ফন্ট সাইজ:
থিম:
নিশীথের শেষ প্রহর

সূচনা পর্ব

লেখক: Ruhani Rahman

-- নিশীথের শেষ প্রহর --

~রুহানি রহমান ~

[ফ্ল্যাপ]

​নিঃশব্দ এক কিশোরী, সে ছিল আকাশের এক নিস্পৃহ কষ্টের নক্ষত্র — নিহারিকা।

​তার নিঃশব্দ মুখের অন্তরালে লুকিয়ে ছিল চরম অবহেলা, নির্যাতন আর নীরব যন্ত্রণা। রক্ত-মাংসের নিজস্ব ঘরেই সে যেন ছিল এক পরবাসী! তার দু-একজন বন্ধু থাকলেও, ধুলো জমা সেই মোটা নীল ডায়েরিটাই ছিল তার আসল সঙ্গী—যেখানে সে জমা রাখত তার হাজারো না-বলা কথা।

​পিতামাতার অবহেলা আর সমাজের অনমনীয় উক্তি থেকে জন্ম নেয় এক ভয়ংকর মরণব্যাধি, যা তার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে পৌঁছে দেয় মৃত্যুর মুখোমুখি! তবুও সবাই অন্ধ ছিল, কেউ দেখেনি। অবশেষে একদিন যখন সেই অজানা সত্যটা সামনে এলো, ততক্ষণে সময় অনেক দূরে চলে গেছে... যা আর ফিরিয়ে আনা অসম্ভব!

​নিহারিকা নিশীথের শেষ প্রহরে মৃত্যুকে আলিঙ্গন করে মহাকাশের এক দীপ্তিময় নক্ষত্র হয়ে হারিয়ে গেল। কিন্তু তার এই অকাল প্রস্থান রেখে গেল এক অগাধ অনুশোচনা—যা পুরো একটা পরিবারকে তছনছ করে দিল!

​বহু বছর পর, নিহাদ কি পারবে সেই নীল ডায়েরির মাধ্যমে বোনকে ফিরে পেতে? নাকি সেখান থেকে চিরদিনের জন্য মুক্তি পাবে ডায়েরির পাতায় বন্দি সেই মানুষটা আর তার না-বলা ব্যাকুল কথাগুলো? বাল্যকালের এই ভুলের খেসারত কি নিহাদকে আজীবন বয়ে বেড়াতে হবে? এই এক জীবনে তার কি আর কোনো মুক্তি নেই?

কিছু হাসি সময়ের সাথে হারিয়ে যায় না।

কিছু মানুষ চলে গেলেও থেকে যায়।

আর কিছু নিশীথ—

শেষ হয়ে গিয়েও শেষ হয় না।

​একটি অবহেলিত জীবনের তীব্র আর্তনাদ, অপরাধবোধ আর এক বিষণ্ণ নক্ষত্রের মহাজাগতিক বিদায়ের করুণ আখ্যান—‘নিশীথের শেষ প্রহরে’।

____________________________________________________________________

আমার কথা

​সামাজিক অবহেলা, পরিবারের বিষাক্ত আচরণ আর মানসিক যন্ত্রণায় হারিয়ে যাওয়া হাজারো নিহারিকার প্রতিনিধি এই গল্প। আমাদের চেনা সমাজ কীভাবে একটা তাজা প্রাণকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়, তারই এক জলজ্যান্ত দলিল এই আখ্যান ।

​"আমি বিশ্বাস করি, প্রতিটি না-বলা কষ্টের একটা নির্দিষ্ট ভাষা থাকে। ‘নিশীথের শেষ প্রহরে’ আমার সেই অনুভূতিরই এক টুকরো ক্ষুদ্র দলিল।"

​— রুহানি রহমান 

[📌বি:দ্র: ​গল্পের নতুন পর্ব প্রকাশের নিয়মিত সময় নির্ধারণ নিয়ে আমি একটু দ্বিধায় আছি। কোন দিন বা সময়ে দিলে ভালো হয় একটু জানাবেন।প্লিজ! আপনাদের মতামতের ওপর ভিত্তি করেই পরবর্তী সময়সূচি চূড়ান্ত করা হবে।

​গল্পের সাথে থাকুন, আপনার মতামত এবং সাপোর্টই আমার মূল অনুপ্রেরণা!]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে সূচনা পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন