My Lady The Criminal - পর্ব ৮
লেখিকা: সামিহা জান্নাত
একটা কথায় পুরো রুমটা নীরব হয়ে গেছে। এত ঠান্ডা কারো কথা হতে পারে! সামিয়ার এই ফিসফিসানি একটা কথা যেন সবার শরীর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল।
নাবিল ক্ষণে ক্ষণে অবাক হচ্ছে। একটা মেয়ে এতগুলো খুন করতে পারে! প্রথমে মনে হয়েছিল পারে না, কিন্তু এখন বুঝতে পারছে হ্যাঁ পারে, সামিয়ার মতো মেয়েরা পারে। এই পাঁচ বছরে এটাই প্রথম কেস যেখানে একটা মেয়ে এতগুলো খুন করেছে। নাবিলের তো প্রথমে বিশ্বাসই হয়নি যে ওর মতো এত সুন্দর আর কিউট একটা মেয়ে এমন কাজ করতে পারে, কিন্তু এখন বুঝতে পারছে পারে।
নাবিল বলল,
নাবিল: কাউকে ভয় পাও না, সবাইকে ভয় দেখাও তাই তো?
সামিয়ার চোখ এখন আটকে আছে নাবিলের চোখে, এখনো সরায়নি। নাবিলও চোখ সরায়নি। দুজন দুজনের দিকে নীরব হয়ে তাকিয়ে আছে।
নাবিল: কি হলো? বলো, আমি কি ভুল বলছি নাকি?
সামিয়া: আমার তো মনে হয় না আপনি ভুল বলতে পারেন, ইন্সপেক্টর সাহেব।
নাবিল: সামিয়া, হেয়ালি করো না।
সামিয়া: কি বলেন তো, আমার একটা রোগ আছে। কেউ আমাকে যেটা করতে না করবে, ওইটা করার প্রতি আমার একটু বেশি আকর্ষণ থাকে। বুঝলেন ইন্সপেক্টর সাহেব?
নাবিল: আমি তোমার সাথে ফাইজলামি করছি না। এখন এসব কথা বাদ দাও আর আমার কথার সঠিক উত্তর দাও।
সামিয়া: আপনি আমার বিয়াই লাগেন না যে আমি আপনার সাথে মস্করা করব, নাবিল।
নাবিল হতবাক হয়ে তাকালো। কারণ সামিয়া তার নাম ধরে ডাকছে! আজকে ফার্স্ট! মানে ও এমন ভাবে তাকালো যেন খুব বিশেষ কিছু শুনেছে। হ্যাঁ, নাবিলকে এর আগেও অনেকে নাম ধরে ডেকেছে, কিন্তু নাবিলের কাছে মনে হচ্ছে এটা নাম না, এটা কোনো স্পেশাল মানুষ ডাকছে, তাই এত অবাক হয়েছে।
সামিয়া: কি হলো? এত অবাক হওয়ার কি আছে?
নাবিল: সামিয়া, তুমি কি জানো আমার কত বছর?
সামিয়া: আমার জেনে কোনো লাভ নেই আপনার কত বছর।
নাবিল: তাহলে তোমার কত বছর?
সামিয়া: আমি এখানে আমার বয়স বলতে আসিনি। আর তাছাড়া আমি যতটুকু জানি আমার ফাইলে আমার বয়স, নাম সব থাকার কথা।
নাবিল: আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি উত্তর দিবা।
সামিয়া: সরি, আপনি এটা জানেন তাই বলবো না।
নাবিল: সব সময় কি তোমার নিজের কথামতো হবে?
সামিয়া: হ্যাঁ। আমি কখনো কারো কথা মতো চলিনি। মন যা বলেছে আমি তাই করেছি। কখনো কারো মন মতো চলতে চাই না। আমি আমার মনের কথা ছাড়া আর কারো কথা শুনি না। ইন্সপেক্টর সাহেব, এটা মাথায় রাখবেন।
সে কাউকে ভয় পায় না, সবাইকে ভয় দেখায়...
একটা ফিসফিসানি কথায় পুরো রুম নীরব!
সামিয়া x নাবিল এর চোখে চোখ... এরপর কি হবে? 🥀
My Lady The Criminal Part 8