ফন্ট সাইজ:
থিম:
আসক্তি

৩১তম পর্ব

লেখক: মরিয়ম আক্তার সুকন্যা

পর্ব ৩১

আরিয়ান যাওয়ার ২০ মিনিট পরেই আবার বাসায় ফিরে আসলো।

_রোজ:_ আলমারির কাপড় গোছাচ্ছিলো। আরিয়ানকে দেখে ভ্রু কুঁচকে বললো,

_"আপনি না বাহিরে গেছিলেন?"_

_আরিয়ান:_ কিছু না বলে সোজা রোজের কাছে আসলো।

রোজের কপালের সামনের ছোট ছোট বেবি হেয়ার গুলা আঙুল দিয়ে ঠিক করে দিয়ে বললো,

_"বউকে মিস করছিলাম। তাই।"_

_রোজ:_ লজ্জা পেয়ে অন্য দিকে তাকিয়ে বললো,

_"যান ফ্রেশ হয়ে আসেন।"_

_আরিয়ান:_ শার্টটা খুলে বিছানার উপর ছুড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেলো।

রোজ কাপড় গোছাতে গিয়ে আরিয়ানের শার্টটা হাতে নিলো।

নাকের কাছে নিয়ে গন্ধ শুকতেই নাক-মুখ কুঁচকে ফেললো।

২ মিনিট পর আরিয়ান ওয়াশরুম থেকে টাওয়াল গায়ে বের হলো।

চুল থেকে পানি পড়তেছে।

_রোজ:_ শার্টটা হাতে নিয়ে আরিয়ানের সামনে দাঁড়ালো। গম্ভীর গলায়,

_"আপনি সিগারেট খান?"_

_আরিয়ান:_ থমকে গেলো। কি বলবে বুঝতে পারতেছে না।

৩ সেকেন্ড চুপ থেকে মাথা চুলকে বললো, _"একটু... একটু খাই।"_

_রোজ:_ রেগে গিয়ে আরিয়ানের কলার চেপে ধরলো।

_"এতো বড় সাহস কে দিলো আপনাকে?"_

_আরিয়ান:_ অসহায় ভাবে, _"কেউ না... অভ্যাস।"_

_রোজ:_ চোখ রাঙিয়ে, _"এরপর থেকে আর সিগারেট খাবেন না। বুঝছেন?"_

_আরিয়ান:_ রোজের রাগী মুখ দেখে নরম হয়ে গেলো। রোজের হাতের উপর হাত রেখে বললো,

_"আচ্ছা বেবি। আর খাবো না। প্রমিস।"_

_রোজ:_ ভ্রু উঁচিয়ে, _"বেবি কে?"_

_আরিয়ান:_ দুষ্টু হেসে রোজের কোমর জড়িয়ে ধরে, _"তুমি। আমার বেবি।"_

_রোজ:_ লজ্জা পেয়ে আরিয়ানের বুকে একটা কিল দিয়ে বললো,

_"অসভ্য।"_

*চলতেছে....*

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৩১তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন