ফন্ট সাইজ:
থিম:
প্রিয়তমা

৮ম পর্ব

লেখক: সালসাবিল সারা

#প্রিয়তমা♥️

#writer- সালসাবিল সারা

#সিজন_১

পর্ব- ৮

*

*

সন্ধ্যার দিকে মামা-মামী কাজিনরা সবাই চলে এলো..!

মামার বাড়ি একটু দূরে হওয়ায় মামা তার ব্যাবসা সামলিয়ে আগে আসতে পারেন নি..!!কিন্তু এসেই মামা

কাজে লেগে গেলেন..!!জুরাইন আর জারাভি আমার একমাত্র মামার দুই ছেলে মেয়ে..!!ছোটো ভাইটা বেশিই কিউট!!... বয়স মাত্র আড়াই বছর আর বোনটা ক্লাস ফাইভে..!!জুরাইন তো এসেই আমার কোলে উঠে গেলো আর একটু আধটু কথা বললো..বাবুটা একটু বেশী আদুরে..!! কোলে আসলে আর নামেই না..!!আমাকে অনেক বেশি দেখতে পারে..!!মামী, মা খালা ওদের সাথেই কাজ করছে..!!আমি সে সকাল থেকেই কাজ করছিলাম কিন্তু এখন করতে পারছি না কারণ জুরাইন আমার কোল থেকে নামছে না.!! জুরাইনের সাথে খেলছি আর ভাবছি সাদিফ ভাইয়া কেমনে কভার করলো এত আর্লি বিডিতে আসা!!

সাদিফ ভাইয়াকে দেখেই আমার হুশ উড়ে গিয়েছিলো.!

বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো যে উনি আমার সামনেই দাঁড়িয়ে ছিলেন..!!উনার কথা শুনে বুঝলাম উনি অনেক টায়ার্ড..!!!!

*

*

বাসায় ঢুকতে ঢুকতে আমাকে বললেন..

"কিরে সর দরজা থেকে..?!!অনেক টায়ার্ড আমি..!! একবার নিজের বাড়ি আরেকবার এই বাড়ি আমি জাস্ট পাগল হয়ে যাবো!!.....মা আমাকে একবারও জানালো না ওরা সকালেই এখানে আসবে.!!!!!প্রথমে আমাদের বাসায় গেলাম গার্ডসরা বললেন সবাই নাকি এই বাড়িতে..!! আমার কাছে আমার গাড়ির চাবি ছিলো!! টেক্সী বিদায় করে নিজেই ড্রাইভ করে এসেছি!

প্লিজ এক গ্লাস পানি দে"!!..(সোফায় বসে উনার বুটস গুলো খুলতে খুলতে)

আমি একদৌড়ে গিয়ে পানির বদলে একটু লেবুর শরবত করে দিলাম..সাথে ক'একটা বরফ!!

"বাহ!!ভালো করেছিস!!ড্রিঙ্কস টা ভালো ছিল!!মা খালা আর বিচ্ছুগুলো কই"!!??

"মা আর বড়খালা তো ওষুধ খেয়ে ঘুম!!আর আপুরাও ঘুম..!!সবাই টায়ার্ড অনেক"!!

"তুই ঘুমাস নি??!!তোর চোখের ঘুম কই"??!

"না আমিও ঘুমাচ্ছিলাম বাট ফোনে কল এসেই ঘুম ভেঙে দিলো চেক করে দেখলাম রবি অফিসের কল.!! এরপর ত আপনি এলেন"..!!

সাদিফ ভাইয়া এবার উনার জ্যাকেট খুলে আমার হাতে দিলেন আর ব্যাগ দুইটা কাধে ঝুলিয়ে লাগেজটা হাতে নিয়ে বললেন.. "আয় আমার সাথে..!! গেস্টরুম টা একটু ঝেড়ে দিবি..!!শাওয়ার নিয়ে আমি একটু ঘুমাবো"..!!

"সব রুম আজকে পরিষ্কার করলাম..একদম চক চক করছে রুম ..প্লিজ গিয়ে দেখুন"..!!

উনি হাত উঁচু করে আমাকে বললেন.."একটা দিবো ধরে অসভ্য.. আয় বলছি"..!!

কি আর করার উনার পিছে পিছে গেলাম..!!উনি রুমে গিয়ে উনার পড়নে হাফ হাতার ব্ল্যাক গেঞ্জিটা খুলে ফেললেন তাও আমার সামনে..!!আমি গাঁধীর মত উনার খালি বডিটা অবাক দৃষ্টিতে দেখতেই আছি..!!কি সুন্দর বডি..!!কিন্তু পরক্ষণেই উনার জ্যাকেট দিয়ে আমি আমার মুখ ঢেকে ফেললাম..!!উনি হেসে বলতে লাগলেন..

"যা দেখার তা তো দেখেই ফেলেছিস এখন আর মুখ ঢেকে কি হবে"!!

ছি!! কি বেশরম লোক..!!মুখ থেকে জ্যাকেট সরিয়ে দেখলাম উনি কাপড় নিচ্ছেন লাগেজ থেকে..!!আমি উল্টোদিকে ফিরে বিছানা ঝেরে চলে আসতে নিলে উনি বললেন..

"তোর চাচাতো ফুফাতো ভাইরা কবে আসবে"..??!!আলসেও ওদের কাছে যাবি না...!! ওদের আশে পাশে গেলে তোর পা কেটে রেখে দিবো..!!আর রাতে উঠানেও যাবি না!!..যত কাজ আছে সব বাসার ভিতরে করবি..বাসার বাইরে কিছু লাগল আমাকে জানাবি"..!!আমি কিছু বলার আগেই উনি কাধে কাপড় ঝুলিয়ে ওয়াশ্রুমে চলে গেলেন..!! আমিও আমার রুমে চলে গেলাম..!!

🌸

রাত আটটার দিকে হুজুর চাচার ফ্যামিলি ফুফুর ফ্যামিলি সবাই চলে এলেন...!হুজুররা এসে কুরআন পড়তে লাগলেন..!আর চাচী ফুফি মাদের সাথেই আছেন..!! সাদিফ ভাইয়া এক ঘণ্টা ঘুম দিয়ে উঠেই কাজে লেগে গেলেন...!!আর আমার অন্য কাজিনগুলা আড্ডা দিচ্ছে বসে বসে.!!চাচাতো বোনদের দেখে খুব রাগ লাগলো..বাবার জন্যে আজকে কুরআন খতম দিচ্ছে আর ওরা কিসব হাফ টপস জিন্স পড়ে আসছে.!

ইতি আপু জুমান আপু আর আমি সবাইকে নাস্তা সার্ভ করছিলাম..!!ফুফি আর দুই চাচী বসে কিসব আলোচনা করছিলেন আর মা খালা মামী কিচেনে..!!

নাস্তা টেবিলে সাজিয়ে আমি ভাইয়াদের আর আপুদের

ডাকতে গেলাম..

"ভাইয়া আপু আসেন আপনারা!নাস্তা দিয়েছি টেবিলে".!

আমার কথা শুনে ওরা সবাই উঠে ডাইনিং এর দিকে আগাতে লাগলো.. কিন্তু রাব্বি ভাই মানে আমার বড় চাচাতো ভাই আমার কাছে এসে বললো ....."শেফা ফুল তুমি তো দিন দিন অনেক সুন্দর আর আকর্ষণীয় হয়ে যাচ্ছো..!!খুব বড় হয়ে গেছো মনে হয়"!!!!(আমার উপর থেকে নিচে চোখ বুলিয়ে)

উনার কথা শুনে আমার গা কেনো জানি ঘিনঘিন করে উঠলো..!!আর এত্ত রাগ লাগলো..!!সুতির কামিজ পড়লাম আমি আর জর্জেটের ওড়নাটা দিয়ে পুরো আপার বডি হিজাবের মত করে ঢেকে নিলাম আর এই লুইচ্ছা কি বলে.!!আমি কিছু বলার আগেই সাদিফ ভাইয়ার চিৎকার শুনতে পেলাম আর আমি ভয়ে কেপে উঠলাম..

"এই রাব্বি কি বলেছো তুমি ওকে এসব..!!ভাই হয়ে এসব কথা কেমনে বলো নিজের বোনকে?আর ওর নাম শেফালী.. ডোন্ট কল হার শেফা অ্যান্ড স্পেশালি ফুল"!!

"আরে ভাই ওরে কি ডাকবো এটা আমার পার্সোনাল ব্যাপার!!বিদেশ থেকে আসলেন তিন বছর আগে আর এসেই এত দাপট..!!ভালো না এসব!!..আপনি এসবে নাক গলাবেন না..!!ওকে আমি সেই ছোট্ট থেকে চিনি"!!

এসব কথা শুনে সাদিফ ভাইয়ার সবুজ চোখ একদম লাল হয়ে গেলো!!বুঝায় যাচ্ছে উনি এখন মার পিটের মুডে..!!তিনি শান্ত গলায় জবাব দিলেন..!!

"চিনো তো চেনা পর্যন্ত থাকো এর বেশি এগোনোর কথা ভুলেও ভেবো না..!!আর ওদের জন্যে তুমি আর তোমার ফ্যামিলি কি আমি ভালো করেই জানি.. এসেছো খাও,চাচার জন্যে প্রে করো দেন বিদায় হও"..!!

এসব শুনে রাব্বি ভাই তেড়ে উনার দিকে আসলে উনিও তেড়ে যান রাব্বি ভাইয়ার কাছে..!!আমি আর্লি সাদিফ ভাইয়ার হাত ধরে ফেলি.!!.উনি আমার দিকে ফিরতেই ইশারায় মাথা নাড়িয়ে না বলি..!!!মা খালা ফুফু চাচী উনাদের আওয়াজ শুনে এসে ওদের ছাড়িয়ে নিলেন..!!

ওরা যেতেই সাদিফ ভাইয়া দেওয়ালে ঘুষি মেরে "ঐ বদমাইশ যেখানে থাকবে ঐখান থেকে দশ ফুট দূরে থাকবি"বলেই চলে গেলো বাইরের দিকে..!!আমি তো ভয়ে কাঁদতে লাগলাম..!!!আজকে বাবার এই দিনে কি কান্ডটাই না ঘটলো...!!! আই অ্যাম মিসিং ইউ বাবা ভেরি মাচহ!!

*

*

এরপর বাবার জন্যে মোনাজাত করা হলো..অনেক কান্না করলাম আমি আর মা..বুকের মধ্যে অনেক কষ্ট হচ্ছে বাবার জন্যে..!!আজকে কেন যেন কান্না থামার নামই নিচ্ছে না..!! যতই চোখের পানি মুছি ততই আবার চোখে ভর করছে বাবার জন্যে চাপা কষ্টগুলো..!!ইতি আপু আর জুমান আপু আমাকে জড়িয়ে ধরে দাড়িয়ে থাকলেন আর আমি মোনাজাত ধরে চোখের জল ফেলছি...!!!মোনাজাত শেষে দেখলাম সাদিফ ভাইয়াও মোনাজাত শেষ করে আমার দিকেই ফিরলেন.. আমার চোখের সামনেই উনি ছিলেন আর আমি দেখিও নি..!!আমার দিকে ফিরে উনি ইশারা করলেন কান্না না করতে..!!আমার আরো কান্না আসলো..!!চুপচাপ দাড়িয়ে নিচের দিকে তাকিয়ে কান্না করতেই আছি..!!

🌸

মাথায় প্রচণ্ড ব্যথা করছে কান্নার ফলে... তাও কিছু করার নেই কাজ তো করতেই হবে..!!খাবারের অায়োজনের জন্যে উঠানে পাঁচটা টেবিল বসানো হয়েছে..আমাদের উঠান বেশি বড় না হলেও ততটাও ছোট নই..তবে টেবিলের আইডিয়া সাদিফ ভাইয়ার ছিল অ্যান্ড উনিই সব ডেকরেশনের ব্যবস্থা করেছেন..

এলাকার অনেক মানুষকেও মা দাওয়াত করেছেন আর মা আমাকে ডেকে বললেন বাহিরে মানুষ এসেছে নাকি একটু দেখে আসতে..আর এমনিও ভাইয়া আপুরা সবাই বাইরে হাটাহাটি করছে..!!আমি দরজার মুখে দাড়িয়ে দেখতে লাগলাম সাথে ইতি আপু আর জুমান আপুও আছে...!!প্রায় অনেক মানুষই এসেছে..!!

মাকে খবরটা দিলাম..!! সব কাজিনরা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে আর মা আমাকে দিয়ে ওদের জন্যে ফ্রুটস পাঠিয়ে দিলেন...আমি ঐখানে যাওয়ার আগে সাদিফ ভাইয়া এসে হাত থেকে ট্রে টা নিয়ে নিলেন..আর বললেন...

"তখনের দরজায় দাঁড়ানো টা আমার চোখ এড়িয়ে যায় নি!!..মানা করার পরও কেন যাচ্ছিস ড্রইংরুমে"??!!

কিছুনা বলে চুপ করে মাথা নিচু করে দাড়িয়ে থাকলাম..মাথাটা ছিড়ে যাচ্ছে ব্যাথায়...!!উফফফফ.!

উনি আমার মুখটা উঠিয়ে আমাকে বলতে লাগলেন..

"কি হয়েছে আমার ফুলের!!?আর এত কান্না কেন??খালু উপর থেকে সব দেখছেন..!!এভাবে কান্না করলে তো উনি কষ্ট পাবেন"..!!

তাও কিছু বললাম না..এবার উনি দুই হাতে আমার মুখ ধরে বললেন.."মাথা ব্যাথা করছে"!??

আমি হ্যাঁ বললাম মাথা নাড়িয়ে..!!

এরপর উনি আর কিছু বললেন না..!! জুমান আপুকে ডেকে নিয়ে আপুকে ট্রে টা দিয়ে আসতে বললেন আর ইতি আপুকে বললেন একটু আমার মাথা ম্যাসাজ করে দিতে..!! দুনো বোন ভাইয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্যে চলে গেলেন...!!

*

*

ইতি আপু আমার মাথা ম্যাসাজ করছে আর আমি জারাভির সাথে কথা বলছি..!!হঠাৎ দেখলাম রাব্বি ভাইয়া, আলী ভাইয়া,জেসমিন আপু আসলেন আমার রুমে..!!আমার খেয়াল হলো আমার তো মাথায় কাপড় নেই..!!ইসস..!!মাথায় যেই কাপড় তুলছিলাম রাব্বি ভাইয়া বলল "থাক না ভালো লাগছে তো"..!!আর বাকি দুজন হাসছে..!! ইতি আপু বলে উঠলো "কোন ধরনের ব্যবহার এসব".!!??

ওদের কথা শেষ না হতেই সাদিফ ভাইয়া এসে হাজির!

এসেই রাগী গলায় বললেন..!!

"ইতি তোকে আমি কখন থেকে খুঁজছি..আমার সাথে আয়!!... আর শেফা তুই!! তোকে আমি বিকালে কি বলেছিলাম মনে নেই?? জুরাইন কান্না করছে মামী কাজে বিজি.. ওকে কোলে নে যা এখান থেকে..!!

ভাগ্যিস মাথায় কাপড় দিয়েছিলাম আর্লি আর রাব্বি কামিনা ভাইয়ার কথাটাও শুনেননি উনি..!! নাহলে আজকে আবার লড়াই লাগতো..!!

জুরাইন এর কাছে গিয়ে দেখি জুরাইন দাদীর পাশে বসে খেলছে...!! সাদিফ ভাইয়া আমাকে মিথ্যা বললো!

আমাকে দেখেই জুরাইন বললো.. "আপ্পি অ্যাসো আমকে কুলে নেও"..!!

"আহা আমার জুরু এখন আপির কোলে উঠবে"!!আসো আমার ময়নাটা!!"

আর রুম থেকে বের হলাম না..দাদীর পাশে শুয়ে থাকলাম আর জুরু আমার সাথে খেলতে থাকলো...!!আত্মীয়রা আমার আর দাদীর সাথে রুমে এসেই দেখা করে চলে গেলেন সবাইই..!!মামা মামী আর খালারা আজকে থাকবেন..!!

মাথা ব্যথার কারণে মুখ লাল হয়ে আছে আমার!!কোনোরকমে একটু খেয়ে জুরাইন কে নিয়ে ড্রইংরুমে বসে আছি..!!আর ইতি আপু জুমান আপু টিভি দেখছেন..মা খালা দাদী কিসব আলোচনা নিয়ে ব্যস্ত..!!

আর খালু বেচারা ঘুমে কাত অনেক কাজ করেছেন আজ উনি..!!

জুরাইনের সাথে খেলছিলাম আমি সাথে জারাভিও এসে যোগ দিলো...!!হঠাৎ সাদিফ ভাইয়া কে এদিকে আসতে দেখলাম..!!উনার হাতে মুখে চুলে পানি লেগে আছে!

এই রাতে উনি গোসল করলো..!!কিন্তু জ্বর উঠলে?? এমনি চিন্তা আসলো তবে মুখ ফুটে কিছুই বললাম না..!! উনি এসে বসলো আমার পাশে আর আমার কোল থেকে জুরাইনকে নিয়ে নিজে আদর করতে লাগলো..!!

🌸

জারাভি গিয়ে ইতি আপুর কোলে গিয়ে বসলো..!!হঠাৎ উনি রাগী ভয়েজে আমাকে ফিসফিসিয়ে বললেন..!!

"এই তোর মাথায় কাপড় কই!!??..আর রাব্বিকে কি তোর এই লম্বা সুন্দর চুলগুলো দেখানো হচ্ছিলো!?.. ও কি কি বলেছে আমি সব শুনেছি..আর তোর জেসমিন আপু রাইট? ও একটা মেয়ে হয়ে ঐ লম্পটের কথায় হাসলো কিভাবে!!??ইচ্ছা তো করছিলো দুনোজনের গলা টিপে ধরি..!!আর তোকে ত ইচ্ছা করেছিলো পিষে একদম শেষ করে করে ফেলি"..!!

উনার কথায় একদম রাগ উঠে গেলো...!!উনাকে বললাম.."আপনি না একটু দু চামচ বেশি বুঝেন!!আপনার বোন থেকে আস্ক করে দেখিয়েন আসল ঘটনা"..!!

সাদিফ ভাইয়া আমার দিকে তাকিয়ে আমার নাক টেনে বললেন.. "আই বিলিভ ইউ"..!!

আমি উনার দিকে তাকিয়ে একটু হাসলাম...

"এই..!!প্লিজ এভাবে হাসিও না..!! লোভ সামলিয়ে রাখি আমি অনেক কষ্টে"..!!

"মানে??কিসের কষ্ট"??!!

"কিছুই না!!.....তোমার ছোট্ট ব্রেনে এত কথা সাপোর্ট করবে না!!!তো মাথা ব্যথা কমেছে"..??

মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম..আর মনে মনে ভাবছি.. এটা কেমন ধরন প্রশ্নের??প্রথমে ইনসাল্ট এরপর কেয়ার?নাকি প্রথমে কেয়ার এরপর ইনসাল্ট??যাক মাথায় আর প্রেসার দেয়া যাবে না!! সাদিফ ভাইয়ার সব কথা আমার মাথার উপর দিয়ে যায়!!!...

জুরাইন একবার উনার কোলে আরেকবার আমার কোলে আসা যাওয়া করছে..!!আর আমিও জুরুর সাথে মজা করে খেলছি আর হাসছি..!!হঠাৎ সাদিফ ভাইয়া একদম আমার গা ঘেষে বসে একহাত দিয়ে আমার কাধের উপর উঠিয়ে নিলো আর জুরাইনকে উনার পেটের সাথে লাগিয়ে বসালেন..!!আমি উনার কাজের কোনো হাবভাব বুঝলাম না..!!আমি অন্যদিকে সরে যেতে চাইলে উনি রাগী গলায় বললেন.."কি প্রবলেম!!?? নড়বি না একদম"..!!

অবাক চোখে উনার দিকে তাকিয়ে আছি আর ইতি আপু আর জুমান আপু আমাদেরকে দেখে মুখ টিপে হাসছে আর জারাভি তো গেমসের ভিতরে ওর কোনো হুশ নেই এই দিকে..!! সাদিফ ভাইয়া আপুদেরকে ভ্রু নাচিয়ে আর ইশারা দিয়ে কিছু আস্ক করলেন আর আপুরা হেসে লাইক দেখাচ্ছেন..!!!

মানে কি এসবের আমার ছোট্ট মগজটা আসলেই ধারণ করতে পারলো না..!!!

*

*

মা খালামণি আর দাদী,দাদীর রুমে ঘুম আর আমরা ড্রয়িংরুমে আড্ডা দিচ্ছিলাম...মামা মামী জারাভি গেস্টরুমে ঘুম..!!খালু ভাইয়ার রুমে ঘুমাচ্ছে..! সাদিফ ভাইয়া খালুর সাথে ঘুমাবে!!!আপুরা আজকে কেউ ঘুমাবে না বলে ঠিক করলেন..!!আমরা আড্ডা দিচ্ছি আর জুরাইন বিচ্ছুটা না ঘুমিয়ে সাদিফ ভাইয়ার কাধে বসে আছে আর উনি মোবাইলে কি যেন করছিলেন..!!

আমার মাথা ব্যথায় চোখ বন্ধ হয়ে যাচ্ছে..!!কিন্তু তাও বসে আছি ওদের সাথে...!! সাদিফ ভাইয়া হয়ত আমার অবস্থা খেয়াল করলেন আর উনি আমাদের কাছে এসে বললেন...

"তোরাও ঘুমাচ্ছিস না ওকেও যেতে দিচ্ছিস না ঘুমাতে..!! যা না ঘুমাইতে শেফাকে দেখ ওর চোখ কেমন লাল হয়ে আছে..!! যা ঘুমাতে..আর এই তুই তোর মুখ নাই? একদম দিবো ধরে একটা অমানুষ!!! ..তিনোটা যা ঘুমাতে জুরাইন কে আমি ঘুম পাড়িয়ে দিবো"..!!

আমরা উনার বকা শুনে একদম চুপ হয়ে গেলাম...চলেই যাচ্ছিলাম কিন্তু উনি আবার ডেকে বললেন.." চল ছবি তুলি"!! আপুরা তো দৌড়িয়ে উনার পাশে দাঁড়ালেন আমি আসলে ইতি আপু সরে আমাকে সাদিফ ভাইয়ার পাশে দাঁড়াতে বললেন আমিও কথামত দাড়ালাম..!! সাদিফ ভাইয়া আমাকে বললেন "এই মাথায় কাপড় দাও"!!...

কিছুই না বলে উনার আদেশ পালন করলাম.!!এরপর সাদিফ ভাইয়া মোবাইলটা জুমান আপুকে দিয়ে বললেন..

"একটা ছবি তুলতো আমার,শেফার আর জুরাইনের"..!!

আমি একদম অবাক..!!!উনি আমার কাঁধে এক হাত দিয়ে অন্য হাতে জুরাইনকে কোলে নিলেন!!...উনার দিকে তাকাতেই উনি আমাকে চোখ টিপ দিলেন আর আমি লজ্জায় লাল!!!এটা একটা ক্যান্ডিড ছবি ছিল..!

আরো অনেক গুলা ছবি তুললেন উনি আমার সাথে..!

এক এক ছবিগুলা উনি দেখছেন আর আমাকেও দেখাচ্ছেন!!হঠাৎ সাদিফ ভাইয়া আমাকে বললেন...

"দেখ আমরা কত কিউট..!!একসাথে আমাদেরকে মাশাআল্লাহ লাগে..!!! তুই এত ফর্সা কেনরে ফুল!!??তুই একদম বেশি মাশাল্লাহ..!!তোকে শুধু আমি দেখবো..!!কখনো মাথার কাপড় ছাড়া অন্য কোনো কাজিনের সামনেও যাবি না আর বাহিরের মানুষ তো দূরের কথা"..!!!

আমি উনার কথা শুনে আকাশ থেকে পড়লাম..!!

উনি না একটু আগে আমাকে কত বকা দিলেন..!!আবার এখন এসব কি বলছেন..!??

হ্যায় আল্লাহ্!!!

চলবে...♥️

কেমন হয়েছে গল্প অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে...হ্যাপি রিডিং♥️

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৮ম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন