ফন্ট সাইজ:
থিম:
Secret

৩য় পর্ব

লেখক: Rosni Karim

#Secret—৩

#Rosni_Karim

[ 🚨কপি করা কঠোরভাবে নিষিদ্ধ।চাইলে পোস্ট বা পোস্টের লিংক শেয়ার করতে পারেন ]

★𝓡𝓸𝓼𝓷𝓲...................

(এজেন্ট "রোজ কাট" 🌹)

"শুক্রবার সকালে এমন প্যান্ট-গেঞ্জি পরে কই যাচ্ছো মিরা?"

টিভির পাশ থেকে মাথা ঘুরিয়ে বাবা আমার দিকে দেখে বলে উঠল।

"এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছি"

"তোর আবার ফ্রেন্ডও আছে?"

জারিফ ভাইয়া পাউরুটির একটা স্লাইস মুখে দিয়ে ড্রইং রুমে আসছে।পাউরুটি খাবানো মুখেই কথাটা বলে উঠল সে।

সমস্যা কি ভাইয়ার?সব কথাই এমন নাক গলাতে আসে কেন?

"ওই ক্লাসের নোট নেয়ার জন্য দু-একটা বানিয়েছিলাম"

বাবা বলল,

"বেশি দেরি করিও না।আজ তোমার আপু আসবে"

ওই মেয়েটা আসলেও কি আর না আসলেও কি।আমার তার সম্পর্কে জানার কোনো ইচ্ছা নেই।তারপরেও বাবাকে জিজ্ঞেস করলাম,

"কেন?আবার কিসের টাকার জন্য আসছে?"

বাবা বিরক্ত প্রকাশ করল,

"আহা মিরা,অমন করে বলিও না।সে তোমার বড় বোন হয়"

"কোনো দায়িত্ব পালন করেছে সে বড় বোন হওয়ার?"

বাবা চাপা কন্ঠে বলল,

"মিরা"

আমি কথা ঘুরিয়ে নিলাম,

"আচ্ছা চেষ্টা করব তাড়াতাড়ি আসার"

আমি আর কথা বাড়ালাম না।চুপচাপ বাসার গেইটের বাইরে চলে এলাম।তবে ভালো করেই কানে এলো জারিফ ভাইয়া আর বাবার কথা।

"মরিয়ম আপু মিরার সাথে কিন্তু ভালো করেনি চাচু"

"কি করবো জারিফ?মরিয়ম যে তার হাজবেন্ডের প্রতি এতোটা টানবে আমি ভাবতেও পারিনি"

"কিন্তু তবুও।মরিয়ম আপু কেমন করে চিন্তা করতে পারে যে মিরা ওরকম কিছু করবে?"

"তুমি তো ভালো করেই জানো,মরিয়ম মিরাকে ছোট থেকে দেখতে পারে না।এটাতে আর নতুন করে বলার কিছু নেই "

তাদের কথা কানে যেতেই একটু দাঁড়িয়ে পড়েছিলাম।কিন্তু এখন মনে হচ্ছে দাঁড়ানো উচিৎ হয়নি।পুরানো ঘায়ে লবণ ছিটা পড়ল যেন।

অন্যের বড় বোনও কি এমন হয়?না।জয়া আপু তো অমন না। আমি মরিয়ম আপুর কি করেছিলাম,যে সে আমার সাথে ছোট থেকে এমন অস্বাভাবিক ব্যবহার করে?

আমি যখন সাত বছরের ছিলাম সে আমার হাতে গরম পানি ঢেলে দিয়েছিল।আম্মু জিজ্ঞেস করলে বলেছিল বাবা আমাকে চকলেট এনে দিয়েছিল তাকে দেয়নি সেজন্য।বড় বাবা একবার আমাদের তিন বোনকে তিন জোড়া সুন্দর ফেইরি ব্যান্ড কিনে দেয়।ওই ব্যান্ড দিয়ে মাথায় ঝুঁটি বেঁধে আমি পুরা বাসা হাসিমুখে ঘুরে বেড়াচ্ছিলাম।পরের দিন সকালে উঠে দেখি আমার মাথার অর্ধেক চুল নেই।কাউকে খোঁজ করা লাগেনি যে সেটা কে করেছিল। মরিয়ম আপু নিজেই বলেছিল।অনেক গর্ববোধ করে।আমার কত পছন্দের জামা যে সে নষ্ট করেছে তার হিসাব নেই।সে আর আমি একই স্কুলে ছিলাম।পুরা স্কুলে কথা ছড়িয়ে বেড়াতো আমি নাকি অনেক ছেলের সাথে রুম ডেটেও গিয়েছি।যেখানে আমার বয়সী এতো ছোট একটা মেয়ে সেটার মানেও বুঝতাম না আমি।আমার গলায় একবার সে পেছন থেকে ফোনের চার্জারের ক্যাবল পেঁচিয়ে ধরেছিল।সেদিন আম্মু ঠিক সময় রুমে না এলে মনে হয় আপু সফলই হয়ে যেত।

আম্মু-বাবা একপ্রকার বাধ্য হয়ে মরিয়ম আপুকে ডাক্তারের কাছে নিয়ে যায়।ডাক্তার বলেছিল তার নাকি মানসিক সমস্যা আছে। কিন্তু পরিবারের অন্য কারো সাথে সে অমন করত না কেন? বাইরের মানুষ দেখে বলবে সে একদম স্বাভাবিক।আমার সাথে যে তার কি পার্সোনাল শত্রুতা আছে আমি নিজেও জানিনা।

★𝓡𝓸𝓼𝓷𝓲...................

মাথা উঠিয়ে দেখলাম ট্রাফিক সিগন্যালের রেড লাইট জ্বলছে। আমি রাস্তা পার হয়ে হাতের বামে একটা ক্যাফেটে ঢুকলাম।কারো সাথে কোনো কথা না বলে সোজা ক্যাফের বেসমেন্টে চলে যাই।

তিনটা ছেলে বেসমেন্টে আগে থেকেই আছে।এজেন্ট লুসিফার আর ডি-রাঙ্ক এর একজন বসে আছে।আর এজেন্ট ব্লু ছোট একটা বোর্ডের সামনে দাঁড়িয়ে।

"আমার দেরি হয়নি তো?"

কথাটা বলতে নিয়ে আমি একটা চেয়ার টেনে বসলাম।

"আরে না না!তুমি একদম ঠিক সময়ে এসেছ।....তো কেমন আছো তুমি,রোজ কাট?কতদিন পর দেখা"

এজেন্ট ব্লুর কথা শুনে আমি তার পাশে দেখলাম।প্রতিবারের মতো এবারও গম্ভীর কন্ঠে কথা বলতে লাগলাম আমি,

"বেঁচে আছি ওটাই বিরাট।তুমি যে আমাদের লিড দিবে ওটা তো আমি জানতাম না এজেন্ট ব্লু"

"আমি তোমাদের লিড দেব না।আমি শুধু তোমাদের পরিস্থিতিটা বুঝিয়েই এখান থেকে পালাবো"

"ও আচ্ছা।তো কার জন্য অপেক্ষা করছো আর?তোমার বউয়ের জন্য?শুরু করো তাড়াতাড়ি"

আমার কথায় এজেন্ট ব্লু তার মুখটা বাঁকা করল।অতঃপর সুক্ষ্ম এক শ্বাস ফেলে কিছু কাগজ টেবিলে রাখল,

"গত চার সপ্তাহ ধরে আমরা এই গ্যাংটাকে লোকেট করার ট্রাই করছি"

পাশ থেকে এজেন্ট লুসিফার বলে উঠল,

"কি সমস্যা করছে এরা?"

এজেন্ট ব্লু কাগজগুলো এগিয়ে দিল,

"এরা বিভিন্ন ক্লাবে গিয়ে ড্রা'গস বিক্রি করছে।আর নাম বলে আসছে আমাদের দেশের নামীদামী বিজনেসম্যানদের"

আমার বামপাশ থেকে ডি-রাঙ্ক এর ছেলেটা বলল,

"তো ভালোই তো।সেই বিজনেসম্যানদেরই লাভ"

এজেন্ট ব্লু বলল,

"না এজেন্ট বি। সমস্যা হলো তারা ভেজাল জিনিস বিক্রি করছে।আর পাঁচ থেকে ছয় বছর হতে চলল দেশে কোনো ধরনের ড্রা'গস বিক্রি করা আমরা ৮৫ পার্সেন্ট কমিয়েছি,যখন এজেন্ট থান্ডার ছিল।আমরা প্রথমে ভেবেছিলাম এসব ছোটখাটো জিনিস কোনো বিষয় না।কিন্তু পরে খোঁজ নিয়ে দেখা গেল বিদেশে এই কোম্পানিগুলোর রেপুটেশন খারাপ হচ্ছে"

এজেন্ট বি বলল,

"তো এখন আমরা কি করব?"

কাগজগুলোর মধ্য থেকে এজেন্ট ব্লু কিছু ছবি বের করল।পাঁচটা লোকের ছবি বিভিন্ন দিক থেকে ক্যান্ডিডভাবে তোলা হয়েছে।তার মধ্যে একটা ছবির পিছনে নির্দিষ্ট এক এড্রেসও লিখা।এজেন্ট ব্লু সেই এড্রেসের উপর আঙুলের টোকা দিয়ে বলল,

"এই কয়েকজনকে পাওয়া গিয়েছে।তারা ছবিতে দেওয়া এই এড্রেসে আছে বর্তমানে"

এজেন্ট লুসিফার বলল,

"তো গেম ওভার করতে হবে?"

এজেন্ট ব্লু বিরক্তির ভাব মুখে নিয়ে তার পাশে নজর দেয়,

"না এজেন্ট লুসিফার।তুমি শুধু গেম ওভার কেন করতে চাও?"

ভড়কালো এজেন্ট লুসিফার।পর মুহুর্তেই সে তার চেয়ারটাতে হেলান দিয়ে বসলো।বিস্ময় ভড়া কন্ঠে বলল সে,

"তো আমি এখানে কি করছি!?"

চোখ উল্টালাম আমি।প্রতিবার তার এমন ন্যাকামি শুরু হয়।তো আজ কেন বাকি থাকতো?

এজেন্ট ব্লু এজেন্ট লুসিফারের দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল,

"লুসিফার।আ মিশন ইজ অলওয়েজ আ মিশন!সেটা ডি-রাঙ্কের হোক আর এ-র‍্যাঙ্কের"

এজেন্ট লুসিফারের চেহারায় কোনো পরিবর্তন দেখা গেল না।কিন্তু এজেন্ট ব্লু ভারী শ্বাস ফেলে আবার মিটিংয়ের কথায় মন দিল,

"তো।তোমাদের কাজ হচ্ছে সেই এড্রেসে গিয়ে কিছু ইনফরমেশন কপি করে আনতে হবে।তারা পরবর্তীতে কোথায় যাবে,ওদের আসল উদ্দেশ্য কি।এভরিথিং আবাউট দেম।ইজ দ্যাট ক্লিয়ার?!"

রুম পুরো নিশ্চুপ।

এজেন্ট ব্লু হতাশার শ্বাস ফেলে কাঁদো গলায় শুধালো,

"একটু তো এনার্জি দেখাও"

এজেন্ট বি এক আঙুল সিলিংয়ের দিকে তাক করে বলল,

"উপরে ক্যাফেতে অনেক মানুষ আছে।আমরা 'জ্বি স্যার' বললে সবাই শুনতে পারবে"

এতক্ষণ পর এজেন্ট ব্লু নির্দিষ্ট করে আমার দিকে দেখলো।সরু চোখ নিক্ষেপ করে বলে উঠল সে,

"তুমি একটা কথাও বলনি।মাথার ভিতরে কি ঘুরছে তোমার?আমি আগেই বললাম না?নো।গেম।ওভার!"

তার কথা শুনে আমি বিরক্তিতে মুখে 'চ' বর্গিয় আওয়াজ করলাম।অতঃপর বললাম,

"ব্লু,আমি ভদ্র মেয়ে।তাই মনযোগ দিয়ে তোমার কথা শুনছিলাম। তুমি যা ভাবছো অমন কিছুই না"

এজেন্ট ব্লু তার চোখ পাকালো,

"তুমি ভদ্র? ওকে ফাইন"

এজেন্ট ব্লু আমার পাশ থেকে মাথা ঘুরিয়ে বাকি দুজনের পাশে দেখল,

"আমি তাহলে এখন গেলাম।বাকিটা তোমরা নিজেদের মতো করে ঠিক করো।আর মিশন যেন তিন দিনের মাথায় কমপ্লিট হয়"

এজেন্ট ব্লুর কাজ শেষে বেসমেন্ট থেকে বেরিয়ে গেল সে।

"তোমরা শুরু করো। আমি আমাদের জন্য কফি নিয়ে আসি।এজেন্ট ব্লু-র বকবক শুনে আমার মাথা ব্যথা করছে"

কথাটা বলে এজেন্ট বি-ও বেসমেন্ট থেকে বেরিয়ে গেল।

বেসমেন্টে শুধু এখন আমি আর এজেন্ট লুসিফার।

"তো রোজ,সেদিনের পর থেকে তুমি আমাকে মিস করোনি?"

"কোন দিনের কথা বলছো?আমার মনে নেই এজেন্ট লুসিফার"

আমি তার দিকে ঘুরলাম,

"অর,আই শুড সে মিস্টার আমরিদ অভি"

অভি মুচকি হাসল,

"আমার ডাক নাম অভি।তুমি আমাকে অভি বলেই ডাকতে পারো"

আমি এক হাত মুষ্টি বেধে টেবিলে সজোরে এক বারি বসালাম।সাথে গলা উঁচিয়ে বললাম আমি,

"আর আমার কোড নেম রোজ কাট!রোজ না!"

এতো জোরে শব্দ হওয়ার পরেও অভির হাবভাব একটুও বদলালো না,

"এরকম সুন্দর একটা মানুষের নামে কখনো কা'টা থাকতে পারে না।তাই আমি তো তোমাকে রোজ-ই ডাকবো"

অভি শান্ত থাকলেও আমার কন্ঠের স্বর আগের মতোই,

"তোমার ইচ্ছায় কিছু যায় আসে না!"

"তুমি এতো রাগ হচ্ছো কেন?"

তার দিকে আঙুল তাক করে বললাম,

"তোমার এই বিদঘুটে মুখটা দেখলেই আমার রাগ উঠে!"

অভি ভড়কালো যেন,

"ছিঃ!মি'থ্যুক।আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে এমন বলতে হয়না রোজ"

আমার মেজাজ গরম হচ্ছে এই ছেলের কথা-বার্তায়,

"হ্যান্ডসাম মাই ফুট!"

এরই মাঝে এজেন্ট বি বেসমেন্টে ঢুকে।ভ্রু কুচকে শুধালো সে,

"কিছু...হয়েছে কি?"

অভি আমার পাশে নজর রেখে মুখে হাসি নিয়েই বলল,

"না না।শত্রুর মোকাবিলা কেমন করে করব আমরা সেটা নিয়ে ডিসকাস করছি।তাই না রোজ?"

আমার মাথা থেকে আগুন বের হচ্ছে। অভির দিক থেকে মাথা ঘুরিয়ে চাপা গলায় বললাম,

"শাট আপ"

এজেন্ট বি এর সামনে আমি আর পার্সোনাল বিষয়ে গেলাম না। মিশনের ব্যাপারে সবকিছু জেনে নিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল রাতেই আমরা বের হব।

★𝓡𝓸𝓼𝓷𝓲...................

মিটিং শেষে আমি তাড়াতাড়ি বের হয়ে এলাম।বুঝতে পারলাম যে অভি আমার পেছনে।

তার দিকে ঘুরে বিরক্ত চেহারার ভ্রু জোড়া কুচকালাম,

"তুমি কি আমাকে ফলো করছো?"

অভি হাঁটা বন্ধ করে তার ডেনিম প্যান্টের পকেটে হাত গুজলো,

"আমি কেন তোমাকে ফলো করবো?আমিও এই দিকেই যাচ্ছি"

চোখ উলটে আবার সামনে ঘুরে হাঁটতে লাগলাম আমি।আমি কিছু না বলায় এই অভি সাহস পেয়ে আমার পাশে এসে হাঁটতে শুরু করলো।আমি কিছু বললাম না।তবে একটু সড়ে এলার তার থেকে।

অভি আমার দিকে নজর দিল,

"রোজ,আমরা এই ধরা চারটা মিশন একসাথে করছি।আমার প্রতি তোমার এতো ক্ষোভ কেন?"

আমি কিছু না বলায় অভি আবার বলা শুরু করল,

"তুমি কি আমাকে পছন্দ করো?আমি শুনেছি কারো কোনো মানুষকে পছন্দ হলে নাকি তার আশেপাশে সব সময় আনকম্ফোর্টেবল থাকে..."

অভির কথাটা শেষ হওয়ার পর মুহুর্তেই আমি পা জোড়া থামিয়ে তার দিকে তেড়ে গেলাম।অতঃপর তার দিকে আঙুল তাক করে কটমটিয়ে উঠলাম আমি,

"তোমার মতো বেহুদা ছেলেকে কোনো জলহস্তিও পছন্দ করবে না!আর হ্যাঁ!আমি এখন রাস্তার ডানে যাচ্ছি।যদি আমাকে আবার ফলো করো,তাহলে তোমার হাত-পা কে'টে পোস্ট বক্সে ঢুকিয়ে দিয়ে যাব একদম!সো গো টু হেল!!"

আমি অভির উত্তরের অপেক্ষা করলাম না। জোর কদমে হাঁটতে শুরু করলাম।

মাঝেমধ্যে নিজের প্রতি অনেক ঘৃ'ণা হয়।এটা ভেবেই যে,যেই ব্যক্তি আমার জীবনের সবচেয়ে বড় শ'ত্রু আমি এই ধরা চারটা মিশন করছি তার সাথে।নিজের গলাটা নিজেকেই কা'টতে ইচ্ছা করছে।কিন্তু আমার করার কিছুই নেই।এজেন্সি থেকে টিম সিলেক্ট করে দেয়।এজেন্সির লোক যদি জানতে পারে আমি একজন স্পাই হয়ে অন্য কোনো স্পাই এর মা'র্ডারের ব'দলা নিচ্ছি তাহলে তারা আমাকে প্রথমে এজেন্সি থেকে বের করে দিত তারপর গু'ম করে দিত।কেউ বুঝতেই পারত না।

প্রথম মিশনে অভিকে দেখে আমি আকাশ থেকে পড়ি।মন চাচ্ছিল তার গলাটা টেনে ছি'ড়ে দেই!খুব করে তাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল,কেন সে ওই দিন সেই কাজটি করেছিল?কি দোষ ছিল আমার দাদুর?কেন সে আমার দাদুকে গু'লি করে মেরেছিল!!....কিন্তু বলতে পারিনি।সে তো আর দুধে ধোয়া তুলসীপাতা নয়,যে আমি জিজ্ঞেস করলেই বলে দিবে।উল্টো আরো আমার ঝামেলা হতো।

অনেক কিছু খুঁজেছি।কিন্তু তার ব্যাপারে কোনো ইনফরমেশন আমি এখনো পাইনি।দাদুর কাছে আরও কিছু ট্রেনিং নেওয়ার বাকি ছিল মনে হয়।কোনো প্রমাণ ছাড়া আমি অভিকে অ্যাটাকও করতে পারছি না।যদি তার উপরে বড় কেউ থাকে তাহলে আমি শেষ।আমার পরে যে আমার পরিবারকে ছেড়ে দেবে তারও কোনো নিশ্চয়তা নেই।তাই কোনো কিছু না বুঝে আমি কদম বাড়াতে পারি না।আমাকে ভেবে চিন্তে সব করতে হবে।তবে এখন আমি জানি এজেন্ট লুসিফারের আসল পরিচয় কি।তার আসল নাম কি,সে কোথায় থাকে।অবশেষে বাবার কোনো এক পার্টি প্রোগ্রাম তো আমার কাজে এসেছে।এখন একটু সুবিধা হবে।কিন্তু আমি যেই ইনফরমেশনগুলো চাই সেগুলো এতো সহজে বের হবে না।আমাকে বের করে নিতে হবে।

চিন্তা করতে করতে কখন যে বাসার সামনে এসেছি বলতেই পারিনা।বাসায় ঢুকে দেখি ডাইনিং টেবিলে সবাই উপস্থিত।লাঞ্চ করছে তারা।মরিয়ম আপুকেও দেখলাম।আমাকে দেখে মুখটা কেমন কালো করে ফেলল।আমি তাদের না দেখার ভান করে উপরে যাচ্ছিলাম।এমন সময় মরিয়ম আপু বলে উঠল,

"একে তোমরা এখনো বাসায় রেখেছো?আমি তো ভেবেছিলাম বের করে দিয়েছো মনে হয়"

তার সেই কটাক্ষ করে বলা কথায় আমার পায়ের র'ক্ত মাথায় উঠল যেন।প্যান্টের পকেট থেকে হাত বের করে ঘুরে টেবিলের কাছে গেলাম আমি,

"তোমার ক্যারে'ক্টারলেস হাসবেন্ড যে এখনো তোমাকে ওর বাসায় রেখেছে সেটা তোমার ভাগ্য"

খাওয়া ছেড়ে মরিয়ম আপু উঠে দাঁড়ালো।গলা উঁচিয়ে বলল সে,

"আমার হাজব্যান্ডকে নিয়ে তোর মুখে আমি আর একটা কথাও শুনতে চাই না!"

আমিও হালকা গলা উঁচিয়ে নিলাম,

"আমার কোনো ইচ্ছাও নেই ওই থার্ড-ক্লাস লোকের ব্যাপারে কথা বলার!"

আম্মু এসে মরিয়ম আপুর পাশে দাঁড়ালো,

"উফ,চুপ করো তো তোমরা!দেখা হতে না হতেই শুরু হয়ে গিয়েছো?!মিরা!তুমি রুমে যাও।এক্ষণি!"

আমি আর কিছু বললাম না।বেশি কথা বললে আমারই মূল্যবান শ্বাস নষ্ট হবে।সিঁড়িতে উঠতে উঠতে শুনতে পেলাম মরিয়ম আপু আমার নামে গী'বত করেই চলেছে।এই সা'ইকোটা কেন যে বাসায় আসে?

আমি রুমের দরজা লাগিয়ে কানে ইয়ারফোন দিয়ে গানের ভলিউমটা বাড়িয়ে দেই।আগামীকাল রাতে মিশন আছে।এখন মাথা গরম করলে চলবে না।

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৩য় পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন