পর্ব - ৮
লাইব্রেরি থেকে বের হয়েই _রোজ_ দৌড় দিলো।
_রাইফা_ সিঁড়ির নিচে দাঁড়িয়ে ছিলো।
_রাইফা:_ দৌড়ে এসে, *"কি হইছে? কি বলছে আরিয়ান ভাইয়া?"*
_রোজ:_ কিছু বললো না। চোখ লাল। চুপ করে হাঁটা দিলো।
_রাইফা:_ *"রোজ কথা বল।"*
_রোজ:_ তাও কিছু বললো না। সোজা গাড়িতে উঠে বাসায় চলে গেলো।
রুমের দরজা বন্ধ।
_রোজ_ বালিশে মুখ গুঁজে অনেক কান্না করছে।
ফোন অফ। কারো সাথে কথা বলে নাই।
*
_রাইফা:_ _রোজকে_ দেখেই, *"তোর মন খারাপ কেন?"*
_রোজ:_ জোর করে হেসে, *"কই না তো।"*
_রাইফা:_ *"কালকে থেকে চুপচাপ।"*
_রোজ:_ *"ঘুম হয় নাই। চল ক্লাসে যাই।"*
ক্লাস শেষ করে দুজন ক্যান্টিনে গেলো। বসে কফি নিলো।
ঠিক তখনি _আরিয়ান_ আসলো। সাথে _শান_।
সোজা _রোজ_ আর _রাইফার_ টেবিলের সামনে এসে দাঁড়ালো।
_রোজ_ চোখ তুলে _আরিয়ানকে_ দেখেই চমকে গেলো।
এক সেকেন্ডও দেরি না করে _রাইফাকে_ বললো,
*"চল বাসায় যাবো।"*
বলে ব্যাগ নিয়ে উঠে চলে গেলো। _রাইফাও_ কিছু না বুঝে পিছন পিছন গেলো।
_আরিয়ান_ দাঁড়িয়ে রইলো।
_শান:_ *"ভাই?"*
_আরিয়ান:_ চোয়াল শক্ত করে, আস্তে করে বললো,
*"এই মেয়ে আমাকে ইগনোর করছে।"*
বিকেল। _রোজ_ ঘুমিয়ে ছিলো। ফোন বাজতেছে।
ঘুম ঘুম চোখে কল ধরলো, *"কে?"*
ওপাশ থেকে গম্ভীর গলা, *আমি
_রোজ:_ *আমি টা আবার কে?"*
_আরিয়ান:_ *"আমি আরিয়ান।"*
_রোজ:_ সাথে সাথে সোজা হয়ে বসলো, *"আপনি কল দিছেন কেন?"*
_আরিয়ান:_ *"বাসার নিচে দাঁড়িয়ে আছি। এখনি নামো।"*
_রোজের_ ঘুম ছুটে গেলো। তাড়াতাড়ি বারান্দায় গিয়ে নিচে তাকালো।
কালো গাড়ির পাশে _আরিয়ান_ দাঁড়িয়ে আছে। হাতে ফোন।
_রোজ:_ আস্তে করে বললো, *"প্লিজ চলে যান। বাবা দেখলে শেষ।"*
_আরিয়ান:_ *"তুমি আসবে নাকি আমি আসবো?"*
_রোজ:_ ঘাবড়ে গিয়ে, *"না না আমি আসছি। আপনি দাঁড়ান।"*
২ মিনিট পর _রোজ_ নিচে নেমে _আরিয়ানের_ সামনে গিয়ে দাঁড়ালো।
গলা শুকিয়ে আছে।
_রোজ:_ *"কেনো আসছেন?"*
_আরিয়ান:_ এক পা এগিয়ে এসে, *"ইগনোর করছো আমাকে।"*
_রোজ:_ চুপ। মাথা নিচু করে আছে।
হঠাৎ _আরিয়ান_ এক টান দিয়ে _রোজকে_ নিজের কাছে নিয়ে আসলো।
_আরিয়ানের_ হাত _রোজের_ কোমরে।
_রোজ:_ ধাক্কা দিয়ে, *"কি করছেন ছাড়েন।"*
_আরিয়ান:_ আরো শক্ত করে ধরে, *"না ছাড়বো না।"*
_রোজ:_ *"কিছু বলবেন বলেন।"*
_আরিয়ান:_ _রোজের_ চোখের দিকে তাকিয়ে,
*"ইগনোর করছো কেন?"*
_রোজ:_ রাগ করে, *"ইগনোর করবো কেন? আপনি কে যে আপনাকে ইগনোর করতে হবে?"*
_আরিয়ান:_ এক সেকেন্ড চুপ থেকে, ঠোঁটের কোণে হাসি। আস্তে করে বললো,
*"আপনার পৃথিবী।"*
_রোজ_ থমকে গেলো।
*"কিহ....?"*
বুকের ভিতর ধক করে উঠলো। কথা আটকে গেলো।
চলতেছে......