ফন্ট সাইজ:
থিম:
হারিয়ে বুঝেছি কি ছিলে তুমি আমার

৩য় পর্ব

লেখক: আইশা নওমী

(কপিরাইট সম্পূর্ণ নিষেধ⚔️⛔⛔)

#হারিয়ে_বুঝেছি_কি_ছিলে_তুমি_আমার

#আইশা_নওমী

#পর্ব_৩

🍁🍁🍁🍁🍁

★★

হঠাৎ করে আওয়াজের শব্দে তারা দুজন সরে দাঁড়ালো।

মিহিয়া আওয়াজের দিকে তাকিয়েই দেখতে পেলো আবরাহামের পাশে থাকা ফুলদানিটা আছাড় মেরেছে যার ফলে ফুলদানিটি নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।

রাগে আবরাহামের চোখ অসম্ভব লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে চোখের ওই অগ্নিভরা দৃষ্টিতেই ওদের দুজনকে ধ্বংস করে দিবে।

অতিরিক্ত রাগের ফলে ফর্সা মুখও লাল টকটকে আকার ধারন করেছে, হাতের রগগুলো ফুলে উঠেছে। দেখতে মারাত্মক সুন্দর লাগছে।

আবরাহাম দাঁতে দাঁত চেপে,হাতমুষ্ঠিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে।

কিন্তু কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না।

তাই রেগে রিভানের শার্টের কলার ধরে তার মুখে ঘুষি মারলো।

হঠাৎ করে অচেনা কারো দ্বারা আক্রমণের স্বীকার হয়ে, রিভান প্রচন্ড অবাক হলেও অনবরত আক্রমণের ফলে তারও রাগে মাথা চাড়া দিলো।

যার ফলে সেও রাগের মাথায় আবরাহামকে পাল্টা ঘুষি মারতে লাগলো। আসল লেখিকার পেইজ পেতে আইশা নওমী লিখে সার্চ করুন।

হাসপাতালে সকলে মিলেও আবরাহামকে থামাতে চেয়েও পারলো না তারা একে অপরকে আক্রমণ করতেই লাগলো।

তাদের এই একে অপরকে পাল্ট্রা আক্রমণ করতে দেখে,মিহিয়া আর চুপ করে থাকতে পারলোনা। অসুস্থ শরীরে সে এইবার রিভানের সামনে এসে দুহাত দিয়ে বাঁধা দিতে লাগলো।

রেগে গিয়ে বলল, আপনি খামোখা ওনাকে মারছেন কেন?

এমনিতেই আবরাহাম রেগে ছিলো তার ওপর অচেনা একটা ছেলের জন্য মিহিয়ার এত দরদ দেখে তার রাগকে আরো আরো কয়েকশো গুন বাড়িয়ে দিলো।

ফলে,আবরাহাম অতিরিক্ত রাগে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। যার ফলে সে মিহিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলো তাদের মাঝখান থেকে অতিরিক্ত জোরে ধাক্কা লাগার ফলে মিহিয়া গিয়ে পড়লো ভাঙ্গা ফুলদানির উপরে, ভাঙা ফুলদানির টুকরো গুলো তার ব্যান্ডেজ করা হাতের ভিতরে ঢুকে গেলো। তীব্র ব্যথায় মিহিয়া চোখ মুখ কুঁচকে ফেললো।।

হাতে কাচের টুকরো ঢোকার কারনে মিহিয়ার হাত থেকে গলগলিয়ে রক্তা পড়া শুরু করলো ব্লিডিং এর কারনে তার মাথা চক্কর দিয়ে উঠলো।প্রচন্ড ব্যথায় খুব জোড়ে মিহিয়া আহ বলে চিৎকার করে উঠলো।

হঠাৎ করে আওয়াজ শুনে রিভান ও আবরাহাম সেই তাকিয়ে দেখলো মিহিয়া ব্যথায় ছটফট করছে। আবরাহাম ও রিভান দ্রুত গতিতে তার দিকে এগিয়ে তাদের হাত বাড়িয়ে কোলে নিতে চাইলো।

কিন্তু মিহিয়া আবরাহামের হাত রিজেক্ট করে রিভানের হাত রাখলো।যা দেখে আবরাহামের রাগ তরতরিয়ে বাড়লো।

সে রাগে রিভানের দিকে তেড়ে যেতেই,মিহিয়া এবার আর নিজেকে আটকে রাখতে পারলো না রাগে গজগজ করতে করতে আবরাহামের দিকে এগিয়ে গিয়ে অন্যহাত দিয়ে গায়ের জোড়ে ঠাস ঠাস করে দুগালে মোট চারটা থাপ্পড় দিলো।

হঠাৎ করে মিহিয়া থাপ্পড় দেওয়াতে আবরাহাম রেগে কিছু বলতে যাবে তার আগেই মিহিয়া রেগে চিৎকার করে বললো,, থেমে জান মিস্টার আবরাহাম। আপনি কোন অধিকারে রিভানের গায়ে হাত তুললেন। আপনার কোনো অধিকার নেই একজন দোষহীন ব্যক্তিকে বিনা অপরাধে গায়ে হাত দেওয়ারও

কোনো রাইট নাই আমার ব্যক্তিগত লাইফে ইন্টারফেয়ার করার।

তাই আমি কার ধরলাম না ধরলাম তাতে আপনার কি।আমিতো চরিত্রহীন, লোক্লাস, পরিবারবিহীন একটা মেয়ে।আপনার ক্লাসের সাথে আমারমতো মেয়েদের ক্লাস যায় না ।

তাই এই চরিত্রহীন মেয়ে, কার হাত ধরলো কার হাত ধরলো না, কার সাথে ঘুরে বেড়ালো তাতে তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়।

আর আপনার সাথে তো আমার কোনো ব্যক্তিগত কোনো সম্পর্কও নেই যে সেই সেই অধিকারে আপনি এমন রিয়েক্ট করবেন।

আর আমাদের মধ্যে যতটুকু ব্যক্তিগত সম্পর্ক ছিলো তা তো আপনি নিজ হাতে শেষ করেছেন।সো লিভ মি এলোন।।,,

বলেই মিহিয়া অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আবরাহামকে জোরে ধাক্কা দিয়ে রিভানের হাত ধরে তাকে ডাক্তারের কেবিনে নিয়ে গেলো। কারন মারামারি করার ফলে রিভানের ঠোঁট ফেটে রক্ত পড়ছে।তাতে ঔষধ লাগিয়ে দিতে হবে আর নিজের হাতেও পুনরায় ব্যান্ডেজ লাগাতে হবে রক্ত পড়ছে ও ব্যথা করছে।

এইদিকে আবরাহাম তাদের যাওয়া দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে রাগে পাশের দেয়ালে জোরে ঘুষি মারলো যার ফলে হাতের চামড়া ফেটে গলগলিয়ে রক্ত বের হলো।

সেইদিকে তোয়াক্কা না করে আবরাহাম নিজের ফ্ল্যাট এর দিকে দিকে রওনা দিলো।

★★

নিজের ফ্ল্যাট এসে শুন্যতা ভর করলো।পুরো ফ্ল্যাট জুরে মিহিয়ার সাথে তার কাটানো সুন্দর মুহুর্তোগুলো তার চোখের সামনে ভেসে উঠলো।

তবে সেইদিকে পাওা না দিয়ে নিজের রাগ কমানোর জন্য হট সাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুম গেলো।

চলবে,,

(আমার কিছু সোনা পাখিদের অনুরোধে গল্প না দিয়ে আর পারলাম না।কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সর্বোচ্চ রেসপন্স না হলে পরবর্তী পর্ব আর দিবো না।১ ও বোনাস পর্বে সর্বোচ্চ রেসপন্স করুন, হ্যাপি রিডিং😴😴😴😴🥰🥰🥰🥰)

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৩য় পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন