ফন্ট সাইজ:
থিম:
Flower

২য় পর্ব

লেখক: Arishfa Annan

লেখিকা ঃ- আরিশফা আনান

পর্ব ঃ- ০২

ইহান এর ধমক খেয়ে আনায়া একদম বোকা হয়ে যায়। সে মনে মনে বলে_

— যাক বাবা আমি আবার কি করলাম। আর আমার বারান্দায় আমি যাই তার কী?বলেই আনায়া ধোপ করে বিছানায় সুয়ে পরে। কিন্তু ঘুমানোর আগে ইহানকে ১০১টা গালি দিতে ভুললো না।।

পরেরদিন সকাল বেলা আনায়ার ঘুম ভাঙ্গে তার মা ইতি বেগমের ডাকে।আনায়া বিরক্ত হয়ে বলে আহহহ আম্মু ডাকছো কেনো, একটু ঘুমাতে দাও তো।। আনায়ার আম্মু ইতি বেগম রেগে বলেন_

—এই বজ্জাত মেয়ে তাড়াতাড়ি উঠ বেলা কয়টা বাজে দেখেছিস। আর তোর কী স্কুল কলেজ নেই নাকি?

মায়ের এমন কথায় আনায়ার স্মরণ হয় যে আজ তাকে কলেজ যেতে হবে। কারণ আজ সে আর তার দুই বান্ধুবী ইনায়া এবং সানায়ার একসাথে প্লান করেছে কলেজ ফাকি দিয়ে নতুন একটা পার্ক হয়েছে সেখানে যাবে । ইনায়া এবং সানায়া হচ্ছে আনায়ার একদম ছোটবেলার বন্ধু।। তারা তাদের প্রাইমারি, মাধ্যমিক এক সাথে শেষ করেছে।এমনকি উচ্চমাধ্যমিকেও তারা এক সাথেই।

আনায়া তার বালিশের নিচ থেকে ফোনটা বের করে সময় দেখার জন্য। ফোন হাতে নিতেই আনায়া দেখতে পায় ইনায়া এবং সানায়া দু'জন মিলে প্রায় ১৫টা কল করেছে এবং ২০টার অধিক মেসেজ করেছে। ইনায়া এবং সানায়ার এত মেসেজ এবং কল দেখে আনায়া লাফ দিয়ে উঠে।  আনায়া এক প্রকার তাড়াতহুড়ো করে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। কোন রকম রেডি হয়ে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। নিচতলায় নামতেই ইতি বেগম বললেন_

— এই বেয়াদব মেয়ে দাড়া। কোথায় যাচ্ছিস খেয়ে যা।

আনায়া এক প্রকার দৌড়ে চলে যায়। যেতে যেতে পিছন থেকে শুনতে পায় তার জন্মদাত্রী মা তার গুষ্টি উদ্ধার করছে। সাথে আবার তাল মিলিয়েছে তার সখের বেডা ইহান ভাই।। আনায়া তা কানে না তুলে এক দৌড় লাগায় কলেজের উদ্দেশ্যে।

প্রায় ১০-১৫মিনিট পর আনায়া পৌঁছে যায় কলেজে। তাড়াহুড়ো করে আনায়া ক্যাম্পাসে ঢুকতে নিলে ভুল করে ধাক্কা লাগে এক পুরুষের সাথে। আনায়া ধোপ করে মাটিতে পড়ে যায়। মনে মনে ১০০গালি দিয়ে মাথা উঁচু করতেই দেখতে পায়, সামনে দাঁড়িয়ে থাকা লোকটা বেশ বিরক্ত নিয়ে তার দিকে তাকিয়ে আছে। যেই না আনায়া লোকটাকে দু'টো কথা শুনাবে ঠিক সেই সময় লোকটি ধোমকে বলে উঠে _

— এই মেয়ে এই চোখে দেখতে পাও না? অন্ধ নাকি? চোখ কোথায় থাকে তোমার? রাস্তা ঘাটে যে দেখে চলা ফেরা করতে হয় জানো না।

আনায়া লোকটার কথায় বেশ বিরক্ত। মানে কি মানুষ ভাই ধাক্কা লাগলো দু'জনেরি অথচ তিনি একাই আনায়াকে কথা শুনাচ্ছে। আর কেমন ঝগড়াটে বেডাছেলে, মেয়ে মানুষ দেখে গলে যাবে কি উল্টো পায়ে পা দিয়ে ঝগড়া করছে। আবার আনায়াকে কিছু বলতেও সুযোগও দিচ্ছে না।

আনায়া কিছু বলতে নিলে আনায়াকে চুপ করিয়ে দিয়ে বলে, এই মেয়ে পরেরবার যদি তোমাকে দেখি এমন উড়োনচন্ডির মতো ঘুরছো দিবো একটা।।  বলে আর দাঁড়ায় না চলে যায় তার পথে।।

চলবে!!!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ২য় পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন