*
_রাত ৮টা।_
_রুদ্র:_ বাইক থামালো।
_মায়া:_ নামতে গিয়েও থেমে গেলো আপনার সাথে কথা আছে।"*
_রুদ্র:_ হেলমেট খুলে তাকালো। *"বলো সুইটহার্ট।"*
*
_মায়া:_ নিচের দিকে তাকিয়ে বললো,
*_"আপনি... আপনি আমার পিছে কেন পরে আছেন?
একটু বলবেন প্লিজ?"__
_রুদ্র:_ ৩ সেকেন্ড চুপ। তারপর আস্তে করে মায়ার কাছে আসলো।
_রুদ্র:_ মায়ার চোখের দিকে সোজা তাকিয়ে বললো,
*"কারণ আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি মায়া।"*
_মায়া:_ চমকে মাথা তুললো। *"কি বলছেন আপনি??"*
**
_মায়া:_ রেগে গেলো। __"এটা হয় না।
প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না।
এটা আপনার ক্রাশ। মোহ। দুই দিন পর ঠিক হয়ে যাবে।"__
_রুদ্র:_ হেসে ফেললো। সেই বাঁকা হাসি।
*"ওহ? তাই?"*
_রুদ্র:_ এক পা আগালো। মায়া এক পা পিছালো।
__"তাহলে শুনো সুইটহার্ট...
যেদিন তুমি ভার্সিটির গেটে বই বুকে নিয়ে ভয়ে ভয়ে ঢুকছিলে,
সেদিন ২০টা ছেলে তোমাকে দেখছিলো।
আর আমি?
আমি শুধু তোমার হাত কাঁপা দেখছিলাম।
সেদিনই বুঝে গেছি... এই মেয়েটা আমার শান্তি।"__
_মায়া:_ "এটা... এটা ভালোবাসা না।"
_রুদ্র:_ আঙুল দিয়ে মায়ার কপালের চুল সরিয়ে দিলো।
__"তাহলে এটা কি?
যে মেয়ে আমাকে ধমক দেয়, আমি তার জন্য কফি নিয়ে বসে থাকি।
যে মেয়ে আমাকে ছেড়ে দিতে বলে, আমি তার বাসার নিচে গার্ড বসাই।
এর নাম কি মায়া?"__
*
_মায়া:_ চোখে পানি চলে আসলো। *"কিন্তু আমি সাধারণ।"*
_রুদ্র:_ মায়ার থুতনি ধরে বললো,
__"আর আমি তোমাকে অসাধারণ বানাতে চাই।
আমি ফোর্স করবো না।
শুধু একটা চান্স চাই।
আমাকে প্রমাণ করতে দাও...
প্রথম দেখায় ভালোবাসা হয়।"__
_রুদ্র:_ বাইকে উঠে বললো,
__"ভেবে দেখো। উত্তর কাল চাই। *
বাইক চলে গেলো।
_মায়া:_ গেটের সামনে দাঁড়িয়ে রইলো।
বুকের ভিতর ঝড়।
*"প্রথম দেখায় ভালোবাসা... সত্যি হয়?"*
--