*সময়: রাত ২:১৭*
*লোকেশন: আজিমপুর কবরস্থানের পাশের গলি*
আরিয়ানের সিভিল কার গলির মুখে থেমেছে। লাইট অফ।
সামনে ১৫ হাত দূরে কালো বাইকের লাল টেইল লাইট। বাইক স্লো।
রাফি ফিসফিস করে: _"স্যার, ঢুকবো?"_
আরিয়ান: _"না। ও বুঝে যাবে। ১০ মিটার গ্যাপ রাখ।"_
হঠাৎ বাইকটা ডানে একটা আরও সরু গলিতে ঢুকে গেল।
এই গলি দিয়ে মানুষ হেঁটে যায়, গাড়ি না।
আরিয়ান দরজা খুলে লাফ দিল। পিস্তল হাতে।
*"দৌড়।"*
দুইজন বৃষ্টির মধ্যে দৌড়। পায়ের নিচে কাদা আর পানি।
গলির দুই পাশে টিনের বেড়া। কুকুর ঘেউ ঘেউ করতেছে।
সামনে বাইকের শব্দ। ইঞ্জিনের গরগর।
আরিয়ান গতি বাড়ালো।
*১০ সেকেন্ড।*
গলি শেষ। সামনে ৩টা রাস্তা ভাগ হয়ে গেছে।
ডানে কবরস্থান। বামে বস্তি। সোজা একটা বন্ধ গোডাউন।
কিন্তু...
*বাইক নাই। শব্দ নাই।*
রাফি হাঁপাতে হাঁপাতে: _"স্যার, কোন দিকে?"_
আরিয়ান চারপাশে টর্চ মারলো। মাটি ভেজা।
*বাইকের টায়ারের দাগ আছে... ৩টা রাস্তাতেই।*
আরিয়ানের কপালে ঘাম। বৃষ্টির পানি আর টেনশনের ঘাম মিশে গেছে।
*"এটা সম্ভব না। ১০ সেকেন্ডে ৩ দিকে যাওয়া যায় না।"*
সে সোজা গোডাউনের দিকে দৌড় দিল। দরজা ভাঙা। ভিতরে অন্ধকার।
টর্চ মারলো। খালি। শুধু ইঁদুর আর ময়লা।
পিছন ঘুরে দেখে...
*বাম পাশের বস্তির গলি থেকেও বাইকের শব্দ আসতেছে।*
আবার ডান পাশের কবরস্থান থেকেও।
রাফি: _"স্যার, এটা কি ভূত?"_
আরিয়ান দাঁতে দাঁত চেপে বললো: *"M প্রফেশনাল। সাউন্ড ডিভাইস লাগাইছে।"*
---
আরিয়ান দেয়ালের কাছে গেল। টর্চ অফ করলো।
অন্ধকারে চোখ সয়ে আসতে দিল।
ঠিক তখনই...
*পিছন থেকে বাইকের হেডলাইট জ্বলে উঠলো।*
১ সেকেন্ডের জন্য। তারপর আবার অফ।
আরিয়ান পিছন ঘুরলো। গুলি করার পজিশন নিল।
কিন্তু কেউ নাই। শুধু বৃষ্টি।
আরিয়ান বুঝলো। *ওকে ঘুরানো হচ্ছে।*
*"M আমাকে দেখতেছে। আর আমি ওকে দেখতে পাচ্ছি না।"*
সে রাগে দেয়ালে ঘুষি মারলো।
আর তখনই চোখে পড়লো...
দেয়ালের গায়ে, কাদার মধ্যে...
*এক জোড়া বুটের ছাপ।* ছোট। মেয়েদের।
আর ছাপটা শেষ হয়েছে দেয়ালের গায়ে।
আরিয়ান হাত দিল। দেয়াল ফাঁপা।
একটা লোহার ঢাকনা। বৃষ্টির পানিতে জং ধরা।
খুলতেই নিচে সিঁড়ি। অন্ধকার ড্রেন।
দুর্গন্ধ। আর দূর থেকে বাইকের শব্দ আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে।
-----
আরিয়ান ঢাকনাটা লাগায় দিল।
চোখ বন্ধ করলো। নিঃশ্বাস নিল।
ওয়্যারলেস অন: *"কন্ট্রোল, ৪৭১। Suspect entered underground drainage. Lost visual. Request backup and tracing team."*
কন্ট্রোল: _"নেগেটিভ ৪৭১। ওই এলাকার ড্রেন ম্যাপ ১৯৮০ সালের। আমরা ট্রেস করতে পারবো না। ফিরে আসো।"_
আরিয়ান হাসলো। তেতো হাসি।
*"২০ দিনের সার্ভেইল্যান্স। ২০ মিনিটের ধাওয়া। শেষ হলো একটা জং ধরা ঢাকনায়।"*
সে বুটের ছাপের উপর পা রাখলো। নিজের বুটের ছাপ বসে গেল।
প্রমাণও নষ্ট করে ফেললো রাগে।
রাফি: _"স্যার, চলেন?"_
আরিয়ান শেষবার গলির দিকে তাকালো।
বৃষ্টির মধ্যে গলি একদম ফাঁকা। যেন এখানে কেউ ছিলই না।
*"চল।"*
------------------
------------------
আরিয়ান আর রাফি গাড়িতে উঠে গেলো।গাড়ি চুপচাপ। শুধু ওয়াইপারের শব্দ।
আরিয়ান জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে।
ফোন বাজলো। আননোন নাম্বার।
রিসিভ করলো।
ওপাশ থেকে ফিসফিসে মেয়ে কন্ঠ। ইলেকট্রনিক ভয়েস চেঞ্জার লাগানো।
*"অফিসার আরিয়ান... আপনি খুব কাছে চলে এসেছিলেন। আর ৫ সেকেন্ড।"*
*"কিন্তু আপনি পারবেন না। কারণ আমি বাতাস।"*
*"টুট টুট টুট"*
লাইন কেটে গেল।
আরিয়ান ফোনটা শক্ত করে ধরলো। স্ক্রিন ফেটে যাবে এমন অবস্থা।
*"M..."*