ফন্ট সাইজ:
থিম:
প্রেমঘোর

৮ম পর্ব

লেখক: নার্গিজ সুলতানা রিপা

#প্রেমঘোর#৮#

💜💜
Writer:Nargis Sultana Ripa.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
........১২ টা বেজে গেছে........
নৌশিন এখনো বেঘোরে ঘুমাচ্ছে.......সাদাদ এক ঘন্টায় কাজ টা শেষ করতে পারে নি.........
বাসায় আসতে আসতে ১২.১৫.........
"কী রে প্রাপ্তি???তোর ভাবী ওঠে নি??"(সাদাদ)
"নাহ্ তো...আমি ডাকতে চাইলাম আপু বলল একটু পরে ডেকে দিতে"(প্রাপ্তি)
"ওহ......তুই কি লাগাস??এগুলা কি এতো???"(সাদাদ)
"দেখো না,মেহেদী..."(প্রাপ্তি)
কালকের আগের দিনও তো দিলি আজ আবার....ঢঙ কই খিসতেছিস এতো??"(সাদাদ)
"আম্মু......জেঠি......দেখো ভাইয়া কি বলতেছে আমাকে😡😡.........তোমার কি???আমি ১০০ বার দিবো....হাজার বার ঢঙ করবো....😡😡"(প্রাপ্তি)
"থাপ্পর দিবো একটা.....ভাব- কম সাজবি তুই......আর শোন ঐ ছেলেটা কে?? "(সাদাদ)
"কিহ্??"(ঘাবড়ে গিয়ে)(প্রাপ্তি)
"হুম...কম সাজবি....আমি চাই না তোর পিছনে ছেলের এতো লাইন লাগুক...আর সাবধান না হলে থাপ্পর খাবি"(সাদাদ)
"ভাইয়া😞😞😞"(প্রাপ্তি)
"হুম....কাল রাতে ফোন কই ছিলো তোর??"(সাদাদ)
"জানি না।।।মনে ছিলো না...আম্মু সকালে রোমে দিয়ে আসছে"(প্রাপ্তি)....(ভয় পাচ্ছে সাদাদের এমন সব কথায়)...
"ড্রয়িং রোমে ফেলে রেখেছিলি...আর তখন...."(সাদাদ)
.....কেউ আসছে ড্রয়িং রোমে তাই কথাটা থামিয়ে দেয় সাদাদ......."চল রোমে চল আমার"(সাদাদ)
.....প্রাপ্তি আসলেই অনেক ভয় পেয়ে যায়.....
"ভাইয়া😞😞"(কাঁদো গলায়)
"রোমে আয় কথা আছে.."(বলেই সাদাদ উপরে চলে যায়)
......আল্লাহ ভাইয়া কি বলবে আমাকে😞😞😞।।।।কোন ছেলে....আমি তো কিছু করি ই নি....
ভাবতে ভাবতে সাদাদের রোমের দিকে যেতে থাকে....
....নৌশিন এখনও ঘুমের মধ্যেই আছে......
সাদাদ এসে শার্ট চেন্জ করছে...
প্রাপ্তিও রোমে ডুকলো....
"ভাইয়া....বিশ্বাস করো...আমি কিচ্ছু করি নি😞😞"(প্রাপ্তি)....
/////হুম ঠিক ধরেছেন এই বিচ্ছু মেয়ে সাদাদকে খুব ভয় পায়.....কারণ এই পুরো বাড়িতে একমাত্র সাদাদ ই ওকে মাঝে মাঝে শাসন করে.....//////
"আমি তোকে তো কিছু বলি নাই...ছেলেটা কে??"(সাদাদ)(রাগী চোখে)
"আমি কি জানি নাকি😰😰😰....কোনো ছেলে পিছু নিলে আমি কি করবো....😭😭😭....আমি সত্যি ই জানি না তুমি কার কথা বলছো😭"(প্রাপ্তি)
"কান্না শুরু করলি নাকি😡😡😡....রায়ান কে???ওর এসএমএস দেখলাম কাল তোর ফোনে????বল কে???"(সাদাদ)(ধমকাতে শুরু করে)
......সাদাদের ধমকের শব্দে নৌশিনের ঘুম ভেঙে যায়.....
"কি হলো এসে গেছো...ডাকো নি কেন??"(নৌশিন)(ঘুমস্বরে)
....নৌশিনের কথা সাদাদ খেয়াল করে নি.....
......"কি হলো???Ans me....😡😡....Who is Rayan???"(সাদাদ)
....নৌশিন এতক্ষণে ভালো করে চোখ খুলে দেখলো-সাদাদ প্রাপ্তিকে বকছে আর প্রাপ্তি কান্না করছে....
.....তাড়াহুড়ো করে ওঠে প্রাপ্তির কাছে যায়.....
"কি হলো কাঁদছো কেন??"(নৌশিন)
"ভাবী.....ভাইয়া ভুল বুঝছে আমায়😰😰😰..."(প্রাপ্তি)
"কি বললি???আমি কি তোর মতো বাচ্চা নাকি যে তোকে ভুল বুঝবো??বল রায়ান কে???"(সাদাদ)
"😭😭😭😭😭"(প্রাপ্তি)
"আহ্....সাদাদ প্লিজ....এমন করে কেন বলছো ওকে???স্টপ দিস প্লিজ"(নৌশিন)
"ভাবী😭😭😭...রায়ান আমার ক্লাসমেট....ও কিছু দিন আগে আমাকে প্রপোজ করেছিলো কলেজে কিন্তু আমি সাথে সাথে ওকে না বলে দিয়েছি😭😭😭"(প্রাপ্তি)
"মানে কি সাদাদ????তুমি এই জন্যে ওকে বকছো....আর্শ্চয তো "(নৌশিন)
"তুমি চিনো ওকে???এই বয়সেই বেশি পেকে গেছে অনেক টা...কেউ কিছু বলে না তাই ওর সাহস বেড়ে চলেছে দিন দিন"(সাদাদ)
"তো তোর ক্লাসমেট....কালকে ঔ সব এসএমএস করলো কেন??"(সাদাদ)
"ভাইয়া....আমি কি করবো বলো তো....ও তো আগে আর আমাকে প্রপোজ করে নি তাই না??...ক্লাসমেট ই আমার তাই ফোন নম্বর ছিল ওর কাছে....আর আমি তো সকালে দেখতে পারি যে রায়ান এসএমএস করছে...বাট ভাবী আমি রিপ্লে দিই নি"(প্রাপ্তি)
"ওকে পরের বার বলবি যেন তোর সাথে কোনো কথাবার্তা না বলে"(সাদাদ)
..... প্রাপ্তি আর এক মুহুর্তও দেরি না করে দৌড়ে চলে যায় নিজের রোমে.....
"প্রাপ্তি শোনো....এই প্রাপ্তি....প্লিজ আপু..."(নৌশিন)
.....পিছু ডাকতে থাকে....কিন্তু প্রাপ্তি না শোনে নিজের রোমে যায়......
"কি হলো এটা সাদাদ???তোমার না সবার সাথে রাগারাগি করা একটা বাজে অভ্যাস হয়ে গেছে....ধুর মেয়েটা কিভাবে কান্না করতেছে"(নৌশিন)
"বাদ দাও ওর কথা..."(সাদাদ)
"কেন বাদ দিবো....আর রায়ান যদি ওর ফ্রেন্ড না হয়ে বফ ও তোমার আপত্তি কি তাতে???নিজেও তো রিলেশন ই করেছিলে....তবে???(নৌশিন)
"সেটা না নৌশিন....বোন রিলেশন করলে আমার আপত্তি নেই....কিন্তু ও এখনো সে ভাবে রিয়েলিটি কিছুই বুঝে না...দুই দিনে ই তুমি বুঝে যাবা সেটা......আর দেখলে তো সকালে একটু হলেও বুঝছে হয়তো কতটা আবেগী ও.....একটু বেশি বকবক করে বাট বুঝে কম....যে কেউ ওকে এক চুটকি তে ঠকিয়ে চলে যাবে ও বুঝবেও না...তাই আমি চাই ও আগে নিজেকে চিনুক...বুঝুক...তার পর বাকী সব...কেবল তো স্টার্ট লাইফের...অনেক সময় আছে"(সাদাদ)
"তাই বলে...তুমি ও ভাবে ধমকাবে...কতটা খারাপ লাগছে ওর বলো তো....এই ভাবে না বললেও হতো....সাধারণ ছিল বিষয় টা "(নৌশিন)
......."হুম ছিল তো.....(নৌশিনের কাছে এসে)....একটু ধমকাবো কান্না করবে তাতে তো মজা তাই না??"(সাদাদ)
"অদ্ভুত....এটা কোনো কথা???"(নৌশিন)
"ও হাতে দেখলাম হাফ মেহেদি দিয়েছে.....আর তুমি যে ভাবে বললা....রিসেপশনে মেয়েটার মুখ ভার থাকবে....আজকে না করলেও পারতা কাজটা"(নৌশিন)
"আরে মাথা গরম হয়ে গেছিলো....রায়ানকে তো চিনি ই আমি....আসার টাইমে দেখলাম বাসার সামনে ই দাড়িয়ে আছে....তাই মাথাটা চটে গেছে...আর এসে প্রথমে প্রাপ্তি কেই পেলাম বাসায়.... তাই আর কি"(সাদাদ)
"আচ্ছা....ওকে...ওর রোম কোনটা?আমি ওর কাছে যাচ্ছি"(নৌশিন)
"কেন??কি দরকার???"(সাদাদ)
"ওফফ....বিকেলে অনুষ্ঠান...এখন না সামলালে তখন ও মোড ওফ থাকবে মেয়েটার....আর আমি সেটা চাই না"(নৌশিন)
"ওপরে ই ওর রোম....ডান দিকে যাবা....দরজাটা ব্লু গ্লাস করা... সেটা ই"(সাদাদ)
"ওকে আমি আসছি"(নৌশিন)
.....সাদাদ নৌশিনের হাত ধরে ফেলে"থাকুক না.....বাদ দাও...ওর মন খারাপ জাস্ট পাঁচ মিনটেই ওবে যাবে"(সাদাদ)
"তবুও"(নৌশিন)
"আমার কি হবে,আমি তো ভাবছি এক সাথে ফ্রেস হবো দুজনে☺☺....বাট"(সাদাদ)
"আস্ত একটা শয়তান তুমি....ছোট বোনটাকে ওভাবে কাঁদিয়ে এখন আমার সাথে ঢঙ হচ্ছে....গেলাম আমি"
"হপপপ..... যাও আর তাড়াতাড়ি এসবেন পাড়লে"
................নৌশিন প্রাপ্তির রোমের সামনে..........
"প্রাপ্তি....আপু দরজাটা খুলো না প্লিজ...."(নৌশিন)
"বোন প্লিজ...আমি বলছি তুমি আমার কথা শোনবে না বলো???"(নৌশিন)
....দরজা খুলে দিলো নৌশিন.....
"এ মা....প্রাপ্তি এখনো কাঁদছো.....এমন করো না বোন....তোমার ভাইয়া একটু রেগে ছিলো তো তাই-তোমার সাথে এমন বিহেভ করে ফেলছে"(নৌশিন)
"সে যাই হোক...বকতেই পারে ভাইয়া।।।।কিন্তু জানো ভাবী-আমি আজকে বুঝলাম যে ভাইয়া আমাকে একটু বিশ্বাস করে না😭😭😭...যদি করতো তাহলে আমাকে এমন করে বলতো না....😭😭😭"(প্রাপ্তি)
"এই নাহ্....এমনটা না...তুমি তো চিনো তোমার ভাইয়াকে বলো....ও একটু রাগী ই তো"(নৌশিন)
"হুম রাগী...বাট আজ তো বুঝলাম আমাকে মিনিমাম বিশ্বাসটুকু ভাইয়া করে না...আচ্ছা আমি যদি রিলেশন ই করতাম রায়ানের সাথে তো ওর এসএমএস এর আন্সারগুলো তো দিতাম নাকি???...বলো???...ভাইয়া কাল রাতের এসএমএস দেখলো তো আগের গুলোও দেখেছে তো অবশ্যই...আমি এসএমএস একটাও ডিলেট করি নি....সেগুলোরও তো কোনো আন্সার দেই নি আমি...ইভেন আমি ওর সাথে সেভাবে কথাই বলি না...আর ওই দিন কথাটা বলার পর তো একদম ই না"(প্রাপ্তি)
"না...তোমার ভাইয়া অনেক বিশ্বাস করে তোমায়....বাট দেখো তুমি তো অনেক ছোট তাই তোমার ভাইয়া চায় না তুমি এখনি কোনো রিলেশনে যাও তাই আর কি"(নৌশিন)
"😰😰😰😰"(প্রাপ্তি)
"হুম.....আর এক ফোঁটাও চোখের পানি যেন না পড়ে...আর দেখি-মেহোদী এমন হাফ কেন?"(নৌশিন)
"দিচ্ছিলাম ই তো তখন ই ভাইয়া এসে শুরু করলো😰"(প্রাপ্তি)
"ওকে...ব্যাপার না-তুমি যদি চাও আমি হেল্প করতে পারি?☺"(নৌশিন)
"না আমি দিব না আর..আর আমি এখন ঘুমাবো-তুমি যাও"(প্রাপ্তি)
"এখন ঘুমাবা মানে কি???বিকেলে তো অনুষ্ঠান-তুমি থাকবা না আমার পাশে??"(নৌশিন)
"তোমার পাশে তো তোমার বর ই থাকবে তখন-কত্ত লোক আসবে...আমাকে দিয়ে কি হবে😞?"(প্রাপ্তি)
"এই পাকা বুড়ি...এবার আমি বকবো কিন্তু..."(নৌশিন)
......নৌশিন লেট করছে তাই সাদাদ নিজে থেকে ই প্রাপ্তির রোমে আসে......
"এখনো হয় নি তোমার?ফ্রেস হবা কখন...আপু তাড়া দিচ্ছে তো-গোসল সারো এরপর তো পার্লারের লোক চলে আসবে...আবার সবাই মিলে সেন্টারে যেতো হবে...."(সাদাদ)
"হুম..কিন্তু ও তো বলছে ও এখন ঘুমাবে"(নৌশিন)
"১ টা বাজে প্রায়...আর দিনে কবে ঘুমাস তুই??যা রেডি হওয়ার জন্য যা যা করা দরকার কর"(সাদাদ)
"আমার মাথা ব্যাথা..আমি যাচ্ছি না"(প্রাপ্তি)
"তোমরা যাও...আর সেন্টার তো দূরে না..বাসার পাশেই ব্যাথা কমলে ঠিক কমে যাব"(প্রাপ্তি)
"ওহ্ তোর মাথা ব্যাথা..তবে এক কাজ কর মাথাটা আজকেরর জন্য খুলে রাখ একটু...আর রেডি হতে থাক"(সাদাদ)
"☺☺☺☺"(নৌশিন)
"আমি যাব না-বললাম তো"(প্রাপ্তি)
"তাহলে আমিও যাচ্ছি না..."(নৌশিন)
"কিহ্??"(প্রাপ্তি)
"তুমি না গেলে অনুষ্ঠান হবে নাকি....বৌ-ভাত ই তো বাদ হয়ে যাবে"(প্রাপ্তি)
"তো তুমি গেলে ই আমি যাবো না হলে সব কেন্সেল"(নৌশিন)
"এটা কিন্তু ব্ল্যাকম্যাল করছো আমায়"(প্রাপ্তি)
...নিচে কলিং বেল বাজচ্ছে.....
"কি ব্যাপার কখন থেকে বেল বাজছে-সবাই কোথায়...কেউ ই খুলছে না কেন?"(সাদাদ)
"সবাই মে বে ছাদে...কাজ করছে মনে হয়..."(নৌশিন)
"হুম....ছাদে সবাই-আম্মু যাওয়ার সময় বলে গেছে তাই তো নিচে বসে ছিলাম-আর তখনি ভাইয়া😞"(প্রাপ্তি)
"আচ্ছা...আমি খুলছি-তোরা তোদের কাজ কর"(সাদাদ)
"এই না...দাঁড়াও-তুমি যাবা না,প্রাপ্তি তুমি যাও...তোমার ভাইয়ার সাথে দরকার আছে আমার"(নৌশিন)
"ওকে..😞😞😞...যাচ্ছি"(প্রাপ্তি)
....প্রাপ্তি নিচে চলে যায়.....
....সাদাদ আর নৌশিনও নিজেদের ঘরে চলে যায়....
"কি দরকার বললা??"(সাদাদ)
"নাহ এমনি প্রাপ্তিকে পাঠানোর জন্য ই সেকথা বলেছিলাম"(নৌশিন)
"তা কেন পাঠালে-রোমান্স করবে নাকি??☺"(সাদাদ)
"ধুর-তোমার না খালি রোমান্স......দেখ প্রাপ্তি আসবে আমাদের রোমেই তখন বুজবে কেন ওকে পাঠালাম"(নৌশিন)
"আচ্ছা☺☺....তখন যা জানার জানবো...আগে তো তোমাকে জানি"(সাদাদ)(পেছন থেকে জড়িয়ে ধরে)
"ছাড়ো....কি করছো☺"(নৌশিন)
"উমম.....যা করার তাই করছি"(সাদাদ)
.....সাদাদ নৌশিনের ঘারে অসংখ্য চুমু দিতে থাকে.....সাদাদ একদম ঘোরে চলে যায় নৌশিনকে কাছে পেলে......নৌশিন চোখ বন্ধ করে সাদাদের আদরে মতোয়ারা হয়ে যাচ্ছে......তবুও নিজেকে সামলে নিয়ে বলল
"কি গো...ছাড়ো না....আবার কিন্তু দরজা খোলা....."(নৌশিন)
...সাদাদের সে দিকে হুশ নেই....
"প্লিজ ছাড়ো..."(নৌশিন)
"উমমমম......না"(সাদাদ)
"আমি গোসল করে রেডি হবো তো নাকি.....১ টা বাজে তো"(নৌশিন)
"ওফফফ....তোমার খালি বাহানা কেন??"(সাদাদ)(নৌশিনকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে)
"আহা রে.....মি.বর সব সময় কি আপনি এইভাবে ই আটকে থাকবেন নাকি আমার সাথে"(নৌশিন)
"হুম...থাকতে তো চাই বাট আপনার তো কত রকমের বাহানা..."(সাদাদ)
"দরজাটা খোলা ছিলো...ছাদ থেকে নামার সময় কিন্তু সবাইকে এই রোমের সামনে দিয়েই নিচে যেতে হবে...দেখলে কি হতো???"(নোশিন)
"দেখলে দেখতো...আমার বউ আমি আদর করছি তাতে কার কি.."(সাদাদ)
"যা...তুমি না যা তা একদম..."(নৌশিন)
........"ভাবী, ভাবী...."(প্রাপ্তি).....দৌড়ে আসছে নৌশিনের রোমের দিকে...
"বলেছিলাম না আসবে...?"(নৌশিন)
"হুম....আমার তো কাজ নাই তাহলে...একটু হাত পা মেলে শুই আমি...গোসল সেরে নিও তারপর আমি সারবো"(সাদাদ)
"ওকে☺☺"(নৌশিন)
প্রাপ্তি দৌঁড়ে এসে নৌশিনকে জড়িয়ে ধরে ঘোরানো শুরু করে......"ভাবী u r great.....ummmmmaaahhaa...ummhhhaa"
"এই তোর কি হলো"(সাদাদ)
"কি হলো...আস্তে পড়ে যাব তো☺"(নৌশিন)
...প্রাপ্তি আরও জোড়ে ঘুড়াতে থাকে...
"কি রে বাবা....এতো খুশি....??ছাড়ো এবার..না হলে সত্যি সত্যি ই পড়ে যাব"(নৌশিন)...এতক্ষনে ছাড়লো...
"ওফফ...দম বন্ধ হয়ে গেছিলো প্রায়...তোমার ভাইয়াও তো এতো জুড়ো জড়িয়ে ধরে না যে ভাবে তুমি ধরলা☺"(নৌশিন)
....কথাটা বলেই জিহ্বায় কামড় দিলো..কি বলল এটা...সাদাদ চোখ বড় বড় করে তাঁকিয়ে আছে নৌশিনের দিক....প্রাপ্তি তো হাসতে হাসতে ই শেষ...
"ভাইয়া কি ভাবে ধরে জানি না।।।তবে তুমি ভালো জানতাম বাট এতো ভাল সেটা জানতাম না"(প্রাপ্তি)
"কি ব্যাপার তোর??এতো খুশি কেন?একটু আগেই তো কান্না করছিলি?"(সাদাদ)
"তোমাকে বলার প্রয়োজন মনে করছি না আমি😒😒...তুমি আমাকে মিনিমাম বিশ্বাস টুকু করো না ভাইয়া😞....তো আমার খুশি/মন খারাপের কারণ কেন শেয়ার করব তোমার সাথে😞😞?"(প্রাপ্তি)
....সাদাদ বুঝতে পারে বেশি রিয়েক্ট করে ফেলেছে আজ বোনটার সাথে তাই কষ্ট পেয়ে বলছে এই সব....
"কিহ্....কথা তো ভালোই শিখছিস"(সাদাদ)
"হুম....তোমার ই তো বোন😞"(প্রাপ্তি)
"আহ্....আবার শুরু হলো তোমাদের....আর এই মেয়ে কে বলেছে তোমার ভাইয়া তোমায় বিশ্বাস করে না??একটু বেশি রেগে গিয়েছিলো তাই...প্লিজ আর মন খারাপ করো না"(নৌশিন)
"এইদিকে আয়..☺"(সাদাদ)
......প্রাপ্তি নিশ্চুপ দাঁড়িয়ে......
"কি হলো যাও....ডাকছে তো তোমার ভাইয়া☺"(নৌশিন)
"আসতে বলছি কাছে...আমি ঔঠে গেলে তোর কাছে একটা কান মলা খাবি কিন্তু"(সাদাদ)
.....প্রাপ্তি সাদাদের পাশে গিয়ে দাঁড়ায়....সাদাদ শোয়া থেকে ওঠে বসে.....
"বিশ্বাস করি না তোকে????কে বলছে???"(সাদাদ)
"তুমি যদি বিশ্বাস করতে তাহলে ওভাবে বলতে নাকি?😞"(প্রাপ্তি)
"থাপ্পর চিনিস?"(সাদাদ)
"বা রে...এতক্ষণ বকলে এখন আবার মারবে😞😞....আচ্ছা ছেলেরা যদি আমার পিছনে ঘোর ঘোর করে তো আমার কি করার আছে...আমার তো আর তোমার মতো জিম বডি না যে পিটাবো"(প্রাপ্তি)
.....নৌশিন দূরে দাঁড়িয়ে মুচকি হেসে চলেছে ওদের কথা শোনে......
"তোর পিটাতে হবে না তুই শুধু বলবি...বাকীটা আমি দেখে নিব"(সাদাদ)
"এই তুমি আবার রায়ানকে পিটাবে না তো....??"(প্রাপ্তি)
"আরে....ও তো তোর মতো ই বাচ্চা...কই পিটাবো ওরে শরীরে আছে কি ওর???😃😃"(সাদাদ)
"এখন দেখা হাতটা দেখা....কেমন মেহেদী দিলি!!"(সাদাদ)
...হাত বাড়িয়ে..."দেখ কি দেখবা...হাফ দিয়ে ই তো ধুয়ে আসলাম তুমি কেমন করতেছিলা😞"(প্রাপ্তি)
"এখন যা....এটা বাকীটা ঠিক কর নাহলে বাজে দেখাবে..."(সাদাদ)
"ঠিক করে কি হবে??আমি তো যাব ই না"(প্রাপ্তি)
"এই মেয়ে...এইবার আমি তোমাকে মারবো.....কেন যাবে না তুমি??"(নৌশিন)
"কি করে যাব...ভাইয়া তো সরাসরি না বলে দিয়েছে আমি যেন না সাজি...😞😞...তো সেখানে কত্ত লোক আসবে আমি যদি এভাবে যাই-আমাকে খেত খেত লাগবে.....আর আমি চাই না আমাকে দেখে কেউ মজা নিক,তাই না যাওয়া ই ভালো"(প্রাপ্তি)
"😃😃😃😃😃😃......আরে বুদ্ধু তুই তো এমনি ই সবার চেয়ে সুন্দর...তোর সাজা লাগে নাকি"(সাদাদ)
"ঠিক তাই"(নৌশিন)
"মোটেই না.....তোমরা বেশি বেশি বলছো..."(প্রাপ্তি)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৮ম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন