My Lady The Criminal পর্ব - ১০
লেখিকা: সামিহা জান্নাত
নাবিল: আমি আমার মনের কথা মতো চলতে পছন্দ করি, বাবা।
সামিয়া শুধু তাকালো নাবিলের দিকে, কিছু বলল না। নাবিল আবার বলল,
নাবিল: আচ্ছা সামিয়া, একটা কথা বল তো?
সামিয়া কিছু বলল না, চুপচাপ নাবিলের দিকে তাকিয়ে আছে।
নাবিল: তুমি যতগুলো খুন করেছো, তা তো তুমি একা করো নাই। তোমার সাথে আরও কেউ ছিল। তারা কে, বলো তো?
সামিয়া কোনো ভাবনা-চিন্তা ছাড়াই বলল,
সামিয়া: কে ছিল, কয়জন ছিল তা জেনে আপনার কোনো দরকার আছে বলে আমার তো মনে হয় না, ইন্সপেক্টর সাহেব।
নাবিল স্তব্ধ হয়ে তাকিয়ে রইলো। এই মেয়ে বলে কী! কে ছিল না ছিল জেনে লাভ নেই, তাও আবার কিভাবে এত শান্ত হয়ে বলে!
নাবিল কিছুটা ভাঙা গলায় বলল,
নাবিল: সামিয়া, তুমি বলো। না হলে তোমার অনেক বেশি শাস্তি পেতে হবে, আর তোমার ফাঁসিও হতে পারে।
সামিয়া: তাতে কি হয়েছে?
নাবিল: তুমি কি ভয় পাচ্ছো না? কিভাবে বলছো! তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তোমার ফাঁসি হতে পারে সামিয়া, তুমি তাদের নাম বলো।
সামিয়া: না, আমি বলবো না। আর তাছাড়া আমার ফাঁসি কেন হবে বলেন তো? আমি তো কোনো অন্যায় করিনি।
নাবিল: এটা তোমার অনেক বড় অন্যায় সামিয়া। আমাদের বলতা।
সামিয়া: কেন বলুন তো, এটা কেন অন্যায় হবে? আমি তো অন্যায় করি নাই। ওদেরকে শাস্তি দিছি। ওরা জানোয়ার, ওরা মানুষ না, ওরা মানুষরূপী জানোয়ার। ওদেরকে শাস্তি দিছি। আপনারা তো শাস্তি দেন না, আপনারা টাকার কাছে হেরে যান, আপনারা শাস্তি দেন না।
সামিয়া থামলো। সবাই অবাক হয়ে তাকালো সামিয়ার দিকে। সামিয়া যে কথাগুলো বললো, তার তো একটা কথাও মিথ্যা না, কোনো ভুলও তো না। যা বলছে একদম ঠিক বলছে।
নাবিল: আর এরপর কি হয়েছে বলো? আর তুমি কি তোমার আম্মুকে বলো নাই পরে?
সামিয়া: কেন বলবো বলেন তো?
নাবিল: মানে তুমি তোমার আম্মুকে বলো নাই?
সামিয়া: না।
নাবিল: কেন বলো নাই?
সামিয়া: যে মা সবসময় বলে আদর করছে, তাকে বলে কি লাভ বলেন তো? কোনো লাভ আছে?
সামিয়ার কথায় শাহিনা বেগমের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আর নাবিল শুধু অবাক হচ্ছে। এতটুকু মেয়ে এত কিছু সহ্য করে আসছে। আর কি বলবে বুঝতে পারছে না। সে কি এখন একটা আসামির সাথে কথা বলছে, নাকি একটা ছোট মেয়ের সাথে কথা বলছে, নাবিল বুঝতে পারছে না।
নাবিল: লাভ নাই বলে বললা না?
সামিয়া: না, বললাম না।
নাবিল: তাহলে কি তোমার কাজিনকে? অভাব নাই নাকি তাকে বলছো? Why?
সামিয়া: না, বলি নাই।
নাবিল: কেন বলো নাই?
সামিয়া: ইচ্ছা করে নাই।
নাবিল: ইচ্ছা করে নাই?
সামিয়া: হ্যাঁ, করে নাই।
নাবিল: সব সময় নিজের ইচ্ছাকেই দাম দাও নাকি?
সামিয়া: হ্যাঁ, দেই তো। দিতে তো হবেই। আর আমাদের মতো সামিয়াদের এটাই করতে হয়।
[চলবে...]
আমাদের মতো সামিয়াদের এটাই করতে হয়...! 🥀
আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু শাস্তি দিয়েছি!
My Lady The Criminal - পর্ব ১০
কেমন লাগলো জানিও সবাই😌