#আমি_সেই_নীতু
#পর্ব_৮
#আনাবিয়া_বৃষ্টি
আসবো ......................
নীতু ভিতরে উঁকি দিয়ে বলে উঠল আসবো ?
ফাইজুল :আসেন ধ্বংসবতী..
নীতু ইতস্তত বোধ করে বলে উঠল...
নীতু : আপনি কি কইরা জানলেন আমি ?
ফাইজুল : তোর গায়ের ঘ্রাণ আমার চেনা ...
নীতু খানিকটা লজ্জা পেয়ে যায়,নীতু পিছনে তাকিয়ে দেখে সবাই দরজার পাশে দাঁড়িয়ে উঁকি দিচ্ছে, তাকে ইশারা করে জিজ্ঞেস করতে বলে ..
নীতু না না করতে করতে বলে উঠে...
নীতু : কাইল তো এমন কিছু হয় নাই ! আপনি কেন হেগো এমনে মারলেন ?
ফাইজুল আলমারি থেকে গেঞ্জি বের করতে করতে বলে , আগে দরজার পাশে দাঁড়িয়ে থাকা পোকাদের সরতে বল , পরে বলব ..
ফাইজুল ভাইয়ের কথা শুনে সবাই দে দৌড়..., ওদের আর কে পায় ?
নীতু : কেও নাই ওই হানে কোন এবার ...
ফাইজুল নীতুর সামনে এসে কিছুটা ঝুঁকে বলে ,
ফাইজুল: যে আমার ধ্বংসবতীর দিকে নজর দিবে তার অবস্থা এমনই হবে কিংবা এর থেকেও ভয়ানক ( দাঁতে দাঁত চেপে বললো)
নীতু ভয়ে সিঁটিয়ে গেল,সে আনমনে বলে উঠল ...
নীতু : আমায় খুব ভালোবাসেন বুঝি ?
ফাইজুল ভাই শুধু হাসলেন কিছু বললেন না ।
কিছুক্ষণ নিরবতা পালন করে ফাইজুল ভাই বলে উঠে,
ফাইজুল :কাল থেকে স্কুল যাবি সবাই। মনে থাকবো ?
নীতু হ্যাঁ বলে যেই চলে যাচ্ছিল তখন বলে উঠে ..
ফাইজুল: কাল আমি তোরে স্কুল নিতে আসব
নীতু : কেন ?
ফাইজুল: এমনেই
নীতু: আমার লগে যে হাসি খুশি...... (আর কিছু বলতে না দিয়ে বলে উঠে)
ফাইজুল: ওদের সাথে আসমান আসবে তুই আমার সাথে আসবি..
নীতু: আইচ্ছা
ফাইজুল : সবাই সাইকেল নিয়া যাইস ,
জ্বি
নীতু বেরিয়ে তাদের ঘরে চলে যায়,সে গিয়ে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে, সবাই এক সাথে বলে উঠলো, আমি তোমার গায়ের ঘ্রান চিনতে পারি (বেঙ্গ করে )
রিমি বুবু নীতুর হাত ধরে বলে উঠে,
রিমি : কিরে কি বললো ভাইজান?
নীতু আমতা আমতা করে বলল,
নীতু : আরে আমাগো দিকে নাকি খারাপ দৃষ্টিতে তাকিয়ে ছিল আর সকাল এ যখন ওদের ভাইয়া ডাকে তখন নাকি আরও খারাপ কথা বলে তাই মারছে..
এক নিঃশ্বাসে বলে উঠল,,, নীতু মনে মনে বলে উঠে,
নীতু :কি বলতাম ? উনি আমায় ঐগুলো বলছে ? লজ্জা লাগবে না আমার ? বিচারের সময় যা শুনেছি তাই বলে দিলাম হু
_____________________
ভোর ৫ টায় উঠে ফজর নামাজ শেষ করে , ধীরে ধীরে স্কুলের জন্য তৈরি হচ্ছে নীতু,ফাইজুল ভাইয়ের মেলায় কিনে দেয়া সেই আকাশী রঙের শাড়ি , চুল আঁচড়ে একটা বেণী করে নিল,
সকাল ৮ টায় স্কুলের জন্য সবাই বের হয়েছে, যাওয়ার সময় মেজো আম্মা বলে উঠলো...
মেজো আম্মা: মাশাআল্লাহ নীতু মা তোরে কত সুন্দর লাগতাছে
আম্মা : এই শাড়ি পাইলি কই নীতু ? কে দিচে?
নীতু কিছু বলার আগে রিমি বুবু বলে উঠলো
রিমি : ভাইজান কাল মেলায় কিন্না দিছে, (আড়ালে মুখ বাঁকিয়ে)
বড় আম্মা: ছোড ,মেজো ওগো যাইতে দে, রান্না ঘরে আয় অনেক কাজ আছে (চেচিয়ে রান্না ঘর থেকে বলে উঠে)
সবাই স্কুল পৌঁছে যে যার ক্লাসে চলে যায়, ক্লাসে সবাই নীতুকে দেখে বলে উঠে ,কিরে নীতু, এই তোরে অনেক সুন্দর লাগতাছে , কে দিলো ?
