ফন্ট সাইজ:
থিম:
আমি সেই নীতু

১১তম পর্ব

লেখক: আনাবিয়া বৃষ্টি

#আমি_সেই_নীতু

#পর্ব_১১

#আনাবিয়া_বৃষ্টি

নীল........

শাহমীর আবার নীতুকে ডাকার মানে সে বুঝল না , যেই নীতু ঘুরে এক পা এগোতে যাবে,রিমি বলে উঠলো

রিমি : কিরে নীতু আমাগো সবাইরে তো ফাইয়াজ ভাই কিছু না কিছু দিলো তোরে দেয় নাই ? তোরে দিবো কেমনে ? তোরে তো হেয় দেখতেই পারে না (শয়তানি হাসি দিয়ে)

নীতু কিছুটা লজ্জা পেল, পরে বলল..

নীতু : আমার কি কিছু নাই যে হের দেয়া কিছু লাগবো , তোমার উনির টা তুমিই নাও বুবু ,

আবার শাহমীর ডেকে উঠে নীল ঘরে আয় ....

নীতু : আহি লাল ভাই.....

নীতু চলে যায়

ঘরে ঢুকতে শাহমীর ভাই একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে,

ফাইয়াজ : এই ব্যাগ টা তোর এই ব্যাগে যা আছে সব তোর , এই গুলো অন্য কাউকে দিলে তোকে রসুলপুর সেই ম*রা নদীতে গোসল করাবো মনে রাখিস , আয়নায় নিজের চুল নিজের হাত দিয়ে পিছনে ঠেলতে ঠেলতে বলে।

নীতু : আইচ্ছা আইচ্ছা ( রাগ দেখিয়ে )

ফাইয়াজ : যা তৈরি হয়ে নে

নীতু আর কিছু না বলে বেরিয়ে গেল..

বাহিরে যেতেই দেখে সবাই দরজার ওপাশে দাঁড়িয়ে আছে

নীতু : কিরে তোরা ?

রিমি নীতুর হাত থেকে ব্যাগ টা নিয়ে বলল,

রিমি:কিরে এইডা কে দিলো ?

নীতু : লাল ভাই

হাসি বলে উঠে, আজ মাস্টার মশাইয়ের কাছে যাওয়া লাগতো না , তোরে ভাইয়া কি দিসে দেহী , (উৎফুল্ল হয়ে )

খুশী: এই না ভুইলা গেলি ? মাস্টার মশাই আজ আমাগো যাইতে কইছে কি জানি দিবো ?

মিতা : হো আমাগো সামনেই তো পরীক্ষা, চল যাই, পরে আইসা দেখমু

হাসি : হ্যাঁ চল কি আর করার ( মলিন মুখে)

সবাই চলে গেলে নীতু ঘরে গিয়ে আলমারিতে তার ব্যাগটা রাখে,সে তৈরি হয়ে নীচে চলে যায়..

নীতু বের হইতেই রিমি বুবু ঘরে ঢুকে আলমারি থেকে নীতুর ব্যাগ টা নিতেই কেও তার হাত ধরে ফেলে, ঘুরে তাকিয়ে দেখে শাহমীর ভাই , ভয়ে ঢোগ গিলে ,

ফাইয়াজ : এখানে কি ? এটা তো তোর ঘর না আর নীলের ব্যাগ তোর হাতে কেনো ?

(রিমি আমতা আমতা করে বলে ) আসলে .........

......... এর মধ্যে অনেক কিছু কথা হয় ওনাদের .. যা পরে তুলে ধরবো ...

কিছুক্ষণ পর নীতু ঘরে আসে,নীতু আসতেই ওনারা থেমে যায় ,নীতু দেখে তার ব্যাগ বিছানার উপরে পরে আছে ,সে জিজ্ঞেস করতেই রিমি চলে যায় , নীতুর। বুবুকে দেখে মনে হলো খুব রেগে আছে !!!

ফাইয়াজ : কিছু না এখান থেকে চল, আর হ্যাঁ তোর জিনিস তুই সামলে রাখতে পারিস না ?

নীতু কিছু না বুঝে তাকিয়ে বলে, মানে ?

ফাইয়াজ : কিছু না চল গাঁধী (মাথা নেড়ে দীর্ঘশ্বাস ছেড়ে)

তারা বেরিয়ে যায়,নীতু লাল একটা ছাতা হাতে নেয় এই ছাতা টা শাহমীর নীতুকে ঢাকা থেকে এনে দিয়েছিলেন.. ।

তারা ঘুরছে,তারা যেখানে যাযা , মেয়েরা তাদের দিকে তাকিয়ে থাকে , আর বড়রা নীতুকে জিজ্ঞেস করে , কিরে নীতু মা কে এই পোলা ?

নীতু : ফুবুর পোলা কাকা

নীতু এই কথা গুলো বলতে বলতে ক্লান্ত...

লোকগুলো বলে ওওওও ফারজানা বেডা ?

নীতু : হো

ফাইয়াজ ভাইকে জিজ্ঞেস করে, কেমন আছো বাবা ?

ফাইয়াজ: আলহামদুলিল্লাহ

তারা আরো কিছু জায়গায় ঘুরে ,,ফাইয়াজ নীতুকে বলেন

ফাইয়াজ:কিরে নীল বিয়ের বয়স তো কম হলো না বিয়ে করিস না কেনো?

নীতু : আমার তো জামাই ঠিক আপনি আপনার টা ভাবেন লাল বান্দর( মুখ ভেংচি কেটে)

ফাইয়াজ : কে সে ? (অন্য দিকে তাকিয়ে বলে )

নীতু : কেন জানেন না বুঝি ? সবাই তো জানে আপনের লগে রিমি বুবুর আর আমার লগে ফাইজুল ভাইয়ের

ফাইয়াজ : ওওওও

নীতু : ওওওও কি আপনি জানেন না ?

ফাইয়াজ: হুম জানি (অন্যমনস্ক হয়ে ) বিয়ে করবি ফাইজুলকে?

নীতু : কেন করুম না ? আপনি করবেন না রিমি বুবুরে বিয়ে ?

ফাইয়াজ : আমার টা বাদ দে তোর টা বল

নীতু : আম্মা বড় চাচা যা কইবো ঐটাই হইব (মাথা নিচু করে)

ফাইয়াজ : তোর মন কি চায় ?

নীতু: জানি না( লজ্জা ভাব নিয়ে)

ফাইয়াজ : হুম ,,,,,,,,,,,, তার মানে রাজী ?

নীতু : জানি না ,

নীতুর কেনো যেনো মনে হলো ফাইয়াজের মন খারাপ , জিজ্ঞেস করতে বলে উঠে

ফাইয়াজ : তোর ওই বসার নদীতে চল , যেখানটায় তুই মন খারাপে বসে থাকিস...

নীতু : চলেন

তারা সেখান টায় বসে আছে , হুট করেই ফাইয়াজ ভাই বলে ,

ফাইয়াজ : মনে কর তোর বিয়ে ওর সাথে হলো না , তখন তোর কেমন লাগবে ?

নীতু তার কথায় চমকে যায় , তার দিকে তাকিয়ে বলে , মানে?

ফাইয়াজ: কিছু না , তা আপনি আগের সাজ পাল্টালেন কেন ম্যাডাম ? আগে তো গলায় হাতে কিসব পরতি এখন পরিস না কেন ?

নীতু তার দিকে তাকিয়ে বলে,

নীতু : আপনার জন্য , আপনি যখনই আইতেন আমায় কত কথা শুনাইতেন , ভুইলা গেলেন ? তাই আর পরি না ...

ফাইয়াজ : আমার কথা এত মানিস বাবাহ্

(নীতু ভেংচি কাটে )

ফাইয়াজ নীতুকে জিজ্ঞেস করে

শাহমীর: শুনলাম তুই নাকি রাতের আধারে এই গাছে উঠে বসে থাকিস আর যারা এই রাস্তা দিয়ে যায় তাদের ভয় দেখাস? পেত্নী সেজে সত্যি ? (নদীতে ঢিল ছুড়তে ছুড়তে)

নীতু রাগে গজগজ করতে করতে উঠে চলে আসে , আর সে উঠে পিছন থেকে নীতুকে ডাকতে থাকে , শাকচুন্নি.....এই পেত্নী......

নীতু পিছনে চোখ বড় বড় করে তাকিয়ে আবার ভেংচি কাটে..

শাহমীর পিছন দিক থেকে ডাকতে থাকে,নীতু আর পিছনে তাকায় না রাগে গজগজ করতে করতে হাঁটতে লাগল..

পিছন থেকে নীতুকে বলে উঠে ..

ফাইয়াজ : আচ্ছা বাবা তুই শাকচুন্নি, পেত্নী না ,,,,তুই তো

পদ্মফুল ...........

সন্ধ্যা হওয়ায় তারা বাড়িতে চলে আসে, গ্রামে মেয়ে মানুষ আর একটা পুরুষ মানুষের আনাগোনা চারপাশের মানুষ ভালো চোখে দেখে না ..

____________________

নীতু বিছানয় শুয়ে ভাবছে ,

কিছু বছর আগের কথা ,

যখন নীতু গলায় মাধুলী, তাবিজ এই গুলো পড়ত , প্রতিবার শাহমীর ভাই আসেন আর নীতুকে বকতেন এই গুলোর জন্য , আর সে যত বার নিতুদের বাড়ি এসেছেন ততবার নীতুর সাথে কিছু না কিছু ঘটেছে!!!!

কিছুর বছর আগের কথা..........................

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, চলবে? ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ১১তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন