ফন্ট সাইজ:
থিম:
Bloody Vampire

৬ষ্ঠ পর্ব

লেখক: ‎Dimple Sakura

*#Bloody_Vampire*  

*লেখনীতে: #Dimple_Sakura*  
পর্ব- ৫
সাকুরা জানালা দিয়ে নামতে যাবে, তখনই নিচ থেকে চিল্লানি।
জেনিফা : "সাকুরা!!! তাড়াতাড়ি আয়! রাত বমি করছে! সেটাও আবার তোর বাইকে উঠে!"  
মেঘ : "ভাই ওকে নামা, আমার বাইকেও বমি করবে এখন! আমার R15 নতুন _ সর বা*ল!"  
  
রাত: _ওয়াক_ "শালি...বাইক না বিমান... চালায়..." _ওয়াক_ "মা.....মরলাম আমি....  
সাকুরা জানালা দিয়ে মুখ বাড়ালো। চোখ এখনও লাল। "ওই কুত্তি! আমার FZ এ বমি করলে তোকে ওখানেই পুঁতে দিবো! রাস্তার কুকুর দিয়ে খাওয়াবো!"  
*আহান*: _রুম থেকে শুনতেছে, কফির মগ হাতে_ "এরা কারা? এরা মানুষ? নাকি পাগলাগারদ থেকে পালিয়েছে?"
সাকুরা দু-তলা থেকে তারাতারি নামলো। "ধপ"। রাতের সামনে এসে কলার চেপে ধরলো। "বমি শেষ? নাকি আরও বাকি আছে?"
রাত কাঁদো কাঁদো হয়ে মেঘের পিছনে লুকালো। "মেঘ ভাই বাঁচা! ও আমাকে মেরে ফেলবে! আমি তো শুধু সত্যি কথাই বলেছি! তুই বাইক না বিমানই চালাস!"
মেঘ দুই হাত তুলে সারেন্ডার। "আমার দোষ নাই ভাই! আমি নিরপেক্ষ! UN এর লোক!"  
জেনিফা হঠাৎ রাতের চুল ধরে টান দিলো। "ওই চুপ কর! তোর জন্য আমরা ফাঁসবো! সাকুরা ওর ক্রাশের সাথে একটু ইন্টু পিন্টু করতে গেছে আর তুই বমি করে মুড টা-ই নষ্ট করলি!"  
রাত জেনিফার হাত খামচে ধরলো। "তুই আমার চুল ধরলি ক্যান? তোর চুল আমি ছিঁড়ে ফেলবো! আর ওটা সাকুরার ক্রাশ না, পাগল একটা!"  
*শুরু হয়ে গেলো।* রাত vs জেনিফা। চুল টানাটানি, খামচাখামচি। মেঘ মাঝখানে ঢুকে দুইটাকে ছাড়াতে গিয়ে নিজেই থাপ্পড় খেলো।
*মেঘ*: "আউ! তোরা থাম! পুলিশ আসবে কিন্তু ! আর আমি মার খাচ্ছি ফ্রিতে!"  
সাকুরা বিরক্ত হয়ে দুইটার মাথায় ঠাস করে চাটি মারলো। "চুপ! দুইটাই চুপ! রাত ২ টা বাজে! এলাকার মানুষ ঘুমায়! মান-ইজ্জত কিছু রাখবি না?"
রাত আর জেনিফা সাথে সাথে স্ট্যাচু। মেঘ গালে হাত দিয়ে বললো, "আমি তো ছাড়াতে গেছিলাম... আমাকে মারলি ক্যান?"  
সাকুরা মেঘের দিকে তাকিয়ে দাঁত কেলালো। "তুই UN এর লোক না? শান্তি রক্ষা করতে পারিস নি, তাই শাস্তি।"  
*আহান: _বারান্দা থেকে সব দেখতেছে_ "পাগল... পুরো গ্যাংটাই পাগল। আর এই মেয়েটা ওদের লিডার। আল্লাহ বাঁচাও আমারে।"
সাকুরা উপরে তাকালো। আহানের সাথে চোখাচোখি। বাঁকা হাসি দিয়ে ঠোঁট নাড়লো - *"কালকে আবার আসবো।"*  
তারপর রাতের কলার ধরে FZ এ বসালো। "চল শালি। বাসায় গিয়ে বমি করিস। রাস্তায় করলে জরিমানা দিবি। 
রাত ; ওকে ওকে চল তারাতাড়ি বাসায় যেতে হবে,,, সকালে উঠতে হবে তারাতাড়ি,,, কাল কলেজে ক্লাস করতে হবে important class। 
"" ওমনি সাকুরা বলে উঠলো *বা*লের ক্লাস করবি তুই,, সবসময় ক্লাস ক্লাস করিস না তো,, কাল ক্লাস করবো না কাল আম চুরি করতে যাবো,,, 
"মেঘ সাকুরার কথা শুনে থমকে গেলো
FZ স্টার্ট। জলদি চারজন ভাগলো।  
আহান বারান্দায় দাঁড়িয়ে । তারপর নিচের রাস্তার দিকে।।। 
আহান : "কালকে.. আমি নিজেই ওর কলেজে যাবো। ওদের গ্যাং দেখতে হবে এরা মানুষ নাকি ভুত।
*" ইতিমধ্যে সবাই কলেজে এসে গেছে --
 সাকুরা : দেরি না করে চল বাগানে যাবো,,,একটু পর দারোয়ান ছো*দনা এসে পড়বে.. 
রাত : এই সাকুরা,,,পাখি আর রিহান কই?? ওদের ডাকিস নি?? একা একা ফাসবো নাকি?? ওদেরও ডাক।
"আরে গাধা ওরা আসছে ৫ মিনিট লাগবে কথা টি শেষ হবার আগেই রিহান আর পাখি হাজির**
সাকুরা: এই বা*লেরা এতো দেরি কেন করলি? আর রিহান ভাই এতো দেরি করলেন যে?? তারাতাড়ি চলুন,,
"" রিহান: সাকুরা তোকে কতবার বলেছি যেকোনো একটা বলবি একবার রিহান ভাই একবার রিহান,, একবার আপনি করে আবার তুমি আবার তুই,,, এতো কথা বাদ দিয়ে তুই করে ডাকবি& নাম ধরে ওকে?? সাকুরা উত্তর দিলো ওকে,,
সাকুরা: রিহান আর পাখি তোরা বাগানের বাইরে থেকে দেখবি কেউ আসে কিনা,, আর আমি +রাত+ জেনিফা +মেঘ যাচ্ছি ভেতরে,, বলে ই চলে গেলো ৪ জন।
সাকুরা গাছের মগডালে। জেনিফা পাশের ডালে। মেঘ নিচের ডালে উঠেছে আর কাঁপছে। রাত গাছের নিচে পাহারা দিচ্ছে।
মেঘ: "ভাই আমি UN এর লোক, গাছে উঠার ট্রেনিং নাই আমার। পড়ে গেলে রেডক্রসে দিবি।"  
সাকুরা: "চুপ করে আম ছেঁড় শালা। নয়তো তোরে দিয়েই আম পাড়াবো।" বেশি বকবক করিস না চু*ল,,ধরা পরলে তোকে গু** খাওয়াবো আমের বদলে..
রাত: _"তাড়াতাড়ি কর! দারোয়ান আসছে মনে হয়! আমার হার্ট অ্যাটাক হবে!"  
জেনিফা: "এই রাত চুপ! তুই সবসময় প্যানিক করিস। এই নে আম খা।" 
জেনিফা একটা কাঁচা আম ছুঁড়ে মারলো রাতের দিকে। রাত ধরতে গিয়ে মিস। আম পড়লো মেঘের মাথায়।
মেঘ: "আউ! যুদ্ধ শুরু করলি? এই নে!" 
মেঘও একটা আম ছুঁড়লো জেনিফার দিকে। জেনিফা ক্যাচ ধরলো। তারপর সাকুরার দিকে ছুঁড়লো।
সাকুরা: "তোরা থামবি? আমার মাথা ফাটাবি নাকি?" 
ঠিক তখনই বাগানের গেটে আহান ঢুকলো। হাতে ফাইল। সাকুরারে খুঁজতে এসেছে। এসে দেখে চারজন গাছে।
আহান: তোমরা... এখানে?" সেটাও আম গাছে?? আসলেই কি তোমরা ৪ জন মানুষ নাকি ভুত সেটা আমি বুঝতে পারছি না...কাল তো ভেবেছিলাম সাকুরা একা আমার বাসায় গিয়েছে... না না... একটু পর দেখি ৩ বাদর চিল্লাচ্ছে.. আমি একজন গেস্ট লেকচারার একটু তো সম্মান দাও...কদিন পর তোমাদের টিচার হবো রে ভাই!!! 
চারজন স্ট্যাচু। সাকুরার হাত থেকে আম পড়ে গেলো। মেঘ ডাল ধরে ঝুলে আছে। রাতের মুখ হা। জেনিফা আম চিবাইতে গিয়ে যেনো বিষ খেলো।
সাকুরা: _ "আমি... আমরা... ইয়ে মানে..."  
রাত: _লাফ দিয়ে_ "আমরা চুরি করি নি স্যার! সত্যি! এই গাছ আমাদের! বাপ-দাদার সম্পত্তি!"  
মেঘ: "হু হু স্যার! আমি UN এর... না না... আমি গাছের মালিক! এই নেন দলিল!" _পকেট থেকে টিস্যু বের করলো_  
জেনিফা: "আর আমি তো আম খাই না স্যার! এলার্জি! এই দেখেন ফেলে দিলাম!" _মুখের আম ফুড়ুৎ করে ফেলে দিলো_  
আহান: " আম চুরি করো নি তাহলে তোমরা চারজন গাছে কি করো তাহলে ? " 
সাকুরা: _ "স্যার আমরা... আমরা গাছের সাথে কথা বলছি! গবেষণা! পরিবেশ বিজ্ঞান প্রজেক্ট! এই যে মেঘ, গাছকে জিজ্ঞেস কর তোর বয়স কত?"  
মেঘ: __ "ও গাছ ভাই, তোর বয়স কত? 20? 30? নাকি আমার মতো?"
আহান: "তোমার হাতে আম কেন?"  
সাকুরা: "এটা? এটা আম না স্যার! এটা... এইটা পেয়ারা! হ্যাঁ পেয়ারা! আম গাছে পেয়ারা ধরেছে! মিরাক্কল!"  
রাত পিছন থেকে ফিসফিস করে: "গাধা, আম গাছে পেয়ারা ধরে না।"  
সাকুরা রাতের দিকে আম ছুঁড়লো: "চুপ কর! ধর, প্রমাণ!"  
রাত আবার মেঘের দিকে ছুঁড়লো: "আমি না! মেঘ পেয়ারা বিশেষজ্ঞ!"  
মেঘ জেনিফার দিকে: "আমি UN! আমি নিরপেক্ষ!"  
*শুরু হয়ে গেলো আম ছোঁড়াছুঁড়ি*। সাকুরা → রাত → মেঘ → জেনিফা → আবার সাকুরা। চারজন একে অপরের দিকে আম ছুঁড়ছে আর চিল্লাচ্ছে "আমি না! ও চুরি করছে! না আমি না!"
আহান: _তোমরা থামো! পাগল হয়ে গেছো?"
ঠিক তখনই একটা পাকা আম উড়ে এসে পড়লো আহানের হাতে। সবাই চুপ। আম টা সাকুরা ছুঁড়ছে।
সাকুরা: _ "স্যার... ইয়ে... আমরা চুরি করি নি। এই আমটা... এই আমটা আপনার জন্য। গিফট। আজ টিচার্স ডে।"  
রাত: "হ্যাঁ হ্যাঁ স্যার! আজকে টিচার্স ডে! সেপ্টেম্বরে না, আজকেই!"  
মেঘ: "আমরা সব স্যারকে আম দেই! এইটা নিয়ম! UN এর নিয়ম!"  
জেনিফা: "আপনি খান স্যার। না খেলে আমরা কষ্ট পাবো। কাঁদবো।" _ন্যাকা কান্না শুরু করলো_
আহান হাতের আমটার দিকে তাকালো। তারপর চারটা পাগলের দিকে। একটা দীর্ঘশ্বাস ফেললো।
আহান: "কলেজ শেষে প্রিন্সিপালের রুমে দেখা করবে চারজন। আর এই আমটা..." _আমটা পকেটে ঢুকালো_ "...আমি রাখলাম। প্রমাণ হিসেবে।"
সাকুরা: _ফিসফিস করে_ "শেষ... আমরা শেষ..."  
দূর থেকে দারোয়ান লাঠি নিয়ে দৌড়ে আসছে। "ওই কারা রে! আম চোর!"  
মেঘ: "ভাগোওও!"  
চারজন গাছ থেকে লাফ দিয়ে দৌড়। আহান দাঁড়িয়ে রইলো। পকেটে আম। 
আহান: _নিজের মনে_ "টিচার্স ডে? আম গাছে পেয়ারা? UN এর নিয়ম? এরা পাগল... কিন্তু..." _হাসলো একটু_ "...কিউট পাগল।"
#চলবে...
#কপি_করা_নিষিদ্ধ

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৬ষ্ঠ পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন