ফন্ট সাইজ:
থিম:
আসক্তি

৪৪তম পর্ব

লেখক: মরিয়ম আক্তার সুকন্যা

পর্ব ৪৪

সকাল ১০টা। ডাইনিং টেবিলে নাস্তা চলতেছে।

*আরিয়ান আফরানের দিকে তাকায় বললো:* "ভাই, রাইফাকে নিয়ে আয়। শপিং এ যাবো। কার্ড আর গহনার লাস্ট কেনাকাটা বাকি"

*আফরান মুখে রুটি দিয়ে:* "ঠিক আছে। আমি ১ ঘন্টায় ওরে নিয়ে আসতেছি"

তারপর আরিয়ান রোজের দিকে তাকালো।

*আরিয়ান:* "বেবি, রেডি হও। ১৫ মিনিট"

*রোজ:* "আচ্ছা" বলে দৌড়ে রুমে চলে গেলো।

১৫ মিনিট পর রোজ নীল থ্রি-পিস পরে রেডি। চুল ছাড়া, হালকা লিপস্টিক।

*আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাঁধতেছে।*

*আরিয়ান:* "বেবি, টাইটা বেঁধে দেও তো"

রোজ কাছে গিয়ে খুব যত্ন করে টাইটা বেঁধে দিলো।

*আরিয়ান রোজের দিকে তাকায় বললো:* "তুমি এতো কিউট কেনো?"

*রোজ লজ্জা পেয়ে:* "জানি না"

*আরিয়ান রোজের গালে আলতো করে চুমু দিয়ে বললো:* "এইজন্য"

*রোজ মুখ বাঁকা করে:* "আপনি কি চুম্মাচাটি ছাড়া কিছু পারেন না?"

*আরিয়ান হেসে রোজের কোমর জড়িয়ে ধরে:* "তোমাকে চুমু দিলে শান্তি লাগে আমার। ওষুধের মতো কাজ করে"

ঠিক তখনই কলিংবেল। আফরান রাইফাকে নিয়ে আসছে।

রাইফা গোলাপি জামা পরে আসছে, লজ্জা লজ্জা ভাব।

সবাই মিলে গাড়িতে উঠে শপিং মল। ২ ঘন্টা ধরে শপিং।

শপিং শেষে বের হওয়ার সময় আরিয়ানের ফোন বেজে উঠলো।

*আরিয়ান:* "হ্যাঁ আম্মু"

*ওপাশ:* "বাবা, তোর ফুপ্পি আসতেছে। সাথে ফাহিমও আসতেছে। আজকে থাকবে"

*আরিয়ান:* "ঠিক আছে আম্মু"

ফোন রেখেই আরিয়ান রোজের দিকে সিরিয়াস হয়ে তাকালো।

*আরিয়ান:* "বেবি, আমার একটা ভাই আছে। নাম ফাহিম। ও একটু বেশি ফাজিল। তুমি ওর থেকে দূরে থাকবে কেমন?"

*রোজ:* "ঠিক আছে। আপনার কথা অমান্য করবো না"

আফরান সব শুনে রাইফাকে বললো, "জান, চলো তোমাকে বাসায় দিয়ে আসি"

গাড়িতে বসে আফরান রাইফার হাত ধরলো।

*চলতেছে.....*

*

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৪৪তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন