঘণ্টাব্যাপী এক অতি স্পর্শকাতর যৌথ অভিযান সম্পন্ন হয়েছে। সীমান্তে সক্রিয় আন্তর্জাতিক অস্ত্র, মাদক পাচারকারী চক্রের আস্তানা সম্পূর্ণ ধ্বংস করা হলেও, দুই পক্ষের মধ্যবর্তী তীব্র গোলাগুলিতে চারজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন এবং ঘটনাস্থলেই শহীদ হয়েছে দুজন কৃতি কর্মকর্তা...”
সদ্য বোজা অক্ষিপল্লব তড়িৎ বেগে উন্মোচিত হলো। বক্ষপিঞ্জরে সহস্র অবাধ্য অশ্বের উন্মাদ দৌড়ঝাঁপ শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রচন্ড কম্পনে মৃগী রোগীর ন্যায় ঝাঁকুনি দিচ্ছে সর্বাঙ্গ। আপাতত,ওর সমগ্র দুনিয়া স্থবির হয়েছে এক নিদারুণ আশঙ্কার বিন্দুতে!
সংবাদের প্রতিটি শব্দ পাশের কক্ষের উচ্চৈঃস্বরে বাজতে থাকা টেলিভিশন হতে ভেসে আসছিল স্পষ্ট হয়ে। কিন্তু ভয়ের তোড়ে, অসীম আতঙ্কে শেষপর্যন্ত কান দুটো স্তব্ধ হয়ে এলো--ঘোষিত সেই দুজন শহীদ কর্মকর্তার নাম আর কায়রার শ্রবণগোচর হলো না!
জায়নামাজে ক্রন্দনরত অবস্থিত কখন যে, হঠাৎ নিদ্রায় তলিয়ে ছিলো তার খেয়াল নেই। বিছানার অপরপ্রান্তে মেধা আর তুজা তখনো বেঘোরে ঘুমিয়ে। কায়রার কণ্ঠ ফুঁড়ে বের হয়ে আসা অস্ফুট ফুঁপিয়ে কান্নার রুদ্ধ আওয়াজে আচমকা ঘুম ভেঙে গেল দুজনের। মেধা ধড়ফড় করে উঠে বসে তুজাকে ঠেলে তুলল। কায়রার র'ক্তা'ভ, ভয়ার্ত চোখদুটি আর কাঁপতে থাকা শরীর দেখে ব্যাকুল কণ্ঠে শুধাল,
“কী হয়েছে কায়রা? তুই এভাবে কাঁপছিস কেন? কাঁদছিস কেন রে?”
কায়রা কথা বলতে পারল না। বুকের ভেতরটা দুমড়ে-মুচড়ে নিঃশ্বাসটা অবধি আটকে আসছে ওর! কোনো মতে তোতলে রুদ্ধশ্বাসে আকুতি জানাল,
“সং... সংবাদটা চালা! প্লিজ সংবাদটা দে টিভিটা অন কর!”
কিংকর্তব্যবিমূঢ় তুজা-মেধা একে অন্যের সঙ্গে দৃষ্টি বিনিময় করল। মাত্রই ঘুম ভাঙা ক্লান্ত মস্তিষ্কে কায়রার এই অসংলগ্ন আচরণ বুঝে ওঠার আগেই কায়রা তীব্র হাহাকারে চিৎকার করে উঠল,
“তোরা টিভিটা অন করবি কি না?”
কক্ষের মাঝে ওর চিৎকার ছড়াতেই দরজায় সশব্দে করাঘাত করল কেউ। তুজা ত্বরিত পদে এগিয়ে গিয়ে দুয়ার উন্মুক্ত করতেই সামনে দেখা মিলল নিহার আর রুশাফের ঘোর দুশ্চিন্তাগ্রস্ত অপ্রস্তুত মুখোশ্রীর। নিহার ভেতরে এক পা বাড়িয়ে অতি সংক্ষেপে বলল,
“কায়রাকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে বল। রিসোর্টের নিচে কয়েকজন মিলিটারি অফিসার এসেছেন ওকে নিতে...”
কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই কায়রার মাথার ওপর প্রকাণ্ড আকাশটা ভেঙে পড়ল! হৃদযন্ত্রের ক্রিয়া ক্ষণকালের তরে স্তব্ধ হদো যেন। হাত-পা সম্পূর্ণ হিম হয়ে আসছে। চোখ বুজলেই কেবল দুর্জয়ের সেই শেষ বার্তাটা মনে পড়ছে–‘বি স্ট্রং, মাই ম্যাজিস্টি!’ কায়রা কোনো কথা বলল না। আত্মভোলা মানবীর মতো সোজা ওয়াশরুমে গিয়ে মুখে দুটো পানির ঝাপটা দিল।
মুক্তা মোছা কিংবা পরনের চাদরখানা সামলানোর ন্যূনতম হুঁশটুকুও আর রইল না কায়রার। অসাড়, নিশ্চল দুটি পায়ে ভর দিয়ে ও কেবল ধীর কদমে নিচে নেমে এলো। মেধা,তুজা সাহায্যের জন্য এগিয়ে আসলেও সরাসরি ওদের প্রত্যাখ্যান করল কায়রা। নিচে নামতেই দুজন মহিলা সেনা সদস্য এগিয়ে এসে কেবল বলল,,
“আমাদের সঙ্গে চলুন!”
কায়রা যান্ত্রিক বেগে গাড়িতে উঠল্। অশ্রুহীন শুষ্ক নেত্রপটে কেবল এক সীমাহীন শূন্যতা। ঠোঁট দুটি বারংবার কেঁপে উঠলেও ভেতর হতে কোনো শব্দ নির্গত হলো না। একবারের জন্যও শুধাল না--কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ওকে? কাঙ্ক্ষিত মানুষটি বেঁচে আছে তো? নাকি ওই দুজন শহীদ কর্মকর্তার তালিকায় যুক্ত হয়ে গেছে মেজরের নামখানি? হৃদয়ের অসীম আতঙ্ক যেন কণ্ঠনালী সম্পূর্ণ রুদ্ধ করে দিয়েছে।ভেতরটা ফেটে যাচ্ছে অথচ বাকশক্তি বিলুপ্ত হয়েছে সম্পূর্ণরূপে।
পেছনের অন্য একটি জিপে দুশ্চিন্তাগ্রস্ত মুখশ্রী নিয়ে ওদের অনুসরণ করছে ওর বন্ধুমহল।
★
কাঙ্খিত গন্তব্যে পৌঁছাতেই স্থির হলো গাড়িটা। চূড়ান্ত ভারাক্রান্ত এক প্রাঙ্গনে পা রাখতেই নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় কায়রার। কিঞ্চিৎ দূরত্বে নিহত সেনাসদস্যের পরিবারের করুণ আহাজারি প্রাঙ্গণকে গুমোটবদ্ধ করছে দ্বিগুণ,লাল-সবুজ পতাকায় মোড়ানো দুটি কফিন দৃষ্টিগোচর হতেই কায়রার অক্ষিপট ঝাপসা হয়ে এলো, অসাড় পা দুটি আর এক পা-ও সামনে এগোতে চাইল না।
চারপাশের এত চেনা-অচেনা মুখের ভিড়ে ওর চঞ্চল নয়নদুটি কেবল একটি অবয়বকে হন্যে হয়ে খুঁজছিল। কোথায় সেই সদা শৃঙ্খলিত,কঠোর মেজাজধারী পুরুষটি? তার প্রকাণ্ড বুকটায় মুখ লুকিয়ে একটু নিশ্চিন্ত হওয়ার তো তীব্র আকুলতা ওর!অসীম আতঙ্কে পা দুটি অবশ হয়ে এলে, কায়রা ধপ করে ঘাসের ওপর বসে পড়তে চাইল। ঠিক সেই মুহূর্তে সুদৃঢ় দুটি বলীয়ান বাহু আঁকড়ে ধরল ওকে! শূন্যে বিলীন হতে যাওয়া কায়রা থমকে দাঁড়িয়ে আকুল নয়নে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাল।
সম্মুখে দাঁড়িয়ে স্বয়ং মেজর দুর্জয় আহসান। পরিহিত কম্ব্যাট ইউনিফর্মে ধূলিমলিন ও ক্ষ'তের আলামত স্পষ্ট হলেও, ওর কৃষ্ণচক্ষুতে পরম মায়া ,প্রচ্ছন্ন দায়িত্ববোধ। কায়রা স্তব্ধ হয়ে রইল কয়েক মুহূর্ত—এ কি কেবলই বিভ্রম, নাকি ঘোর বাস্তব? দুর্জয় আলতো করে কায়রাকে সোজা করে দাঁড় করাল। আলতো স্পর্শে ওর অশ্রুসিক্ত গাল দুটো মুছে দিয়ে নিচু, ভরাট কণ্ঠে শুধাল,
“হোয়াট হ্যাপেনড?এই পাগলী, কাঁদছো কেনো?”
দুর্জয়ের বুকে দু হাত রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল কায়রা। ব্যাকুল তোতোল কণ্ঠে অস্ফুটে বলল,
“আমি... আমি ভেবেছিলাম আপনি... আপনি আমাকে একা রেখে.....”
কায়রার কান্না বিজড়িত বাক্যের ইতি টানতে দিলো না দুর্জয়। নিজের প্রশস্ত বক্ষপিঞ্জরে ওকে নিবিড়ভাবে আঁকড়ে বলল,
“অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে যে জড়িয়ে আছ, তাকে ছেড়ে যাওয়ার সাধ্য কই আমার?”
দুর্জয়ের বুকে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলো কায়রা । অঝোর ধারায় ঝরতে থাকা কান্নায় ভিজে যেতে লাগল দুর্জয়ের ধূলিমলিন কম্ব্যাট পোশাক। অস্ফুট কণ্ঠে বারংবার মেয়েটা আওড়িয়ে চলেছে,,
“ আপনাকে বড্ড ভালোবাসি, মেজর... বড্ড ভালোবাসি! প্লিজ কখনো আমাকে এভাবে একা রেখে যাওয়ার কথা ভাববেন না... প্রমিস করুন!”
দুর্জয় কায়রার ব্যাকুল ভালোবাসার তোড়ে আচ্ছন্ন হলো। চিরচেনা অভ্যাসে কায়রার হিজাবের ওপর থেকে স্নিগ্ধ ললাটে ঠোঁট ছুঁয়ে দিল ও। ক্ষণকাল নিস্তব্ধতা বিদ্যমান হতেই কায়রা আঁচল দিয়ে চোখ মুছে ত্বরিত গতিতে মুখ তুলল। উদ্বিগ্ন নয়নে দুর্জয়ের সর্বাঙ্গে ক্ষ-তের দাগ হাতড়ে শুধালো,
“কোথায় কোথায় আঘাত লেগেছে আপনার? ডান হাতের ওই রক্তের দাগটা কিসের, মেজর? সত্যি করে বলুন তো, বেশি পেইন হচ্ছে?”
দুর্জয় মৃদু হাস্যে কায়রার ব্যাকুল হাত দুটো নিজের মুঠোয় পুরে নিল,
“ইটস জাস্ট আ মাইনর স্ক্র্যাচ, কায়রা। বুলেটের স্প্লিন্টার লেগেছিল সামান্য, ফাস্ট এইড নেওয়া শেষ। অন দ্য ফিল্ড এগুলো সোলজারদের খুব নরমাল বিষয়, সো প্যানিক করো না।”
ঠিক সেই মুহূর্তে পেছনে এসে পৌঁছাল কায়রার চিন্তিত বন্ধুমহল। দুর্জয়কে সুরক্ষিত ও অ'ক্ষত দেখে ওদের উৎকণ্ঠিত চেহারায় স্বস্তির নিঃশ্বাস নামল। তবে প্রাঙ্গণে বিরাজমান শোকার্ত পরিবেশ অনুধাবন করে সবাই নিস্তব্ধ দাঁড়িয়ে রইল।
সামনের সুপ্রশস্ত মাঠে তখন শহীদ সেনাসদস্যদের প্রতি অন্তিম সামরিক সম্মান ও শ্রদ্ধা নিবেদনের বেদনাতুর প্রক্রিয়ার সূচনা হচ্ছে। জাতীয় পতাকায় মোড়ানো দুটি কফিনের সম্মুখে সুবিন্যস্ত সারিতে দাঁড়িয়ে সেনাদল। বিউগলের করুণ ও বুকচেরা সুর বাতাসের হিমেল পরশে ছড়িয়ে পড়তে পুরো চত্বরে বড্ড হৃদয়বিদারক আবহ সৃষ্টি হলো।
দুর্জয় কায়রাকে স্নেহের বেষ্টনীতে পাশে রেখে সামরিক পোশাকে সোজা হয়ে দাঁড়াল। ডান হাতটি কপালে তুলে শহীদ সহযোদ্ধাদের উদ্দেশ্যে শেষবারের মতো স্যালুট ঠুকে শ্রদ্ধা জানাল। অশ্রুসিক্ত নয়নে সেই অকুতোভয় বীরদের শেষ বিদায় প্রত্যক্ষ করল কায়রা ও তার বন্ধুরা। সহযোদ্ধাদের হারানোর বেদনা ও দেশের জন্য আত্মত্যাগের এক অপরিসীম মহিমান্বিত বাস্তবতা হৃদয় দিয়ে স্পর্শ করল প্রাঙ্গণে উপস্থিত প্রতিটি প্রাণকে।
***********************
“আচ্ছা মেধা,ভালোবাসা কাকে বলে?”
তুজা কায়রাদের দিকে আচ্ছন্ন নেত্রে চেয়ে আছে। কতো যত্নে কায়রারকে আগলে রেখেছে দূর্জয়;একদম ছোট্ট বিড়াল শাবকের ন্যায়। মেধা ঘাড় ঘুরিয়ে ওর দিকে চায়। প্রশ্নের উত্তর না পেয়ে তুজা পুনরায় শুধায়,,
“বল না,ভালোবাসার সংজ্ঞা কি?”
মেধা কোনরূপ ভণিতা ছাড়াই হৃদয়ে চলমান কথাগুলো উগড়ে দিলো,,
“যখন কেউ তোকে সমস্ত সময় আশপাশের মানুষের তোয়াক্কা না করে,আগলে রাখবে।তোর মতামতের সর্বোচ্চ মূল্য দিবে, প্রায়োরিটি লিস্টে তোর নাম টপে রাখবে।তখন তার প্রতি তোর যে স্বর্গীয় অনুভূতির সৃষ্টি হবে তাকেই ভালোবাসা বলে।”
তুজার ঘোর কাটে।জিজ্ঞাসু দৃষ্টি সরাসরি মেধার দিকে নিবদ্ধ করে বলে,,
“কিন্তু এটা তো বন্ধুত্বেও হয়।”
“উঁহু,ভালোবাসায় একটা স্পেশ্যাল ফিলিংস আছে।যার সাথে কথা বলেও শান্তি! একটা অন্যরকম টান,যা সব সম্পর্কে থাকে না।”
“তবে আমি যে এমন প্রায়োরিটি অন্য একজনের কাছ থেকেও পেয়েছি।কিন্তু কোনো অন্যরকম ফিলিংস তো আসে নি।”
তূজার আনমনে বলা কথাটায় মেধা কৌতুহলী দৃষ্টি হেনে ওর দিকে চাইলো। প্রশ্ন করতে গেলো, কার থেকে? কিন্তু তার আগেই বাকি তিন সদস্যের উপস্থিতিতে চাপা পড়ল তা। নিহার ওদের উদ্দেশ্যে বলল,,
“পরিস্থিতি আপাতত স্বাভাবিক। কায়রা মেবি দুর্জয় ভাইয়ের সঙ্গে যাবে।আমরা রওনা দেই চল।”
ওরাও দ্বিমত করলো না। একত্রে রওনা হলো, রিসর্টের উদ্দেশ্যে।
★
প্রাতঃরাশ সেরে,কক্ষে এসেই শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে পায়রা।শীতকালীন বেলা গুলো যেমন হয়;ম্রিয়মান রৌদ্রের উপস্থিতি ভোরের নির্দেশনা দিলেও ঘড়ির কাঁটা সে ভ্রম ভাঙ্গছে। বেলা সাড়ে দশটা এখন। ম্যাসেঞ্জারে বান্ধবীর সঙ্গে খোশগল্পে মগ্ন।সমগ্র বাড়িটা আপাতত ফাঁকা।নুরা বেগম আর আঞ্জুমান ইয়াসির পায়রার মামাতো ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে গিয়েছে আর আনোয়ার ইয়াসির তো নিজের অফিসে।
আচানক,ফোনটা বেজে উঠতেই পায়রা সরু দৃষ্টিতে দেখলো অপরিচিত নম্বর। কিঞ্চিৎ অপ্রস্তুত হয়ে, তা রিসিভ করে হ্যালো বলতেই,অপরপ্রান্ত হতে ভেসে এলো এক উদ্বিগ্ন কণ্ঠ,,
“ হ্যালো, কেডা?সায়মন বাজানরে চিনেন? মুই সিরাজ সারের নাম্বারে কল দিছি, মাগার ফোন ধরেক নাই কা!বাজানের মেলা জ্বর ইকটু কইতে পারবেন কিতা করতাম?”
বয়স্ক লোকটার কথায় স্পষ্ট,বড্ড পেরেশান তিনি।তবে, সব ছাপিয়ে সায়মনের নামটা অবাক করলো পায়রাকে। ওর জ্বর? কিন্তু,সিরাজ আংকেলের সাথে যোগাযোগের পথ রুদ্ধ এখন।উনি বর্তমান ইউএসএ বিসনেস ট্যুরে।বাবাকে কাল কথা বলতে দেখেছে ও। দিগদ্বিক জ্ঞানশূন্য হয়ে চিন্তিত স্বরে ও বলল,,
“আপনি চিন্তা করবেন না আংকেল।আমি আসছি। জ্বর কি খুব বেশি?”
“হ,মা!”
“আচ্ছা,আপনি পেরেশান হবেন না।আসছি আমি।”
ফোন কেটেই,কোনরূপ প্রস্তুতি ছাড়া বেরিয়ে গেলো ও।
★
মিনিট পঁচিশের ব্যবধানে এক বিশাল বহুতল ভবনের সম্মুখে এসে থামে পায়রার গাড়ি। দ্রুত গাড়ি থেকে নেমে লিফট ধরে সায়মনদের প্রকাণ্ড ফ্ল্যাটের সামনে এসে দাঁড়াল ও। দরজায় পরপর কয়েকবার কলিংবেল বাজাতেই ভিটেমাটির পুরোনো বৃদ্ধ কেয়ারটেকার চাচা এসে দুয়ার উন্মুক্ত করলেন। পায়রাকে দেখে তিনি যেন কূলে পানি পেলেন,
“মা! আইছেন আপনি? বাজান তো ঘরের ভেতরে নিথর হয়া পইড়া আছে, কত ডাইকাও সাড়াশব্দ পাইলাম না! স্যারও নাইকা...”
পায়রা আর একমুহূর্ত কালক্ষেপণ না করে জিজ্ঞেস করল,
“আঙ্কেল, ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলেছিলেন?”
আনার সাহেব ডুপ্লিকেট চাবি দিয়ে দরজার লক আগেই খুলে রেখেছিলেন। পায়রা সোজা ভেতরের ড্রয়িংরুমে প্রবেশ করতেই থমকে গেল,ভারী মকমলের পর্দার দরুন সমগ্র ফ্ল্যাটজুরে নিকষ আঁধার আর ভ্যাপসা নিস্তব্ধতার সাম্রাজ্য।
পায়রা দ্রুত হেঁটে গিয়ে ড্রয়িং রুমের পর্দাগুলো এক টানে সরিয়ে দিল। অমনি ঘরে ছড়িয়ে পড়ল প্রভাতের স্নিগ্ধ রোদ। ঘর পেরিয়ে ভেতরের মূল শোবার ঘরের দিকে এগোতেই পায়রার কানে ভেসে এলো তীব্র জ্বরের ঘোরে কাঁপতে থাকা সায়মনের অতি মৃদু কাতরানি।
আর্তনাদের উৎস লক্ষ্য করে ঘরের ভেতরে প্রবেশ করতেই পায়রার বুকটা ধক করে উঠল! বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে আছে ব্যারিস্টার সায়মন রহমান। পরনে কালচে ট্রাউজার আর অফ-হোয়াইট রঙের টি-শার্ট। গায়ে থাকা পাতলা কম্বলটা একপাশে সরে গিয়ে মেঝের ওপর গড়াচ্ছে। প্রখর জ্বরের তীব্রতায় সুগঠিত শরীরটা কুণ্ডলী পাকিয়ে রয়েছে ওর, শুষ্ক ফ্যাকাশে ঠোঁট দুটি তিরতিরিয়ে কাঁপছে।
পায়রা তড়িঘড়ি এগিয়ে গিয়ে বিছানার কোণে বসল। পাশে অবহেলায় পড়ে থাকা ব্ল্যাঙ্কেট টেনে সায়মনের গায়ে ভালো করে জড়িয়ে দিল। অতঃপর দ্বিধা ঝেড়ে ফেলে কোমল হাতটি সায়মনের তপ্ত কপালে ছোঁয়াতেই চমকে উঠল পায়রা--যেন আগুনের উত্তপ্ত কোনো শলাকা স্পর্শ করল ও! হাতের তালু এক নিমেষে জ্বলে উঠল সায়মনের গায়ের আঁচে।
পায়রা উদ্বিগ্নভরে দরজার দিকে চেয়ে চেঁচিয়ে ডাকল,
“আঙ্কেল! ও আঙ্কেল! শুনছেন?”
কেয়ারটেকার আনার পাটোয়ারী ত্বরিত দরজার কাছে এসে দাঁড়াতেই পায়রা অতি দ্রুত ও ব্যাকুল কণ্ঠে বলল,
“আংকেল, আপনি জলদি নিচের ফার্মেসি থেকে প্যারাসিটামল আর একটা থার্মোমিটার নিয়ে আসুন তো! আর যাওয়ার আগে আমাকে একটা পাত্রে ঠান্ডা জল আর পাতলা সুতির সুতি তোয়ালে এনে দিন, তাড়াতাড়ি!”
আনার সাহেব এক দৌড়ে নিচে চলে গেলেন এবং মিনিট দুয়েকের মধ্যে বাটিতে জল ও কাপড় এনে পায়রার হাতে দিলেন। পায়রা আর সময় নষ্ট না করে তোয়ালেটি পানিতে ভিজিয়ে নিংড়ে নিল। অত্যন্ত যত্ন ও মমতায় সায়মনের কপালে জলপট্টি দিতে শুরু করল ও। প্রখর তাপে বারংবার তোয়ালেটি শুকিয়ে উঠলেও পায়রা ধৈর্য ধরে অবিরত সেবা চালিয়ে গেল।
ঘণ্টাখানেকের আপ্রাণ প্রচেষ্টার পর প্রখর জ্বরের বেগ কিছুটা শিথিল হলো সায়মনের। কপালে শীতল তোয়ালের স্পর্শে আচ্ছন্ন ভাবটা কাটতেই ধীর গতিতে দুটি র'ক্তা'ভ অক্ষিপল্লব উন্মোচিত করল ও। ঘরের ছাদ ঝাপসা হতে স্পষ্ট হতেই, চোখের সম্মুখে কায়মনোবাক্যে সেবা দিতে থাকা স্নিগ্ধ রমণীর অবয়বটি দৃষ্টিগোচর হলো!
পায়রাকে নিজের শিয়রে বসে থাকতে দেখে সাইমন চরম বিস্ময়ে এক প্রকার ধড়ফড় করে লাফিয়ে উঠতে গেল,,
“পায়রা? ইউ... ইউ হিয়ার? কীভাবে...”
কিন্তু শারীরিক চরম দুর্বলতার দরুন মাঝপথেই ওর পুরো শরীর প্রতিক্রিয়া দেখালো। দৃষ্টিজুড়ে অন্ধকার ঘনিয়ে আসা মাত্র সায়মন পুনরায় বিছানার বুকে ঢলে পড়তে নিলে, পায়রা চট করে সামনে হাত বাড়িয়ে ওর কাঁধ আঁকড়ে ধরে সামলে নিল!
সায়মনের গায়ের প্রখর উত্তাপ আর অতল চোখের চাওয়া পায়রার বক্ষপিঞ্জরে এক অজানা কম্পনের সৃষ্টি করল। সায়মন কপালে হাত দিয়ে দুর্বল কণ্ঠে অস্ফুটে বলল,
“আপনি এখানে কি করছেন, পায়রা? হাউ ডিড ইউ নো?”
পায়রা নিজেকে সামলে গম্ভীর হওয়ার আপ্রাণ চেষ্টা করল। সায়মনকে বালিশে হেলান দিয়ে বসিয়ে দিয়ে অত্যন্ত রাশভারী স্বরে বলল,
“বেশি কথা বলবেন না, মিস্টার সায়মন! আপনার কেয়ারটেকার আমাকে ফোন দিয়েছিলেন। খুব সম্ভবত আপনি আমার সাথে শেষ বার কলে কথা বলেছিলেন, তাই কন্ট্রাক্ট লিস্টে আমার নামটা উপরে পেয়েছেন তাই উনি কল করেছেন। আর ভালোই হয়েছে যে এসছি, এভাবে কেউ গা ভাসিয়ে অসুস্থ হয়ে থাকে?”
সায়মন নিজের দুর্বল কণ্ঠে বলল,
“অযথা কষ্ট করতে গেলেন কেন? একা একা তো বেশ কেটে যাচ্ছিল... আই ওয়াজ ম্যানেজিং!”
সায়মনের এমন আত্মভোলা ও অবহেলাময় উত্তরে পায়রার মেজাজ গরম হয় খানিকটা। ও চট করে টেবিল থেকে ওষুধের প্যাকেট তুলে সায়মনের সামনে ধরে তীক্ষ্ণ গলায় বলল,
“হ্যাঁ, খুব ম্যানেজ করছিলেন! কপালে ১০০ ডিগ্রির উপরে জ্বর আর আপনি হাত কেটে, না খেয়ে বিছানায় কাতরাচ্ছেন! চুপচাপ ওষুধটা খান তো, জ্ঞান দিতে হবে না!”
সায়মন দৃষ্টি মেলে চায়। দু'দিন আগেই না মেয়েটাও ওর সাথে কথায় কথায় ঝগড়া করছিল। অথচ আজ একেবারে পেশাদার সেবিকার মত যত্ন করছে। মন্দ লাগছে না! আবার ভালোও না। ফ্ল্যাটটা সম্পূর্ণ ফাঁকা। সিরাজ সাহেব থাকলেও ব্যাপারটা নিয়ে এতটা মাথা ঘামাতো না সায়মন। কিন্তু একা ফ্ল্যাটে, একজন প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে থাকাটা কিছুতেই মেনে নিতে পারল না ও। অবশ্য, কারণ একটাই--পার্শ্ববর্তী ফ্ল্যাট গুলোতে মানুষজন ঠাসা। বাজে কথা রটতে সময় লাগবে না, তাতে করে মেয়েটা সাহায্য করতে এসে ঝঞ্ঝাটে ফাঁসবে।
সায়মন সোজা হয়ে বসে দাঁতে দাঁত চেপে নিজের সমস্ত দুর্বলতা জোর করে চেপে রাখার ব্যর্থ চেষ্টা করল। অতঃপর অত্যন্ত শুষ্ক,গম্ভীর কণ্ঠে বলল,
“ধন্যবাদ পায়রা। কিন্তু আপনার আর এখানে থাকার দরকার নেই, আপনি এবার যেতে পারেন।”
পায়রা ভ্রু কুঁচকে, বিস্ময়াবিষ্ট নেত্রে ওর দিকে তাকাল। যে মানুষটি একটু আগেই জ্বরের ঘোরে কাৎরাচ্ছিল, তার মুখে এমন হঠাৎ অনভিপ্রেত শীতলতা দেখে মেজাজটা খিঁচে গেল ওর। সশব্দে পানির গ্লাসটা টেবিলে রেখে বেশ ঝাঁজের সঙ্গেই বলল,
"“মানে? হঠাৎ তাড়িয়ে দিচ্ছেন কেন? আপনার কি মাথাটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে নাকি?”
সায়মন পায়রার চোখের দিকে সরাসরি তাকাতে পারল না। দৃষ্টি এড়িয়ে, কণ্ঠে যথাসম্ভব কৃত্রিম কঠোরতা এনে বলল,
“আমি সত্যি বলছি, আই অ্যাম একদম ফাইন নাউ। একটু পরেই আমি নিজে ড্রাইভ করে ডাক্তারের কাছে চলে যাব, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওরি। আপনি প্লিজ এবার আসুন।”
“আপনি ফাইন?শরীরে এখনো চৈত্রের রোদের মতো উত্তাপ, আর আপনি বলছেন একা একা ডাক্তারের কাছে যাবেন? ঠাট্টা করছেন আমার সাথে? চলুন, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি।”
পায়রার এহেন অদম্য জেদে সায়মনের ভেতরের শক্ত বাঁধটা ভেঙে যেতে চাইলেও ও নিজেকে সামলে নিল অত্যন্ত সংযমের সাথে। অত্যন্ত নিচু অথচ দৃঢ় কণ্ঠে বলল,
“বুঝতে চেষ্টা করুন পায়রা, এখানে বেশিক্ষণ থাকাটা আপনার জন্য ঠিক হচ্ছে না। খালি ফ্ল্যাটে একটা প্রাপ্তবয়স্ক মেয়ের এভাবে অচেনা পুরুষের সাথে থাকাটা আশেপাশের মানুষ ভালোভাবে নেবে না। অহেতুক কটু কথা আর স্ক্যান্ডাল রটবে, যা আমি কোনোদিনও হতে দেব না। তাই বলছি, জাস্ট লেট মি হ্যান্ডেল দিস। প্লিজ, এবার বাড়ি ফিরুন।”
সায়মনের দূরদর্শী অথচ সংবেদনশীল কথাগুলোর পেছনের প্রচ্ছন্ন সুরক্ষাবলয়টি মুহূর্তেই উপলব্ধি করতে পারল পায়রা। ওর স্পষ্টভাষী মেজাজটি নিমেষেই যেন শান্ত হয়ে এলো। বুঝতে পারল, লোকটার এই রূঢ়তার পেছনে কেবল ওরই সম্মানের ভাবনা লুকিয়ে আছে।
পায়রা আর জোর করল না। এক দীর্ঘশ্বাস ফেলে, টেবিল থেকে নিজের হ্যান্ডব্যাগটি তুলে নিয়ে সায়মনের দিকে শান্ত চোখে চাইল,
“ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু প্রমিস করুন, এখনই আপনি কেয়ারটেকার আঙ্কেলকে সাথে নিয়ে ক্লিনিকে যাবেন আর আমাকে ফোন করে আপডেট দেবেন?”
সায়মন মৃদু মাথা নেড়ে অস্ফুটে বলল,
“প্রমিস। সাবধানে বাড়ি পৌঁছাবেন।”
পায়রা সম্মতি সূচক মাথা নাড়িয়ে, ধীর কদমে প্রস্থান করল।
চলবে......
#অভিসৃতি ——#পর্ব_২২(দ্বিতীয় অংশ)
#নওরিন_কবির_তিশা
ঘোর তমসাচ্ছন্ন রজনী; অম্বরের বক্ষস্থলে নিভু নিভু আলো জ্বেলে নীরব প্রহরা দিয়ে চলেছে এক ফালি অর্ধচন্দ্র। পার্শ্ববর্তী পরিবেশ হতে ঝিঝিঁ পোকার গুঞ্জন ভেসে আসছে ক্ষণে ক্ষণে। নামাজরত ও কায়রার উপস্থিতি ব্যতীত,রিসর্টে কক্ষগুলো আপাতত ফাঁকা। বন্ধু মহলের প্রত্যেকেই নামাজ সেরে নিচে গিয়েছে। কালকে ওরা প্র্যাকটিকাল ফিল্ড ওয়ার্কের চূড়ান্ত কার্যক্রম সমাপ্ত করবে।
বিগত দুটি দিন পাহাড়ি সীমান্ত এলাকায় জারি থাকা রেড অ্যালার্টের দরুন সমস্ত কার্যক্রম রুদ্ধ হয়েছিল, ফলে ঘরের চার দেয়াল ছাড়া গতি ছিল না। আজ নিষেধাজ্ঞা শিথিল হতেই কালকের যাত্রা চূড়ান্ত হয়েছে। আর পরশুই আবার খুলনার চেনা আঙিনায় ফেরার তোড়জোড়।
এই শেষ রাতেই বন্ধুরা মিলে রিসোর্টের খোলা প্রাঙ্গণে চিকেন বারবিকিউ পার্টির উৎসবে মেতে উঠেছে। কলহাস্যে মুখরিত নীচের প্রাঙ্গণ। নামাজের পাটি গুটিয়ে ত্বরিত পদে ব্যালকনিতে এসে দাঁড়াল কায়রা।নৈশ পবনের কনকনে স্পর্শে ওর চাদরখানা ঈষৎ চঞ্চল হয়ে উঠল। অপার কৌতূহল ও বুকে চেপে থাকা প্রকাণ্ড উদ্বেগের অবসান ঘটাতে মুঠোফোনের ডিসপ্লেতে দুর্জয়ের নম্বরে স্পর্শ করল ও।
দুর্জয়ের প্রচন্ড চাপ থাকায় দুটো দিন কেটে গেলেও প্রিয় মানুষটির সাথে তত একটা বাক্যালাপ ঘটেনি ওর। অবশ্য, দুর্জয় ঠিকই নিয়মমাফিক প্রতিদিন দু'বার ফোন করতো। কিন্তু, সময়সীমা ছিল মাত্র পাঁচ মিনিট। রিং হওয়ার স্বল্পক্ষণের মধ্যেই অপর প্রান্ত হতে ভেসে এলো দুর্জয়ের সেই গম্ভীর, ভরাট ও প্রচ্ছন্ন স্নেহে জড়ানো কণ্ঠস্বর,,
“ঘুমাওনি এখনো?”
দুর্জয়ের কণ্ঠ শোনামাত্র কায়রার হৃদয় আকাশে জমে থাকা মেঘগুলো নিমেষে অপসৃত হলো। ব্যালকনির রেলিং ধরে নিচু স্নিগ্ধ স্বরে বলল,
“নামাজে ছিলাম।”
দুর্জয় ঘড়ির কাঁটায় চায়। সাড়ে দশটা বাজতে চলেছে।
“এত দেরিতে?”
“জ্বী আসলে, আমি একটু বিজি ছিলাম। তারপর আম্মু কল করেছিল, এজন্যই।”
“আচ্ছা!”
“খুলনায় কবে ফিরছেন, মেজর?”
টেবিলে প্রয়োজনীয় ফাইলগুলো গুছিয়ে রাখতে রাখতে প্রত্যুত্তর করলো দুর্জয়,,
“এখানে সিকিউরিটি চেকিং আর পেপারওয়ার্কের বেশ কিছু ঝামেলা এখনো পেন্ডিং। অলমোস্ট টু অর থ্রি উইকস লেগে যাবে ব্যাক করতে।”
কথাটা শুনতেই কায়রার বক্ষপিঞ্জরে সহসা এক প্রকাণ্ড শূন্যতা নেমে এলো। মৃদু আফসোস উগড়ে,ও ব্যাকুল কণ্ঠে বললো,
“কালকে কি একবার দেখা করা পসিবল হবে আপনার পক্ষে? আসলে... আমরা তো পরশুই খুলনায় ব্যাক করছি। আর কালকে আমাদের লাস্ট প্র্যাকটিক্যাল ফিল্ডওয়ার্ক। আপনি যদি একবার আসতেন...”
কায়রার আকুল আবদারে দুর্জয় স্তব্ধ রইল ক্ষণকাল । সামরিক দায়িত্বের প্রকাণ্ড শৃঙ্খল আর ভালোবাসার এই স্নিগ্ধ আকুতির দোলাচলে ও কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই কক্ষের বাইরে হতে অধস্তনের ভারী বুটের শব্দ আর সশব্দ করাঘাত শোনা গেল,
“মেজর দুর্জয়, স্যার! হেডকোয়ার্টার্স থেকে জরুরি বার্তা এসেছে, কর্নেল স্যার আপনাকে ইমিডিয়েটলি ডেকেছেন!”
জরুরি এই তলবে দুর্জয়ের প্রখর চোখদুটি মুহূর্তে গম্ভীর হয়ে উঠল। কায়রাকে উত্তর দেওয়ার ন্যূনতম সময়টুকুও রইল না আর। ও অত্যন্ত তড়িঘড়ি ও নিচু গাঢ় কণ্ঠে বলল,
“আমাকে এখনই যেতে হবে।বাই,আর টেক কেয়ার অফ ইউরসেলফ, মাই লাভ!”
কথাটা শেষ হওয়ামাত্রই,ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কায়রা স্তব্ধ হয়ে মুঠোফোনের নিথর ডিসপ্লের পানে চেয়ে রইল। মনের গহীনে জমে থাকা আশার আলো নিভে গেল ধপ করে। এক দীর্ঘশ্বাস ফেলে নিজেকেই মনে মনে ভর্ৎসনা করল ও,এমন ব্যস্ত আর জরুরি পরিস্থিতিতে লোকটাকে অযথা এই ফালতু অনুরোধটুকু করতে গেল কেন? ওনার ওপর তো পুরো দেশের সুরক্ষার দায়, অত সহজে কি আর আসা সম্ভব?
মন খারাপেরাও ওকে আসতে-পিষ্টে বেঁধে রাখতে চাইলেও পাত্তা দিল না ও। স্ত্রী হিসেবে এতোটুকু ত্যাগ স্বীকার করতেই হবে যে! চাদরটা ভালোভাবে জড়িয়ে, নিচে যাওয়ার প্রস্তুতি নিলো ও।
*********
নিচের পরিবেশটা জমে বেশ সরগরম। খোলা চত্বরের চতুর্পার্শ্বে বারবিকিউয়ের ধোয়াটে গন্ধ ভেসে বেড়াচ্ছে। গ্রিলের সামনে দাঁড়িয়ে পরম দক্ষতায় চিকেন বারবিকিউ করছে ইভান। ছোটবেলায় মা চলে যাওয়ার পর শিক্ষক বাবার একমাত্র সন্তান হিসেবে একা একা বড় হওয়ার দিনগুলোতেই ইভান এই স্বাবলম্বী হওয়ার কাজগুলো শিখে ফেলেছিল। ওর হাতের রান্নার প্রশংসা বন্ধুদের মাঝে সর্বজনবিদিত।
পাশের ছোট প্লাস্টিকের টেবিল ঘিরে রুশাফ, নিহার আর মেধা হাসিখুশি গল্পে মেতে আছে। কায়রাকে আসতে দেখে মেধা একগাল হেসে জায়গা ছেড়ে উঠে দাঁড়াল,
“আরে কায়া! এতক্ষণ পর নামলি? ইভুর মাস্টারপিস চিকেন বারবিকিউ একদম রেডি, জলদি আয়!”
কায়রা স্মিত হেসে ওদের পাশে গিয়ে বসল। অথচ একটু দূরে চেয়ারে হেলান দিয়ে নীরব হয়ে বসে ছিল তুজা। ওর মনটা জুড়ে কেবলই মেধার দেওয়া সেই ভালোবাসার সংজ্ঞাটা অনবরত ঘুরে মরছে। মস্তিষ্কে তোলপাড় চালাচ্ছে গুটি কয়েক প্রশ্ন,
“কে ওকে এত প্রায়োরিটি দিত? কোন মানুষের ভালোবাসা আর স্পেশাল কেয়ার ও সবসময় নিঃশব্দে পেয়ে এসেছে অথচ কখনো বুঝে ওঠেনি?”
অথচ মিলছে না উত্তর। ইভান প্লেটে গরম গরম চিকেন বারবিকিউ তুলে ওদের সামনে এনে রাখতে রাখতে হালকা মেজাজে বলল,
“নিন ম্যামরা, গরম গরম খেয়ে টেস্টটা কেমন হয়েছে জানাও। কায়রা, তুই একটু বেশি নে বইন, বরের অভাবে তোকে তো শুঁকিয়ে কাঠ মনে হচ্ছে!”
রুশাফ হা হা করে হেসে উঠে বলল,
“ইভান ভাই, তোর এই কুইক শেফ অবতারের জন্য কিন্তু একটা আলাদা পার্টি পাওনা থাকে!”
কায়রা ইভানের প্লেট থেকে এক টুকরো বারবিকিউ মুখে দিয়ে তৃপ্তির হাসি হাসল,
“সত্যি ইভান, তোর হাতের এই বারবিকিউয়ের কোনো তুলনা হয় না!”
প্রাঙ্গণের আনন্দ কোলাহলের মাঝে তুজার সেই দূরবর্তী, উদাসীন অবস্থান বন্ধুমহলের চোখ এড়ালো না। ইভান আলতো ইশারায় মেধাকে প্লেটটা দেখিয়ে দিয়ে বলল,
“তুজাকে প্লেটটা একটু দিয়ে আয় তো।”
মেধা আবেশে বারবিকিউর কামড় বসিয়ে কুঁড়েমি মাখানো কণ্ঠে মুখ বাঁকাল,
“না রে ভাই, এই কাঁপানো ঠান্ডায় আমি একবার যেখানে বসেছি, আর উঠতে পারব না! তুই গিয়ে দিয়ে আয় না!”
ইভান চোখ রাঙিয়ে মেধার দিকে তাকালেও মেধা গোঁ ধরে প্লেটটা ঠেলে দিল। অগত্যা একপ্রকার বাধ্য হয়েই ইভান প্লেটটি হাতে নিয়ে তুজার দিকে পা বাড়াল। তুজার মুখোমুখি দাঁড়িয়ে অনাসক্ত ভঙ্গিতে প্লেটটি বাড়িয়ে দিয়ে সংক্ষিপ্ত রুক্ষ কণ্ঠে বলল,
“ধর।”
স্বপ্নের ঘোর ভাঙার মতো চকিতে চকিত হয়ে মুখ তুলল তুজা। সম্মুখে সুঠাম অবয়বে নইভানকে দাঁড়িয়ে থাকতে দেখে চটজলদি নিজেকে গুছিয়ে নিয়ে তোতলে বলল,
“আরে... তুই আসতে গেলি কেন? আমাকে একটা ডাক দিলেই তো পারতি!”
ইভান কোনো জবাব দিল না। প্লেটটি তুজার কোলে রেখে এক মুহূর্ত কালক্ষেপণ না করে পিছন ফিরে চলে যেতে চাইল। ঘটনার আকস্মিকতায় তুজা ত্বরিত হাত বাড়িয়ে খপ করে ইভানের হাতের কবজি আঁকড়ে ধরে থমকে দিল ওকে! ইভান থমকে দাঁড়িয়ে এক অতল, প্রখর দৃষ্টিতে তুজার বাঁধনের দিকে চাইল। পরম অসন্তোষে হাতটি ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে বরফশীতল স্বরে বলল,
“হাতটা ছাড়, তুজা! তামাশা করিস না!”
তুজা নিজের মুঠো আর একটু শক্ত করল। ব্যাকুল ও অশ্রুসিক্ত নয়নে ইভানের কাঠখোট্টা চেহারার পানে চেয়ে রুদ্ধ কণ্ঠে চেঁচিয়ে উঠল,
“ছাড়ব না! তুই এভাবে রোজ আমার থেকে পালিয়ে যাবি কেন, ইভান? তুই আমাকে একটু শান্তিতে কথা বলতেও দিবি না?”
ইভান প্রবল ঝটকায় হাত ছাড়ানোর চেষ্টা করে দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল,
“বললাম তো হাতটা ছাড়! শুধু কেন সিন ক্রিয়েট করছিস? অন্তত বাকিদের সামনে নিজের আর আমার রেসপেক্টটা নষ্ট করিস না!”
“সিন ক্রিয়েট আমি করছি, নাকি তুই?”তুজা আসন ছেড়ে সোজা ইভানের সমান্তরালে দাঁড়িয়ে গেল। ওষ্ঠাধর কামড়ে আকুল হয়ে বলল,
“সামান্য একটা ফান, একটা ফালতু কথার জের ধরে তুই এতটা বদলে যাবি? চারটে বছর ধরে ছায়ার মতো পাশে ছিলি, আর আজ আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিস? ইভান, প্লিজ আমার সাথে এমন করিস না!”
কৃত্রিম আলোক বিচ্ছুরণে ইভান লক্ষ্য করলো তূজার চক্ষু কার্নিশ চকচক করছে। হঠাৎ উপলব্ধি করলো,সত্যিই মেয়েটাকে প্রয়োজনের তুলনায় বেশি শাস্তি দিয়ে ফেলেছে।তবু,অন্তরের প্রভাব মুখে না ফুটিয়ে নির্লিপ্ত বদনে বললো,,
“ওকে,ফাইন।আর এমন ইয়ার্কি করিস না কখনও।”
শ্রবণান্দ্রেয়কে বিশ্বাসযোগ্য ঠেকলো না তূজার। দৃষ্টি তুলে পুনরায় শুধালো,,
“সত্যি?স্যরি,মেনেছিস?”
“হ্যাঁ।”
বলেই জলদি পদে প্রস্থান করলো ইভান। আর,সে পথে চেয়ে বহুদিন বাদে প্রশান্ত অনুভূত হলো আর,মুখে ফুটলো মিষ্টি হাসি।
★
কুহেলির আস্তরণ ঠেলে, খানিক তপ্ত রোদ্দুরের দেখা মিলেছে বহুদিন বাদে। হাড় কাঁপানো শীতের আমেজ আজ বড্ড ফিকে লাগছে। তাই চাদর জড়ানোর প্রয়োজন বোধ করলো না কেউ। জিপ ছেড়েছে কিছুক্ষণ। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে, সম্মুখে ধাবমান সেটি। ছাদখোলা জিপে অবস্থানরত বন্ধু মহল, শেষ দিনটাকে ব্যাপকভাবে উপভোগ করতে চায়।তাই, ওরা না বসে দাঁড়িয়ে রয়েছে গাড়ির ভেতরেই। তবে সবাই একসঙ্গে উঠছে না। বিশৃঙ্খলা হওয়ার শঙ্কায়।
প্রায় অর্ধ ঘণ্টার ব্যবধানে গন্তব্যস্থলে পৌঁছায় সকলে। যথারীতি, পরীক্ষণের কাজে তৎপর হয় ওরা। বেশ সকালে যাওয়ার দরুন, এগারোটার মাঝে সমস্ত কার্যক্রম চুকিয়ে ফিতে পেরেছে ওরা। আজ যেহেতু শেষ দিন তাই, একটু ঘোরাঘুরি করারও পরিকল্পনা রয়েছে। তবে সেটা, দুপুরের পর।
★
সময়টা মধ্যাহ্ন। খাওয়াদাওয়ার পর্ব সাঙ্গ করে সকলে জিড়িয়ে নেওয়ার তোড়জোড় করছে। কাল রাতের পর থেকে দুর্জয়ের আর কোনো খবর নেই। সামরিক কাজের ঝুলন্ত ব্যস্ততা কায়রার খুব চেনা, তাই সে যে নিজে থেকে ডায়াল করে মানুষটাকে বিরক্ত করবে, সে সাধ্যও ওর ছিল না। তবে, আবেগী হৃদয় যে সে যুক্তি মানতে নারাজ। ক্ষণে ক্ষণে ভারাক্রান্ত হয়ে উঠছে তা।
ও তুজাদের সাথে অনাসক্ত মনে গল্প করার ভান করছিল ঠিকই, কিন্তু মন পড়েছিল এক অজানা অধীরতায়। হঠাৎই পাশের টেবিলে পড়ে থাকা ফোনটা কম্পিত হলে অবহেলাভরে স্ক্রিনের দিকে চাইতেই কায়রার হৃদযন্ত্রের ধুকপুকানি বৃদ্ধি পেলো সহস্রগুণ। ও এক প্রকার রুদ্ধশ্বাসে রিসিভার কানে চেপে আলতো করে বলল,
“হ্যাঁ...”
অপর প্রান্ত হতে ভেসে এলো দুর্জয়ের অতি পরিচিত ভরাট আওয়াজ,
“বিশ মিনিটের ভেতর রেডি হয়ে নিচে এসো। আমি আসছি।”
চঞ্চল কায়রা এক মুহূর্তের তরে নিঝুম হলো। নিজের শ্রবণেন্দ্রিয়কে বিশ্বাস করতে না পেরে চোখ দুটি বড় বড় করে তোতলে উঠল,
“আপনি... আপনি সত্যি আসছেন? এত ঝামেলার মাঝেও?”
দুর্জয়ের গম্ভীর ঠোঁটে যেন এক চিলতে প্রশ্রয়ের হাসি ফুটল,
“মেজর দুর্জয় আহসান কখনো মিথ্যে প্রতিশ্রুতি দেয় না, মিসেস! দ্যাট ইউ নো ভেরি ওয়েল। জাস্ট গেট রেডি, আই উইল বি দেয়ার উইথইন টুয়েন্টি মিনিটস।”
কথাটি শেষ হতেই ফোনটি কেটে গেল। কায়রার হৃদয়ে তখন সহস্র প্রজাপতি ডানা মেলতে শুরু করেছে! যে মানুষটির দেখা পাওয়ার আশা ও ছেড়ে দিয়েছিল, সেই মানুষটিই স্বয়ং তাকে নিতে আসছে! প্রবল উচ্ছ্বাসে মেধা আর তুজাকে জড়িয়ে ধরে এক প্রকার নাচতে লাগল ও।
পাগলামি সামলে চটজলদি আলমারির ড্রয়ার থেকে বের করে আনল বহু যত্নে সাথে করে নিয়ে আসা শাড়িটি। দুর্জয়ের এই ক্ষুরধার, শৃঙ্খলিত সামরিক ব্যক্তিত্বের সাথে গাঢ়, গভীর রঙগুলো বড় অদ্ভুতভাবে মানিয়ে যায়। তাই, কায়রা বেছে নিয়েছে এক অপরূপ রয়্যাল ব্লু রঙা হালকা সিল্কের শাড়ি, যার পাড়জুড়ে সূক্ষ্ম রুপোলি নকশা।এটা দূর্জয়ই গিফট করেছিল ওকে। কিন্তু দুর্ভাগ্যবশত এখনো এটা জড়াতে পারেনি শরীরে। অবশ্য পড়বেই বা কার জন্য? দুর্জয়- ই তো ছিল না।
মেধাদের সাহায্যে হাত চালিয়ে শাড়িটি শায়াড় পরিধান করে নিল ও। নিজের কোমরছোঁয়া ঈষৎ লালচে আভাযুক্ত ঘন চুলগুলোকে সুন্দর একটি ফ্রেঞ্চ বেণীতে রূপ দিল, যা গড়িয়ে এনে রাখল বক্ষের বাঁ পাশে।
শাড়ির আঁচলখানা গুছিয়ে নিয়ে আয়নার সামনে এসে দাঁড়াল কায়রা। তুলির আঁচড়ে চোখের কোল ঘেঁষে টেনে দিল আইলাইনার,দু ঠোঁটে হালকা রঞ্জকের ছোঁয়া আর কপালে রূপোলি মুক্তোর মতো ছোট্ট একটি স্টোনের টিপ বসিয়ে নিজেকে বড্ড অন্যরকম রূপে আবিষ্কার করলো।
মেধা কায়রার কাধ ধরে দর্পণে ওর প্রতিবিম্বের দিকে চেয়ে মুগ্ধ কণ্ঠে বললো,
“মাই গড কায়রা! তোকে যা লাগছে না আজ! মেজরের মাথা পুরো খারাপ হয়ে যাবে নিশ্চিত।”
তুজা একপাশে দাঁড়িয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ মুখে বলল,
“সত্যিই রে! তোকে দেখে হিংসা হচ্ছে। আজ একটা নিজের মানুষ নেই বলে এভাবে সেজেগুজে কোথায় বেরোব তারও কোনো ঠিকানা নেই!”
তূজার কথার প্রত্যুত্তরে সবে বাক্য গুছিয়ে নিচ্ছে কায়রা। হঠাৎ, ছন্দপতন ঘটিয়ে সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হলো বেজে ওঠা ফোনটা। কায়রা জলদি সেটা রিসিভ করে কানে চেপে বলল,,
“হ্যালো?”
“হয়েছে?”
কায়রা হৃৎস্পন্দনের দ্রুত তাল সামলে মৃদু হেসে শুধাল,
“হ্যাঁ, হয়েছে। আপনি কোথায় এখন?”
“রিসোর্টের একদম মেইন গেটের সামনে। এসো, আর হ্যাঁ কেয়ারফুলি।”
কথাটা শোনামাত্রই কায়রা কৌতুহল সংবরণ করতে না পেরে এক ছুটে জানালার ধারে গিয়ে দাঁড়াল। পর্দার আড়াল থেকে চোখ ফেলতেই আকস্মিক হৃদস্পন্দন থমকে গেলো ওর। রিসোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে একটি চকচকে কালো রঙা, দূর্জয়ের নিজস্ব ব্যক্তিগত জীপ। বনেটে হেলান দিয়ে দন্ডায়মান সুঠামদেহ আবৃত গাঢ় অলিভ গ্রীন ফরমাল শার্টে। বরাবরের ন্যায় মানানসই করে ইন করে রেখেছে সেটা। চোখে আঁটসাঁট করে এটে আছে সানগ্লাস। ফোনটা কানে চেপে রেখেছে।ও লাইন কেটে দিলো। টুটটুট শব্দ ও কানে আসতেই ধ্যান ভাঙলো ওর।
দুর্জয় এমন হঠাৎ করে ফোন কাটেনা। কিছু একটা বলেছে নিশ্চয়ই। তবে, স্বামীর সৌন্দর্যে মগ্ন মেয়েটার কর্ণকুহরে পৌঁছায়নি কিছুই।
তাই,ও আর একমুহূর্ত কালক্ষেপণ না করে দ্রুত কদমে নিচে নেমে এলো। গহীন বক্ষপিঞ্জরে তখন প্রলয়ঙ্করী উত্তেজনার দোলাচল। উন্মুক্ত চত্বরে পা রাখতেই ওর শাড়ির আঁচলখানা বাতাসে ঈষৎ উড্ডীন হচ্ছে। একটু অদূরেই নিজের কালো জিপের বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিলো দুর্জয়। হাতের মুঠোফোনের স্ক্রিনে গভীর মনোযোগ তাঁর। কায়রার মৃদু নূপুরহীন চটুল পায়ের শব্দে দুর্জয় ধীর গতিতে ফোন থেকে চোখ তুলে সামনে তাকালো—অতঃপর স্থাণু হয়ে গেলেন নিমেষে!
যেন প্রকাণ্ড এই পৃথিবীর সমস্ত গতি, সময়ের সমস্ত চাকা থমকে গিয়েছে এক নিমেষে। দুর্জয়ের কৃষ্ণচক্ষুর প্রখর দৃষ্টি স্থির হয়ে রইল কায়রার ওপর। রয়্যাল ব্লু সিল্কের নিখুঁত ভাঁজ, কোমর গড়িয়ে বক্ষ ছুঁয়ে থাকা সেই ফ্রেঞ্চ বেণী, কপালে ছোট্ট রূপোলি টিপ আর রূপসী প্রিয়তমার লাজুক অবনত মুখশ্রী--সব মিলে দুর্জয়ের ক্ষুরধার, ইস্পাতকঠিন শৃঙ্খলার দেয়াল চুরমার করে দিল মুহূর্তেই। সুদীর্ঘ সেনাজীবনে শত শত অনমনীয় পরিস্থিতির মুখোমুখী হওয়া বীর সেনাপতির হৃদস্পন্দন আজ জীবনের প্রথমবার এভাবে অবাধ্য ও উন্মত্ত গতিতে লাফিয়ে উঠল!
কায়রা ধীরে ধীরে এগিয়ে দুর্জয়ের একদম সম্মুখে এসে দাঁড়াল। বক্ষপটের চঞ্চলতা গোপন করে, দু ঠোঁটে স্নিগ্ধ হাসির রেখা টেনে নিচু মিষ্টি কণ্ঠে শুধাল,
আমায়... কেমন লাগছে মেজর?"
দুর্জয় কায়রার দিকে এক পা এগিয়ে এলেন। অক্ষিপল্লব বিচলিত না করে, গভীর আচ্ছন্ন কণ্ঠে জবাব দিলেন,
“আমার লাগছে, একান্ত ব্যক্তিগত... সম্পূর্ণ আমার!”
কথাটি বলতেই দুর্জয়ের প্রচ্ছন্ন ভালোবাসার উষ্ণতায় কায়রার গাল দুটি রক্তিম আভায় রাঙিয়ে উঠল। লাজুক চোখে ও কেবল অবনত মস্তকে দাঁড়িয়ে রইল প্রিয়তম পুরুষের পরম আশ্রয়ে। দূর্জয় ঘোর কাটিয়ে মাথা ঝাঁকালো। কি হয়েছে ওর? ওতো এভাবে কথা বলা মানুষ নয়। তৎক্ষণাৎ নিজের অপ্রস্তুত পরিস্থিতি সামাল দিয়ে, কায়রার উদ্দেশ্যে বলল,,
“গাড়িতে ওঠো।”
কায়রা লাজুক হেসে দুর্জয়ের পাশের সিটে বসলো। দুর্জয় কাঙ্খিত স্থানে বসে গাড়ি স্টার্ট দিল। কিছুদূর এগোতেই, কায়রার দিকে না ফিরে শুধালো,,
“কোথাও যাওয়ার ইচ্ছা আছে?”
“হুম।”
উত্তর আগে থেকেই প্রস্তুত করা মনে হচ্ছে। দুর্জয় কায়রার দিকে চাইলো না এবারও।
“কোথায়?”
কায়রা ঘাড় ঘুরিয়ে দূর্জয়ের পানে পূর্ণদৃষ্টি মেলে বলল,,
“যেখানে আপনি নিয়ে যাবেন!”
চলবে.......
#অভিসৃতি ——#পর্ব_২২(শেষাংশ)
#নওরিন_কবির_তিশা
মৃদু বেগে সম্মুখে ধাবমান গাড়ির মধ্যে নিঃস্তব্ধতার রাজত্ব , দুর্জয়ের মনোযোগের প্রতিটি কণা কেবল সামনের পিচঢালা রাস্তায় নিবদ্ধ। কায়রা এতক্ষণ জানালার কাচে নিজের অলস দৃষ্টি মেলে রেখেছিল। কিন্তু হঠাৎই তার মনে এক অদ্ভুত অনুপস্থিতির অনুভূতি জেগে উঠল। দুর্জয় কি একবারও তার দিকে চেয়েছে? এত যত্ন করে, এতখানি সময় নিয়ে যে রূপের আয়োজন, তা তো কেবল একটিমাত্র দৃষ্টির প্রত্যাশাতেই সার্থক হওয়ার কথা ছিল!
হ্যাঁ, গাড়িটা ওঠার আগে একবার একটুখানি প্রশংসা দিয়েছিল। কিন্তু তারপর থেকেই নীরবতার চাদরে নিজেকে মুড়িয়ে মনোযোগ অন্যদিকে স্তুপীভূত করে রেখেছে দূর্জয়।
“এমম.. শুনছেন?”
দুর্জয়ের দৃষ্টি সরালো। পূর্বের অবস্থানে থেকেই বলল,,
“হুম?”
কায়রার আবেগি হৃদয় দোলা দিল। সার্বক্ষণিক পরিপক্ক থাকার চেষ্টা করলেও, এই মানুষটার সামনে এসে সবকিছু ন্যাকামিতে রূপান্তর হতে চায়। বারবার, বাচ্চাদের মতো আহ্লাদ পেতে চায় মন।তাই, অবহেলা সহ্য হলো না কিছুতেই। ও অভিমানমিশ্রিত তীক্ষ্ণ গলায় বললো,,
“গাড়ি থামান!”
দুর্জয় এবারাও কায়রার দিকে না তাকিয়ে, সমান দক্ষতায় স্টিয়ারিং ধরে রেখে কিছুটা বিস্ময় নিয়ে প্রশ্ন ছুঁড়ল,
“কেন? কী হলো হঠাৎ?”
কায়রার ভেতরের রাগের পারদ ততক্ষণে আরেকটু চড়ে গেছে। সে ক্ষুব্ধ গলায় পাল্টা বলল,
“কী হয়েছে মানে? এতক্ষণ ধরে গাড়িতে বসে আছি, অথচ আপনি একবারও আমার দিকে তাকাচ্ছেন না। কেন?”
দুর্জয় নির্লিপ্ত ভঙ্গিতে স্টিয়ারিংয়ে নিজের দখল শক্ত করলো, অত্যন্ত ধীর শান্ত গলায় জবাব দিল,
“কারণ, আমি এখনই কোনো অ্যাক্সিডেন্ট করতে চাই না, কায়রা।”
কায়রা ভ্রু কুঁচকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়,,
“অ্যাক্সিডেন্টের সাথে আমার দিকে তাকানোর কী সম্পর্ক, শুনি?”
দুর্জয় এবার গাড়িটা আস্তে করে রাস্তার একপাশে থামাল। ইঞ্জিন বন্ধ করে, অপরিসীম মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে কায়রার দিকে পূর্ণ দৃষ্টিতে ফিরে কায়রার চোখের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল,
“স্ট্রিট রুলস খুব স্পষ্ট-চোখ সরালেই বিপদ। অথচ, হৃদয়টা প্রথম বেহায়া হয়ে, নিয়মের বালাই ভুলে একজনের দিকে তাকিয়ে, গোটা পৃথিবী থমকে যাচ্ছে। গতিশীল গাড়িতে পৃথিবী থমকে দাঁড়ালে, অ্যাক্সিডেন্টর সম্ভাবনা ১০০%।”
প্রখর যুক্তিপূর্ণ কথায় এই প্রথম ফ্লার্টিংয়ের অস্তিত্ব খুঁজে পায় কায়রা। সীমাহীন লাজুকতা বেষ্টন করে ওর চারিধার। আড়ষ্টনেত্রে শির নত করে তৎক্ষণাৎ। দুর্জয় মুচকি হেসে, গাড়ি এগিয়ে নিয়ে চললো কাঙ্খিত গন্তব্যে।
★
মেঘমল্লার পাহাড়ের মধ্যবর্তী এক টুকরা স্বর্গ রাজ্য যেন বান্দরবানের নীলাচল। অভূতপূর্ব সৌন্দর্যে মানব হৃদয়ে আচ্ছন্ন হয় মুহূর্তেই। পুঞ্জে পুঞ্জে শুভ্র মেঘের ভেলায় ভাসতে চায় অবচেতন মন। খানিকবাদে গাড়ি থামিয়ে, দুর্জয় নেমে এসে কায়রার পার্শ্ববর্তী দরজাটা খুলে দিলে চঞ্চল পদে নামলো কায়রা। আর পরক্ষণেই, আশ্চর্যান্বিত দৃষ্টিতে চেয়ে রইলো সম্মুখে। মৃদুমন্দ পবন শাড়ির আঁচল উড়িয়ে দিতেই, ও মুগ্ধ কন্ঠে বলল,,
“ওয়াও! ড্যাম বিউটিফুল! এত সুন্দর কী করে হতে পারে!”
দুর্জয় কায়রার বিমোহিত মুখ পানে চাইলো; অতঃপর মৃদু হাস্যে নিজের সুগঠিত ডান হাতটি কায়রার দিকে বাড়িয়ে দিয়ে বলল,
“যাওয়া যাক?”
কায়রা এক মুহূর্ত দ্বিধা না করে পরম ভরসায় দুর্জয়ের হাতটি শক্ত করে আঁকড়ে ধরল। দুজনে একসঙ্গে সামনের দিকে পা বাড়াল। কিছুদূর এগোতেই কায়রার নজর গিয়ে পড়ল নীলাচলের সেই বিখ্যাত দোলনাটার ওপর। যা একেবারে পাহাড়ের খাঁজে, অগাধ শূন্যতার মুখে তৈরি। দোলনায় বসলে মনে হয় যেন সোজা মেঘের দেশে ভেসে যাওয়া যাবে। তা দেখেই কায়রা বাচ্চার মতো উৎফুল্ল হয়ে দুর্জয়ের হাত ধরে একটু ঝাঁকিয়ে বায়না ধরে বলল,
“শুনছেন, আমি ঐ সুইংটাতে উঠব! আমাকে প্লিজ ঐ দোলনাটায় নিয়ে চলুন না!”
দুর্জয় খাদ আর শূন্যতার গভীরতা দেখে খানিকটা শঙ্কিত হলো;ভ্রু যুগল সামান্য কুঁচকে গম্ভীর গলায় বলল,
“না কায়রা, ইটস টু ডেঞ্জারাস! অত উঁচুতে খালি শূন্যতার ওপর ঝুলবে, একদম না।”
কায়রা ছাড়ার পাত্রী নয়। সে দুর্জয়ের বাহু জড়িয়ে ধরে অভিমানী মুখে চোখ দুটো বড় বড় করে চাইল,
“প্লিজ! নীলাচলে এসে সুইংয়ে উঠব না, তা হয় নাকি? আমি খুব কেয়ারফুল থাকব, প্রমিস! আপনি পাশে থাকবেন তো, তাহলে আর কিসের ভয়?”
প্রিয়তমার এমন আবদার আর নিষ্পাপ চোখের চাহনি এড়িয়ে যাওয়া দুর্জয়ের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াল। যদিও শঙ্কায় ভ্রু কুচকে আসছে তবুও আদুরে বিড়াল ছানার আবদার রক্ষা করতে হবে তো? ও অলক্ষ্যে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো,,
“অকে, ফাইন! কিন্তু, অনলি ফর ফাইভ মিনিটস। ওকে?”
কায়রা মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই, দুর্জয় ওকে সাথে নিয়ে দোলনার দায়িত্বে থাকা লোকগুলোর কাছে গেল। পাহাড়ি শূন্যতায় সুরক্ষার জন্য শুরু হলো নিখুঁত প্রসেসিং। কায়রা আর দুর্জয়ের কোমর ও কাঁধে মজবুত সেফটি বেল্ট ও হার্নেস শক্ত করে বেঁধে দেওয়া হলো, মাথায় পরিয়ে দেওয়া হলো সুরক্ষামূলক হেলমেট। কারাবিনার ক্লিপগুলো যখন লোহার রশির সাথে শক্ত করে লক করা হলেও দূর্জয়ের স্বস্তি মিলল না। নির্ভীক সৈনিকের বক্ষ কাঁপছে দুরুদুরু এই মেয়েটাকে নিয়ে কোনরকম রিক্স নিতে পারবে না ও। চাইলেই কি, হৃদপিণ্ড কারো হাতে তুলে দেওয়া সম্ভব?
অর্থাৎ চূড়ান্ত অবাস্তব এ কাজে মস্তিষ্কের সম্মতি না পাওয়ার সত্ত্বেও অপর প্রান্তের কোমল হৃদয়িনীকে কষ্ট দেওয়ার সাধ্য নেই তার। শেষমেষ উপায়ন্ত না পেয়ে,দুর্জয় আয়োজকদের কাছে গিয়ে কিঞ্চিৎ গম্ভীর স্বরে শুধাল,
“দোলনাগুলো তো বেশ সংকীর্ণ। কিন্তু আমরা দুজনে একসঙ্গেই উঠতে চাই। এমন কোনো ব্যবস্থা কি করা সম্ভব? আমি ডাবল পেমেন্ট করবো।”
দায়িত্বে থাকা যুবকটি ক্ষণকাল ইতস্তত করে বলল,
“স্যার, সাধারণত একজন করেই ওঠার নিয়ম। তবে আপনাদের সেফটি বেল্ট ও ডাবল কারাবিনার ক্লিপ দিয়ে বিশেষভাবে লক করে দিলে দুজনকে একসঙ্গেই দোলানো যাবে। এতে কোনো বিপদ নেই।”
দুর্জয় কেও ওখানে বসার ব্যাবস্থা করায় কায়রার চোখেমুখে যেন আনন্দের জোয়ার ভেসে উঠল। তবে পর্বতগাত্রে হেলান দিয়ে থাকা সেই অসীম শূন্যতার দিকে তাকাতেই তার অবচেতন মনে ভয়ের এক হালকা আভা ছড়িয়েছে বৈ কি। নিখুঁতভাবে সুরক্ষা কবচ পরিধানের পর, দুজনে একসঙ্গে দোলনায় উপবিষ্ট হতেই, জোরালো পাহাড়ি হাওয়ায় দোলনাটি শূন্যে দুলতে শুরু করল।
মুহূর্তের মধ্যেই পায়ের তলায় অফুরন্ত মেঘের রাজত্ব আর নিচে অতল খাদ দেখে কায়রার বুক ভয়ে কেঁপে উঠল।ও আঁতকে উঠে দু চোখ শক্ত করে বন্ধ করে ফেলল, অবলীলায় দুর্জয়ের শক্ত ছাতি আঁকড়ে ধরে নিজের মুখটা তার বুকে লুকিয়ে ফেলল। কায়রার ক্ষিপ্র কম্পন অনুভব করতেই দুর্জয়ের বাহু দুটো স্বয়ংক্রিয়ভাবেই আরও গভীর আবেগে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিল। কায়রার কানের কাছে মাথা নামিয়ে, দুর্জয় অত্যন্ত কোমল ও আর্দ্র কণ্ঠে ফিসফিস করে বলে উঠল,
“চোখ খোলো, কায়রা... ভয় পেয়ো না। আমি তো আছি, একদম আঁকড়ে ধরে আছি তোমাকে। দেখো, মেঘের অপার সৌন্দর্য আমার একান্ত পৃথিবীটাকে দেখার অপেক্ষায়।”
দুর্জয়ের বুকে কান পেতে তার ধুকপুক শব্দ আর সুদৃঢ় আশ্রয়ের উষ্ণতা পেতেই কায়রার ভয় যেন নিমেষেই উবে গেল। ধীরে ধীরে সে নয়ন উন্মীলন করল। চারিপাশের ভেসে চলা পুঞ্জীভূত শুভ্র মেঘের সাম্রাজ্যে বিলীন হলো দু'জনে।কায়রা সে অপরিসীম সৌন্দর্য উপভোগ করতে করতে দূর্জয়ের বুক ছেড়ে কাঁধে মাথা রেখে আনমনে বলল,,
“আমি আজীবন এভাবেই উড়তে চাই মেজর!”
দুর্জয় মুচকি হেসে, কাঁধে রাখা কায়রা আর মাথায় ঠোঁট ছোঁয়ালো, সম্মতি জানিয়ে বলল,,
“ওকে,চলো একসাথে উড়বো!”
********************
“তুমি ফিরবে কবে,উজান?”
ইথিকার উদ্বিগ্ন ভরা প্রশ্নের জবাবে অপারগতা স্বীকার করলো উজান,
“এখনই নিশ্চিত বলতে পারছি না,ইথি। অফিসের প্রেজেন্টেশনটা রি-শিডিউল হয়েছে, নতুন কিছু ডেভেলপমেন্টস সামলাতে হচ্ছে। কাজগুলো প্যাক-আপ করতেই আরও দু-একদিন লেগে যাবে।”
ইথিকা নিঃশ্বাস ফেলে অসন্তোষ প্রকাশ করলো,
“সিরিয়াসলি উজান? মাত্র এক সপ্তাহের কথা বলে গেলে, আর আজ প্রায় দু’সপ্তাহ হতে চললো! ঘর-সংসার বলে কিছু কি তোমার মনে আছে, নাকি কাজের আড়ালেই দিনরাত কাটিয়ে দেবে?”
উজান শান্ত কণ্ঠে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলল,
“ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, জানু! ইচ্ছা করে তো আর দেরি করছি না। পরিস্থিতিটা হঠাৎ করেই একটু কমপ্লিকেটেড হয়ে গেছে।”
কথাটা শেষ হতেই পাশ থেকে কুহু প্রায় ফোনটা ছিনিয়ে নিয়ে বলল,,
“পাপা,কবে আসবে তুমি?”
মেয়ের কন্ঠে কষ্টের পাল্লা ভারী হলো উজানের তবুও নিজেকে সামলে বলল,,
“দ্রুতই চলে আসবো মাম্মা।”
কুহু বাচ্চাসুলভ কণ্ঠে বললো,, “আমার চকলেট আনবে কিন্তু।”
“ওকে মাম্মা। এবার,তোমার মাম্মার কাছে দাও তো।”
কুহু বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে,ফোনটা মায়ের হাতে তুলে দিয়ে বলল,,
“পাপা কথা বলবে।”
ইথিকা হাত বাড়িয়ে নিতেই কুহু কক্ষ ছেড়ে বেরিয়ে গেলো,
“হ্যালো, জানু। প্লিজ আপসেট হয়ো না।আমি দ্রুতই ফিরব,আসলে।”
“থাক,প্রব্লেম নাই।তোমার সময় অনুযায়ী এসো।”
খট করে ফোনটা কেটে যেতেই উজান প্রলম্বিত শ্বাস টেনে পাশ্ববর্তী টেবিলে সেটি রেখে, ল্যাপটপের উজ্জ্বল পর্দার দিকে পুনরায় দৃষ্টি নিবদ্ধ করতেই দরজায় মৃদু করাঘাত হলো। অফিসের এক বার্তা বাহক কক্ষে প্রবেশ করে সসম্ভ্রমে দাঁড়িয়ে বলল,
“স্যার, বস আপনাকে এখনই তাঁর কেবিনে ডেকেছেন।”
মুহূর্তেই উজানের হৃদস্পন্দন দ্বিগুণ বেগপ্রাপ্ত হয়ে,অহেতুক আশঙ্কার হিমশীতল স্রোত বয়ে গেল ওর সমস্ত শিরা-উপশিরায়, ললাটে দেখা দিল সূক্ষ্ম ঘামের বিন্দু। নিজেকে অত্যন্ত কায়দা করে সামলে নিয়ে, মেকি গাম্ভীর্য বজায় রেখে সে উঠে দাঁড়িয়ে বসের কেবিনের দিকে ধীর পায়ে অগ্রসর হলো।
★
“উমমম.... নীলগিরি যাবেন মেজর? আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজ বৃষ্টি নামবে না। আর নামলেও ক্ষতি কি? শীতের বৃষ্টিতে একটু ভিজলাম না হয়! শুনেছিলাম, ভালোবাসা গাঢ় হয়!”
এ পর্যায়ে চঞ্চল নারীকায়ায় পূর্ণদৃষ্টি হানলো দূর্জয়। লালচে ধূসর ঠোঁটদ্বয়ের কিঞ্চিৎ ফাঁক হতে, মৃদু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঘন্টাখানেক আগের, মধ্যাহ্ন এখন অপরাহ্ণের শেষ লগ্নের অপেক্ষা করছে।
“অলরেডি ৩ টে বাজে,আর এখন থেকে নীলগিরি যেতে অলমোস্ট ৫ টা বেজে যাবে।ততক্ষণে প্রায় সন্ধ্যা।”
“তো?”
“তো, অনেক সন্ধ্যা হয়ে যাবে ওখানে যেতেই।”
দুর্জয়ের চিন্তার বিপরীতে, কায়রা আবদারের সুরে নিজের বক্তব্য পেশ করল,
“সন্ধ্যা হয়ে যাবে তো কী হয়েছে? আপনার শক্তিশালী জিপগাড়ি তো আছেই! ওটা নিয়ে রওনা হলে বড়জোড় এক ঘণ্টা পনেরো মিনিটের মধ্যেই আমরা নীলগিরি পৌঁছে যাব। পাহাড়ি সন্ধ্যার সূর্যাস্ত দেখার আনন্দটাই যে আলাদা! প্লিজ, না করবেন না!”
দুর্জয় কিছুক্ষণ অনড় দাঁড়িয়ে রইল। আগের মতই কায়রার কাজলকালো চোখের এই আকুল আবেদন উপেক্ষা করা কঠিন। ও নিজের কপালে আঙুল ঘষে এক অপরিসীম প্রশ্রয়ের দীর্ঘশ্বাস ফেলল,
“ঠিক আছে, চলুন। কিন্তু এটাই শেষ গন্তব্য, এরপর আর কোনো বাহানা চলবে না।”
জিপের দিকে পা বাড়াতেই কায়রার দৃষ্টি আটকে গেল পথের ধারের একটি ছোট্ট পাহাড়ি ঝুপড়ি দোকানে। বাঁশের ডালায় সাজানো টাটকা ফল আর পাহাড়ি বিশেষ এক মুখরোচক খাবারের ঘ্রাণ বাতাসে ভেসে আসছে। কায়রা বারবার সেদিকে আড়চোখে তাকাতে লাগল, লোভাতুর দৃষ্টি কাটতেই পারছে না। কিন্তু মাত্রই একটি আবদার পূরণ করিয়েছে বলে আর নতুন করে কিছু বলতে সাহসে কুলাচ্ছে না।
অথচ কায়রার এই দ্বিধাচ্ছন্ন দৃষ্টি এড়ালো না দুর্জয়ের তীক্ষ্ণ নজর। ও কায়রাকে গাড়ির পাশে দাঁড়াতে বলে নীরব পদক্ষেপে নিজেই দোকানে গিয়ে হাজির হলো। মুহূর্ত কয়েকের মধ্যে সেই বিশেষ খাবারের ঠোঙাটি কিনে এনে কায়রার দিকে বাড়িয়ে দিল,
“খেতে ইচ্ছা করছিল যখন, বললে না কেন?”
কায়রা কিঞ্চিৎ কুণ্ঠিত হেসে নিচু স্বরে জবাব দিল,
“আপনিই তো বললেন আর কোনো আবদার না করতে! তাই...”
দুর্জয় কায়রার শিশুসুলভ যুক্তিতে মাথা নেড়ে মৃদু হাসল।
“আমার কাছে আবদার না করলে কার কাছে করবে?”
কায়রার ঠোঁটের কোণে ভালোবাসার এক ফালি মিষ্টি হাসি ফুটলো; দুর্জয়ের চোখের দিকে চেয়ে ফিসফিস করে বলল,
“আপনার কাছে তো মুখে ফুটে আবদারও করা লাগে না, আপনি না চাইতেই সব বুঝে যান!”
অতঃপর দুর্জয় গাড়ির দরজা খুলে দিলে কায়রা চটপটে ভঙ্গিতে ভেতরে গিয়ে বসল। অতঃপর, নীলগিরির সর্পিল পাহাড়ি পথ ধরে মেঘের রাজত্ব চিরে এগিয়ে চলল তাদের জিপ।
*********************************
শৈল চূড়ায় সাঁঝের আধার ঘনিয়ে আসছে। শীতের দিন হাওয়ায়, দুর্জয় যত সম্ভব দ্রুত গাড়ি চালিয়েছে প্রিয়তমার কাঙ্ক্ষিত আবদার পূরণের লক্ষ্যে। সেই হিসাবেই নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগে এসে পৌঁছেছে তারা। অতঃপর সেই বহুল কাঙ্ক্ষিত স্তরে দাঁড়িয়ে বড্ড কাছ থেকে মেঘেদের সৌন্দর্য উপভোগে লিপ্ত কায়রা। যেন হাত বাড়ালেই, শুভ্র মেঘের ভেলায় নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে ও। হৃদস্পন্দন দ্বিগুণ বেগপ্রাপ্ত হয়ে, শিশুসুলভ আবেগ কাজ করছে কায়রার মাঝে।
কায়রার আপ্লুত ক্ষণে দুর্জয় নিঃশব্দে ওর ঠিক পেছনে এসে দাঁড়াল। কায়রাকে স্বীয় বক্ষপঞ্জরের উষ্ণ আশ্রয়ে আগলে রেখে সে রেলিংয়ের ওপর কায়রার ডান ও বাম হাতের ওপর নিজের সুগঠিত দুটি হাত পরম মমতায় রাখল। কায়রা সামান্য পিছালেই এখন তার মাথা ঠেকবে দুর্জয়ের চওড়া বুকে।
সামনে দিগন্তবিস্তারী পাহাড়ি খাঁজ আর রক্তিম গোধূলির আলোছায়ায় মায়াবী হয়ে উঠেছে কায়রার আনন।ও আনমনে ফিসফিস করে বলে উঠল,,
“পৃথিবীটা কত সুন্দর, তাই না?”
দুর্জয় কায়রার ঘাড়ের কাছে মাথা নামিয়ে অত্যন্ত কোমল ও আর্দ্র কণ্ঠে বলল,,
“সমগ্র পৃথিবীর সৌন্দর্যের সঙ্গে তোমাকে পরিচয় করাবো আমি। শুধু তোমার, এই সুখটা আজীবন ধরে রাখতে।”
প্রিয়া হৃদয়ে অনুরাগের সুতীব্র স্পন্দন জাগল। কায়রা ক্ষণকাল থমকে থেকে পেছনে ঘুরল। দুর্জয় ওকে এমনভাবে আগলে রেখেছিল যে, ঘোরার সাথে সাথেই ওর মুখখানি এসে স্থির হলো দুর্জয়ের সুদৃঢ় বক্ষের একেবারেই কাছাকাছি। দুর্জয় অসীম ভালোবাসায় অবনত হয়ে পাহাড়ের প্রান্তভাগে দাঁড়িয়ে কায়রার ললাটে এঁকে দিল এক গভীর, উষ্ণ ললাটচুম্বন।
সেই স্পর্শে প্রকম্পিত কায়রা ক্ষণমাত্র দ্বিধা না করে স্বীয় বাহুডোরে দুর্জয়কে শক্ত করে জড়িয়ে ধরল। নিজের মুখখানি তার চওড়া বুকে গুঁজে দিয়ে চঞ্চল বিড়ালছানার মতো আলতো করে নাক ঘষল। হৃদপিণ্ডের তোলপাড় করা স্পন্দন অনুভব করতে করতে আবেশঘন কণ্ঠে বলল,,
“অতঃপর আপনাকে ভালোবেসে বুঝলাম, ভালোবাসা কেন এত পবিত্র,কেন এতটা সুন্দর!”
চলবে......