ফন্ট সাইজ:
থিম:
ভিলেন

১৮তম পর্ব

লেখক: মিহি সুলতানা

*রাত ১:৫৯:৫০ - কামালের বেডরুম, ২য় তলায়

দরজার বাইরে আরিয়ান + ২ জন কনস্টেবল। ভিতরে কামাল ঘুমায়।

*[বৃষ্টি হচ্ছে,জেনারেটরের শব্দ,ঘড়ির কাঁটা টিকটিক করার শব্দ শুনা যাচ্ছে ]*

*কনস্টেবল ১: "স্যার, ১০ সেকেন্ড।"* 

আরিয়ান পিস্তল শক্ত করে ধরে। কপালে ঘাম।

*১:৫৯:৫৫*

ঘরের ভিতর থেকে কামালের নাক ডাকার শব্দ। 

বাইরে শুধু বৃষ্টি।

*১২:০:০০*

হঠাৎ *ধপ* শব্দ। জানালার দিক থেকে। 

*কনস্টেবল ২: "স্যার শব্দ!"*

আরিয়ান লাথি মারে। *ধাম* 

দরজা ভাঙে না। আবার *ধাম* 

৩য় বার *ধাম* করে ভেঙে যায়।

ভিতরে ঢুকে টর্চ মারে।

খাট ফাঁকা। 

চাদর এলোমেলো। বালিশ পড়ে আছে। 

জানালা খোলা। পর্দা বাতাসে উড়তেছে। 

গ্রিলের ২টা রড কাটা। তার দিয়ে বাঁধা।

মেঝেতে রক্তের ফোঁটা। জানালা পর্যন্ত।

*কনস্টেবল ১: "স্যার... কামাল স্যার নাই!"* 

আরিয়ান জানালা দিয়ে নিচে তাকায়। ২য় তলা। 

নিচে গলি। অন্ধকার। কিচ্ছু দেখা যায় না।

রাফি দৌড়ে আসে: _"স্যার, ছাদ থেকে দড়ি!_ 

_নতুন কাটা দড়ি ঝুলানো ছিলো।_ 

_এখন নাই।"_

আরিয়ান মুঠ করে দেয়ালে ঘুষি মারে। 

*ধাম* 

হাত কেটে রক্ত।

আরিয়ান চিৎকার: _"সবাই নিচে যা! গলি খুঁজ!_ 

_এখনই! দৌড়া!"_

৬ জন দৌড়ে নিচে নামে।

---

রাত ১২:০২ - গলি, ধানমন্ডি ৮ এর পিছন* 

*[ময়লার ডাস্টবিন। ভাঙা ল্যাম্পপোস্ট। বৃষ্টি।]*

কামাল। 

মুখে কালো টেপ। হাত-পা প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁধা। 

চোখ খোলা। আতঙ্কে বড় হয়ে আছে।

ওকে টেনে নিয়ে আসছে কালো হুডি। 

মুখে মাস্ক। গ্লাভস। পায়ে রেইনকোট। 

বৃষ্টিতে ভিজে গেছে।

*M: "উঠেন ইন্সপেক্টর।"* 

কামাল মাথা নাড়ে। কাঁদে। টেপের জন্য শব্দ হয় না।

*M: "ভয় পাইছেন?* 

*সুমিও পাইছিলো। ১৯ বছরের মেয়ে।* 

*আপনি ওর ফাইল ১০ লাখে বিক্রি করছিলেন।* 

*মনে আছে?"*

কামাল মাথা নাড়ে। "হ্যাঁ হ্যাঁ" বুঝায়।

*M: "উম। মনে আছে। ভালো।* 

*তাহলে বিচারটাও মনে রাখবেন।"*

M পকেট থেকে ৮ ইঞ্চির ছুরি বের করে। 

বৃষ্টির পানিতে চকচক করে।

কামাল পা দিয়ে লাথি মারার চেষ্টা করে। 

M এক লাথিতে ওর পা ভেঙে দেয়। 

*কট* 

কামাল ছটফট করে। গোঙায়।

*M: "চুপ।"* 

ছুরি কামালের গলায় ধরে।

*M: "আপনি আইনের লোক।* 

*আইন বাঁচাবে আপনাকে?* 

*ডাকেন।"*

কামাল চোখ দিয়ে পানি ফেলে। মাথা নাড়ে।

১ সেকেন্ড থেমে থাকে M। 

তারপর... 

*শ* 

এক টান।

রক্ত। 

অনেক রক্ত। 

বৃষ্টিতে ধুয়ে গলিতে মিশে যায়।

কামাল ১০ সেকেন্ড ছটফট করে। 

তারপর স্থির।

M কামালের বুকের উপর একটা চিরকুট রাখে। 

ভিজে যায়। তবু লেখা বোঝা যায়: 

*"বিচার হলো। - M"*

M উঠে দাঁড়ায়। পিছনে ফিরে তাকায় না। 

অন্ধকার গলিতে হেঁটে মিশে যায়।

---

*কাট টু: রাত ১২:১৫ - গলির মুখ* 

আরিয়ান দৌড়ে আসে। সাথে ৪ জন। 

টর্চের আলো।

*আরিয়ান: "এইখানে! রক্ত!"*

কামালের লাশ। 

গলা কাটা। চোখ খোলা। 

বুকের উপর চিরকুট।

আরিয়ান চিরকুট তোলে। পড়ে। 

হাত কাঁপে।

*"আপনি ৬ জন + CCTV + নিজে ছিলেন।* 

*আমি একা ছিলাম।* 

*আমি জিতলাম অফিসার।* 

*আপনি হারলেন।* 

*আইন হারলো।* 

*- M"*

রাফি: _"স্যার... আমরা ১ মিনিট লেট।_ 

_শুধু ১ মিনিট।"_

আরিয়ান লাশের পাশে হাঁটু গেড়ে বসে। 

বৃষ্টিতে ভিজতেছে। কথা বলে না।

*আরিয়ান বিড়বিড়: "আমি ধরতে পারলাম না...* 

*আমি দেখতেও পারলাম না ও কে...* 

*আমি..."*

আরিয়ান বিড়বিড় করে বলে,

_"আমি পুলিশ অফিসার আরিয়ান।_ 

_আমার কাছে সব ছিলো।_ 

_ওর কাছে কিছুই ছিলো না।_ 

_তাও ও জিতে গেলো।_ 

_কারণ ও ছায়া।_ 

_আর আমি... আমি শুধু ইউনিফর্ম পরা একটা ব্যর্থ মানুষ।"_ 

_বৃষ্টি থামে না।_

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ১৮তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন