ফন্ট সাইজ:
থিম:
প্রণয়ের অন্তিমক্ষণ

২০তম পর্ব

লেখক: অনন্যা

#প্রণয়ের_অন্তিমক্ষণ

#লেখিকা_অনন্যা

#পর্ব_২০(প্রথমাংশ)

.

🍁

.

-'হ্যাপি বার্থ ডে.........

আহনাফ চমকে উঠলো।আরিফ,নিধি,আদিত,নাতাশা,আহান শাহরিয়ার সবাই হাতে বেলুন নিয়ে হাস্যজ্জ্বল মুখে দাঁড়িয়ে।আহান শাহরিয়ার অবশ্য বেশি দাঁত কেলাচ্ছে।আহনাফ এখনো অবাক হয়ে তাকিয়ে রয়েছে।সে তো নিজেই ভুলে গিয়েছিল। আহনাফের অন্য একটা ফ্ল্যাটে ছিল আরিফ আর নিধি।আহনাফ সেখানেই আসে দৌঁড়ে।আর আসতেই...

-'কেইস্যা লাগা ম্যারা মাজাক?

আহনাফ আরিফের দিকে তাকালো।ওকে উপর থেকে নিচ পরখ করলো।তীক্ষ্ণ নয়নে ওর দিকে তাকিয়ে রইলো।আহান শাহরিয়ার বুঝলেন ছেলে তার ক্ষেপেছে।তিনি বলে উঠলো

-'ওদের কিছু বলো না।আইডিয়াটা আমার।

আহনাফ তার দিকে তাকালো এবার।আহান শাহরিয়ার বললেন

-'চমক কেমন লাগলো সেটা বলো...পুরো সা..

-'আপনার কাছে সবকিছু মজা মনে হয়?এটা মজা করার কোনো বিষয় ছিল?আপনার কোনো ধারণা আছে যে এটা শোনার পর আমার কি অবস্থা হয়েছিল?

আহান শাহরিয়ার বললেন

-'আহা! তুমি বুঝলে না।দুঃখের পরেই তো সুখ আসে রে পাগলা।তখন দুঃখ পেয়েছিলে এখন আনন্দ।

আহনাফ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না।এই বন্ধুমহল তার পৃথিবীর অর্ধেকটা জুড়ে।এসব সিরিয়াস বিষয় নিয়ে মজা আহনাফের সহ্য হয় না।সে বলে উঠলো

-'ফাজলামি করার একটা সীমা আছে, আহান শাহরিয়ার।আর তোরা? তোকে তো আজকে..

আহনাফ আরিফের দিকে তেড়ে গেল।সবাই মিলে ধরলো ওকে।আরিফ বলে উঠলো

-'মারিস না ভাই...আমি প্রেগনেন্ট...

সবাই বলে উঠলো---"অ্যাঁ?"

নিধি বলে উঠলো

-'কিহ্? এই তুমি কার সাথে কি করেছো হ্যাঁ?কার বাচ্চা এটা? বাচ্চার মা কে সত্য করে বলো....

সবাই আরেকদফা একসাথে বলে উঠলো---"অ্যা!"

নিধি ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো এবার।

-'ও আব্বাগো...এ কি সর্বনাশ হলো আমার! কার না কার বাচ্চা পেটে ধরেছে তোমার জামাই...

সবাই হা করে নিধির কান্না দেখতে লাগলো।আরিফ ধমকে উঠলো

-'চুপ....পাগল হয়েছো তুমি? কি ব...

-'এখন আবার আমাকে পাগলও বলছে....অ্যা.. অ্যা..

সবাই এবার একসাথে হো হো করে হেসে ফেললো।আহনাফও ফিক করে হেসে ফেললো।নিধি মনে মনে বললো

"প্ল্যান সাকসেসফুল।"

সবাই যেন বুঝলো নিধির এমন করার কারণ।তবে আরিফ এখনো বলছে

-'বেবি কি বলছো তুমি এসব?

-'কথা বলবে না তুমি। কার না কার বাচ্চা....অ্যা...

নিধি আবার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে লাগলো।আরিফ বলতে লাগলো

-'আরে আমি তো ওর মার থেকে বাঁচতে ভুলভাল কথা বলে ফেলেছি।

নিধি বলে উঠলো

-'তাই তো বলি তোমার পেটটা বড় বড় লাগছে কেন হঠাৎ...

আরিফ চমকে নিজের পেটের দিকে তাকালো।সবাই আরো জোরে জোরে হাসতে লাগলো।কিছুক্ষণ বাদে আহান শাহরিয়ার বললেন

-'সারপ্রাইজ সন্ধ্যায়'ই দিতাম বাট তুমি তো...তাই সকালেই দিলাম।প্রত্যেকবার'ই তো একা একা কাটাও।এবার একটু তাই...সবাই অনেকটা আশা করে আয়োজন করেছে।সন্ধ্যায় একটা ছোটখাটো পার্টির অ্যারেঞ্জ করেছে।মনটা ভেঙো না প্লিজ।অন্তত নিজের মায়ের কথাটা ভেবে রাজি হও।ও খুশি হবে অনেক তোমাকে আনন্দ করতে দেখলে।প্লিজ...

সবাই আহনাফের দিকে উৎসুক হয়ে তাকিয়ে।আহনাফের চেহারাটা কেমন গম্ভীর হয়ে রয়েছে যেন এই বুঝি একটা ধমক দিয়ে নাকোচ করে দিবে।কিন্তু সে এমনকিছুই করলো না।শুধু হাসলো।সবাই উত্তর পেয়ে জোরে চেঁচিয়ে উঠলো---"হুররেএএএ!!" আহান শাহরিয়ার ছেলের দিকে তাকিয়ে হাসলেন।

_________________________

-'কি করছো, বেবিডল?

রাহুলের কথায় তার দিকে তাকালো রোদেলা।কিচেনে রাহুলকে দেখে খানিকটা অবাক হলো।রাহুল তো বাহিরে বেরিয়েছে শুনেছিল সে।তাই তো ঘর থেকে বেরিয়েছিল।তাকে থাপ্পর দেওয়ার পর আর মুখোমুখি হয়নি।

-'কি হলো? কথা বলছো না কেন?

রাহুলের কথায় হুশে ফিরলো রোদেলা।এলোমেলো দৃষ্টি ফেলে বললো

-'পা'পায়েস রান্না করছি।

রাহুল রোদেলার মতো করেই বললো

-'কা'কার জন্য?

রোদেলা মনে মনে রাগলো বেশ।তবে প্রকাশ করলো না।শুধু বললো

-'আহনাফ ভাইয়ের জন্য।উনার আজকে জন্মদিন।

রাহুল সুর টেনে বললো---"ওওওওও..."

রোদেলা কিছু বললো না আর।রাহুল বলে উঠলো

-'আমাকে তো একদিন রেঁধে খাওয়ালে না।

-'আপনি চাননি কখনো।

রাহুল এক ভ্রু উঁচু করে বললো

-'চাইলে খাওয়াতে?

রোদেলা চিনির বয়াম খুঁজছিল।খুঁজতে খুঁজতেই বললো

-'হুম..

রাহুল এগিয়ে এলো।এরপর বললো

-'কি খুঁজছো?

-'চিনির বয়াম।

রোদেলা হঠাৎ খেয়াল করলো কে যেন ওটা উপরের তাকে উঠিয়ে রেখেছে।বিরক্ত হলো সে।রাহুল একটু ঝুঁকে বললো

-'ডু ইউ নিড মাই হেল্প?

রোদেলা বললো

-'বয়ামটা একটু..

রোদেলার কথার মাঝে রাহুল তার কোমড় ধরে উঁচু করে ফেললো।রোদেলা চমকে উঠলো।

-'আরে..কি করছেন?

-'কি লাগবে নিয়ে নাও, প্রিটি গার্ল।চিনির বয়াম আমি চিনি না।

রোদেলা বয়ামটা দ্রুত নিল তবে রাহুল তাকে নামালো না।

-'কি হলো? নামান....

-'নাহ্..

-'কিহ্?

-'থাপ্পরের কথা আমি ভুলিনি।শাস্তি দিব এখন তোমাকে, বেবিগার্ল।

রাহুল ওকে পাঁজা করে কোলে তুলে নিল।রোদেলা চেঁচিয়ে উঠলো

-'কি করছেন?

রাহুল ওর চোখের দিকে অনিমেষ তাকিয়ে।রোদেলা নিচে নামার জন্য নড়চড় করছে।রাহুল বলে উঠলো

-'তুমি এতো কিউট কেন, বেবিগার্ল? তোমাকে ভীষণ কঠিন একটা শাস্তি দিব ভেবেছিলাম।অথচ তোমার চোখের দিকে তাকাতেই কেমন দুর্বল হয়ে গেলাম!

রোদেলার নড়চড় বন্ধ হলো।রাহুলের চোখের দিকে তাকালো নিজেও।হঠাৎ তখন...

-'ভাই আপনিও না...আমাকে ফেলেই চ...

আহনাফ আর রাফি সবেমাত্র দরজায় এসে দাঁড়িয়েছে।দরজা থেকে কিচেনটা স্পষ্ট দেখা যায়।দুজনেই দাঁড়িয়ে পড়লো রোদেলা আর রাহুলকে ওভাবে দেখে।আহনাফের ঠোঁটের কোণে এখনো হাসি উপস্থিত।সে রাফির হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছে।

রোদেলা আহনাফকে দেখে হকচকিয়ে গেল।দ্রুত নামার জন্য রাহুলকে তাগেদা দিতে লাগলো।রাহুল যেন এটাই চাইছিল।সে নামালো না ওকে।বরং ওকে কোলে নিয়েই পেছন ঘোরে বললো

-'হ্যাপি বার্থ ডে, ব্রো।

আহনাফ হালকা হেসে হাত উঁচু করে বললো

-'থ্যাংকস্...

রোদেলা রাহুলের বুকে ধাক্কা দিতে লাগলো।দাঁতে দাঁত পিষে বললো

-'নামাচ্ছেন না কেন?

-'আমার ইচ্ছা।

রাফি বলে উঠলো

-'আমি একটু বাহির থেকে হাওয়া খেয়ে আসছি।

-'নাহ্..

-'ভাই!

আহনাফ কিছু বললো না।সে বললো

-'তোমরা কন্টিনিউ করো....আমরা রুমে যাচ্ছি..

রাহুল বলে উঠলো

-'এটা ঐ ছেলেটা না?

আহনাফ বললো

-'রাফি...রাফি ওর নাম।আয় রাফি..

আহনাফ আর রাফি উপরে চলে গেল।রাহুল এবার নামালো রোদেলাকে।রোদেলা ওর বাহুতে জোরে একটা থাপ্পর বসিয়ে দিল।যদিও আঘাতটা তার'ই লাগলো তবুও সে তেজি স্বরে বলে উঠলো

-'আপনি একটা নির্লজ্জ।নামাচ্ছিলেন না কেন তখন?

রাহুল রোদেলার হাতটা সামনে এনে বললো

-'ব্যথা পেলে না!

রোদেলা হাতটা সরিয়ে নিল।

-'আপনি কি পাগল?

-'তুমি করলে তো...

-'কিহ্...

-'উম্মাহ...

রাহুল ঠোঁটটা একটু চোঁকা করলো।রোদেলা ওর বুকে ধাক্কা মেরে ওকে বকতে বকতে চলে গেল।রাহুল হাসলো।এই মেয়ের মাঝে কিছু তো আছেই।অন্য সবার থেকে সে আলাদা।রাহুলকে পাগল করে ফেলে আশেপাশে থাকলে।তবে রোদেলাকে অপবিত্র করার বিন্দুমাত্র ইচ্ছা তার মনে জাগেনা।থাপ্পর খাওয়ার পরে হয়তো রেগে ভেবেছিল ওসব বাট...এই মেয়েটাকে সে ওভাবে চায় না।এই প্রথম বোধহয় রাহুল সংসারের স্বপ্ন দেখছে।নিজের ভাবনায় নিজের'ই হাসি পেল রাহুলের।

_____________________________

-'কিরেহ মুখপুরি! কাজগুলো শেষ হয়েছে?

আনোয়ারা বেগমের কথা শুনে কুহু বললো

-'এই তো মামি হয়ে গেছে...

কুহু এঁটো প্লেটগুলত ধুয়ে রেখে দিল পাশে।আনোয়ারা বেগম বললেন

-'গতকাল কি বেলুন ফাটিয়েছিলি রে? কান ধরে গিয়েছিল শব্দে।

কুহুর হঠাৎ মনে পড়ে গেল রাতের কথা।আহনাফ একটা কলও করেনি আর।সকালে উঠেই তো সে আনব্লক করে ফেলেছিল।কুহু বললো

-'কি জানি মামি? শব্দ শুনে তো আমি অজ্ঞান'ই হয়ে গেছিলাম।বোম টোম ছিল মনে হয়।

-'বলিস কি রে হতোচ্ছেরি!কোথা থেকে এসব উটকো জিনিস কিনেছিস?

-'আয়ান ভাইয়া দিয়েছিল..

আয়ান সবেমাত্র এসে উপস্থিত হয়েছিল নিজের নাম শুনে হতভম্ব হয়ে গেল সে।আনোয়ারা বেগম ছেলের নাম শুনে কিছু বললেন না শুধু চোখ রাঙালেন।

আয়ান বললো

-'আজকে সন্ধ্যায় রেডি থাকিস, সুহাসিনী।বেরোবো...

আনোয়ারা বেগম বললেন

-'কোথায়?

-'এমনি ঘুরতে বের হবো।

-'কোনো দরকার নেই।

-'তুমি কি চাইছো আমি চলে যাই?

-'আয়ান...

আয়ান কিছু বললো না।আনোয়ারা বেগম কুহুর দিকে তাকালেন এরপর বললেন

-'তাড়াতাড়ি যেন ফিরে আসা হয়।

কথাটা বলে তিনি রুমে চলে গেলেন।কুহু বলে উঠলো

-'কোথায় যাবেন?

-'বাঙ্গি ক্ষেতে যাবো তোকে নিয়ে।

-'কিহ্!!

আয়ান 'চ' সূচক শব্দ করে বললো

-'রেডি থাকতে বলছি রেডি থাকবি।এতো কথা বলিস কেন?

কুহু মুখ ভেংচি কাটলো।আয়ান চলে গেল।কুহুর ফোনে তখন একটা কল এলো।কুহু ফোনটা হাতে নিল।নামটা দেখে কপাল কুচকালো।এ আবার কল করছে কেন?

–––

#প্রণয়ের_অন্তিমক্ষণ

#লেখিকা_অনন্যা

#পর্ব_২০(শেষাংশ)

.

🍁

.

আকাশে মিটমিট করে তারা জ্বলছে।ধীরে ধীরে তিমিরে ঢাকা পড়ছে চারদিক।ল্যাম্পপোস্টের হলুদ আলোয় রাস্তাটা খানিকটা দৃশ্যমান হয়ে উঠেছে।মৃদু বাতাস বইছে।কুহু বড্ড বিরক্ত আজ।আয়ান তাকে মাঝরাস্তায় এসে বলেছে আজ আহনাফের বার্থ ডে আর এখন তারা সেখানেই যাচ্ছে।নাতাশা তাদের ইনভাইট করেছে।কুহুর প্রথমে বড্ড খারাপ লেগেছিল।আহনাফ তো নিজেই তার কাছে এসেছিল অথচ সে তাকে বার্থ ডে উইশ করতে পারেনি উল্টো গুলি....কুহুর মনটা আবার মন খারাপ ছেয়ে গেল।সে জানেই না আজ আহনাফের জন্মদিন।এখন যে যাচ্ছে সে কোনো গিফট্ও তো কিনেনি।আয়ান কি যেন একটা কিনেছে।তো? সে তো আর কিনেনি।এভাবে খালি হাতে যাবে সে! আহনাফ কি ভাববে? কুহুর ভাবনার মাঝেই বাইকটা এসে একটা বড় বিল্ডিংয়ের সামনে এসে থামলো।কুহু ঝুঁকে গেল আয়ানের দিকে।আয়ানের কাঁধে রাখা হাতটা শক্ত করে চেপে ধরলো।আয়ান সেদিকে তাকিয়ে মুচকি হাসলো।

বাইক থেকে নেমে দাঁড়ালো সে।কুহুও নামলো।আয়ান নিজের হেলমেটটা খুলে কুহুরটাও খুলে দিল।কুহু আজ সবুজ রঙের একটি থ্রি পিস পড়েছে।মেকাপ বলতে ঐ একটু চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক।নিজের গায়ের রং ওসব আটা-ময়দা মেখে সাদা করার বিন্দুমাত্র ইচ্ছা তার নেই।সে নিজের এই রূপ নিয়েই সন্তুষ্ট।এদিকে আয়ানও তার সাথে ম্যাচ করে সাদা রঙের শার্টের উপর সবুজ রঙের কোর্ট পড়েছে।

কুহু খেয়াল করেও করেনি যেন এমন একটা ভাব।আয়ান মনে মনে খুশি অনেকটা নিজের সুহাসিনীর সাথে ম্যাচিং ড্রেস আপ করতে পেরে।আয়ান সামনের উঁচু বিল্ডিংটার দিকে তাকালো।এই ঠিকানাই তো দিয়েছিল নাতাশা।আয়ান পকেট থেকে ফোন বের করে নাতাশার নম্বরে কল লাগালো।কুহু এদিক সেদিক দেখতে লাগলো।হঠাৎ'ই তখন তাদের সামনে একটা কালো রঙের গাড়ি এসে থামলো।কুহু তাকালো সেদিকে।কপালে ভাঁজ পড়েছে কয়েকটা।তখন'ই গাড়ির দরজাটা খুলে গেল।নেমে এলো স্যুট-বুট পড়া এক সুদর্শন যুবক।কুহুর কুচকানো ভ্রু সিথিল হয়ে গেল।হৃদপিণ্ডটা কেমন যেন করে উঠলো।বিরবির করে আওড়ালো---"রেনান!"

রাহুল অপর পাশের দরজাটা খুলে হাত বাড়িয়ে দিল।খানিকটা জেন্টেলম্যান সাজার চেষ্টা।রোদেলা তার হাতটা ধরে নেমে এলো।সে আজ মেরুন রঙের একটা গাউন পড়েছে।অপরূপা লাগছে আজ তাকে।কিন্তু রোদেলা নিজের রূপ নিয়ে আজকাল আর ওতো ভাবে না।যে রূপ তার আহনাফ ভাইকে প্রেমে ফেলতে পারেনি সে রূপ দিয়ে আর কি হবে! রোদেলা নামতেই তার চোখজোড়া গিয়ে আটকালো সামনে দাঁড়ানো কুহুর উপর।কুহুও তার দিকেই তাকিয়ে।রোদেলা কেমন করে যেন হাসলো।কুহু রাহুলের জন্য এগিয়ে গেল না আর।রোদেলা নিজেও এগিয়ে গেল না।কুহুর প্রতি তার অনেক অভিযোগ..অনেক।আহনাফ ভাইকে সে কেড়ে নিয়েছে তার কাছ থেকে।বন্ধু হয়ে বন্ধুর পেছনে ছুড়ি মেরেছে সে।রাহুল রোদেলার দৃষ্টি লক্ষ করে সামনে তাকালো।কুহুর দিকে তাকিয়ে হালকা হেসে বলে উঠলো

-'হ্যালো!

কুহু বড্ড অবাক হয় রাহুলের এই অপরিচিতদের মতো করা আচরণে।রাহুল যা করেছে তাতে তো তার উচিত ওকে ঘৃণা করা।কুহু কেন তাহলে তা পারে না? কেন বেহায়া মনটা বারবার বলে রেনান ফিরুক..সবকিছু ঠিক করুক সে।কুহুর ভাঙা হৃদয় সে জোড়া লাগাক।কুহুর নিজের ভাবনার উপর হাসি পায়।

-'ঐ তো মিস নাতাশা! সুহাসিনী..আয়..

কুহুর হাত ধরে আয়ান সামনের দিকে অগ্রসর হলো।রেনান দেখলো আয়ানের ধরা কুহুর হাতটা।কেমন একটা যেন লাগলো তার।পরক্ষণেই রোদেলার দিকে তাকালো সে।টাইয়ের নট একটু ঢিলে করলো।হালকা কেঁশে রোদেলাকে বললো

-'ভেতরে যাই আমরা?

রোদেলা উপর নিচ মাথা নাড়ালো।

-'আরে! রোদেলারাও দেখি এসে গেছে! পার্ফেক্ট টাইমিং।

আয়ান তাকালো তাদের দিকে।খেয়াল'ই করেনি এতক্ষণ সে।ওরা মুচকি হাসলো।আয়ানও মুচকি হাসলো।ওরা একসাথে লিফট্এ উঠলো।কুহু আর আয়ান পেছনে দাঁড়িয়ে।তাদের সামনে রোদেলা আর রাহুল।আয়ানের পাশেই নাতাশা।আয়ান তার সাথে কথা-বার্তা বলছে।কুহুর দৃষ্টির সামনে দাঁড়ানো যুবক-যুবতীর দিকে।রাহুল রোদেলার হাত ধরতে চাইলে রোদেলা সরিয়ে নেয়।রাহুল আবার ধরতে চাইলে রোদেলা আবার সরিয়ে নেয়।এক পর্যায় রাহুল জোর করে ওর হাতটা ধরলো।আঙুলে আঙুলে আলিঙ্গন হলো।কুহু কপাল কুচকে দেখছে সবটা।রোদেলা আজ তার সাথে একটা কথাও বলেনি।কেন বললো না? রোদেলা কি তবে রেনানের সাথে রিলেশনে গিয়েছে? কিন্তু সে না আহনাফকে ভালোবাসে! কুহুর বুঝে আসছে না কিছু।

লিফটের দরজা খুলে গেল।সবাই একে একে বের হলো।রুফটপে আয়োজন করা হয়েছে।চারদিকে সুন্দর করে লাইটিং করা।আলোয় আলোয় ভরে উঠেছে চারপাশ।কুহু মুগ্ধ নয়নে চারপাশ দেখতে লাগলো।আয়ান আস্তে করে বলে উঠলো

-'সুন্দর'ই লাগছে তাই না?

-'হুম..

কুহু চারদিক দেখতে দেখতেই উত্তর দিল।নাতাশা বলে উঠলো

-'ঐ তো আহনাফ! দাঁড়ান আমি ডেকে আনছি..

আয়ান বাঁধ সেধে বললো

-'আরে নাহ্ থাক।কথা বলছে তো...

নাতাশা শুনলো না।সে গিয়ে আহনাফকে জানান দিল যে তার তিলোত্তমা চলে এসেছে।আহনাফের বাজপাখির ন্যায় চোখগুলো সোজা কুহুর দিকে গিয়ে আবদ্ধ হলো।কুহু তার দিকেই তাকিয়ে ছিল।আহনাফ আজ সাদা রঙের একটা শার্ট পড়েছে।হাতে কোর্ট ঝোলানো।কুহু নাকের ডগার কাছের চশমাটা ঠেলে পেছনে দিল।আহনাফ তাকে উপর থেকে নিচ পরখ করলো।হালকা হেসে বিরবির করে আওড়ালো---"তিলোত্তমা।" তার পাশে এসে তখন রোদেলা দাঁড়িয়েছিল।অনেকটা খুশি নিয়ে সে আহনাফ ভাইয়ের কাছে এসেছিল।তিলোত্তমা নামটা আস্তে করে বললেও রোদেলা শুনেছে তা। মুখের হাসিটা উবে গেল তার।আহনাফের দৃষ্টি অনুসরণ করে তাকালো সে।কুহুর দিকে তাকিয়ে সে।রোদেলার ভেতরটা দুমড়ে-মুচড়ে গেল।কান্নাগুলো গলায় দলা পাকিয়ে আসছে তার।ঠিক তখন রাহুল তার হাতটা নিজের শক্তপোক্ত হাতের আগলে নিল।

-'কি খবর ব্রো?আয়োজন কিন্তু বেশ হয়েছে!

আহনাফ ঘুরে তাকালো তাদের দিকে।মুচকি হাসলো সে।রোদেলার দিকে তাকালো একবার।এরপর বলে উঠলো

-'কাকে মারার প্ল্যান করে এভাবে সেজে এসেছিস হুম? মারাত্মক লাগছে কিন্তু তোকে।মাশাআল্লাহ!

আহনাফ রোদেলার মাথায় হাত বুলিয়ে বললো শেষের কথাটা।রোদেলার মন এতেই খুশিতে ভরে উঠলো।কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে গেল।আহনাফ ভাইয়ের হৃদয়ে অন্যকেউ রয়েছে।সে হয়তো এমনি বোন হিসেবে বলেছে কথাটা।রোদেলার মনটা তিক্ততায় ভরে গেল।কাজল কালো আঁখি জলে টইটুম্বর হলো।আহনাফ ততক্ষণে কুহুর কাছে চলে গিয়েছে।রোদেলা ঠোঁট কামড়ে কান্না আটকানোর ট্রাই করতে লাগলো।রাহুলের একটা কল আসায় সে সাইডে চলে গেল। তখন হঠাৎ কোথা থেকে রাফি রোদেলার সামনে এসে দাঁড়ালো যার দরূণ আহনাফ আর কুহুকে দেখা গেল না আর।

-'হেই চোরনি! কেয়া খবরাখবর হে?

রোদেলার খারাপ লাগাটা রাফিকে দেখে রাগে পরিণত হয়ে গেল।খেকিয়ে বললো

-' আপনার বউ চোরনি।

রাফি ফিক করে হেসে ফেললো।

-'সেটাই তো বললাম।

-'হুয়াট?

রাফি বিস্কুটের প্যাকেট থেকে একটা বিস্কুট রোদেলার দিকে বাড়িয়ে দিয়ে বললো

-'খাবে?

রোদেলা বলে উঠলো

-'আপনার বউকে দিন গিয়ে। বিস্কুটখোর মদন কোথাকার!ধুর!

রোদেলা অন্যপাশে চলে গেল।রাফি বলে উঠলো

-'এই তুমি কিন্তু আবার আমাকে অপমান করলে, চোরনি।

রোদেলা থামলো।পেছন ঘুরে তাকালো।এরপর নিজের জিহ্বা বের করে ভেঙালো ওকে।রাফি হেসে ফেললো।রোদেলা মুখ ভেংচি কেটে চলে গেল।রাফি হঠাৎ নিজের কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকালো।রাহুল তার কাঁধে হাত দিয়েছে।

-'সীমা অতিক্রম করো না ছেলে।আবেগ সামলাও।

রাফি হেসে ওর হাতটা সরালো।এরপর বললো

-'বিস্কুট খাবেন? ওহ নো! আপনি তো আবার বাঁশ খাবেন সামনে।বিস্কুট খেয়ে পেট ভরে গেলে! নাহ্ থাক বাবা।

রাফি দাঁত কেলিয়ে চলে গেল।রাহুল রাগে গজগজ করতে লাগলো।হাত মুষ্ঠিবদ্ধ হলো তার।

।

।

-'তিলোত্তমা!

কুহু তাকালো আহনাফের দিকে তবে একবার তাকিয়েই সে দৃষ্টি সরিয়ে নিল।আহনাফ কেমন স্বরে বললো

-'আমাকে বার্থ ডে উইশ করবে না?

কুহু খানিকটা অপ্রস্তুত হলো যেন।চশমাটা ঠিকঠাক করে বললো

-'শুভ জন্মদিন।

আহনাফ হাসলো।একটু ঝুঁকে বললো

-'আর আমার গিফট্?

কুহু পেছনে সরে গেল।

-'আমি তো জানতাম না আপনার বার্থ ডে আজ।মাঝ রাস্তায় আসার পর আয়ান ভাইয়া বললো।তাই আরকি..

আহনাফের ঠোঁটের কোণে কেমন দুষ্টু হাসি খেলছে।সে নেশালো স্বরে একটু সুর টেনে বললো

-'উম..তিলোত্তমা....আমার গিফট্ চাই।

কুহু আশেপাশে তাকালো একটু।এরপর আহনাফের বুকে এক আঙুল দিয়ে দূরে সরানোর চেষ্টা করে বললো

-'অনেক মানুষ এখানে...ভদ্রতা বজায় রাখুন।অন্যথায় আমি নিজের আসল রূপে আসবো।

আহনাফ সোজা হয়ে গেল সাথে সাথে যেন সে ভয় পেয়েছে।আহনাফ বললো

-'ভয় পেয়েছি ম্যাডাম।

কুহু সেসব কথায় গেল না।সে বলে উঠলো

-'আপনি রেনানের সম্পর্কে জানলেন কীভাবে?

আহনাফ পেছনে ঘুরে রাহুলের দিকে তাকালো।এরপর হেসে বললো

-'এসব আমার বাম হাতের খেলা। তারউপর আমার'ই চাচাতো ভাই।

কুহু বলে উঠলো

-'রেনান বলেছে এসব আপনাকে?

-'নাহ্।

-'তাহলে?

আহনাফ প্রসঙ্গ বদলাতে বললো

-'ঐ দেখো তোমার হ্যান্ডসাম শ্বশুর আসছে।

কুহু ভড়কে পেছনে তাকালো।আহান শাহরিয়ার ফর্মাল ড্রেসে এসে হাজির হয়েছেন।কুহু আহনাফের সৌন্দর্যের রহস্য আহান শাহরিয়ারকে দেখেই বুঝতে পারলো যেন।সত্যিই ভদ্রলোক এখনো অসম্ভব হ্যান্ডসাম।দেখে তো মনে হয় তার বাবা বয়সের'ই।অথচ তার বাবাকে দেখো! টাকলা হয়ে বসে আছে।অনেকে তো তাই টাকলা এমপি বলেও ডাকে।কুহুর বড্ড খারাপ লাগে।হাজার হোক বাবা তো।সে বললে অন্য কথা, অন্যকেউ কেন বলবে? কুহুর ভাবনায় ভাঁটা পড়লো আহান শাহরিয়ারের কথায়

-'কেমন আছো বউমা?উম..ইউ লুক সো প্রিটি..

কুহু ভড়কালো।বউমা! সে একটু অপ্রস্তুত হয়ে সালাম দিল।আহান শাহরিয়ার হেসে জবাব দিলেন।মাথায় হাত বুলিয়ে বললো

-'সবসময় হাসি-খুশি থাকো, মা। আর এই হতোচ্ছোরাটাকে একটু ঠিক করো তো।একটু আগেও সিগারেট খেয়ে এসেছে।তাও একটা নয় তিনটা।

আহনাফ দাঁতে দাঁত পিষে বললো---"বাবা!"

-'এখন খাও থাবা..টাটা মাই ডিয়ার সন।

আহান শাহরিয়ার আহনাফের কানে কানে বললো কথাটা।এরপর'ই তিনি চলে গেলেন।কুহুর দিকে নজর যেতেই সে দেখলো কুহু রাগি চোখে তার দিকে তাকিয়ে।আহনাফ কিছু একটা বলতে নিবে তখন কুহু বলে উঠলো

-'বিড়িখোর খাটাশ! কথা বলবেন না আমার সাথে।

কুহু কথাটা বলেই চলে গেল।আহনাফ সুর টেনে বলে উঠলো

-'নাআআআ..তিলোত্তমা শুনো তো...পাখি শুনো না!

কুহু আয়ান আর নাতাশার কাছে চলে গেল।আহনাফ পেছন পেছন সেদিকেই গেল।রোদেলা সবটা দূর থেকে দেখলো।তাচ্ছিল্য করে হাসলো নিজের ভাগ্যের উপর।আকাশের পানে তাকিয়ে বললো

-'এতো যন্ত্রণা কেন দিচ্ছো আল্লাহ? আমি যে আর সইতে পারছি না।প্রিয় মানুষটাকে নিজের পেতে যে লড়বো সেটাও তো পারবো না।নিজের বেস্টফ্রেন্ডের বিরূদ্ধে কি করে লড়বো আমি?

রোদেলার চোখের কোণে পানি জমলো।দীর্ঘশ্বাস ছেড়ে কষ্টগুলো উগড়ে দিতে চাইলো।

____________________________

-'স্যার সব তৈরি।আপনি নির্দেশ দিলেই...

-'ধৈর্য ধরো হারুন।

সাখাওয়াত আলম সোজা হয়ে বসলেন।আঁধারে মোড়া পুরো রুম।সাখাওয়াত আলম হালকা হেসে বললেন

-'তার জন্মদিন বলে কথা আর আমি গিফট্ দিব না! এমন গিফট্ দিব যে...হাহা হাহা

সাখাওয়াত আলম হাসতে লাগলেন জোরে জোরে।হারুন রহমান বললেন

-'ছোট মা জানলে অনেকটা ক্ষেপে যাবে।

-'জানবে কি করে?

হারুন রহমান বললেন

-'পাপ তো বেশিদিন চাপা থাকে না স্যার।

-'রাখলেই থাকবে।

হারুন রহমান দীর্ঘশ্বাস ছাড়লেন।সাখাওয়াত আলম বললেন

-'গুলিটা ডিরেক্ট যেন ওর মাথায় লাগে।বাঁচার চান্স যেন না থাকে।

-'আচ্ছা স্যার।

হারুন রহমান বলে উঠলেন

-'স্যার...

-'বলে ফেলো..

সাখাওয়াত আলম রেকিং চেয়ারে আবার হেলান দিলেন।

-'নওশাদ আহমেদের সম্পর্কে খোঁজ নিয়েছি। বিভিন্ন অনৈতিক কাজ-কর্মের সাথে জড়িত।আমার মনে হয় উনি আপনার মাধ্যমে নিজের পথের কাঁটাকে উপড়ে ফেলতে চাইছে।কিছুদিন আগে আহনাফরা গিয়ে ওনার মেয়ের বিয়ে ভেঙে এসেছে।সেজন্য উনি বেশ ক্ষীপ্ত আহনাফের উপর।আর তাছাড়া ঐ বিয়ে ভাঙার কারণেই উনার অতগুলো টাকা লস গিয়েছে।কারণ উনি উনার বিজনেস পার্টনারের ছেলের সাথেই ওনার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন।বিয়ে ভাঙায় ভদ্রলোক চেতে ডিল কেনসেল করে দেয়।

সাখাওয়াত আলম হালকা করে রেকিং চেয়ারটা দোলাচ্ছেন।

-'বুঝলাম..তবে আমি এমনি এমনি হাত মেলাইনি।আহনাফের মৃত্যুর দায়ভার তো কাউকে নিতেই হতো তাই না?

হারুন রহমান চমকালেন।এতোটা ভেবে দেখেনি সে! সাখাওয়াত আলম যেন বুঝলেন তার মনের কথা।তিনি হেসে বললেন

-'এজন্য'ই আমি সাখাওয়াত আর তুমি হারুন।এতোই যদি বুঝতে তাহলে আজ তুমি আমার জায়গায় থাকতে।

হারুন রহমান মাথা নাড়লেন।

।

।

-'লেডিস এন্ড জেন্টেলম্যান... আপনারা সবাই জানেন আজকের অনুষ্ঠানের মূল কারণ।আজকে আমাদের আহনাফের পয়দা দিবস।আমাদের আহনাফ এই দিনে পৃথিবীতে এসেছিল।সেই ছোট্ট পিপড়ার মতো আহনাফ আজকে হাতি হয়ে গিয়েছে গাইজ।দাঁড়ান চোখটা মুছে নেই...আপনারা তো জানেন'ই আমি কত ইমোশনাল...

আদিত একটু কান্নার ভান করে মিছে মিছে চোখ মুছলো টিস্যুতে।সবাই হো হো করে হেসে উঠলো।আদিত বলে উঠলো

-'ইটজ্যাক্টলি! এভাবেই সেদিন ওর পরিবার খুশি হয়েছিল।তো আসল কথায় আসি।আজকে আমরা আহনাফের জন্মদিন উপলক্ষে কাটবো..মানে আরকি কেক।তো আসুন ভাইও বোনেরা আমরা একত্র হয়ে আহনাফকে কেক কাটতে উৎসাহিত করি...

সবাই আরেকদফা হাসলো।মাঝের টেবিলটাতে কেক রাখা।সুন্দর করে তার মাঝে লেখা --"Happy Birthday Ahnaf." আহনাফ এগিয়ে গেল।কুহু দূরে দাঁড়িয়েছিল।আহনাফ তা দেখে সবার মাঝেই ওকে ডাকলো

-'তিলোত্তমা..কাম হেয়ার..

কুহু ভড়কালো এভাবে সবার সামনে ডাকায়।আয়ান বেশি ভড়কালো।আহনাফ আবার ডাকলো

-'এসো না..তিলোত্তমা!

আয়ান ভড়কে বললো--"তিলোত্তমা!"

রোদেলা কাষ্ঠ হাসলো।কুহুকে আসতে না দেখে সে নিজে গিয়ে ওর হাত ধরে নিয়ে এসে ওকে আহনাফের পাশে দাঁড় করালো।রাহুল একটা শুকনো ঢোক গিললো।ভাল্লাগছে না এসব তার।কেন লাগছে না? ভেতরের সত্ত্বাটা তাকে প্রশ্ন করলো।রাহুলের জানা নেই এর উত্তর।নিশ্চুপ রইলো সে। এদিকে সবাই "হোওওও" বলে চেঁচিয়ে উঠলো।আয়ান কপাল কুচকে তাকিয়ে।মাথায় ঢুকছে না কিছু।তার ভাবনার মাঝেই নাতাশা পাশে এসে দাঁড়ালো।

-'আপাতত ইনজয় করুন।পরে ভাববেন ওসব।

আয়ানের কপালের ভাঁজ আরো বাড়লো।কি হচ্ছে মাথায় আসছে না তার।এদিকে কুহুকে আহনাফের পাশে দাঁড় করিয়ে রোদেলা বললো

-'মাশাআল্লাহ!

কুহু চমকালো।রোদেলা কেন বললো এটা? কুহুর ভাবনার মাঝেই আহনাফ কুহুর হাত দিয়ে ছুড়ি ধরে কেক কাটলো।কুহু এখনো হতভম্ব নয়নে রোদেলার দিকে তাকিয়ে।আরিফ ফটাফট ছবি তুলে ফেললো।আহনাফ কেক কেটে এক টুকরো তার বাবাকে খাওয়ালো।আহান শাহরিয়ার হয়তো আশা করেনি সেটা।তবে মুখে হাসি বজায় রেখে তা বুঝতে দিলেন না।আহনাফ আরেকটা টুকরো এনে কুহুর মুখের সামনে ধরলো।কুহু অল্প খেয়ে আহনাফকে খাইয়ে দিল।আহনাফ পুরোটা মুখে পুরে নিল যার দরূণ তার মুখের লালা কুহুর হাতে লাগলো।কুহু নাক কুচকে ফেললো।রোদেলা ঠোঁট কামড়ে রেখেছে।চোখ জ্বলছে তার।মুখটা লাল হয়ে গিয়েছে।তবে সে কাঁদবে না। আহনাফ সবাইকে একটু একটু করে খাওয়ালো।

এরপর আদিত আবার মাইক নিয়ে বলে উঠলো

-'বন্ধুগণ! এখন'ই কিন্তু সব শেষ নয়। এখন আমরা নাচবো, গাইবো আনন্দ করবো।আনন্দের সাগরে ভেসে ভেসে চান্দে চলে যাবো আমরা.......হুরেএএএএ!!!

তখন'ই হঠাৎ আলো নিভে গেল সব।সামনের দিকে ফোকাস করে আলো অন হলো।কেউ নেই।সবাই কপাল কুচকালো।হঠাৎ'ই তখন আহনাফ গিটার হাতে হাজির হলো।সবাই হাত তালি দিল।আহনাফ মুচকি হাসলো।কুহুর দিকে তাকিয়ে গিটারে টুং টাং করে সুর তুললো...

হতে পারে রূপকথার এক দেশের

রাতের আকাশের এক ফালি চাঁদ

তোমার আমার চিরকাল

তুমি-আমি হাতে রেখে হাত

ছুঁয়ে দিয়ে আঙুলে আঙুল

দেখতে পারো কিছু আদুরে সকাল

আহনাফ কুহুর সামনে চলে এলো গাইতে গাইতে।কুহু অপ্রস্তুত হলো।আয়ান ভ্রু-ট্রু কুচকে তাকিয়ে।হাত মুষ্ঠিবদ্ধ হয়ে এসেছে তার।কোনো এক অযাচিত ভয়ে শুকনো ঢোক গিললো।

হতে পারে এ পথের শুরু

নিয়ে যাবে আমাদের অজানায়

তুমি-আমি আমাদের পৃথিবী

সাজিয়ে নিবো ভালোবাসায়

"ভালোবাসি" বলে দাও আমায়

বলে দাও, "হ্যাঁ, সব কবুল"

তুমি শুধু আমারই হবে

যদি ক....

আহনাফের গানের মাঝে হঠাৎ কুহু তাকে ধাক্কা মারলো।সবাই চমকে উঠলো এহেন কাণ্ডে।আহনাফ তাল সামলাতে না পেরে নিচে পড়ে গিয়েছে।হঠাৎ কুহুর এমন আচরণের কারণ বুঝলো না সে।রেগে ধাক্কা মারলো? আহনাফেরও রাগ হলো আজ।সবার সামনে এভাবে অপমান করলো তাকে! রাগে চোয়াল শক্ত হলো ।সে ঘুরে তাকালো।তখন'ই ভড়কালো।কুহু পড়ে আছে পাশে।আর তার জায়গাটা রক্তে ভরে উঠেছে।ঘটনাটা বুঝতে বেগ পোহাতে হলো আহনাফকে।পরক্ষণেই সে "তিলোত্তমা" বলে চেঁচিয়ে উঠলো।

#চলবে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ২০তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন