পর্ব - ১১
*
এরপর _রোজ_ বাসায় গিয়ে নিজের মা _রাবেয়া চৌধুরীকে_ জড়িয়ে ধরে কান্না করলো।
_রাবেয়া চৌধুরী:_ মাথায় হাত বুলিয়ে, *"কি হয়েছে মা? তুই কান্না করছিস কেন?"*
_রোজ:_ কিছু বললো না। শুধু আরো শক্ত করে জড়িয়ে ধরলো।
_রাবেয়া চৌধুরী:_ *"কে বকা দিয়েছে?"*
_রোজ:_ নাক টেনে, *"কিছু না। তোমার কাছে একটু থাকি।"*
_রাবেয়া চৌধুরী:_ *"আচ্ছা।"*
সারাত _রোজ_ মায়ের কোলেই ঘুমালো।
পরেরদিন _রাইফা_ _রোজকে_ নিতে আসলো। _রাইফা_ সব জানে কালকে কি হইছে।
_রোজ:_ *"আমি যাবো না।"*
_রাইফা:_ জোর করে হাত ধরে, *"চল। পালায় লাভ নাই।"*
ভার্সিটি তে ঢুকতেই দেখলো _আরিয়ানকে_ একটা মেয়ে ফুল দিচ্ছে।
_আরিয়ান_ সেটা নেয় নাই।
_আরিয়ান_ _রোজকে_ দেখে এগিয়ে আসলো।
_রোজ_ _আরিয়ানকে_ দেখে চলে যাচ্ছিলো।
_আরিয়ান:_ ডাক দিলো, *"রোজ।"*
_রোজ_ থামলো।
_আরিয়ান_ কিছু বলতে যাবে তখনি _রোজ_ বললো,
*"প্লিজ আমাকে আর ডাকবেন না। দেখেন অনেক মেয়ে আছে তাদের কাছে যান।"*
*
_আরিয়ানের_ রাগে চোখ লাল হয়ে গেছে।
একটু কাছে এসে, দাঁতে দাঁত চেপে বললো,
*"তোকে যখন ভালোবেসেছি তখন তোকেই আমার লাগবে।"*
বলেই হনহন করে ক্লাসে চলে গেলো।
_রোজ_ থমকে গেলো। বুকের ভিতর ধক করে উঠলো।
_রাইফা:_ পাশ থেকে, *"এবার?"*
_রোজ:_ চোখ নামিয়ে, *"চল ক্লাসে।"*
সেও ক্লাসে চলে গেলো। কিন্তু পুরো ক্লাসে একবারও _আরিয়ানের_ দিকে তাকালো না।
আর _আরিয়ানও_ তাকালো না। শুধু জানালার বাইরে তাকিয়ে ছিলো।
চলতেছে.....