_রুদ্র:_ অফিস থেকে এসে ক্লান্ত। দরজা দিয়েই দেখে সোফায় বসে আছে ছোট্ট একটা পরী।
মেরুন ফ্রক, দুইটা ঝুটি।
_রুদ্র:_ দৌড়ে গিয়ে কোলে তুলে নিলো।
_"মা, আমার মাহেরা। তোমার আম্মু কই?"_
_মাহেরা:_ ৩ বছরের দুষ্টু মেয়ে। রুদ্রের টাই ধরে টান দিয়ে বললো,
_"পাপা, আম্মু ছাদে গেছে। গাছে পানি দিতেছে।"_
_রুদ্র:_ মাহেরার গালে চুমু দিয়ে, _"চলো, আমরাও যাই।"_
ছাদে মিষ্টি রোদ।
_মায়া:_ সাদা শাড়ি পরে গাছে পানি দিচ্ছে। ৩ বছরে আরও সুন্দর হয়েছে।
_রুদ্র:_ পিছন থেকে গিয়ে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো।
_"এতক্ষণ কোথায় ছিলে জান?"_
_মায়া:_ চমকে গিয়ে, _"কি করছেন? ছাড়েন।"_
_রুদ্র:_ দুষ্টু হেসে, _"আগে আমার গালে একটা চুমু দাও।
তাহলে ছেড়ে দিবো।"_
_মায়া:_ লজ্জা পেয়ে এদিক ওদিক তাকালো। _"মাহেরা আছে।
আপনি কি পাগল হয়ে গেছেন নাকি?"_
_রুদ্র:_ মাহেরার দিকে তাকিয়ে, _"মা, চোখ বন্ধ করো তো।
১ থেকে ১০ গুনো।"_
_মাহেরা:_ হাসতে হাসতে দুই হাত দিয়ে চোখ বন্ধ করে ফেললো।
_"ওয়ান... টু..."_
*
_রুদ্র:_ মায়ার দিকে তাকিয়ে ফিসফিস করে,
_"এবার দাও জান।"_
_মায়া:_ আর কি করবে। লজ্জায় লাল হয়ে রুদ্রের গালে একটা চুমু দিলো।
_রুদ্র:_ সাথে সাথে মাহেরাকে কোল থেকে নামিয়ে দিলো।
তারপর মায়ার দুই গাল ধরে কপালে একটা, নাকে একটা,
আর শেষে ঠোঁটে লম্বা একটা চুমু।
৩ বছরের অপেক্ষা, কেয়ার, ভালোবাসা সব ওই একটা চুমুতে।
_মাহেরা:_ _"টেন! শেষ!"_ বলে চোখ খুলেই দেখে পাপা-আম্মু জড়াজড়ি।
_"ইশশ! আমি কিছু দেখি নাই।"_ বলে দৌড়ে নিচে চলে গেলো।
_মায়া:_ রুদ্রের বুকে মুখ লুকিয়ে, _"ছাড়েন। মাহেরা দেখে ফেলবে।"_
_রুদ্র:_ মায়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে,
_"দেখুক। ওর পাপা-আম্মু কত ভালোবাসে সেটা জানা দরকার।
৩ বছরেও আমার পাগলামি কমে নাই জান।
তুমি আর মাহেরা... আমার পুরো দুনিয়া।"_
বিকালের বাতাস। ছাদের গাছ। আর নিচে মাহেরার হাসির শব্দ।
ডার্ক মাফিয়া রুদ্র এখন শুধু একটা মেয়ের বাবা,
আর একটা মেয়ের পাগল জামাই।
সমাপ্ত 💞