হাসি বলে উঠলো ফাইজুল ভাই কাইল মেলা থাইক্কা কিন্না দিছে , তাদের কথার মাঝে সেই সময় ক্লাসে স্যার চলে আসে
_____________________
স্কুল ছুটি, গেটে নীতুর দাঁড়িয়ে আছে, খুশি বলে উঠলো
খুশী: কিরে নীতু আমরা দাঁড়াইয়া আছি কেন ?
নীতু : আসলে ফাইজুল ভাই কইছে আমাদের নিতে আইবো তাই , (লজ্জা মাখা মুখ নিয়ে )
হাসি : আইচ্ছা , কী? (অবাক হয়ে )
নীতু : হুম
সেই সময় ফাইজুল ভাই আর আসমান ভাই তাদের পাশে এসে দাঁড়াল।
ফাইজুল : আসমান তুই ওদের নিয়ে যা আমি নিতুকে নিয়া আইতাছি
আসমান : আচ্ছা
তারা সবাই যে যার রাস্তায় চলে যায় ,
নীতুর হাত থেকে ফাইজুল ভাই সাইকেল নিতে নিতে বলেন ...
ফাইজুল: সাইকেল টা আমায় দেন ধ্বংসবতী, আমরা হেটে বাড়ি যাবো , এই টুকু সময় কথা বলব আমরা..
নীতু মাথা নীচু করে হাটছে, আর মুখ টিপে হাসছে,
ফাইজুল: কি হইছে ? মুখে হাসি কেনো ? আর আসার সময় ও ওরা হাসছিল ব্যাপার কি ?
নীতু চুপ ...
ফাইজুল : বললে নাতো
নীতু :আপনি পাঞ্জাবির লগে লুঙ্গি পড়ছেন (হাসতে হাসতে বলে উঠি )
ফাইজুল নীচে তাকিয়ে দেখে সত্যি তো , কিছুটা মাথা চুলকাতে চুলকাতে বলে,
ফাইজুল :আসলে ঘরে একটা কাজে ব্যস্ত ছিলাম , হুট করে তোর কথা মনে পড়ায় লুঙ্গি খুলতে মনে ছিল না ,
নীতু : আইচ্ছা
কিছুক্ষণ নিরবতা পালন করে অবশেষে ফাইজুল বলে উঠলেন
ফাইজুল : আচ্ছা নীতু আমায় বিয়ে করবি তো?
নীতু ওনার কথায় চমকে তাকায়, কি বলে এ সব ?
নীতু: হঠাৎ এই কথা কেন?
ফাইজুল : এমনে জিজ্ঞেস করলাম বল, করবি বিয়ে ?
নীতু কিছুক্ষণ ভেবে বলে,
নীতু হঠাৎ কেনো ওনার হাত ধরে হাঁটতে থাকে ফাইজুল নীতুর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে ছিলেন ।
ফাইজুল হুট করেই বলে উঠলো ...
ফাইজুল : বন্ধু
তোমার
চোখের
মাঝে
ধ্বংসরা
খেলা
করে !!!
🌷 Anabiyaa Bristy
নীতু তাকিয়ে আছে তাহার পানে ..
নীতু : জানেন কাল থেকে রিমি বুবুদের পরীক্ষা শুরু , আমগো ছুটি ...
ফাইজুল : হুম জানি , রিমির পরীক্ষা শেষ হলেই ফুপুরা আসবে , সাথে শাহমীর ও আসবে ...
নীতু : লাল ভাই আসবে ?
ফাইজুল : হ্যাঁ তোর লাল ভাই ও আসবে ,( মুচকি হেসে)
______________________
নীতু বিছানায় শুইয়ে ভাবছে ...
অনেক দিন আগেই রিমির পরীক্ষা শেষ হয়েছে , শুনেছে বড় চাচা ফুপুকে অনেক আগেই আসতে বলেছেন, তারা আসেনি , কাল সকালে নাকি তারা ট্রেনে করে আসবেন,সবাই তাদের জন্য অনেক আগ্রহে অপেক্ষা করছে, লাল ভাই সেই কয়েক বছর আগে নিতুদের গ্রামে এসেছে ছিল, পরে বিদেশে উচ্চশিক্ষা লাভ করে কত বড় চাকরি করে, তাই আর তাদের এখানে আসা হয়ে উঠেনি , কাল নাকি সেও আসবে ,
সকাল ..........
সবাই কোনো না কোনো জন্য কাজে ব্যস্ত , নীতু নীল রঙের ব্লাউজ, বেগুনি রঙের শাড়ি আর চুল আঁচড়ে বেণী করে রেখেছে মাথায় ফুল ও লাগিয়েছে ।
বাড়ির সদর গেটের কাছে বসে একটা কাগজে আঁকিবুঁকি করছে সেই সময় কেও পিছন থেকে ডাক দেয়
নীল.....................
,,,,,,,,,,,,, চলবে ? ,,,,,,,,,,,,,,