#আমি_সেই_নীতু
#পর্ব_১৪
#আনাবিয়া_বৃষ্টি
আমার পদ্মফুল!!!
আমি দেখেছি তোমায়
সেই
ছোট্ট পদ্মার মাঝে ফুটতে ,,
সেই
ছোট্ট পদ্মফুল !!!!!
গোলাপি শাড়িতে তাকে মানিয়েছে খুব
ঠোঁটে তার স্নিগ্ধ হাসি !!!!
কপালে তার ছোট্ট টিপ
সদ্য ভেজা চুল তার মুখ আঁচড়ে পড়ছে !!
ফুটন্ত এক ছোট্ট আমার,
একান্তই আমার ছোট্ট
পদ্মফুল !!!!!!
গাছের পাশে বসে ভাবছে তার পদ্মফুলের কথা , কখন সেই ছোট্ট পদ্মকে ভালোবেসে ফেলেছে সে নিজেও জানে না , শুধু জানে সে তার পদ্মফুলকে ভীষণ ভালোবাসে !!!!!
অনেকক্ষণ সেখানটায় বসে ছিল,নীতুরা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, শাহমীর দেখে তারা তার সামনে যায় গিয়ে জিজ্ঞেস করে,
নীতু : এইখানে কি করেন লাল ভাই
সে নীতুদের দিকে তাকিয়ে আনমনে বলে উঠে পদ্মফুলের জন্য অপেক্ষা করছি ...
নীতুরা বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করল কি ?
তিনি বললেন কিছু না , কখন এলি তোরা ?
নীতু : এইতো মাত্র
ফাইয়াজ : আচ্ছা চল বাড়িতে যাই
তারা বলে, চলেন যাই
সবাই বাড়িতে আসে দুপুরে , এসে সবাই গোসল করে , খাবার খেয়ে যে যার মতো ঘরে বসে আছে..
নীতু ,হাসি, খুশি ভাবছে সন্ধ্যায় বড় চাচা কি এমন কথা বলবেন ?
হাসি : আমার মনে হয় তোদের বিয়ের কথা বলবে
নীতু : কার?
খুশী: আরে মাইয়া তোর আর ফাইজুল ভাইয়ের
হাসি : ওদের সাথে ফাইয়াজ ভাই আর রিমি বুবুর ও দেখিস
নীতু : হইতে পারে , আবার না ও হইতে পারে। কারণ বড় চাচা তো বলল আমার পড়া শেষ না হলে বিয়া দিবো না
সবাই এক সাথে বলে উঠল, দেহা যাক কি হয় !!!
______________________
রাত_____
বড়রা সবাই বসে আছে বসার ঘরে , মাঝে আছে ফাইয়াজ ভাই,সবাই পিছনে দাড়িয়ে আছে, রিমি বুবু কান্না করছে ,বসার ঘরে সবার নিরবতা বিরাজ করছে ....
সন্ধ্যায়________
সবাই একে একে বসার ঘরে প্রবেশ করে,, সবাই যে যার মতো বসার পর বড় চাচা কাশী দিয়ে বলে উঠে ,,,
বড় চাচা : আমরা বড়রা সবাই তোমাগো লাইগা কিছু ভাবছি, তোমরা যহন ছোট তহন থেইকা আমরা বড়রা ভাবছি যে তোমাগো একে অপরের সাথে বিয়া দিবো , মানে ফাইজুলের সাথে নীতুর আর ফাইয়াজের সাথে রিমির , আমরা বড়রা আশা করব আমাগো কথার মর্যাদা তোমরা রাখবা...
নীতু চুপ করে আছে , রিমি বুবু খুব খুশি, ফাইজুল ভাই বলে উঠলেন তোমরা যা বলবে তাই হবে বাবা , তোমরা যা বলবে আমরা তাই মানতে বাধ্য ,
সেই সময় শাহমীর ভাই বলে উঠেন ,
ফাইয়াজ : আমি মানতে রাজি নই,
সবার মুখ দেখার মত ছিল , সবাই অবাক নয়নে তাকিয়ে আছে শাহমীর ভাইয়ের মুখের দিকে , কিন্তু লাট সাহেবের কোনো ভাবান্তর নেই,সবার মাঝে ফুপা বলে উঠলো
ফুপা : কি বলছো ফাইয়াজ ? ভেবে বলছো তো? আমি গ্রামে আসার আগে তোমায় এই ব্যাপারে বলেছিলাম , ভুলে গেলে ? সবার সামনে না বলছো কেনো , এই বিয়ে ২ পরিবারের জন্য আরো গভীর সম্পর্ক গড়ে তুলবে( রাগি কণ্ঠে)
ফাইয়াজ : তুমি যেমন আমায় বলেছিলে , আমিও তোমায় বলেছি তোমাদের মন রক্ষার জন্য আমি এই বিয়ে করব না (শান্ত কণ্ঠে)
সবার মুখ ছানা বড়া, এটা কি বলল শাহমীর ভাই ?
ফুপা : হ্যাঁ বলে ছিলে কিন্তু আমি ভেবেছি হয়তো তুমি রিমিকে দেখলে বিয়েতে রাজি হবে
ফাইয়াজ : তোমাদের সমস্যা এইটাই নিজেদের মত কথা বানিয়ে বসে থাকো , যাদের জন্য তোমরা ভাবেছো তারা আদৌ ওই ব্যাপারে সহমত হবে কিনা তা জানার প্রয়োজন বোধ মনে করো নি , যেহুত প্রয়োজন বোধ মনে করো নি আর আমার রিমিকে পছন্দ না তাই আমি এই বিয়ে করব না (আবার ও শান্ত কণ্ঠে)
এই কথার পর সবাই শান্ত ছিল ,
রাত......
সবার নিরবতা ভেঙে মেজো চাচা বললেন
মেজো চাচা: তোমার কি অন্য কাউরে ভালা লাগে ? রিমিকে বিয়া করতে চাও না কেন ?
ফুপা : ফাইয়াজ তুমি একবার রিমিকে দেখো মেয়ে টা কত কষ্ট পাচ্ছে , মেয়েটা ছোট থেকে জেনে এসেছে তুমি ওর বর হবে , মেয়েটার কি হবে ভেবেছো?
ফাইয়াজ : সেটা তো আপনাদের ভাবার বিষয় আমার নয় " আমি তো একবার ও বলিনি ওকে বিয়ে করব , বলেছি ? আপনারা ওকে বলেছেন আপনারা বুঝুন ,
ফাইজুল : তাহলে তোর কি অন্য কাউকে ভালো লাগে ?
ফাইয়াজ : হ্যাঁ
ফাইজুল : কে সে ?
ফাইয়াজ : সেটা আমি সবাইকে বলতে ইচ্ছুক নই
বড় চাচা: ফাইয়াজ আমার সাথে আসো তোমার সাথে কথা আছে ।
এই কথা বলে বড় চাচার ঘরে চলে যায়।
ঘণ্টাখানেক বাদে দুইজন বেরিয়ে আসে , বড় চাচার মাঝে চিন্তার চাপ , শাহমীর ভাই কাউকে কিছু না বলে দোতলায় উঠে গেলেন ,
বড় চাচা মেজো চাচা, ফুপা আর ফাইজুল ভাইকে ডেকে নিয়ে যান কি যেনো কথা আছে তাই
সবার মুখ কেমন ফ্যাকাশে, কারো মুখে কোন শব্দ নেই , রিমি বুবু দৌড়ে সোজা উপরে চলে যায়,সবাই আটকাতে গেলে ফুপু বলেন, যেতে দে কিছুক্ষণ একা থাকুক
ফুপু: আমি তো আগেই জানতাম ফাইয়াজ কোনো দিন রাজি হবে না আমার কথা কেও শুনল না (ছলছল চোখে)
রিমি বুবু দোতলায় গিয়ে সোজা শাহমীর ভাইয়ের ঘরে ঢুকে যায় আর জিজ্ঞেস করে
রিমি : কেন বিয়ে করবেন না আমায় ফাইয়াজ ভাই ? কেন ?
ফাইয়াজ : রিমি তুই তোর ঘরে যা , আমি যা বলার বড় মামাকে বলে এসেছি
রিমি : আপনি নীতুরে ভালোবাসেন!!! তাই আমায় বিয়া করবেন না তাই না ? আমি কি দোষ করছি ফাইয়াজ ভাই ? কেন আমার লগে এমন করলেন ? কেন আমায় বিয়া করবেন না ? (কান্না করতে করতে )
ফাইয়াজ : ঘরে যাহ রিমি (রাগি কণ্ঠে )
রিমি : যাবো না , কেন আমার লগে এমন করলেন আগে আমায় কন , আপনার পদ্মফুলের জন্য ? আমার কি দোষ ? আর আপনার পদ্মফুলের তো ফাইজুল ভাইয়ের লগে বিয়া ওরে তো আপনি পাইবেন না তাইলে আমায় বিয়া করবেন না কেন?
ফাইয়াজ : হবে না এই বিয়ে ...............
,,,,,,,,,,,,,,,,, চলবে ? ,,,,,,,,,,,,,,,,,,,