#এই_আশিকি
#পার্ট_১৩
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু
____কপি করা সম্পূর্ণ নিষেধ❌🚫____
কেটে গেছে সাপ্তাহ খানিক দিন যত যাচ্ছে ততই অর্নির মনের অবস্থা বেহাল দশা হচ্ছে। আরিয়ানকে খুঁজার জন্য মেয়েটা মরিয়া হয়ে উঠেছে।মেহেদী শত বাঁধা দিয়েও থামাতে পারছে না।এই তো ২ দিন আগের কথা।মেহেদীকে বলতে শুনেছে এই শহরে আরিয়ানের নিজস্ব বাড়ি আছে।সেখানে আরিয়ানের দাদা আর চাচা চাচি থাকতো আগে এখন আছে কিনা মেহেদীর জানা নেই।এই কথা জানার পর পরের দিন ভোরেই অর্নি তার বান্ধবী রিধিকে সঙ্গ নিয়ে সেখানে পৌঁছায়।
গেট ধরে লম্বা এক রাস্তা মাঝখানে।রাস্তার দুপাশে ফুলের বাহার।তার থেকে কিছুটা বিভিন্ন দেশি বিদেশি ফলের গাছে।দূরে বাড়ির গেটে সামনে খোদাই করে লেখা"চৌধুরী বিলা"
দুতলা বিশিষ্ট একটা পুরানো বাড়ি।
বাড়িটার অবস্থা দেখে বোঝা যাচ্ছে যুগ যুগ ধরে কেউ থাকে না। লোহার গেটে মরিচা ধরে গেছে। আগাছা জন্মে গেছে চারপাশে।দিনের আলোতেও বাড়িটা অন্ধকার অন্ধকার হয়ে আছে।চারপাশে নাম না জানা বিভিন্ন পাখি কিচমিচ করছে।যা ভয়ংকর একটা পরিবেশ তৈরি করেছে।
রিধি অর্নির হাত চেপে ধরে ফিসফিস করে বললো
— অর্নি আমার কিন্তু ভয় লাগতেছে। এখানে কেউ আছে বলে মনে হয় না। চল ফিরে যাই?
অর্নি কিছু বললো না। শুধু গেটের শিক ধরে দাঁড়িয়ে রইলো। চোখ দুটো আশপাশ দেখতে ব্যস্ত।কত আশা নিয়ে এসেছিলো হয়তো কারো দেখা মিলবে।কিন্তু চারপাশের অবস্থা দেখে অর্নি দীর্ঘ শ্বাস ফেলল।তবে কী আর অর্নি তার সুপারম্যানকে কখনো খুঁজে পাবে না.?দেখা কী মিলবে না ওই মানুষটার.??
হঠাৎ পেছন থেকে কর্কশ গলায় কেউ বলে উঠলো
— কে তোমরা? এখানে কি চাই?
অর্নি আর রিধি দুজনেই চমকে পেছনে তাকালো। ৬০ বছরের মতো বয়সের একটা বয়স্ক লোক । হাতে লাঠি।
তাকে দেখে রিধি বলল
—আমাদের আপনি চিনবেন না চাচা।আমরা একটা জরুরি কাজে এখানে এসেছি আপনি এই বাড়ির কে হন..?
লোকটা অর্নি রিধি দুজনকেই উপর থেকে নিচ পর্যন্ত দেখলো। তারপর বললো
— আমি এই বাড়ির কেয়ারটেকার। এই বাড়িটা দেখাশুনা করি।কিন্তু এখানে তোমাদের কি কাজ থাকতে পারে?
লোকটার কথায় অর্নি যেন একটু আশার আলো দেখল।সে বলল
—আমরা এখানে একজনের খোঁজে এসেছি চাচা।আপনি কি আমাদের একটু সাহায্য করতে পারবেন.?
—কারো খোঁজে এসেছো?কিন্তু এখানে তো কেউই থাকে না তোমরা কার খোঁজে এসেছো.?
কেউ থাকে না তার মানে ওদের সন্দেহই ঠিক। অবশ্য বাড়ির অবস্থা দেখলে যে কেউই বলে দিতে পারবে এখানে অনেক দিন যাবত কেউ থাকে না।অর্নি বলে
— আমরা যার খোঁজে এসেছি তার নাম আরিয়ান।আমরা যতদূর জানি এটা ওরই বাড়ি। এখানে উনার দাদা, চাচা, চাচি সহ তাদের ছেলে মেয়ে থাকতো কিন্তু উনারা কোথায় এখন?আর লাস্ট কবে আরিয়ান এই বাড়িতে এসেছিলো?
অর্নির কথায় লোকটার চোখ ছলছল করে উঠে। বৃদ্ধ লোকটি ভাঙ্গা গলায় বলে।
—লম্বা কাহিনি তোমরা কে আমার জানা নেই।তবে যেহেতু এত কিছু জেনে এখানে এসেছো।দেখি তোমাদের কি সাহায্য করতে পারি।আগে ভিতরে চলো বসে কথা বলি।
বলেই বৃদ্ধ গেটের তালা খুলে লাঠি বর করে বাড়ির দিকে হাঁটা দিল অর্নি আর রিধিও পিছন পিছন হাঁটতে লাগলো।
বাড়ির মেইন গেটের তালা খুলে বৃদ্ধ ভিতরে ডুকে গেলো।বাইরে থেকে যতদূর দেখা যাচ্ছে ভিতরে ঘুটঘুটে অন্ধকার।অর্নি মাএই ভিতরে ডুকার জন্য পা বাড়াচ্ছিলো।কিন্তু তার আগেই পিছন থেকে রিধি ওর হাত টেনে ভিতু গলায় বলে
—অনি আমার খুব ভয় করছে রে। আমি মুভিতে দেখেছি এরকম বাড়িতে নাকি ভুত পেত্নী থাকে।বয়স্ক লোকের ছবি দরে আসে।আমার মনে হচ্ছে লোকটা মানুষ না। এরকম ভয়ংকর দেখতে বাড়িতে কেউ আদৌও থাকার কথা তাও একা তুইই বল?
অর্নি বিরক্ত হয়ে ওর দিকে তাকালো।এই মেয়ে এতো ভিতু কেন সে বুঝে পায় না।আল্লাহ একে কোন মাটি দিয়ে তৈরি করছে আল্লাহই ভালো জানে।সে বিরক্ত হলে বলে।
—রিধু তুই যদি তোর এই গোবর মাথা থেকে এসব ভুত পেত্নীর কাহিনি বের করে আমার সাথে চুপচাপ ভিতরে না গিয়েছিস তবে আজকে তোকে আমি এই বাড়িতে তালা বন্ধ করে রেখে চলে জাব।তুই ভালো করেই জানিস আমি কথার খেলাপ করি না সো চুপচাপ ভিতরে চল।
রিধির মুখটা একবারে এইটুকুনে হয়ে গেছে অন্য সময় হলে ওর মুখের অবস্থা দেখলে অর্নি হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলতো।কিন্তু এই মূহুর্তে হাসা তো দূর ২য় বার আর তাকালোও না।রিধি বেচারি কিই বা আর করবে ছোট ছোট পা ফেলে অর্নি পিছন পিছন আগালো।ওরা ভিতরে পা রাখতেই পুরো বাড়ি আলোকিত হয়ে উঠলো।অর্নি অবাক হয়ে চারপাশ দেখতে লাগলো।রিধিও ভয় ভুলে ড্যাবড্যাব করে তাকিয়ে সব দেখছে।এই যেন বাড়ি নয় এক রাজকীয় প্রসাদ।
বাইরে যতটা অপরিষ্কার ভয়ংকর দেখতে। ভিতরটা ঠিত ততটাই পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো,আর সুন্দর করে সাজানো।বামপাশে বেশ কয়েকটা রুম ডান বাশে কিচেন রুম কিচেন রুম থেকে হলে বড় একটা ডাইনিং টেবিল মাঝখানে ড্রয়িং রুম সেখানে অনেক সুন্দর করে সোফা রাখা উপরে বিশাল এক ঝাড়বাতি। ড্রিয়ং রুমের পিছের দিকে দোতলায় উঠার সিঁড়ি। নিচে বিভিন্ন রংয়ের মার্বেলের ফ্লোর দেখতে অন্য রকম সুন্দর। দেওয়ালে বিভিন্ন ছবি টাঙ্গানো।
—এখানে এসে বসো..! আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি।
বৃদ্ধার কথায় ওদের মুগ্ধতা কাটে। অর্নি তড়িঘড়ি করে বলে।
—না না চাচা তার কোনো দরকার নেই।আপনি শুধু আমাদের একটু সাহায্য করুন।
—আচ্ছা এখানে এসে বসো।
ওরা গিয়ে বৃদ্ধার সামনের সোফায় বসলো।বৃদ্ধ বলে
—তোমরা আরিয়ান দাদু ভাইয়ের কি হও?কেনই বা খুঁজতে এসেছো?
অর্নি কিছুক্ষণ চুপ থেকে উওর দিল
—আমরা ওর ছোট বেলার বন্ধু ছোটবেলায় একসাথে পড়তাম।তার পর আমি আমার পরিবারের সাথে গ্রামে চলে যাই তাই অনেক বছর যোগাযোগ হয়নি।এখানে এসে শুধু ওর বাড়ির খোঁজ পেলাম। তাই আসলাম।
বৃদ্ধ হঠাৎ চোখের পানি ফেলতে শুরু করল।অর্নি আর রিধি বৃদ্ধার হঠাৎ কান্নায় চমকে উঠে।
—একি চাচা আপনি কাঁদছেন কেন.?
বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলতে লাগলো।
—এই যে এই বাড়িটা দেখছো না।এখানে আমি ৪০ বছরেরও বেশি কাজ করি। এই বাড়িতে এক হাসিখুশি পরিবার থাকতো।এই বাড়ির মেইন কর্তা শামসুল চৌধুরী উনার স্ত্রী আমিনা চৌধুরী। উনাদের ২ ছেলে ১ মেয়ে। বড় ছেলে আরিফ চৌধুরী উনার স্ত্রী রুপা চৌধুরী। উনাদের এক ছেলে এক মেয়ে ছেলে তোমরা যাকে খুঁজছো সেই ইফতিয়াজ চৌধুরী আরিয়ান,মেয়ে মেহেরিমা মেহেরুন চৌধুরী। এই বাড়ির ছোট ছেলে আশরাফ চৌধুরী উনার স্ত্রী নাজহা চৌধুরী উনাদের একটাই ছেলে ছিল।শাফায়াত চৌধুরী রিক।এই বাড়ির এক মাএ মেয়ে তাসনুবা তাসনিম।এই বাড়ির কর্তী আমিনা চৌধুরী অনেক আগেই না ফেরার দেশে পাড়ি জমান।নাতি নাতনি দের ভিতর তিনি শুধু আরিয়ান দাদু ভাইকে দেখে ছিলেন।আরিয়ান দাদু ভাই ছিলো উনার চোখের মনি।অসুস্থতায় উনাকে আল্লাহ নিয়ে যায়।সেই শোক কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছিলো সবার।তার পর আবার আগের মতো খুশি নেমে আসে বাড়িতে।জন্ম হয় রিক দাদু ভাইয়ের তার পর জন্ম হয় মেহেরুন মামুনির। তাসনিম মামুনিরও বিয়ে হয়ে যায়।বাড়িতে সুখ ফিরে আসে। তবে তার আর বেশি দিন স্থীর হয়নি। নেমে আসে কালো ছায়া।সব তছনছ করে দিয়ে যায়। সেই কালো ছায়া।
আজ থেকে ২০ বছর আগে তখন আরিয়ান দাদু ভাইয়ের বয়স ৬_৭ হবে। একদিন ঝড়ের রাতে কোথাও থেকে, আরিয়ান দাদু ভাই সহ আরিফ আর রুপা ফিরছিলো।মেহেরুন মামুনি বাড়িতেই ছিল । সেই ঝড়ের রাতে ভয়াবহ গাড়ি এক্সিডেন্টে, তিনজনেরই মৃত্যু হয়।
এতটুকু বলেই বৃদ্ধ হু হু করে কেঁদে উঠে।অর্নি আর রিধি থ মরে মেরে আছে।অর্নির মনে কয়েক সেকেন্ডের জন্য ঘূর্ণিঝড় বয়ে গেলো।তার পর কয়েক সেকেন্ডের মধ্যে তার চতুর মন হিসাব করে ফেলে।ওর সাথে আরিয়ানের দেখা হয়েছে।
১২ বছর আগে তখন আরিয়ান ১৭-১৮ বছরের ছিল।কিন্তু
উনি বলছে ২০ বছর আগে মারা যায় যখন আরিয়ানের বয়স ছিল ৬-৭। তার মানে.......
ভাবনার মাঝে পাশে কারো হেঁচকি তোলার শব্দে পাশ ফিরে তাকাল।অমনি বিরক্তিতে অর্নির কপাল কুঁচকে উঠে।রিধি কাঁদতে কাঁদতে ফর্সা চোখ মুখ নাক লাল টকটকে করে ফেলেছে। এই এক সমস্যা মেয়েটার অল্পতে ইমোশনাল হয়ে যায়।কারো কান্না বা কষ্টে নিজেও কেঁদে কেটে একাকার করে ফেলে।
ফিসফিস করে বিরক্তি কন্ঠে বলে—
—এভাবে মরার মতো কাঁদছিস কেন।তোর কী জামাই মরেছে?
রিধি হেঁচকি তুলে অর্নির মতো ফিসফিস করে বলে—
—জামাই মরে নি তো কি হয়েছে তোর সুপারম্যান তো মরেছে।সেই দুঃখে কান্না আসছে।আমি কি এতটাই পাষাণ নাকি যে তোর দুঃখে কাঁদবো না.?
—দুঃখ আমার অথচ আমি কাঁদছি না তাই কেঁদে কেটে সাগর বানিয়ে ফেলছিস।
—তাই তো কিন্তু তুই কাঁদছিস না কেন?তোর তো এখানে বিলাপ করে কাঁদার কথা?
অর্নি দাঁতে দাঁত পিষে বলে
—কারণ আমার তোর মতো গাধা না।অযথা না কেঁদে চোখের পানি গুলো সামলে রাখ ভবিষ্যতে কাজে দিবে।
রিধি বুঝল না ভবিষ্যতে চোখের পানি কী কাজে দিতে পারে?অবুঝের মতো প্রশ্ন করলো
— কেনো কেনো ভবিষ্যতের সাথে চোখের পানির সম্পর্ক কি..?
অর্নি বিরক্ত হয়ে বলে
— সেটা যাওয়ার পথে সাহিন পাগলার সাথে দেখা হলেই বুঝতে পারবি।
সাহিন পাগলার কথা শুনে রিধির মুখটা আরো কাঁদো কাঁদো হয়ে গেলো।সাহিন হচ্ছে পাগল মায়ের থেকে শুনেছে অতিরিক্ত পড়াশোনা করার কারণে মাথার ব্রেনে চাপ পড়ে পাগল হয়ে গিয়েছে।এখন রাস্তায় স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের দেখলে দৌড়ানি দেয়।রিধি তাকে জমের মতো ভয় পায়।
—আচ্ছা চাচা এখন বাকিরা কোথায়.?
অর্নির কথায় বৃদ্ধ নিজেকে সামলে বলে
—বাড়িতে শোক নেমে আসে আরিয়ান দাদু ভাই ছিল। বড় কর্তার চোখের মণি। ছেলে নাতি বউমার অকাল মৃত্যু মেনে নিতে না ফেরে তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। পরে উনার মেয়ে উনাকে নিয়ে যায়।উনি যেতে চাচ্ছিলো না। ছোট সাহেব জোর করে পাঠান।বাধ্য হয়ে উনাকে যেতে হয়।তার পর ছোট সাহেব বউ ছেলে সাথে মেহেরুন মামুনিকে নিয়ে। বিন দেশে পাড়ি জমায়।তার থেকে এই বাড়ি এভাবে পড়ে আছে।আর যোগাযোগ রাখেনি। আমি নিজ ইচ্ছে এই বাড়ি দেখা শুনা করি।কারণ বড় কর্তা আর বড় সাহেব আনার পরিবারের জন্য অনেক কিছু করেছে।তাই আমি আমার সাধ্য অনুযায়ী শুধু ঘরের ভিতর টা আর গাছপালার দেখা শুনা করি।আমার ছেলেকে বলছি সময় করে আগাছা গুলো পরিষ্কার করিয়ে দিতে।আজকালকের মধ্যে দিবে।
সব শুনে অর্নি দীর্ঘ শ্বাস ফেললো।ভেবে ছিলো এখানে আসলে আরিয়ানের খোঁজ পাওয়া সহজ হয়ে যাবে।অথচ এখানে এসে আরো সবকিছু রহস্য লাগছে।
—আচ্ছা চাচা কিছু না মনে করলে একটা কথা বলি.?
—বলো মা..!
—আমি কি এই বাড়িটা একটু ঘুরে দেখতে পারি..?
বৃদ্ধ কিছুক্ষণ অর্নির দিকে তাকিয়ে রইলেন। তারপর লাঠি হাতে নিয়ে আস্তে করে বললেন
— দেখো মা। তবে দোতলার ডান পাশের শেষ রুমটা... ওইটাতে যেও না।
অর্নির চোখ সরু হয়ে গেলো
— কেন চাচা? ওটা কার রুম?
বৃদ্ধ গলা নামিয়ে বললেন
— ওটা আরিয়ান দাদু ভাইয়ের রুম। সে বেঁচে থাকতেও তার রুমে অন্য কারো প্রবেশ তার পছন্দ ছিল না।তাই সে চলে যাওয়ার পর বড় কর্তা ওই রুমে তালা লাগিয়ে দেন।
_চাবি কার কাছে.?
—আমার কাছেই আছে আমি গিয়ে নিজ দায়িত্বে ওটা পরিষ্কার করে আসি।
—আমি একটু রুম টায় ডুকে দেখতে চাই প্লিজ চাচা না করবেন না প্লিজ।
অর্নির জোরাজুরিতে বৃদ্ধ রাজি হয়ে চাবি দেয়।
___________
আবছা আলোয় আলোকিত একটি কক্ষের বিছানায় নিস্তব্ধ হয়ে শুয়ে আছে এক রমনী। মুখটা ফ্যাকাশে। নিঃশ্বাসটা খুব আস্তে। চোখ বন্ধ। তার পাশের মেঝেতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এক সুদর্শন যুবক।
যুবকটির চোখ অসম্ভব লাল কয়েক রাতের না ঘুমানো ক্লান্তি।
হাতে ধরে আছে মেয়েটার হাত। শক্ত করে। যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে।
যুবকটি মেয়েটা ফ্যাকাশে মুখের প্রাণে চেয়ে থেকে ধরে আসা গলায় ডাকতে লাগলো
—এই প্রাণপাখি উঠ না দেখ তোর অসভ্য লোক পাশে বসে আছে।তোর হাতও ধরেছে ঝগড়া করবি না?জেদ দেখাবি না?রাগ করে গাল ফুলাবি না?একবার অসভ্য লোক বলে ডাকটা তোর মুখে অসভ্য ডাকটা শুনতে আমার বেশ লাগে।
কোনো উত্তর নেই। শুধু মনিটরের মতো টিক টিক করে দেয়াল ঘড়িটা।
যুবক হাসলো। কষ্টের হাসি।
— কি হলো? রাগ করেছিস তাই না? সেই যে একদিন রাগের মাথায় একটা থাপ্পড় মেরেছিলাম... তার শোধ নিশ্চুপ থেকে নিচ্ছিস ?তুই বড্ড পাষাণ রে মায়াবিনী।
সে মেয়েটার হাত নিজের গালে চেপে ধরলো। ঠান্ডা। বরফের মতো ঠান্ডা।
— সরি প্রাণপাখি। খুব সরি। আর কখনো মারবো না। প্রমিস।
শুধু একবার চোখ খুল। একবার "অসভ্য" বলে ডাক না। আমি সারাজীবন তোর সব কিছু মাথা পেতে নিবো।
নিস্তব্ধ রুমে কেউই শুনল না এক পাগল প্রেমিকের পাগলামি, আর্তনাদ। রমণীরও আর জানা হলো না কেউ আজকে তার শূন্যতায় ধুঁকে ধুঁকে মরছে।
_________
দোতলায় আরিয়ানের রুমের সামনে এসে দাঁড়ালো অর্নি আর রিধি।অর্নি সময় নিয়ে তলাটা খুলে। দরজা ধাক্কা দিয়ে খুলে দেয়।সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া বয়ে গেলো অর্নির শরীরে।সঙ্গে সঙ্গে সে চোখ বুজে নেয়।
—কি হল দাড়িয়ে আছিস কেন?ভিতরে চল,,,।
রিধির কথায় অর্নি পিটপিট করে চোখ মেলে তাকায়।মাথা নেড়ে ফোনের লাইট জ্বালিয়ে ভিতরে পা বাড়ায়।সুইচবোর্ড খুঁজে সবার আগে রুমটা আলোকিত করে।
ঘরটা অদ্ভুত সুন্দর করে গোছানো।বিছানার চাদরটা পর্যন্ত ভাঁজ করা।
দেয়ালে বড় একটা ফটোফ্রেম। তাতে ৬-৭ বছরের একটা ফুটফুটে বাচ্চা ছেলে। মুখে হাসি লেগে আছে তার। চোখ গুলো ডার্ক ব্লু। থুতনিতে নিচে একটা গর্ত।ঠোঁটের পাশে একটা তিল।পরনে একটা খয়েরী টিশার্ট আর শট প্যান্ট। চুলগুলো এলোমেলো। এক হাত পকেটে দিয়ে দাড়িয়ে আছে।দেখতে মারাত্মক সুন্দর লাগছে।
—অনি এটাই কী তোর সুপারম্যান..?
—হুম,,।
আনমনে উওর দিলো অর্নি।রিধি গদোগদো হয়ে বলে
—ও মাই গোড ছোটবেলায় যদি এরকম চকলেট বয় হয়। তাহলে এখন দেখতে কেমন হবে রে? বেডা যেখানেই থাক আমি সিউর হাজার হাজার মেয়ের Crush হবে।
হাজার হাজার মেয়ের Crush হবে। রিধির কথাটা বারবার কানে বাজছে অর্নির। কিছুক্ষণ ছবিটার দিকে চেয়ে থেকে মলিন হেঁসে বলে
— হবে হয়তো। আবার হতেও পারে বিয়ে সাদি করে বউ বাচ্চা নিয়ে সুখের সংসার করছে।তাই হয়তো আমার মতো আগাছাকে মনে পড়ে না তার।
—এতো তাড়াতাড়ি বিয়ে করে নিবে তোর মনে হয়.?আমার তো মনে হয় এখনো বিয়েও করেনি বাচ্চা তো থাক দূরে।
—কেন এমন মনে হচ্ছে তোর.?তুই না সবসময় বলিস সুদর্শন ছেলেরা কখনোই সিঙ্গেল থাকে না।ও তো সুদর্শন থেকেও মারাত্মক সুদর্শন।
কথাটা বলেই অর্নি স্বাভাবিক গলায় তাড়া দিলো।
—রুমটা ঘুরে দেখি আমাদের আবার ফিরতে হবে চল।
রিধি মেয়েটার তাড়া দেখে মলিন হাসে। সে জানে অর্নি মিছে তাড়া দিচ্ছে। আচ্ছা মেয়েটা এমন কেন? ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে তবুও মুখ ফুটে কিছু বলে না।রিধি তো ওর বেস্ট ফ্রেন্ড রিধি কি মেয়েটার কষ্ট বুঝে না?বুঝে সাধ্য থাকলে রিধি তার অনির সুপারম্যানকে এনে দিতো।
(রিচেক করিনি পরে এডিট করে ভুল গুলো ঠিক করে দিব(
( এখন থেকে গল্প নিয়মিত হতে চলছে। একদিন পর পর পাবে। বেশি বেশি রেসপন্স, কমেন্ট শেয়ার করো তবে দ্রুত গল্প আসবে না হলে গল্প দাওয়া বন্ধ করে দিবো।)
চলবে,,৷