#চারু-বৃত্ত
#তোমাদের আদুরিনী
#পর্ব 05
~~~
বৃত্ত ফোন দেখতে দেখতে খাচ্ছিল । তখন তার মামাতো বোন বাড়িতে ঢুকতে ঢুকতে বৃত্তকে উদ্দেশ্য করে বলল । বৃত্ত ফোন থেকে চোখ সরিয়ে তাকাল , সামনে থাকা মেয়ে কে দেখে বিষম খেল । বিন্তি পানি এগিয়ে দিয়ে আস্তে আস্তে ভাইয়ের কানে বলল,
"তোমার জানেমান চলে এসেছে ।"
"থামতো , এ এখানে কেন ? জ্বালিয়ে খাবে আমায় ।"
"তোমার হবু বউ ও ,এমন কেন বলছো ?"
"এই কে বললো রে তোকে যে ও আমার হবু বউ? "
"বাড়ির সবাই তো তাই বলে ।"
"মরে যাব তবুও ওরে বিয়ে করবো না ।"
"দেখা যাবে ।"
বিন্দু উপর থেকে নামতে নামতে বলল,
" রুহি তুই এতো সকালে ?"
বৃত্ত মামাতো বোন রুহি । সবসময়ই বৃত্ত পেছন পেছন ঘোরার সভাব । বয়স তেমন না আঠারো, চারুর বয়সি,বিন্দু আর বিন্তির থেকে একটু বড় তবে সবাই তুই করেই কথা বলে। যেই শুনেছে বৃত্ত এসেছে সকাল সকাল চলে এসেছে । বৃত্তের একদম এমন গায়ে পরা মেয়ে পছন্দ নয় ।
রুহি গিয়ে সোজা বৃত্ত কাছে বসে জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে দিতেই বৃত্ত উঠে দাঁড়িয়ে বলল,
"মা আমি কলেজে গেলাম , দেরি হয়ে যাচ্ছে ।"
"আমি এলাম আর তূমি চলে যাচ্ছ ?"
বৃত্ত আড় চোখে চারুর দিক তাকিয়ে বলল,
" কাজ আছে পরে এসে কথা বলবো ।"
বিন্দু আর বিন্তি তারাও একটু কথা বলে বৃত্তের সাথে বেড়িয়ে গেল । চারু রান্না শেষ করে তৈরি হতে যাবে তখন রুহির মা বাবা ছোট বোন সবাই চলে এলো । বৃত্তের মা গিয়ে সবাইকে জাড়িয়ে ধরলো । রুহি গাল ফুলিয়ে বসে আছে দেখে বলল,
"কিরে তোর মুখ অমন করে আছিস কেন ?"
"ফুপুমনি তোমার ছেলে আমায় পাত্তাই দিল না , চলে গেল ।"
"আরে এমন না , দেরি হয়ে যাচ্ছে জন্য চলে গেল ,এসে কথা বলবে । "
" আমি কথাই বলবো না ।"
"ছাড়াতো আপা ওর কথা বৃত্তকে পেলে সব ভুলে যাবে ।"
"তা ঠিক । আয় বসবি।"
চারু এগিয়ে এসে ব্যাগ গুলো নিয়ে ভেতরে রাখলো । বার বার ঘড়ির দিক তাকাল , কলেজ তো শুরু হয়ে যাবে কিছুখনের মধ্যেই । বৃত্তের মা তা খেয়াল করলো । উঠে গিয়ে বলল,
"আজ কলেজ যেতে হবে না , যা নাস্তা দে ওদের ।"
"কাকিমা আজ যাওয়া টা খুব দরকার ।"
"ঠিক আছে যা ,বাকি কাজ তোর মাকে দিয়ে করাবো ।"
থেমে গেল চারু । তার যে আর কিছুই বলার থাকে না । মা যে তার অসুস্থ । চুপচাপ গিয়ে নাস্তা বানিয়ে তাদের সামনে দিল ।
চারু খাবার নিয়ে ঘরে যেতেই পেছন থেকে বৃত্তের মা ডাকলো ,
"শোন চারু ?"
"বলো কাকিমা ?"
"তোর মাকে খাইয়ে গেস্ট রুম গুলো একটু পরিষ্কার করে দে ওরা কয়দিন এখানেই থাকবে ।"
"ঠিক আছে কাকিমা ।"
----------
"স্যার ক্লাস শুরু করুন ।"
বৃত্ত ঘড়ি দেখছে তো একবার বাইরে তাকাচ্ছে, চারু যে এখনো এলো না, ওর জন্য অপেক্ষা করছিল । তখন সেই বেহায়া মেয়ে টা এমন বলল । বৃত্ত হকচকিয়ে গেল বলল,
"হ্যা ।তো শুরু করা যাক ।"
ক্লাস নিতে নিতে বেশ কয়েক বার বাইরে তাকালো কিন্তু চারু এলো না ।
কলেজ শেষ করে বাড়ি ফিরে আগে চারুকে খুজলো । রান্না ঘরে চারুকে না পেয়ে তার ঘরের দিক পা বাড়াতে যাবে পেছন থেকে কেউ এসে হাত ধরে বলল,
"বৃত্ত ভাই , তুমি আমায় ইগনোর করছো কেন? "
বৃত্ত বিরক্ত নিয়ে তাকাল । মুখে হাসি টেনে বলল,
"আমি মেয়েদের ইগনোরই করি । তুই তো মেয়ে তাই তোকেও করি।"
বলে বৃত্ত চলে গেল । ফের নাক মুখ ফুলিয়ে রুহি বলল,
" দেখ তুমি আমায় ইগনোর করতে পারো না । বৃত্ত ভাই ।"
বৃত্ত তা না শুনে চারুকে খুজতে গেল ।
ওদিকে চারু বাড়িতে নেই বাজারে গেছে , বাড়িতে লোকজোন এসেছে জন্য ভালো সবজি কিনতে গেছে ।
---------
বিকাল সাড়ে চারটা । অনেক বলে বৃত্তের মাকে রাজি করিয়েছে , দুইটা টিউশন পড়িয়ে আসবে । বৃত্তের মা বলল 'তারাতারি আসতে পারলে যা '। চারু রাজি হয়ে যায় । টিউশন পড়াতে না গেলে টাকা কেটে রেখে দিব । বসার ঘর পেরিয়ে বাইরে পা রাখতে পেছন থেকে পুরুষ কণ্ঠে কেউ চারুকে ডাকলো ,
"শোনো চারু ।"
মাথা ঘুরিয়ে তাকাল, এতো বৃত্ত ।দৌরে চারুর কাছে এসে দাঁড়ালো । চারু স্বাভাবিক ভাবে দাঁড়িয়ে ছিল । বৃত্ত মাত্রই গোসল করে বাথরুম থেকে বের হয়ে বাইরে উঁকি মারতেই চারুকে দেখে ,মাথা ভালো করে না মুছেই দোড়ে এলো। চুল থেকে টপটপ করে পানি পরছিল । চারুর থা বেশ নজর কারলো । চোখ সরিয়ে নিল । চারুর দিক তাকিয়ে থেকে বৃত্ত বলল.........
" ডা ডাকলেন কেন ?"
বৃত্ত একটু এগিয়ে মুখোমুখি হলো বলল ,
"আজ কলেজ যাওনি কেন ?"
চারু বাড়ির চারপাশে তাকালো , তার পর রয়েসয়ে ধীরে জবাব দিল,
"একটু কাজ ছিল জন্য যেতে পাড়ি নি ।"
"সামনে পরীক্ষা না তোমার ?"
"হুমম ।"
"মন দিয়ে পড়বে না পরলে আমি হেল্প করতে পাড়ি ।"
চারু নিচের দিক তাকিয়ে মুখে হাসি টেনে বলল,
"ঠিক আছে ধন্যবাদ । আর কিছু না বললে আমি এখন যাই ?"
"চলো ।"
"আ আপনি ক কোথায় যাচ্ছেন ?"
বৃত্ত মিথ্যা কথা বলল,
"আমার ও বাইরে কাজ আছে । তাই এক সাথেই যাওয়া যাক ।"
"আপনার সাথে যেতে পারবো না ।"
"কেন ?"
"আ আসলে ......"
বৃত্ত বুঝলো । তারপর বুকে হাত গুজে বলল,
"ঠিক আছে তুমি আগে যাও ।"
চলবে ........