#বসন্তের_চৈত্র
পর্ব-৯
#নুসরাত_পুতুল।
বাথরুমের সামনে এসে দাড়িয়ে গেলাম আমি। বাথরুম ফাকা, অর্ণ বাথরুমে যায়নি৷ তাহলে এতো রাতে বিছানা ফকোথায় গেলো।
আমার পা কাপছে, তবিও এগিয়ে গেলাম।
তুলির রুমের সামনে এসে পা জোড়া আপনা আপনি থেমে গেছে।
ভিতর থেকে কোমন শব্দ ভেসে আসছে যেন।
আমি কান খাড়া করে শোনার চেষ্টা করলাম, দু জন মানুষ এক সাথে থাকলে যেমন ফিস ফিস করে কথা বলে ঐ রকম শব্দ। কিন্তু তুলি তো একা ঘুমায়। তাহলে তার রুমে দ্বিতীয় ব্যক্তিটি কে?
ভাবতেঔ আমার গা কাটা দিয়ে উঠলো।
নিজেকে সামলে রাখতে না পেরে করা নারলাম তার দরজায়।
" তুলি, তুলি,,,,,
পরিবেশ এবার নিশ্চুপ।। কোনো সারা শব্দ নেই।
আমি আরও জোড়ে ডাকতে গাললাম।।আমার গলার শব্দে শাশুড়ী ঘুম থেকে উঠে আসলো।,,
" আরে বৌমা, কি হয়েছে তোমার। এতো রাতে মেয়েটাকে কেন ডাকছো?
আমি একবার তাকালাম তার দিকে, এখনই সব বলা দরকার নেই।
মিথ্যা বললাম।
" বাজে স্বপ্ন দেখেছি মা,,
তুলিকে ডাকছি সে ও সারা দিচ্ছে না।
বুঝতে পারছি না।
বলেই আবার ও তুলিকে ডাকার জন্য উদ্যোগ হলেই শাশুড়ী আমায় থামিয়ে দিয়ে বললো,
,,,
আহ থামো৷ হয়তো ঘরে ফ্যান অন করা। তার শব্দে বাইরে থেকে ডাকছো সে ডাক শুনতে পায় না।
এক কাজ করো, কল লরো তুলিকে একটা।
আমি হাতের দিকে তাকালাম, হাতে মোবাইল নেই।
শাশুড়ী কে পিছন ফেলে চললাম ঘরের দিকে, দৌড়ে গিয়ে কল করলাম তুলির নাম্বারে, দু বার দিং হওয়ার পর তিন বারের মাথায় গিয়ে কল ধরলো তুলি। ঘুম ঘুম কন্ঠে আওরালো,
" ফুপি, কি হয়েছে
" কি করিস?
" ঘুমাই,
" দরজা খুল। কতো বার ডাকছি।তারাতাড়ি খুল।
বলেই কল কেটে দিলাম,
হঠাৎ মনে হলো একটা ছায়া এই মাত্র রুমের দটজার সামনে দিয়ে গেলো।
আমি পাত্তা না দিয়ে চলে গেলাম জলদি,
তুলি দরজা খুলেছে,
শাশুড়ী মা ও দরজার সামনেই। আমি ভিতর ডুকে ভালো করে চোখ বুলাতে লাগলাম।
" কি হয়েছে ফুপি?
এতো রাতে কেন ঘুম ভাঙালে?
আমি তার প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলাম,
" কার সাথে কথা বলছিলি এতোক্ষণ?
তুলি কিঞ্চিৎ কপল কুঁচকে বললো,
" ভূতের সাথে।
আমি রাগী গলায় বললাম,
" ফাজলামি ছাড়। কে ছিল রুমে তা বল।
তুলি সিরিয়াস ফেস করে বললো,
" কি হয়েছে ফুপি?
এতো রাতে কে থাকবে আমার রুমে?
আমার শাশুড়ী ও বললো,
" এসব কি বলছো বউমা?
কে থাকবে ওর রুমে?
" কে থাকবে তা যদি আমি জানতাম তাহলে তো জিগ্যেস করতাম না তাই না?
তুলি এগিয়ে এসে আমার কাঁদে হাত রেখে বললো,
" এনি থিং রং ফুপি?
ওলে আমার লঅ বিশ্বাস না হলে তুমি ঘরে খুঁজে দোখ।
আমি থেমে গেলাম। মাথায় অন্য কিছু চলছে আমার।
একটু আগে দরজার সামনে দিয়ে কিছু একটা ছায়ার মতো দেখেছিলাম?
সুতরাং এখানে খুঁজে লাভ নেই আর। কিন্তু শাশুড়ী তো এখানে দাড়ানো ছিল। তার সামনে দিয়ে যাবে কি করে।
আর এক মুহুর্ত না দাঁড়িয়ে চলে গেলাম রুম থেকে কাউকে কিছু না বলে,
রুমে এসে মিনিট দুয়েক বসে আছি থ মেরে৷
অর্ণ রুমে এসে স্বাভাবিক ভঙ্গি তে বললো,
" এ ভাবে উঐে বসে আছো কেন?
" কোথায় ছিলে তুমি?
" আজব সব কথা বলো নাকি?
বাথ রুমে ছিলাম। আর কোথায় থাকব।
তুলির রুম থেকে আমার রহমে আসার সময় দেখে এসেছি আমি। কেউ বাথরুমে আছে।
আমার আর সবটা বুঝতে বাকি নেই, যে আমি যখন কল করতে রুমে আসি তখন অর্ন সেসময়টা কাজে লাগিয়ে বাথ রুমে ডুকে গেছে।
আমি তীক্ষ্ণ গলায় আবারও বললাম,
" কেথায় ছিলে এতোক্ষণ?
চোখে লাল আভা আমার। রাগে গা রী রী করছে।
অর্ণ আমার কাছে এসে বাহু ধরে কোমল গলায় বললো,
" এমন করছো কেন?
আমি এক ঝটকায় সরিয়ে দিলাম তাকে।
চিতকার করে বললাম।
" তুমি তুলির রুমে ছিলে অর্ণ। মিথ্যা কেন বলছো এখন?
কি করছিলে তার রুমে তুমি? কি সম্পর্ক তার সাথে তোমার?
বলতে বলতে কান্নায় ভেঙে পরলাম আমি
" চলবে ইনশাআল্লাহ