ফন্ট সাইজ:
থিম:
প্রিয়তমা

১২তম পর্ব

লেখক: সালসাবিল সারা

#প্রিয়তমা♥️

#writer- সালসাবিল সারা

#সিজন_১

পর্ব-১২

*

*

বাসায় ফিরে শাওয়ার নিয়ে আসতে আসতেই আপুদের আওয়াজ শুনে মনটা একদম ভালো হয়ে গেলো..!!সারাদিনের মন খারাপটা এখন বিদেয় হবেই...!!!

জুমান আপু,ইতি আপু আর আমি আমরা তিনজন একসাথে বের হলাম শপিং এ..!!অনেকদিন পরে আমরা তিন বোনের একসাথে সফর..!!!!!

গাড়িতে বসে আমরা তিনজন রাজ্যের আলাপ শুরু করে দিলাম!!!এক আল্লাহ্ই জানেন আজকে সাদিফ ভাইয়াকে কিভাবে সামলে নিজের প্রাণ নিয়ে বাসায় ফিরলাম..!!হঠাৎ জুমান আপু বলে উঠলো..

"এই শেফা আজকে কলেজে কি হয়েছিলো"??

"ক..কই?কি হবে..!!এভরিথিং ওয়াস গুড অ্যান্ড ফাইন"!

"এই একদম চালাকি করবি না!!তোর ক্লাসমেট রাহির বোন আমার ভার্সিটি ফ্রেন্ড আর ওরা তোকে ভালো করেই চিনে"..!!(ইতি আপু)

"আরে তেমন কিছু না ..!! উম.. ঐ এমনি আরকি..!!একটা মেয়ে কাহিনী করছিলো"..!!

"তুই কান্না করেছিস নাকি?আমাকে কিছুই ক্লিয়ারলি বলেই নি..আমাকে জাস্ট বললো..আজকে কলেজে তোর সাথে কোন মেয়ের নাকি ছেলের প্রবলেম হয়েছে!!??ওর বোন নাকি সরাসরি কিছুই বলে নি..!!আমাকে তোর খোঁজ নিতে বললো..!!আমি ভাবলাম আজকে তোর সাথে দেখা হবে তাই তোর থেকে একেবারে আস্ক করে নিবো!! নাউ টেল আস দ্যা ফুল স্টোরি"!!(ইতি আপু)

"আরে না কান্না করিনি আজকে..!!কি আর বলবে ..!! সাদিফ ভাইয়া আর আমাকে নিয়ে অনেক বাজে কথা বলছিলো..!!আর বাবা না থাকার খোটা দিচ্ছিলো এই আরকি"..!!

"আর তুই ভ্যা ভ্যা করে কাঁদছিলি..!!এই তো!!তুই কি বলতো উত্তর দিতে পারিস না কেনো..!!আমরা কত বুঝায় তোকে..!!যে কেউ ভুল বা খারাপ বললে তাকে উচিত জবাব দিবি..!!(জুমান আপু)

"আরে না মেরি মাদার্স!!আমি আজকে কাঁদি নি..!!মুখ শক্ত করে ইচ্ছা মত শুনিয়ে দিয়েছি একদম..!!কি বাজে বাজে কথা বলছিলো..!!! সাদিফ ভাইয়া কে নাকি আমার ভদ্র সুন্দর চেহারা দেখিয়ে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি..!!কি বেআদব মেয়ে"..!!

"ছি ছি!! ... সাদিফ ভাইয়া জানে এসব..!?? তোর টেন্সড ফেস দেখে ভাইয়া কোনো অ্যাকশন নেয় নি?? ঐ মেয়ে আর ছেলেটা বেঁচে আছে তো"??!!(ইতি আপু)

"উফফ আজকে যা বুদ্ধি খাটিয়েছি!!!শুনলে অবাক হয়ে যাবে"..!!

"আর্লি বল..!!কান্ট ওয়েট!!... বেইব"..!!(জুমান আপু)

"সাদিফ ভাইয়া বার বার আস্ক করছিলো ঘটনা কি.!!উনাকে সত্যি বলতে..!!উনি মেরে ফেলবেন ঐ পার্সনকে...!!!

উনার কথা শুনে আমি ভয়ে শেষ..!!মাহি ছেলেটাকে এমনিও উনি পছন্দ করেন না আর ঝুমুকে তো কি করবেন এসব সত্যি জানলে!! ভাবতেই আমার গায়ে কাঁটা দিচ্ছিলো..!!!কিন্তু তোমাদের ছোট্ট বোনটা কি করেছিলো জানো...!!তাহলে মন দিয়ে শুনো...!!!

সাদিফ ভাইয়া আমার গালটা আস্তে করে ধরে ভয়ংকরভাবে চিল্লাতেই ছিলেন..!!

কিন্তু আমি আজ নিজেই নিজেকেই প্রতিজ্ঞা করলাম উনাকে কোনোভাবেই সত্যি বলবো না...!!নেভার..!!কিন্তু উনি তো নাছোড়বান্দা...!!!তাই বুদ্ধি করে প্রথমে আস্তে আস্তে চোখ একবার অফ করছিলাম আবার অন করছিলাম আর এমন ভাব করেছিলাম যেনো এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাবো..!!আমার অবস্থা দেখে তো উনি একেবারে এই টপিক থেকেই সরেই গিয়েছিলেন..!! ব্যস!!!আমার প্ল্যান সাকসেসফুল!!

আই অ্যাম সো ইন্টিলিজেন্ট..!! তাই না???

আপুরা আমার কথা শুনে অবাক..!!

উনারা অবাক হয়ে বললেন ....."তুইও যে নাটক করতে পারিস!!! আমরা তা ভাবিনি কখনো"..!!!

আপুদের তো অর্ধেক কথা বলিও নি...!!!এসব কথা উনাদের বলা যাবে নাকি....??

🌸

আসলে আমার অ্যাক্টিংটা সাদিফ ভাইয়া সত্যিই ভেবেছিলেন..!!আর আমি যখন চোখ অফ করে মাথা দুলাচ্ছিলাম তখন আমার অবস্থা দেখে উনার বুকে আমাকে একেবারে চেপে ধরলেন আর আতঙ্কে চিল্লিয়ে উঠলেন...

"এইই ফুল কি হয়েছে??এমন করছো কেনো..!!?বেশি খারাপ লাগছে???!!এই উঠো না ফুল"..!!??

উনার এমন কণ্ঠ শুনে মোটেও ভাল্লাগছিলো না...!!তাই অ্যাক্টিং এখন অফ কর দরকার!!!!সো আরেকটা প্ল্যান বানালাম..!! ইয়ে মানে আস্তে আস্তে হু হা করতে করতে চোখ পিটপিট করে উনার শার্ট খামচে ধরে উনাকে দূরে ঠেলছিলাম!!! তখনই উনি আমাকে সিটে বসিয়ে দিয়ে মুখে পানি দিচ্ছিলো আর আমার মুখে আস্তে আস্তে চড় দিয়ে বলছিলো...."হেই ফুল ওয়েক আপ বাবু...!!!প্লিজ ..!!কষ্ট হচ্ছে তোমার??ডক্টরের কাছে চলো"...!!

ডক্টরের কথা শুনে খুব ভয় করছিলো মনে..!!তাই একটু অপেক্ষা করেই আস্তে আস্তে চোখ খুললাম আর তখনই সাদিফ ভাইয়া আমাকে জড়িয়ে ধরলেন..!!

ইসস কি লজ্জা!!!..

সাদিফ ভাইয়া তো একনাগাড়ে বলতেই ছিলেন...কেমন লাগছে !!!কেমন লাগছে...!!ডাক্তারের কাছে যাওয়ার ভয়ে অ্যাক্টিংয়ের ডোজ বাড়িয়ে কাপা কাপা কণ্ঠে উনাকে বললাম...

"আ আ.. আই অ্যাম ওকে..!!প্লিজ বাসায় যাবো..!! আই নিড শাওয়ার"..!!!

"আর ইউ সিউর"??

"হুম"...

এরপর আর কিছুই বললেন না উনি...!!বাসায় নামিয়ে দিলেন...!!!

উফফ আজকে তো সিংহের মুখের থেকে বেঁচে ফিরলাম ..!! আর সাথে বাঁচালাম ঐ দুই অমানুষের প্রাণ...!!

*

*

শপিং এ ঘুরছি অনেকক্ষণ হলো...!!এখনো আপুরা কিছুই কিনছেন না আর না আমাকে কিনতে দিচ্ছেন..!!

এত আস্ক করলাম কিছুই বললো না..!! স্ট্রেঞ্জ...!!

আর না পেরে আপুকে আস্ক করে উঠলাম...

"আজকে কি শপিং করবা নাকি এমনিই ঘুরবো...?? জারাভির জন্যে কি কিনবে ভেবেছো তোমরা"???

আরে কিনবো তো..!!ধৈর্য ধর..!! এরপর দেখলাম জুমান আপু একটু দূরে গিয়ে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছিলেন...!!!আর কিছুই আস্ক করিনি..!!

ডল শপ দেখলাম একটা..!!আমরা ঐখানেই গেলাম..!!

ওয়াও!!!এত্তগুলা পিকাচু ডল..!!কি সুন্দর!!!

আমি গিয়ে একটার পর একটা দেখতেই লাগলাম...!! আপুরা সেম দোকানে অন্যপাশে বার্বিডল আরো অনেক ডল আছে ঐখানে ঐগুলা দেখছে..!!!

আমি একটা একটা দেখছি পিকাচু... আর সিলেক্ট করছি কোনটা কোনটা নিবো..!!

উমমম..!!এই তিনটাই সুন্দর লাগলো...!!একটা আমার জন্যে আর দুইটা জুরু আর জারাভির জন্যে...!!

ডলগুলা নিয়ে পিছে ফিরতেই অনেক জোরে ধাক্কা খেলাম কারো বুকের সাথে....!!!আর ব্যালেন্স করতে না পেরে পড়েই যাচ্ছিলাম কিন্তু কিছু একটার সাথে আটকে গেলাম...!!পড়ার ভয়ে আমার দুইটা ডল হাত থেকে পড়ে গেলো আর অন্য ডলটা দিয়ে আমার মুখের সামনে দিয়ে দিলাম আর অন্য হাতটা দিয়ে কিছু একটা খামচে ধরলাম....!!!

এরপর আস্তে আস্তে সামনে থেকে ডলটা সরালাম.. এতক্ষণ চেষ্টা করলাম উঠে দাড়ানোর কিন্তু যে ধরেছে সে মনে হয় আজকে ওয়াদা করলো আমাকে ছাড়বে না!!

ডল সরিয়ে নেয়ার পর আমার চোখ বের হয়ে যাওয়ার অবস্থা...!!

স স সাদিফ ভাইয়া...!!!!উনি এখনো আমার দিকে এক নজরেই তাকিয়ে ঠোঁট বাঁকা করে হাসছেন আর আমার কোমর জড়িয়ে আছেন!!!

"ভাইয়া কি করছেন...!!সবাই দেখছে"...!!!

এবার মনে হলো উনার হুশ হলো...!!আমাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন...!! আশে পাশের সবাই বিনোদন নিচ্ছিলো আর আপুরা তো গালে হাত দিয়ে হাসছে..!!

ছি! সবাই কি ভাববে..!!লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে..!!!

সাদিফ ভাইয়া ফ্লোর থেকে ডলগুলো উঠিয়ে বললেন..

"এগুলা পছন্দ"???

আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম...!!

এরপর উনি পিকাচু দুইটা রেখে বললেন...."এগুলা ফ্লোরে পড়েছিল....এমন আরও অনেক আছে..!!ঐখান থেকে নাও"..!!

কি আর করার উনি যে নিট অ্যান্ড ক্লিন পার্সন!!

আমি আর উনি একদিকে আর আপুরা অন্য দিকে..!!আমি আপুদের কাছে যেতে নিলেই উনি বকা দিচ্ছিলেন..!!কেমন খাটাশ..!!

🌸

ডলগুলা নিয়ে দাড়িয়ে আছি একপাশে আর আপুরা এখনো সিলেক্ট করতেই আছে...!!!আমি পিকাচুগুলা বুকের সাথে জড়িয়ে দাড়িয়ে আছি..!!আর আমার সামনে সাদিফ ভাইয়া!!...

উনি এমন ভাবে আমার সমানে দাড়িয়ে আছেন হয়তো উনার জন্যে আমাকে দেখাও যাচ্ছে না!!!

জিরাফ একটা!!!! হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বললেন.....

"এইই মাথায় ওড়না কই তোমার?মার্কেটে আসলে বোরকা পড়া যায় না??আর কখনো যদি দেখি এমন..!! চড় দিয়ে কান ফাটায় দিবো"..!!

"আমি পড়তে চেয়েছিলাম..!!আপুরা পড়ে নি তাই আমিও আর পড়িনি..!!তাই"..!!

"ওরা না পড়লে নাই!!!..তুমি এমন পাবলিক প্লেসে আসলে বোরকা পড়বা..!!বোরকা পড় নি বুঝলাম..মাথায় কাপড় কই"???

"এমনিই"...

"গালে ঠাস করে খাওয়ার আগে জলদি মাথায় কাপড় দে!!...আর আমাকে মিথ্যা বলে লাভ নেই!!..আমি জানি তোর আপুরাই তোকে ফোর্স করেছে..!!তোকে দেখেই বুঝা যাচ্ছে মাথায় কাপড় ছাড়া তোর আনকম্ফোর্টেবল লাগছে..!!!এরপর থেকে নিজের কথা না ভাবলে তুই ডাবল মাইর খাবি..!! গট ইট"?!!??

"হুঁ"

অনেকক্ষণ ধরে ট্রাই করছি কিন্তু পারছিলাম না মাথায় কাপড় দিতে..!!কারণ হাতে তিনটা বড় পিকাচু...!!

আর না পেড়ে উনাকে ডাকলাম....

"সাদিফ ভাইয়া একটু এগুলা নিন না..!!আমি পারছিনা এগুলা নিয়ে মাথায় কাপড় দিতে"..!!!

আমার ডাকেই উনি অপরাধীর মত ফেস করে বললেন..

"ওহ শিট!!!!আমার খেয়াল ছিলো না তাই বলে কি তুই আমাকে বলবি না...!!এতক্ষণ এগুলা নিয়ে দাড়িয়ে ছিলি..!!আর ঐ দুই বান্দর আজ ইচ্ছা করেই এমন লেট করছে...!!আর্লি মাথায় কাপড় দাও ফুল"..!!

কথা গুলা বলতে বলতেই উনি আমার হাত থেকে পিকাচুগুলো নিয়ে নিলেন...

এতক্ষণে শান্তি লাগছে!! ...উফফ!!! আপুরাও না..!!যাক আপুদের ভাইয়ার সামনে আপুদের নামে বদনাম করবো নাকি..!!!??

এরপর সাদিফ ভাইয়া আমার হাত ধরে সামনে আগাতে লাগলেন...!!

"হাত ছাড়ুন না..!!আপুরা দেখলে কি ভাববে..!!?আর আমি কি ছোট বাচ্চা নাকি"..!!??

কোনো উত্তরই দিলেন না..!!হাহ!! ভাব দেখলে গায়ে জ্বলে...!!!আমিও আর কিছু বললাম না...!!উনার পাশে হাটতে লাগলাম...!!

আপুদের কাছে গিয়ে উনি অাপুদেরকে বকা দিয়ে বললেন..

"এতক্ষণ লাগে তোদের...!!!সামান্য পুতুল কিনতে..!!বাকিগুলা কখন কিনবি"..!!??

ভাইয়ার বকা শুনে আপুরা বললো....

"আরে এতো চিল্লাও কেনো ভাই তুমি???এত চিল্লালে এসেছো কেনো???আমরা কি বলেছি নাকি তোমাকে আসতে"!!??

"তোরা একা আসলে একটা কথা".....এরপর শেফালীর যে হাত ধরে ছিলো সাদিফ সে হাত উঠিয়ে আবার বললো..!!

"এই পিচ্চিটার দায়িত্ব কে নিবে??উনার তো নিজের প্রতি কোনো কেয়ার নেই আর তোরা তো নিজেদের কাজেই থাকবি...!!সো ওকে নিয়ে আমি রিস্ক নিতে চায় না"...!!!

উনার কথা শুনে আপুরা স্বাভাবিক থাকলেও আমার খুব রাগ লাগলো...!!তাই আমার হাত উনার হাত থেকে ছুটানোর জন্যে ট্রাই করছিলাম কিন্তু উনি আবার আমাকে বকা দিলেন.....

"কি সমস্যা তোর??একদম এখানে রেখেই চলে যাবো"..!!

উনার কথায় উনার দিকে করুণ ভাবে তাকালাম কিন্তু উনি আপাতত আমার হাত ধরে হাঁটতে ব্যস্ত!!!

পিকাচুর টাকা দিতে গেলে আরেক ধমক খেলাম...কিরে ভাই আমি কিনলাম..!!আপনি কেন টাকা দিবেন..!!??আমার কি টাকা নেই..!!কিন্তু দোকানে কিছুই বললাম না..!!কিন্তু দোকান থেকে বের হতেই বলে উঠলাম...

" আমার জারাভি,আমার জুরু আর আমার জন্যে কিনলাম ডল...!!আপনি কেন টাকা দিলেন???মা আমাকে টাকা দিয়েছে তো...!!আপনি এগুলা নেন..!!

(ব্যাগ থেকে টাকা নিয়ে)

"টাকার গরম এত তোর..!!কিন্তু সরি আমি যে জিনিস কিনে দি তার টাকা আমি নি না..!!আর এত টাকা টাকা লাগিয়েছিস কেন"??!!

কিছুই বললাম না আর....!!ইতি আপু বললো...

"ছোট্ট বোনু তুই আমার আর জুমানের..!!আমাদের সাথে এসেছিস...!! আর সাদিফ ভাইয়াও আছে সাথে...সো আর মন খারাপ করবি না এই টাকা নিয়ে"!!!

আপুদের দিকে তাকিয়ে মুচকি হাসলাম...আর সাদিফ ভাইয়ার দিকে তাকানোর জন্য মাথাটা অনেকটা উঁচু করেই তাকালাম...!! উনি আমার হাত ধরে হাঁটতেই আছেন...!!যেনো আমার হাত ধরে হাঁটা ছাড়া উনার আর কোনো কাজ নেই..!!

*

*

জারাভির জন্যে সুন্দর দুইটা ফ্রক কিনেছে..!!..একটা আপুদের পক্ষ থেকে আরেকটা আমার পক্ষ থেকে!!!..এরপর জুরুর জন্যে সুন্দর দুইটা পাঞ্জাবি!!

আর দুইটা বড় চকলেট বাক্স কিনেছে..!!

এগুলার সব টাকাই সাদিফ ভাইয়া দিয়েছে..!!

তবে একটা একটা করে আলাদা প্যাকেট করা..!!আমার তিনটা প্যাকেট আর তিনটা আপুদের...!!!

আমার সব জিনিসই সাদিফ ভাইয়ার এক হাতে ধরা!!..

আরেক হাতে আমার হাত ধরে আছেন..!!

সাদিফ ভাইয়া আসাতে ড্রাইভার কে আমরা যে গাড়ি করে এসেছিলাম ওটা নিয়ে চলে যেতে বললেন..!!

আমরা সাদিফ ভাইয়ার গাড়ি করেই বাসায় যাবো..!!

আমি মনে করেছিলাম এখন বাসায় চলে যাবো..!!কিন্তু এখন দেখি আপুরা আবার কোন শোরুমের সামনে থামতে বললেন..!!সব জিনিস গাড়িতেই রেখে এখন আবার পাকিস্তানি ব্র্যান্ডের থ্রিপিসের শো রুমে আসলাম..!!

আপুরা এত শপিং কেমনে করে...!!আমিও কম করি না তবে এসব ব্র্যান্ডের দোকানে ঈদ ছাড়া আসায় হয় না..!!আর আপুদের সামান্য জিনিসই ব্র্যান্ডের দোকানে..!!!

এবারও সাদিফ ভাইয়া আমার হাত ধরে হাঁটছেন..!!আর উনার হাত ধরাতে কেনো জানি সিকিউর ফিল হচ্ছে..!!এবার আর কিছুই বললাম না..!!উনার সাথেই হাঁটতে লাগলাম..!!!

আপুরা অনেক সুন্দর সুন্দর ড্রেস পছন্দ করছে!!..আমিও তাদের এটা ঐটা পছন্দ করে দিচ্ছি..!!আপুরা আমাকে অনেক বললো ড্রেস দেখতে!

কিন্তু আমার কাছে এসব কেনার টাকা নেই এখন..!!তবে আপুদের বললাম..

"তোমরা দেখো সুন্দরী আপুস..!!আমার যা আছে সেগুলো দিয়ে আমার চলবে"..!!

কিন্তু আপুরা তাও আমার জন্যে নিজেদের জন্যে ড্রেস দেখতে লাগলো ...!!

সাদিফ ভাইয়া কই গেলো আল্লাহ্ জানেন..!!এইখানে এসেই ম্যানেজারকে বলে আমাদের তিনজনকে এক কোণে বসিয়ে দিয়ে কই চলে গেলেন..!!আল্লাহ্ মালুম!!

আপুরা নিজেদের জন্যে জনপ্রতি চারটা করে ড্রেস সিলেক্ট করলো আর আমার জন্যে আমি জোর করে না বলা সত্ত্বেও আমার বিরুদ্ধে গিয়ে একটা ড্রেস সিলেক্ট করলো..!!অনেক সুন্দর ড্রেসটা...!!!

সাদিফ ভাইয়া এসেই দেখতে লাগলেন আমাদের ড্রেস গুলো আর যখন দেখলেন আপুরা চারটা করে নিয়েছে আর আমি একটা তখন উনি আপুদের বকা দিতে লাগলেন.....

"নিজেরা তো চারটা করে নিয়েছিস...!!আর ওর জন্যে একটা কেনো..!!??বুঝলাম না ব্যাপারটা..?? দোকানে কি কাপড় কম..!??আর এই তুমি শেফা...!!কি সমস্যা তোমার..!!??একটা কথা কইবার বলা লাগে..!! জুমান ইতি যাই নেয় তুমিও তা নিবা..!! বলিনি আমি"??!!

"আপুরা আমাকে বলেছে অনেক...!!আমিই মানা করলাম..!!আমি তো আপনাদের কাজিন..!!আমি কেন আপুদের মত নিবো..??!!আমার জন্যে একটাই অনেক..!!লাগবে না আমার আর..!!আপু সরি তোমরা কিছু মনে করিও না"...!!

আমার কথা শুনে সাদিফ ভাইয়া আমার দিকে তেড়ে আসতে চাইলো কিন্তু কিছু না বলেই আবার অন্যপাশে চলে গেলেন....

"শেফা তুই পাগল..??তুই জানিস তুই আমাদের কি??!!

সাদিফ ভাইয়া অনেক রাগ করেছে..!!এভাবে কেন ছোট করলি নিজেকে"..!!??

কথাগুলো বলেই ইতি আপু আমাকে একপাশ দিয়ে জড়িয়ে ধরে বললেন....

"তুই আমি জুমান আমরা তিনজনই সেম..!!আর কখনো এসব কথা বলবি না...!!প্রমিজ...!?আর সাদিফ ভাইয়ার সামনে তো একদমই না"...!!!

আমি কি ভুল বললাম জানিনা !!!!আর সাদিফ ভাইয়া কেন রাগ করলো তাও জানিনা..!!এখানে রাগের কি?

যা সত্যি তাই বললাম..!!!তারপরও আপুকে জড়িয়ে ধরে উত্তর দিলাম..."ওকে প্রমিজ"..!!

*

*

সাদিফ ভাইয়া বিল দেওয়ার সময় দেখলাম আরো তিনটা এক্সট্রা ড্রেস..!!এগুলো খালামনির জন্যে হয়তো...!!

ইতি আপু জুমান আপু নিজেদের একটা একটা ড্রেস দিয়ে দিয়ে দিলো ঐখানেই..!! এগুলা কালকে সকালের মধ্যেই রেডি হয়ে যাবে..!! ওয়াহ..!!আর আমার একটা ড্রেস দশ দিন আগে দেয়া লাগে টেইলার্সে..!!ভাবতেই হাসি পেলো..!!!

আপুরা কিছু বলার আগেই..!! সাদিফ ভাইয়া ঐ তিন প্যাকেট চেক করে একটা প্যাকেট নিয়ে জুমান আপুকে কি ইশারা করলো আর জুমান আপু প্যাকেট টা নিয়ে দর্জিকে কি কি যেনো বলতে লাগলো...!!

ওদের কথা আমি শুনিনি কারণ তখন মা ফোন করেছিলো...

"হ্যাঁ মা এইতো এসে যাচ্ছি....!!হ্যাঁ খেয়েছি অনেককিছুই..!!!এসে যাচ্ছি তো মা..!! হ্যাঁ সাদিফ ভাই"....

আর বলতে পারলাম না.. !!সাদিফ ভাইয়া এসে আমার কান থেকে ফোন নিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে মেইন গেটের দিকে গেল...উনি ইতি আপুকে কি কি যেনো আস্ক করছে আর আমার দিকে ভিলেনের মত তাকাচ্ছে..!!যেনো আমি একটা আসামী...!!গন্ডার!!!

*

*

গাড়িতে সাদিফ ভাইয়া আমার থেকে আস্ক করলো.."কি খেয়েছিস বাসা থেকে আসার সময়"..!!!??

"ভ ...ভাত"!!!

"সত্যি বল কিছুই করবো না"...!!!

"আসলে ইয়ে... খেয়েছি তো"..!!

"জুমান ইতি তোরা কি জানিস এই বেয়াদবটা সকাল ৯.২০ এ নাস্তা করে সারাদিন কিচ্ছু খাই নি...!!??এটা কি মানুষ..!??কলেজে টিফিনও করে নি বাসায় গিয়ে ভাতও খাই নি..!!! খালাকে বলেছে তোদের সাথে খেয়ে নিবে মার্কেটে"..!!

আমি কিছু না বলেই মাথা নিচু করে বসে আছি..!!ধরা পড়ে গেলাম...!!!!

সাদিফ ভাইয়া আমাকে ইচ্ছা মত চিল্লাতেই থাকলেন আর আপুরা উনাকে ঠাণ্ডা হতে বলছেন...!!!

কিন্তু সাদিফ ভাইয়া আমাকে উনার ইচ্ছা মতো খানা খাইয়ে এরপর শান্তি হয়েছেন....!!!আর শাস্তি হিসেবে আজকে আমাকে বাসায় না নিয়ে উনাদের বাসায় নিয়ে গেলেন....!!এত জোর করলাম যাবো না..!!কিন্তু উনি তো জল্লাদ... দয়া করেনি..!!মাকে ছাড়া থাকতে আমাকে অনেক ভয় লাগে...!!তবে উনি মার্কেটে থাকাকালীন ই মা থেকে পারমিশন নিয়ে নিয়েছেন!!!

কি চালাক লোক...!!

সদিফা ভাইয়াদের বাসাটা বিশাল বড়..!!ডুপ্লেক্স হুয়াইট কালার ঘরটা রাজমহল থেকেও সুন্দর..!!তবে আমার বেশ ভয় লাগে এত বড় ঘড়...!!!

আমাকে দেখেই বড়খালার খুশির শেষ নেই..!!

আমাকে দেখেই জড়িয়ে একদম বুকে ঢুকিয়ে ফেললেন....

"আমার ফুল যে...!!খুব খুশি হয়েছি..!!তুই আসবি জানলে আমি তোর মাকেও আনিয়ে নিতাম..!!আমি ঘুমাবো তোর সাথে...!!একদম ভয় পাবি না"..!!

"হ্যাঁ মা আমাদের রুমে থাকবে তুমি আজকে..!!বাবুটা আর তুমি বেডে একপাশে আর আমি আর জুমান অন্যপাশে শুবো..!!ওকে"???(ইতি আপু)

আমি আর খালা হেসে বললাম "ওকে"...

আপুরা আমরা সবাই ফ্রেশ হয়ে নিচে নামলাম..!!নেমেই আমি খালাকে জড়িয়ে ধরে বসে রইলাম..!!

আজ অনেক ঘুরলাম অনেকদিন পর..!!!

খালা আমার মাথায় তেল লাগিয়ে দিচ্ছেন..!!!আর তখন দেখলাম সিড়ি দিয়ে সাদিফ ভাইয়া নামছেন..!!উফফ যে ভাব নিয়ে নামছেন উনি..!!কিন্তু উনাকে এই ঢোলা টি - শার্টে বেশ লাগছে দেখতে..!!! ড্রইং রুম থেকে সিড়ি টা একদম স্পষ্ট..!!উনার হাতে অনেকগুলা প্যাকেট!!!

সাদিফ ভাইয়া এসে খালাকে একটা শাড়ির প্যাকেট দিলেন আর বাকি দুইটি প্যাকেট আমাকে দিয়ে বললেন...."তোর জন্যে"

"আমি আমারটা নিয়েছি তো ..!!!এগুলা আমার না"..!!

উনি আমার পাশে বসে ফিসফিসিয়ে বললেন..."না নিলে ঝুমু আর মাহি কেউই আস্তো থাকবে না"!!!

সাদিফ ভাইয়ার কথা শুনে আমার মাথা চক্কর দিয়ে উঠলো...!!

আমি উনার দিকে তাকিয়েই আছি...আর উনি আমাকে প্যাকেটগুলো দিয়ে চলে গেলেন...!!

আর আমি ভাবছি...!! উনি এই কথা কেমনে জানলেন...?? কিভাবে উনি সব জেনে জান???

এই লোক তো খুব ডেঞ্জারাস..!!!

চলবে...♥️

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ১২তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন