ফন্ট সাইজ:
থিম:
প্রিয়তমা

২১তম পর্ব

লেখক: সালসাবিল সারা

#প্রিয়তমা♥️

#writer-সালসাবিল সারা

পর্ব-২১

*

*

প্রচন্ড ব্যস্ততায় দিনগুলো কাটছে..!!ভাইয়ার বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড আমি..!! একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা..!!

হলুদে পড়ার জন্যে মেয়েদের ড্রেস কোড সিলেক্ট করা হয়েছে বাসন্তী আর গাঢ় সবুজ..!! গাঢ় সবুজ স্কার্ট আর.. বাসন্তী উপরের জামাটা..!! ওড়নাটাও গাঢ় সবুজ হবে..!!

আর ছেলেরা সবাই বাসন্তী আর গাঢ় সবুজ মিক্স কালার পাঞ্জাবি পড়বে..!!

এই কয়দিনে খালামণিরা আমাদের বাসায় অনেক বার আসা যাওয়া করেছিলো..!!!

সবার সাথে আমি ভালোভাবে কথা বললেও জুমান আপুর সাথে প্রথমের দিক দিয়ে অল্প কথা বলতাম..!!

কিন্তু যখন উনি আমার সাথে কোন কথাই বলছেন না....!! তখন উনাকে কেনো আমি আর ডিস্টার্ব করবো...??

আমি কি এতটাই পঁচে গেছি..!!??আমার কোন দোষ না থাকা সত্ত্বেও আমি উনার সাথে কথা বলতে গেলাম..!! কিন্তু উনি..! আমার সাথে পার্ট দেখাচ্ছে..!!!

সেদিনের রাতের কথাগুলো কিছুই ভুলিনি আমি.!!আপু আমার সাথে এত বছরের সম্পর্ক কে এভাবে অপমান করলেন..!!!

আর আমি তা ভুলে যাব কখনোই না..!!তাও ঐ নিচ আয়মান শয়তানটার জন্যে..!!

সেদিন রাতে সাদিক ভাইয়া ঐ ঘটনাটা কে অনেক সুন্দর করে হ্যান্ডেল করেছিলেন..!!

আমাকে উনার থেকে ছাড়িয়ে হাতে সুন্দর করে একটা টিসু দিয়ে পেচিয়ে দিয়েছিলেন...!!

এরপর আমাকে মায়ের কাছে দিয়ে আসলেন..!!

আমার কান্না মাখা মুখ দেখে মা অনেকটাই ঘাবড়ে গিয়েছিলেন...!!

মা আমার থেকে জিজ্ঞেস করলেন...

"কি হয়েছে ফুল তোর..!?? চোখ মুখ কেমন লাল হয়ে আছে কেন..?? ও সাদিফ কি হয়েছে ওর..??

"তেমন কিছুই না..!! হাতে ব্যাথা পেয়েছে..!!আমি ব্যান্ডেজ নিয়ে আসছি নিচ থেকে..!!!ততক্ষণ ওকে তোমার সাথেই রাখো"..!!!

"ইতি আপু..!! জুমান আপু কোথায়??? ওকে সরি বলতে হবে আমার"..!!

"শেফা তুই কি পাগল?? ভাই যদি তোকে আর জুমানের নাম নিতে শুনে তাহলে ভাই তোকেই থাপ্রাবে..!! আর তুই কেন সরি বলবি..!!?? তুই কোন দোষ করেছিস..?

করিস নি তো..!! চুপচাপ বসে থাক..!! জুমান বাসায় চলে গিয়েছে"..!!!

সাদিফ ভাইয়া ব্যান্ডেজ এনেই...!! আমার হাত থেকে সাবধানে চুড়ি খুলে হাতে ব্যান্ডেজ করে দিলো..!!!

একটু পরেই আমরা সবাই বাসার জন্যে রওনা দিলাম..!!

ভাইয়া তার বউ, শ্বশুর, শ্বাশুড়ি আর শালীকে ড্রপ করতে গেলো...!!

আমি,ইতি আপু,জুরাইন, জারাভি আর মামী সাদিফ ভাইয়ার গাড়ি করে যাচ্ছি..!!উনার এই গাড়িটা একটু বেশি বড়..!!

মা,খালা,দাদী আর খালু অন্যটাতে করে আসছে..!!

বাসায় আসার জন্য রওনা দেয়ার আগে উনি অনেক খুঁজেছিলেন আয়মান অমানুষটাকে..!! কিন্তু পায়নি..!!!

যদি পেতেন তাহলে সেদিন কি করতেন আয়মানকে আল্লাহ্ ই জানেন..!!!

জুমান আপুর সাথে আমার এই ঘটনাটা বড়দের কান পর্যন্ত যায়নি..!!

বাসায় পৌঁছে গাড়ি থেকে নামতেই সাদিফ ভাইয়া ইতি আপুকে বললেন....

"ইতি..!! আমার আইফোনটা শেফাকে দিয়ে দিয়েছি..!! তুই এটাতে শেফার সিমটা একটিভ করে দিস তো"..!!

"ওকে..!! নো প্রবলেম..!!করে দিবো একটিভ..!! ভালো করেছো ভাই..! ওর মোবাইলটা সকাল থেকেই আজকে অফ হয়ে আছে"..!!

"হ্যাঁ জানি..!!ফুল..!!এসব ঘটনা নিয়ে ভাববে না আর..!!এসব ভাবার জন্যে আমি বেঁচে আছি এখনো..!!বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিও..!!আর ইতি সিম লাগিয়ে দিলে আমাকে কল দিবা"..!!!

"আচ্ছা..!! কিন্তু আপনি এখানে থেকে যেতে পারতেন"..!!!

"আমার কাজ আছে বাসায়..!!!আল্লাহ্ হাফেজ"..!!

"আচ্ছা..!! সাবধানে গাড়ি চালাবেন..!!আল্লাহ্ হাফেজ"..!!

"

"

ঐ ঘটনাটা আমার সারাজীবন মনে থাকবে..!!কিভাবে আপন মানুষ পর হয়ে যায়..!!!ভাবতেই অবাক লাগে..!

জুমান আপু যেমনই হোক আমি উনাকে অনেক ভালোবাসি..!!!

কিন্তু আপু আমাকে সরি না বলা পর্যন্ত আমি উনার সাথে ভালো করে কথা বলবো না...!!!

🌸

দুপুরের ভাত খেয়ে বসে আছি দাদীর সাথে..!!!কেনো যেনো একদমই ভাল্লাগছে না...!!!

একটু পরেই ভাইয়া এসে শুয়ে পড়লো দাদীর পাশে..!!

আর দাদী হেসে বললো....

"আহারে..!!আমার নাতির এখন সময় হইলো দাদীর জন্যে..!!!সারাদিন তো দেখি বউয়ের সাথে ফোনে ফিসফিস করে কথা বলতে"..!!!!

"ওহহ দাদু..!!তুমি কি বলোতো..??নতুন বিয়ে হয়েছে আমাদের..!!শুধু বউটাকে অনুষ্ঠান করে আনার পালা..!!এখন তো একটু আধটু বউকে সময় দিতে হবেই..!!আর আমার একটা মাত্র বউ..!!ওকে সময় না দিয়ে তো কাকে দিবো..!! হুঁ"..!!!

"হয়েছে..!!তোকে আর বলতে হবে না..!!দেখেছিস ফুল..!!তোর ভাই কিভাবে বউয়ের জন্য পাগল হয় যাচ্ছে..!!!আল্লাহ্ জানেন বউ আসলে রুম থেকেও বের হবে নাকি"..!!!

দাদীর কথা শুনে আমরা তিনজনই হাসতে লাগলাম..!!

তখনই দেখি মোবাইলে কল আসলো..!!সাদিফ ভাইয়া ভিডিও কল দিয়েছে..!!!!

"কে রে ফুল??কে কল দিচ্ছে"??

"সাদিফ ভাইয়া ভিডিও কল দিচ্ছে"..!!!

"আমাকে দে মোবাইল"বলেই ভাই আমার থেকে মোবাইল নিয়ে কল রিসিভ করলো...!!!

ভাইয়া আমার দিকে ফিরে বসেছে..!! আমাকে দেখা যাচ্ছে না মোবাইলে..!!কিন্তু আমি সব দেখছি ঐদিকের সবটা..!!

কিন্তু কথা হচ্ছে যে ফোন দিল...!! সে কই..???

হঠাৎ সাদিফ ভাইয়া বলে উঠলো...

"ফুল..!! রাফসানের বিয়ের জন্যে কবে যাচ্ছি আমরা শপিং এ...??এবার একটু আর্লি যাবো আমরা শপিং এ কেমন..??শাড়ি পড়বা নাকি তুমি"???

কথাগুলো বলেই উনি টাওয়াল দিলে মাথা মুছতে মুছতে সামনে আসতে লাগলেন..!!!

কিন্তু ভাইয়াকে দেখে উনি চরম অবাক হয়ে.. টাওয়াল টা কই যেনো ছুড়ে মারলেন...

"কিরে শালা..!!! তুই কেনো আমার ফুলের কল রিসিভ করেছিস..?? হ্যাঁ"...??

"এই তোর শরম নেই..??এভাবে খালি গায়ে আমার বোনকে ভিডিও কল দিস..!!ছি ছি"..!!

"ছি এর কি আছে..??আজব..!!প্যান্ট তো পড়ছি তাই না"..??

ইসস কি বেশরম দুনোটা..!!আমার আর দাদীর কথা কি ভুলে গেছেন..??আর দাদিও না মুখ টিপে হাসছে..!!

"প্যান্ট পড়ছিস..!!বাট জামা কই..??এত বেশরম হলে চলবে..??এমন বেশরম হলে কেউ মেয়ে দিবে না তোকে ..!!আর তোর বিয়েও হবে না..!!!হা হা হা"..!!

"আরে..!!কি বলিস..??? মেয়ে তো রেডি আছে... তুই জানিস..!!শুধু আর এক বছর অপেক্ষা করতে হবে..!!

এবার আমার ফুলকে দে"..!!!

সাদিফ ভাইয়ার কথা শুনে মনটা একদম খারাপ হয়ে গেলো..!!উনি যদি অন্য কোনো মেয়েকে পছন্দ করে রেখেছেন..!!

তাহলে আমার কাছে আসা আমাকে আগলে রাখা... এসব কি..??

চোখ থেকে আর একটু হলেই পানি গড়িয়ে পড়বে..!!

কোনমতে...

"আমি উনার সাথে কোনো কথা বলবো না..!!উনার পছন্দের মানুষের সাথে বলতে বলো"..!!

কথাটা বলেই আমি আমার রুমে চলে গেলাম..!!

আর এদিকে শেফার রাগ করাটা দেখে সাদিফ আর রাফসান হা হা করে হাসতে লাগলো..!!!

*

*

কি মনে করেন উনি নিজেকে...??একটা কিছু উনি??

এত ভাব কিসের উনার..!!!প্রেমিকা রেখে আমার সাথে লুতুপুতু করেন...!!

আজকে থেকে সব শেষ..!! সাদিফ ভাইয়াকে নিয়ে আমি আর ভাববো না..!!!উনি উনার প্রেমিকাকে নিয়ে ভালো থাকুক..!!!(কান্না করে)

কান্নাকাটি শেষে একেবারে ঘুমিয়ে গেলাম...!!!

সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো..!!!

ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম তখন মনে হলো কেউ আমাকে "ফুল..ফুল" বলে ডাকছে...!!

কিন্তু আশে পাশে তাকিয়ে দেখলাম কেউ নেই..

ধুর আমারই মনের ভুল হবে..!!!চা আর চিকেন শর্মা বানাচ্ছিলাম সবার জন্যে..!!

মাকেও দেখছি না..!!কই গেলো...!!!বাইরে হবে...!!! হয়তো..!!!

ভাইয়ার আওয়াজ শোনা যাচ্ছে..!!তাই ভয় লাগছে না..!!

হঠাৎ কাধে কারো গরম নিঃশ্বাস অনুভব করলাম..!!

ফিরতেই দেখি সাদিফ ভাইয়া...!!!

উনাকে হঠাৎ এতো কাছে দেখে আতঙ্কে চিল্লানি দিতে নিলেই... !!

উনি আমার ঠোঁট চেপে ধরলেন উনার হাত দিয়ে...!!এরপর আমার কোমর জড়িয়ে উনার কাছে নিয়ে গেলেন....!!!

"কি হয়েছে...??কান্না কেনো করেছো..??চোখ মুখ লাল হয়ে আছে যে"...???

এই কথাগুলো শুনে আবারও মনে পড়ে গেলো উনার গার্লফ্রেন্ডের কথা..!!!

রাগে উনাকে জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম..!!

সাদিফ ভাইয়া আমার মুখ থেকে হাত সরিয়ে আমার দুইহাত উনার এক হাত দিয়ে আটকে নিলেন..!!

আর অন্য হাত টা দিয়ে এখনো আমার কোমরে ধরে আছেন..!!!!

"আমার ইচ্ছা আমি কান্না করবো না কি করবো..!!আপনাকে কেনো বলবো..!!আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছে যান..!!এভাবে আমাকে আপনার কাছে টেনে আমাকে আপনার প্রতি দূর্বল করে ফেলবেন না..!!! প্লিজ"..!!!

আমার কথা শুনে উনি ফিক করে হেসে উঠলেন...!!

এরপর সাদিফ ভাইয়া আমার কোমর জড়িয়ে ধরে আমাকে উঁচু করে একদম উনার সমান করে নিলেন...!!

আমার কপালে উনার কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলেন.....

"আমার "প্রিয়তমা" আমার কাছেই আছে..!!! আর আমার কোন গার্লফ্রেন্ড নেই...!!! আমার শুধু একটা "প্রিয়তমা" আছে"..!!!

উনার কথা শুনে উনার শার্ট খামচে ধরলাম আমি..!!

সাদিফ ভাইয়া আবারো বলতে লাগলেন....

"তুমি কি সত্যি বুঝো না আমার প্রিয়তমা কে..???তুমি কেনো এতো পিচ্চি বাবুই..???!!বলো"..!!

"আমি সত্যি জানিনা..!!প্লিজ..!! আপনি আমাকে বলেন না..!! কে সে??এই কষ্টটা আমার সত্যি সহ্য হচ্ছে না..!!প্লিজ"..!!

"আমার প্রিয়তমা কে..!!! সেটা তুমি ভালোভাবেই জানো..!! উম..!!একটা হিন্টস দিচ্ছি..!!!

সে এই বাসায় থাকে সে এখন আমা" .....

আর কিছুই বলতে পারলেন না..!!মায়ের আওয়াজে উনার ঘোর কেটে গেলো..!!

আমাকে নিচে নামিয়ে দিয়ে গালে একটা শব্দ করে চুমু খেয়ে বললো...

"এক কাপ কফি দিবা প্লিজ...!!অফিস থেকে ডাইরেক্ট এখানে এসেছি..!!অনেক টায়ার্ড"..!!

উনার চুমু দেওয়াতে আমি অবাক হয়ে গালে হাত দিয়ে দাড়িয়ে সাদিফ ভাইয়ার দিকে তাকিয়ে থাকলাম...

সত্যিই তো উনি ব্লেজার আর শার্ট পড়ে আছেন..!!

হঠাৎ আমার কপালে আরেকটা চুমু দিয়ে বললেন..!!

"কিউটনেস ওভারলোডেড..!!!এখানে আর একমিনিট দাড়ালে আমি কন্ট্রোল করতে পারবো না নিজেকে..!!

উম্মাহ..!!!ফুল"..!!!

বলেই চলে গেলেন...!!!

এটা কি মেন্টাল..??না এটার মাথায় কোনো স্ক্রু নেই..??

তবে আমার যা বুঝার আমি বুঝে গেছি...!!! হিহিহি..!!

আমি না একটু বেশিই বুঝি অলয়েজ..!!!

উনার প্রিয়তমা..!!!

আমিই...!!

"ইয়াহু"..!!!বলেই একটা লাফ দিলাম..!!!

🌸

নাস্তা করার পরে....ভাইয়া আর সাদিফ ভাইয়া মিলে বিয়ের প্রোগ্রাম নিয়ে আলোচনা করছিলো..!!!

মা রান্নাঘরে...!!!দাদীর জন্যে স্যুপ বানাচ্ছে..!!!

আর আমি বসে বসে জুরু আর জারাভির সাথে ভিডিও কলে কথা বলছিলাম.....!!!

ভাইয়ার কল আসাতে ও রুমের দিকে চলে গেলো..!!আর সাদিফ ভাইয়াও কার সাথে যেনো কথা বলছে..!!

হঠাৎ সাদিফ ভাইয়া এসে আমার মাথার পাশে উনার মাথা এনে ওদের সাথে কথা বলতে লাগলেন....

"বাবুরা কেমন আছো..???মামী কই"..??

"বালো আসি সাদি ভাই"..!!(জুরু)

"ভালো আছি ভাইয়া..!!তুমি কেমন আছো"??(জারাভি)

"আলহামদুিল্লাহ্..!!ভালো...!!একটা জিনিস দেখবা"..??

"হ্যাঁ"...!!(দুনোটা হেসে বললো)

"আমার বাবুইকে দেখবা??আমার একটা বাবুই আছে"..!!

উনার কথা শুনে আমি মনে মনে ভাবতে লাগলাম..!!উনার বাবুই কোনটা আবার..!?!হুদাই বাচ্চাগুলোকে বোকা বানাচ্ছে..!!!

আর উনার কথা শুনে বাচ্চাপার্টি বললো...

"হ্যাঁ..!!দেখাও"..!!

"এটা"..!!বলেই সাদিফ ভাইয়া আমার গালে আরেকটা চুমু দিয়ে উঠে গেলেন...!!

আর ঐদিকে জুরু আর জারাভি তালি দিচ্ছে..!!!

"ইয়ে" বলে..!!!

ইসস..!!!কি লজ্জা..!!!আমি একেবারে কল কেটে দিলাম..!!!

"এই আপনার সমস্যা কি..!!বাচ্চাগুলো যদি মামীকে কিছু বলে দেয়"..??

"আজকে আমি অনেক খুশি..!!অনেক বেশি হ্যাপী..!!

এই খুশিটাকে সেলিব্রেট করছি..!!!

কেনো হ্যাপী???.. তুমি বুঝো না..??

আমার প্রিয়তমা"..!!!

উনার কথা শুনে আরো লজ্জা পেয়ে গেলাম..!!

আমিই উনার প্রিয়তমা এই কথাটা ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠে..!!!

আমার দিকে এগিয়ে আসতে নিলেই..!!!

মায়ের কান্নার আওয়াজে ভাইয়া রুম থেকে বের হয়ে দৌড় দিলো..!!আর আমি দৌড় দিতে নিলেই উনি আমার হাত ধরে বললেন..!!!

"পেটে ব্যথা পাবা..!!আস্তে আস্তে আসো"..!!!

সাদিফ ভাইয়া আমার হাত ধরে দ্রুত পায়ে সামনে আগালেন....!!!

*

*

দাদীর রুমে গিয়ে দেখি....

দাদীর কোনো রেসপন্স নেই..!!!একদম সোজা শুয়ে আছেন..!!!কিন্তু নিঃশ্বাস নিচ্ছে..!!!

"মা কি হয়েছে দাদীর...!!??দাদী এমন পড়ে আছে কেনো"...???

"জানিনা তো ..!!!! স্যুপ আমাকেই খাইয়ে দিতে বললো আজকে...!!আমি খাইয়ে দিচ্ছিলাম..!!হঠাৎই এভাবে বুকে ব্যাথা বলে শুয়ে পড়লেন..!!!

মা..!! ও মা...!!উঠো না..!! ও রাফসান..!! সাদিফ..!!

মা কে তুল না..!! হাসপাতালে নে"..!!!

আমার মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না..!!ঝাপসা লাগছে সব..!!!দুপুরেই ত দাদীর সাথে কথা বলছিলাম..!!কি হয়ে গেলো হঠাৎ...!!!

ভাইয়া দাদীকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিলো..!!

আর মা বোরকা গায়ে দিয়ে চলে আসলো..!!!

"ও শেফা..!!তুই যাস না হসপিটালে..!!তুই সাদিফের সাথে আপার বাসায় চলে যা"...!!!

বলেই মা আর ভাই দাদীকে নিয়ে চলে গেলেন....

আমি কিছু বলতে পারলাম না..!!চোখ দিয়ে জাস্ট দেখছি সব..!!দাদীর কথা ভাবতেই চোখের পানি বাঁধ মানছে না..!!!

"ফুল প্লিজ..!! আজকে অনেক কাদছো তুমি..!!শরীর খারাপ হবে..!!দাদু ভালো হয়ে যাবে..!!রেডি হতে হবে না..!!এভাবেই চলো..!!আর একটা ব্যাগে কিছু কাপড় নিয়ে নাও"...!!!

সাদিফ ভাইয়ার কথা মতে কিছু কাপড় নিয়ে নিলাম ..!!!আর উনি আমার সাথেই দাড়িয়ে ছিলেন..!!!

এরপর আমার হাত ধরে সম্পূর্ণ বাড়ি চেক করে.... তালা লাগিয়ে নিলেন..!!!

*

*

খালামনির বাসায় যেতেই খালামণি আমাকে জড়িয়ে আদর করতে লাগলেন..!!

খালু নাকি হাসপাতালে গেছেন..!!!আর সাদিফ ভাইয়াও আমাকে বাসায় রেখে রওনা দিলেন হসপিটালে..!!!

খালামণিকে জড়িয়ে ধরে শুয়ে আছি..!!দাদীর কোনো খবর পাওয়া যায়নি..!!!এখনো ডাক্তাররা নাকি কিছুই জানাইনি..!!!

মোবাইলে কল আসাতে মোবাইল হাতে নিয়ে উঠে বসলাম....!!

সাদিফ ভাইয়ার কল...!!রিসিভ করলাম...!!

"হুম..!!বলেন..!!দাদী কেমন আছে"..???

"আগে বলো কিছু খেয়েছো..??কান্না করছো না তো"..??

"হুম....!! খেয়েছি.!!করছি না..!!বলেন না প্লিজ"..!!!

"দাদী, রাফসান আর খালামনি ইমার্জেন্সী ইন্ডিয়া যাচ্ছেন...!!দাদীর হার্টে ব্লক ধরা পড়েছে..!!! ইন শাহ আল্লাহ্ ভালো হয় যাবেন দাদু"..!!

"মানে কি..??এত আর্লি..!!সব কেমনে সম্ভব..!!??এত খরচের ভিতরে উনারা কেমনে সব ম্যানেজ করবেন"..??

"তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না..!!আমি এখনো বেঁচে আছি..!!তোমার খালু বেঁচে আছে..!!ডিনার করে ঘুমায় পড়ো..!!!রাখছি...!!আল্লাহ্ হাফেজ".....!!

ফোন রেখে দিলো..!!!!

খুব চিন্তা হচ্ছে..!!!খালামণিকে সব বললাম..!!!

ইতি আপু এসে আমার পাশে বসে আমাকে নানা কথায় বিজি রাখছে..!!কিন্তু মনটা ত মা দাদী আর ভাইয়ার কাছে পড়ে আছে..!!!

.

.

আজকে আপুদের রুমে ঘুমায় নি..!!!খালামনির রুমে খালামনির সাথেই শুয়েছি..!!!

খালামণিও কিছু আস্ক করে নি...!!আপুদের সাথে কেন ঘুমায়নি বা কিছু হয়েছে নাকি..!!!ভালই হয়েছে আস্ক করে নি..!!!

এভাবেই কিছুদিন চলে গেলো..!! ভাইয়ার বিয়ের ডেট ও নাকি পিছানো হবে...!!!কারণ ওরা কবে ব্যাক করবে তার ঠিক নেই...!!

প্রত্যেকদিনই ভাইয়া আর মায়ের সাথে কথা হয় ভিডিও কলে, এমনি কলে...!!!

দাদীর হার্টে রিং লাগিয়েছে..!!!দাদী আস্তে আস্তে ভালো হয়ে যাবেন ইন শাহ আল্লাহ্..!!!!

*

*

আর এদিকে সাদিফ তার মা কে বললো.....

"মা..!!আমি যত আর্লি পারি..!!ওকে আমার ঘরে নিয়ে আসতে চায়..!!আমার পক্ষে আর ওয়েট করা পসিবল না..!!ওকে ছাড়া দম বন্ধ লাগে আমার মা"..!!!

"আরেকটু ওয়েট কর না বাবা..!!!আঠারো তে মাত্র পা দিয়েছে ও..!!ছোট মানুষ"..!!

সাদিফ কিছু বলার আগেই জুমান এসে বললো...

"ভাই..?? ঐ মেয়ে তোমাকে পাগল বানিয়ে দিয়েছে..!!

এমন একটা রোগা মেয়ে..!!শুধু রূপ দেখলে হবে না..!!আমাদের বংশের ফিউচরটাও দেখতে হবে তাই না???

খালামণি তোমার প্রস্তাবে কেন মানা করে নি এখন বুঝলাম..!!আসলে ওরা তোমার এই প্রপার্টি চায়..!!!

আর শেফালী তাদের মেইন পয়েন্ট"..!!!!

"জুমান..!!কি যা তা বলছিস..???ঐদিনের ঘটনা আমাকে সাদিফ বললে আমি বিশ্বাস করি নি..!!আর আজ নিজ কানে শুনে আমি অবাক...!!তুই কি আমারই মেয়ে..!!!

শেফা একটা পবিত্র মেয়ে..!!আল্লাহ্ দিছে মেয়েটাকে রোগবালাই..!!!তুই বলার কে..???আমার ছেলের জন্যে তো ও পারফেক্ট..!!!আর আমার বংশের আলো ওর মধ্যেমেই আসবে..!!বিশ্বাস আছে আমার আল্লাহ্ এর ওপর..!!!

তুই এই ব্যাপারে না বললেই হবে"..!!!!

"খুব তো ঐদিন আমার কথা অবিশ্বাস করেছিলা মা তুমি..!!!আজ প্রমাণ পেলে..???

কিরে জুমান আগে না তুই আমাকে বকা দিতি??? শেফাকে আমি রেগে কিছু বললে তুই ইতি আমাকে ওর জন্যে বকা দিতি...!!

তাহলে আজ কি এমন হলো যে এই মেয়েটাকে তোর সহ্য হচ্ছে না"..!!!!(চিল্লিয়ে)

"নাগিন..!! ও নাগিন..!!!আমি ওকে আগে চিনি নি..!!

এখন চিনেছি..!!!ওকে আমি কখনোই তোমার হতে দিবো না....!!!আমি মরে যাবো..!!তাও ওকে মেরে ফেলবো আমি..!!!এই মেয়ে কে এখনি এই ঘর থেকে বের করো..!!!এই ঘরে ও থাকবে নাহয় আমি"..!!!

শেফালী আর ইতি ছাদে ছিল...!!!ঘরে চিল্লাচিল্লি শুনে

তাড়াতাড়ি নিচে নেমে এলো...!!!

সাদিফের কথা শুনে শেফালীর মাথা চক্কর দিয়ে উঠলো...!!!

"ঠিকাছে..!!!ওকে এখনি যেতে হবে এই ঘড় থেকে..!!

শেফা...!!শেফা"...!!!

আমাকে দেখতে পেয়ে উনি এসে বললেন....

"ব্যাগ গুছিয়ে নে তোর..!! রাইট নাও..!!!এই বাড়িতে এক মুহূর্তেও থাকা যাবে না তোর..!!

আমি আমার রুমে যাচ্ছি..!!নিচে এসে যেনো পাশে ব্যাগ দেখি"..!!!

"সাদিফ কি শুরু করেছিস..!!! ও কই যাবে এখন..??

শেফা আমার কাছে আয় মা..!!!এই ছেলেমেয়ে আমাকে পাগল করে ছাড়বে"..!!!

আমার মাথায় কিছুই ঢুকছে না..!!আমাকে কেন বাসা থেকে বের করে দিচ্ছে..!!!অনেক ভয় লাগছে আমার..!!

কোথায় যাবো এখন একা একা..!!!মামার বাসাও অনেক দূরে..!!!

আমি খালামনির কাছে যেতে নিলেই সাদিফ ভাইয়া আমার হাত ধরে বললেন.....

"ঐদিকে কি..??উপরে গিয়ে ব্যাগ নাও..!!যাও..!!(চিল্লিয়ে)

উনার চিল্লানিতে কাপতে কাপতে বললাম...!!!

"আমি মামাকে কল দিচ্ছি..!!মামা আসলেই আমি চলে যাবো...!!একা একা আমি কি করবো..!!??রাস্তাঘাট চিনি না আমি"..!!!

আমার কথা শুনে উনি আমার হাত থেকে মোবাইলটা নিয়ে পকেটে ঢুকিয়ে ফেললেন...!!!

খালামণি,ইতি আপু এসে আমাকে জড়িয়ে ধরে দাড়িয়ে থাকলেন..!!!আর সাদিফ ভাইয়া এসে আমাকে উনাদের কাছ থেকে ছুটিয়ে...উনাদেরই সামনে আমাকে কোলে তুলে নিয়ে একেবারে খালামনির রুমে নামিয়ে দিলেন..!!!

আমার কাপড়ের ব্যাগটা উনিই গুছিয়ে উনার হতে নিয়ে বললেন..!!!

"এখানে বসো..!!!আমি আসতেছি"..!!

বলেই আমার ব্যাগ নিয়ে চলে গেলেন....!!!

খালামণিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম...!!

কি হতে যাচ্ছে কিছুই বুঝলাম না..!!! সাদিফ ভাইয়াই বা কেন আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে..!!!??

একটু পরেই সাদিফ ভাইয়া এসে আমার হাত ধরে বললেন....

"চলো"...

"আমি যাবো না ..!!!!আমার ব্যাগ কই..??আমি মামার বাসায় যাবো..!!প্লিজ..!!!আমি যাবো না আপনার সাথে"...!!!

এত মানা করার পরও কারো কথায় উনি শুনেন নি..!!!

আমার হাত ধরে সাদিফ ভাইয়া টেনে নিয়ে যাচ্ছেন..!!

আস্তে আস্তে সিড়ি পেরিয়ে ঘরের বাহিরে নিয়ে যাচ্ছেন..!!!

কোথায় যাবো এখন আমি...!!!কি করবো...??

কিছুই মাথায় আসছে না..!!! সাদিফ ভাইয়াই বা কেন করছেন আমার সাথে এসব..???নাহ আর লোড নিচ্ছে না আমার মাথায়..!!!

চারদিকে অন্ধকার হয়ে আসছে আমার..!!!মাথাটা প্রচন্ড ভারী লাগছে..!!!

চলবে....♥️

কেমন হয়েছে গল্প অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে...হ্যাপী রিডিং ♥️

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ২১তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন