ফন্ট সাইজ:
থিম:
ভিলেন

৩৪তম পর্ব

লেখক: মিহি সুলতানা

'রাত ১টা ৫০। ডাক্তার সাব্বিরের প্রাইভেট হাসপাতাল। গুলশান।'

কালো আকাশ। বৃষ্টি। ছাদের পানি টপটপ। 

৪টা ছাদে স্নাইপার। ২টা ড্রোন। নিচে ৩০ জন সিভিল পুলিশ। 

রাফি ওয়াকিটকি: "স্যার সব ক্যামেরা অন। ডামি রেডি। লকেটও রাখছি টেবিলে।" 

আরিয়ান অন্ধকারে দাঁড়িয়ে: "ও আসবেই। ৪৬ ঘন্টার খেলা।"

*১টা ৫৭।* 

পিছনের ৩ তলার জানালা। টুক। 

কালো বোরকা। ছায়া। হাতে ছোট ব্যাগ আর সিরিঞ্জ। 

সে পা টিপে টিপে ওয়ার্ডে ঢুকল। ভেন্টিলেটরের শব্দ ছাড়া আর কিছু নাই।

ডামির পাশে গিয়ে দাঁড়াল। সিরিঞ্জ বের করল। 

ঠিক তখন...

*১টা ৫৯।* 

ঝপ করে লাইট অন। 

"হাত উপরে! পুলিশ! নড়বেন না!"

১০টা টর্চ একসাথে ছায়ার মুখে। 

ছায়া ১ সেকেন্ড ফ্রিজ। তারপর দৌড়।

স্লো মোশন। 

ছায়া জানালার দিকে। গুলি। ঠাস। কাঁচ ভাঙল। 

রাফি: "ধরো ওকে!" 

ছায়া নিচে লাফ দিল। কিন্তু নিচে জাল পাতা।

সব গেট বন্ধ। মাইকে: "সারেন্ডার করুন।"

ছায়া মাঝখানে আটকা। হাঁপাচ্ছে।

আরিয়ান আস্তে সামনে আসল। পিস্তল তাক করা। বৃষ্টির পানি মুখে। 

আরিয়ান: "শেষ। আর পালানো যাবে না। মুখ খোল।"

৩ সেকেন্ড। শুধু বৃষ্টি আর সাইরেন ছায়া কাঁপা হাতে মাস্কের ফিতায় হাত দিল... খুলল...

---

*মায়া।* 

ভেজা চুল মুখে লেপ্টে আছে। চোখ লাল। ৩ দিন ঘুম নাই। 

গলায় কালো সুতার খালি লকেট। হাতে সিরিঞ্জ।

পুরা রুমে পিন পতন। 

রাফির ওয়াকিটকি মাটিতে: ঠাস। 

২ জন কনস্টেবল পিছায় গেল।

আরিয়ানের পিস্তল কাঁপতেছে: "মা...য়া?"

মায়া সিরিঞ্জটা মাটিতে ফেলল। ঠং। 

মায়া: "অবশেষে স্যার।"

আরিয়ান: "কেন মায়া? ৩ বছর একসাথে কাজ করছি! তুই আমার ছায়া ছিলি!"

মায়া এক পা আগালো। পুলিশ বন্দুক তাক করল। 

মায়া: "ঠিক ওই কারণেই স্যার। ছায়া হয়ে দেখছি... কিভাবে ফাইল বন্ধ হয়... কিভাবে রফিকুল বাইরে ঘোরে... কিভাবে সাব্বির প্রমোশন পায়।"

'সকাল ৭টা ০৫। CID লকআপ। জেরার রুম। নীল বাতি।'

ঠান্ডা। টেবিলের এপাশে *আরিয়ান*। ওপাশে *মায়া*। 

হাতকড়া টেবিলের সাথে লাগানো। 

মাঝখানে ৩টা লকেট। `R-07` `R-12` আর খালিটা।

বাইরে মিছিলের শব্দ। "Free M! We are all M!"

আরিয়ান ফাইল বন্ধ করে মায়ার দিকে তাকাল: "কেন মায়া? কেন এসব করলে?"

মায়া প্রথমে চুপ করে থাকে। তারপর হাসল। 

মায়া: "আপনি আসলেই জানতে চান স্যার? নাকি রিপোর্টের জন্য জিজ্ঞেস করতেছেন?"

আরিয়ান: "আমি আরিয়ান হয়ে জিজ্ঞেস করতেছি। অফিসার হয়ে না।"

৩ সেকেন্ড নীরবতা।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৩৪তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন