ফন্ট সাইজ:
থিম:
ডার্ক মাফিয়া

৩২তম পর্ব

লেখক: মরিয়ম আক্তার সুকন্যা

_রুদ্র:_ কেবিনে ফাইল দেখতেছে। বারবার ফোন চেক করতেছে।

_"মায়া খাইছে কিনা, রেস্ট নিচ্ছে কিনা।"_

হঠাৎ _আয়ান_ এর কল।

_আয়ান:_ _"ভাইয়া তাড়াতাড়ি বাসায় আসেন! ভাবি মাথা ঘুরে পরে গেছে!"_

_রুদ্র:_ চেয়ার থেকে লাফ দিয়ে উঠলো। ফাইল সব ফেলে,

_"ডাক্তারকে কল দে! আমি ১০ মিনিটে আসতেছি!"_

_দিবা:_ মায়ার মাথায় পানি দিচ্ছে আর কাঁদতেছে,

_"মায়া... চোখ খোল বোন। তোর কি হলো?"_

ডাক্তার এসে চেকআপ করতেছে। রুমে সবাই চুপ।

_রুদ্র:_ দৌড়ে এসে মায়ার হাত ধরে বসে পড়লো।

_"জান... আমার দিকে তাকা।"_

৫ মিনিট পর ডাক্তার সোজা হয়ে দাঁড়ালো।

_ডাক্তার:_ হেসে, _"মিস্টার রুদ্র চৌধুরী, টেনশন করবেন না।

উনি ঠিক আছেন। শুধু একটু দুর্বলতা।

আর... আপনি বাবা হতে চলেছেন। ২ মাস রানিং।"_

১ সেকেন্ডের জন্য পুরো রুম নিস্তব্ধ।

_রুদ্র:_ ডাক্তারের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো।

পরের সেকেন্ডেই ডাক্তারকে শক্ত করে জড়িয়ে ধরলো।

_রুদ্র:_ গলা ধরে আসা কণ্ঠে,

_"ধন্যবাদ ডাক্তার... ধন্যবাদ।"_

তারপর দৌড়ে মায়ার কাছে গেলো। মায়ার তখন জ্ঞান ফিরতেছে।

_মায়া:_ আস্তে চোখ খুলে, _"আমি... কোথায়?"_

_রুদ্র:_ মায়ার হাত নিজের গালে চেপে ধরে কেঁদে দিলো।

_"জান বাচ্চা... আমি বাবা হবো।

তুই মা হবি। আমাদের বাচ্চা আসতেছে।"_

_মায়া:_ অবাক হয়ে, _"কি... কি বললেন?"_

চোখ দিয়ে পানি পড়তেছে।

_রুদ্র:_ মায়ার পেটে কপাল ঠেকিয়ে,

_"হ্যাঁ জান। তুমি মা হবা। আমাদের ছোট্ট একটা মেরুন পরী আসবে।

আর আমি... আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।"_

_মায়া:_ কান্না আর হাসি একসাথে। রুদ্রের চুলে হাত বুলালো।

_"আলহামদুলিল্লাহ।"_

_আয়ান:_ লাফ দিয়ে, _"আমি মামা হবো!"_

_দিবা:_ খুশিতে কাঁদতে কাঁদতে মায়াকে জড়িয়ে ধরলো, _"আপু!"_

_রুদ্র:_ সবাইকে থামিয়ে দিয়ে মায়ার কপালে চুমু দিলো।

_"আজ থেকে তোর কোনো কাজ নাই। শুধু রেস্ট।

আমার বউ আর আমার বাচ্চা... দুইজনকেই আমি চোখে চোখে রাখবো।"_

রাতের বেলায় _রুদ্র_ মায়াকে বুকের সাথে জড়িয়ে শুয়ে আছে।

_রুদ্র:_ মায়ার পেটে হাত রেখে ফিসফিস করে,

_"শোন মা। তোমার মাকে একটুও কষ্ট দিবা না।

আর আমি... আমি তোমাদের দুইজনকে সারাজীবন আগলে রাখবো।"_

_মায়া:_ রুদ্রের বুকে মাথা রেখে হাসলো।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৩২তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন