ফন্ট সাইজ:
থিম:
Flower

৪র্থ পর্ব

লেখক: Arishfa Annan

Flower

লেখিকা ঃ - আরিশফা আনান

পর্ব ঃ- ০৪

আরহাম নিজের পথে হাঁটতে লাগলো। পেছন থেকে ভেসে আসা আনায়ার বিরক্তি মাখা কথাগুলো আরহামের কানে স্পষ্ট পৌঁছাল। আনায়ার কথায় আরহাম স্পষ্ট বুঝতে পারে মেয়েটা ভীষণ রেগে আছে।।

হঠাৎ আরহমের ঠোঁটের কোণে এক চিলতে  মুচকি হাসি ফুটে উঠলো। আরহাম নিজের অজান্তেই গুনগুন করে একটি গান ধরে_

—মন আকাশে বৃষ্টি  আসে,, রৌদ্র মেঘের জুটি।।

—আজ নতুন আলোয়,, আধার কালোর খুনসুটি।।

—ঝড়ের বেশে এলো কে সে,,,কাজল সে চোখ দুটি..

—দিলো কঠিন কথার,,বিষন্নতার ছুটি।।।

আরহাম গান গাইতে গাইতে পার্কিংয়ে রাখা নিজের গাড়ির সামনে আসলো।। গাড়ির সামনে পৌঁছাতেই আরহাম দেখতে পায় আনায়া এখনো এক হাত কোমড়ে এবং অন্য হাত নাড়িয়ে ইনায়া এবং সানায়াকে কিছু বলছে।। আরহাম সামান্য হেসে মনে মনে ভবতে থাকে। মেয়েটা বেশ ইন্টারেস্টিং আছে যেখানে সবাই আমাকে ভয় পায় সেখানে এই মেয়ে আমার মুখে মুখে কথা বলছে।। আবার আমার নামে নাকি মামলাও করবে।। কিন্তু এত কিছুর পরেও মেয়েটা কিন্তু কিউট আছে।। সে হুট করে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলে না না এইসব আমি কি ভাবছি।  বলে দ্রুত হাতে গাড়ির গেট খুলে ভিতরে বসে পরে।। সিটে হেলান দিয়ে চোখ বুঝতেই পাশে অবহেলায় পরে থাকা মুঠোফোনটা বেজে উঠে। চোখ তুলে তাকাতেই দেখতে পায় তার বাবা ইয়াসির চৌধুরী কল করেছেন। আস্তে করে ফোনটা তুলে রিসিভ করতেই তার বাবা বলে,,সব কিছু ঠিক আছে তো আরহাম।? নতুন অভিজ্ঞতার সাথে পরিচিত হতে গিয়েছো কোন ঝামেলা করবে না।। আরহাম বলে_

—তোমার কেনো মনে হয় আমি সব সময় ঝামেলা করি?  আর এখন থেকে এইটা আমার পেশা, আমার দায়িত্ব।  আর তুমি জানো যে তোমার ছেলে দায়িত্ব নিয়ে কোনো অবহেলা করে না।।

ইয়াসির চৌধুরী মেকি হেসে জবাব দেয়_

—হ্যাঁ জানি! ঠিক আছে কাজ করো আর হে বেশি লেট করে বাসায় ফিরো না তা না হয় তোমার মা আবার রাগ করবে।

আরহাম আর কথা না বাড়িয়ে হুম বলেই ফোন কেটে দেয়।।

অন্যদিকে আনায়ারা এখনো পার্কে, তারা যেই কফি অর্ডার করেছিল সেটা চলে এসেছে সেই কফিই খাচ্ছে বসে বসে।। কিন্তু এর মাঝে অবশ্য ইনায়া এবং সানায়া আনায়াকে খোঁচা মারতে ভুলেনি।।এদের দুজন কি আনায়ার বান্ধুবী নাকি শত্রু আনায়া বুঝে উঠতে পারছে না।।

কফি খাওয়া শেষে তারা তিনজন উঠে পরে বাসায় যাওয়ার উদ্দেশ্যে।। বাসায় যেতে যেতে আনায়াকে স্বাভাবিক থাকতে এবং এইসব নিয়ে টেনশন করতে মানা করে গেলো ইনায়া এবং সানায়া।।

সন্ধ্যায় আরহাম বাসায় ফিরলে তার মা মিসেস আলেয়া বেগম জিজ্ঞেস করে _

—হ্যাঁ রে বাবা প্রথম দিনের অভিজ্ঞতা কেমন লাগলো??

আরহাম বললো_

—এমনি সব ঠিকঠাক, কিন্তু জানো আম্মু একটা মেয়ে আছে এত বেয়াদব ,যেখানে আমায় সবাই ভয় পেয়েছে সেইখানে এই মেয়ে আমার সাথে প্রথম দিনই ঝামেলা করা শুরু করে দিয়েছে।।

মিসেস আলেয়া বেগম সামান্য হেসে বলে_

_ শিক্ষকতা করতে গেলে এমন সব ধরনের স্টুডেন্টদের সাথে দেখা হবে তোকে সেই সব কিছুই মানিয়েই দায়িত্ব পালন করতে হবে।।

আরহাম আর কিছু না বলে চলে যায় ফ্রেশ হতে।।।।

চলবে!!!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৪র্থ পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন