ফন্ট সাইজ:
থিম:
এই আশিকি

পর্ব 14

লেখক: আরিফা তাসনিম তামু

#এই_আশিকি
#পার্ট_১৪
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু

____কপি করা সম্পূর্ণ নিষেধ🚫❌___

পড়ন্ত বিকেলে ছাদের রেলিং এ ভর দিয়ে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে অর্নি।তার মনে হাজারো প্রশ্ন।সেদিন আরিয়ানদের বাড়ি থেকে আসার পর সেই রাতে অর্নি চোখের পাতা এক করতে পারেনি।বার বার কানে বাজছিল রিধির কথাটা।

হাজার হাজার মেয়ের Crush হবে~

কথাটা মনে পড়তেই আকাশের দিকে চেয়ে অর্নি মলিন হেঁসে বলে উঠে"

— এতোদিনে নিশ্চয়ই বিয়ে করে নিয়েছো?খুব সুখে আছো মনে হচ্ছে তাই তো এই আমিটার কথা তোমার মনে পড়ে না।আচ্ছা তুমি এতো পাষাণ কেন?আমি কী তোমার খুব বেশি বিরক্তির কারণ হতাম?তবে কেন সেদিন আমাকে বাঁচিয়ে ছিলে?এভাবে ছেড়ে যেহেতু জাবে তবে কেন এসে ছিলে সেদিন আমার জীবনে?

কোথাও থেকে কোনো উওর এলো না।অর্নি ফোন হাতে নিয়ে কিছু একটা টাইপ করলো।তার পর আবার আকাশের দিকে তাকাল।কিছুক্ষণ পর নিচ থেকে মারজান বেগমের ডাক শুনা গেলো।

—অনি নিচে এসে দেখে যা তোর নামে পার্সেল আসছে।কি অর্ডার দিয়েছিস? ঠিকঠাক আছে কিনা চেক করে নে।

মায়ের কথায় অর্নির ভ্রু কুঁচকে এলো।তার নামে পার্সেল?সে তো কোনো কিছু অর্ডার করেনি।তবে কিসের পার্সেল আসলো?অর্নির ভাবনার মাঝেই আবারও মায়ের ডাক শুনা গেলো।অর্নি দ্রুত পা বাড়াল।

_________

নিচে এসে দেখে ডেলিভারি ম্যান দাড়িয়ে আছে। অর্নি কে দেখে লোকটা জিজ্ঞেস করল।

—আপনার নাম কী অর্নি...?

—জ্বি..!

লোকটা পার্সেল টা এগিয়ে দিয়ে বলে

—আপনার নামে একটা পার্সেল এসেছে এই যে নিন।

—কিন্তু আমি তো কোনো কিছু অর্ডার করিনি। আপনি হয়তো ভুল ঠিকানায় চলে এসেছেন।

—নাহ ম্যাম এই ঠিকানায় দাওয়া আর নামটাও আপনার। পেমেন্ট করে দাওয়া।এই যে নিন আমার দেরি হয়ে যাচ্ছে আসি।

বলেই লোকটা অর্নির হাতে পার্সেলটা দিয়ে চলে যায়।অর্নি নাম ঠিকানা দেখে নিল।সবটাই সঠিক তার মানে এটা তার জন্য। কিন্তু পাঠালো টা কে?কিচেন রুম থেকে মারজান বেগম ডাক দিয়ে জিজ্ঞেস করলেন।

—কি রে কী অর্ডার দিয়েছিস সব ঠিক আছে তো?

—তেমন কিছুনা আম্মু ওই একটা ড্রেস সব ঠিক আছে।তনিরা কখন আসবে?

—বলেছে তো সন্ধ্যায়।

—ভাইয়া অফিস থেকে ফিরেনি এখনো?

—না চলে আসবে কিছুক্ষণের মধ্যে।

অর্নি আর কিছু না বলে পার্সেল টা নিয়ে উপরে চলে গেলো।
পার্সেলটা নিয়ে কিছুক্ষণ ভাবল তবে খুলে দেখলো না তুলে রেখে দিল।

______________

অন্য দিকে,,,,

নিজের কেবিনে বসে ফেসবুক স্ক্রল করছে লন্ডনের সবচেয়ে বড় বিজনেস ম্যান অরণ্য চৌধুরী আরিশ ওরফে OA
হঠাৎ তার চোখ আটকে যায় একটা পোস্টের দিকে।

—তোমার অভাবে আমার মৃত্যু হোক
তবুও তুমি ব্যতিত্ব এই মনে অন্য কারো
জায়গা না হোক......~

আনমনে কয়েকবার লেখাটা আওড়ালো সে।তারপর স্কিপ করতে গিয়েও কিছু একটা মনে করে আইডির নাম টা দেখলো।

" নীলাদ্রি সমুদ্র "

নামটা দেখে আরিশ বার কয়েকবার আওড়ালো।তার পর আইডিতে ডুকল।প্রোপাইলে আবছা আলোয় বসে একটা মেয়ে কিছু একটা আর্ট করছে চুল গুলো সামনে এসে মুখ ডাকা।আরিশের দারচিনির ন্যায় চোখ গুলো কয়েকবার জুম করে পিকটা দেখলো।আইডিতে তেমন পিক নেই। শুধু কয়েকটা ক্যাপশন পোস্ট । ক্যাপশন গুলো কাউকে মিন করে লেখা বা হয়তো নিজের অনুভূতি প্রকাশ করার মতো।

সেই সময় ফোনে কল আসে।আরিশ নাম্বারটা দেখে রিসিভ কানে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে

— কে,,,,?

ওপাশে থাকা রুদ্রিক যেন আকাশ থেকে টুপ করে পড়লো।বেচারা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে।বহু কষ্টে বলে

—আরে আমি রে আমি,,!

—আমি রে আমি টা আবার কে?

— রুডভিক কাবির রুদ্রিক তোর জানের জিগার দোস্ত।

—সরি আপনি ভুল নাম্বারে কল দিয়েছেন।আমি এই নামে কাউকে চিনি না!

বলেই মুখের উপর খট করে ফোনটা কেটে দিলো। তার পর ল্যাপটপে মনেযোগ দিলো।টানা আধাঘন্টা আরিশ কাজ করে যাচ্ছে।এমন সময় দরজা হওয়ার গতিতে খুলে কেউ একজন ডুকল।আরিশ তাকালো না। কাজ থেকে দৃষ্টি ও সরালো না।শুধু ঠোঁটের কোণ বেঁকিয়ে সামান্য হাসলো। রুদ্রিক সোজা আরিশের সামনে এসে দাঁড়াল। এক সেকেন্ড দু সেকেন্ড পুরো একমিনিট দাড়িয়ে রইল রুদ্রিক। কিন্তু আরিশের কোনো হেলদোল দেখা যাচ্ছে না। মুখটা একদম আরিশের মুখের সামনে নিয়ে ভ্রু কুঁচকে বলে।

—কি সমস্যা.?

আরিশও এবার রুদ্রিক এর দিকে তাকিয়ে রুদ্রিকের মতো করে বলে_

—কি সমস্যা..?

রুদ্রিক এবার বিরক্ত হয়ে বলে

—দেখ আরিশ একদম নাটক করবি না আজকে আমার সো আছে। আজকের দিনটা অন্তত ছাড় দে?

—তো দরে রেখেছে কে.?

রুদ্রিক কিছু বলার জন্য মুখ খুলবে সে সময় দরজায় কেউ একজন নক করে।আরিশ ভেবেছে ওর PA রওশান।তাই অনুমতি দিল।

—কাম"

বলে আরিশ আবার ল্যাপটপে মনেযোগ দেয়।এই দিক রুদ্রিক বিরক্ত নিয়ে দরজার দিকে তাকিয়ে রইল। কথার মধ্যে বিপত্তি ঘটায় বেচারা বেজায় বিরক্ত হল। চোখ সরিয়ে নিচের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেলো মুখ ফসকে বের হয়ে গেলো

— এসে গেছে রে এসে গেছে মোটা মোটা ঠ্যাং দেখিয়ে ঘুরে বেড়ানো ওভার একটিং এর দোকান এসে গেছে,,,,বাবুউউউ,,।

রুদ্রিকের মুখ ফসকে বের হওয়া কথা আরিশের কানে যেতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়।সঙ্গে সঙ্গেই রুশার ন্যাকামো ডাক শুনা গেলো।

—বাবুউউউ,,

ওয়েস্টার্ন পড়ে হেলেদুলে হাইহিল পায়ে দরজা দিয়ে ডুকছে
রুশা। রুশার ন্যাকামো ডাক শুনেই আরিশের কপালের রগ গুলো ফুলে উঠে।হাত মুষ্টি বদ্ধ হয়ে যায়।রুদ্রিক সেটা দেখে ঝুঁকে আরিশের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে।

—নে এসে গেছে তোর বাবু,,

আরিশ চোখ গরম করে তাকাতেই রুদ্রিক দাঁত বের করে হেঁসে টেনে টেনে বলে

— বাবুউউউ

এরপরে সোজা হয়ে রুশাকে উদ্দেশ্য বলে

— আরিশের বাবু ওহ সরি সরি মিস রুশা খালাম্মা আপনার কী পাইজামা নেই?না থাকলে বলেন আমার প্যান্ট টা খুলে দেই সমস্যা নেই আমার প্যান্টের ভিতরে দু'নাম্বার প্যান্ট আছে, হে হে,

বলেই রুদ্রিক হাসার শুরু করল।রুশা বিরক্ত হয়ে বলে

— ওহ হো সাটআপ ডান্সার,, স্টাইলের কী বুঝো? আর হোয়াট ইজ খালাম্মা? আমাকে দেখে তোমার কোন দিক দিয়ে খালাম্মা মনে হয়?তুমি জানো আমার পিছে কতজন ঘুরে..?এনিওয়ে তোমার সাথে আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নেই৷

তারপর আরিশের দিকে তাকিয়ে বলে

—বাবুউউ দেখো না তোমার খেত বন্ধু আমাকে অপমান করছে। একে এখান থেকে চলে যেতে বলো..!

এতক্ষণ চুপ থাকা আরিশ এবার আর নিজেকে সামলাতে পারলো না।পুরো রুম কাঁপিয়ে ধমক দিয়ে উঠল

— সাটআপ রুশা আর একটা বাজে কথা বললে এখানেই জবান বন্ধ করে দিব।এই বাবু বাবু কী তোকে না বলেছি এসব ফালতু নামে আমাকে ডাকবি না।আর রুদ্রিক কেন বের হবে যদি বের হওয়ার হয় সেটা তুই হবি_গেট আ_উট,,

—বাবু আম

—চুপ একদম চুপ বের হ এখান থেকে

—বাব

—গেট আউট,,

অপমানে রুশার গাল লাল হয়ে গেলো দাঁতে দাঁত পিষে রুদ্রিকের দিক তাকালো।রুদ্রিক ৩২ পাটি বের করে হাসল।রুশা আর দাঁড়াল না।ধুপধুপ পা পেলে বের হয়ে গেলো।
রুশা যেতেই রওশান এসে মিনিং এর কথা জানাতেই।আরিশ বের হয়ে গেলো।যাওয়ার আগে রুদ্রিকে ল্যাপটপে কিছু একটা করতে দিয়ে যায় বেচারা বোতা মুখে বসে তই করছে।

_____________

সন্ধ্যা বেলা - মেহেদীদের বাড়িতে হইচই লেগে গেছে। কারণ আজ তনিরা আসবে।

রান্না ঘরে মারজান বেগম ব্যস্ত। অর্নি সিঁড়ি দিয়ে নামতে নামতেই কলিং বেল বেজে উঠল।মারজান বেগম ডেকে বললেন

— অনি দেখ তো দরজা খুলে। ওরা এসে গেছে।

দরজা খুলতেই হুড়মুড় করে ঢুকলো তনি আর ওর ভাই ফারিশ।

তনি এসেই অর্নিকে জড়িয়ে ধরলো
— অনি আমার জান! কতদিন পর!

অর্নিও হেসে জড়িয়ে ধরলো
— পাগলি। ছাড়। এবার থেকে তো একসাথেই থাকবো

—হুম আমার যে কি আনন্দ হচ্ছে আল্লাহ।

মেয়েটার কথায় অর্নি হাসলো।কিচেন রুম থেকে মারজান বেগম বেট হয়ে আসলো তনিমা গিয়ে উনাকেও জড়িয়ে ধরল।

তনি হচ্ছে মারজান বেগমের ছোট বোনের মেয়ে। অর্নির সাথে একই বয়স। গায়ের রং ফর্সা, চুল কোমর পর্যন্ত, কথায় কথায় হাসে। ওর বাবা-মা দেশের বাইরে মায়ের চিকিৎসার জন্য যাচ্ছে। তাই তনি এখন থেকে এই বাড়িতেই থাকবে।

পেছন থেকে ফারিশ সালাম দিলো
— আসসালামু আলাইকুম খালামণি।

মারজান বেগম সালামের উওর করলেন ভালো মন্দ জিজ্ঞেস করে ছুটলেন। শরবত আনতে। যে গরম পড়েছে তার উপর অনেক দূর থেকে জার্নি করে এসেছে।

ফারিশের আর মেহেদী সেম বয়সের। লম্বা, ফর্সা, চোখে চশমা। দেখতে একদম ভদ্র ছেলে টাইপ। বর্তমানে এই শহরের একজন ভার্সিটির প্রফেশর হিসেবে আছে। এই বাড়িতে মাঝে মধ্যে আসা যাওয়া হতে! এখন তো অনেক দিনের জন্য আসা।

ফারিশের দৃষ্টি ঘুরে ফিরে চোখ আটকে যায় অর্নির দিকে।মেয়েটার গায়ের রং দুধে-আলতা চুল গুলো হাঁটু সমান,গোলগাল চেহারা টানা টানা মায়াবী চোখ।সবচেয়ে সুন্দর আর ছেলেদের আকৃষ্ট করে মেয়েটার হাসি। মেয়েটা হাসলে গালে টোল পড়ে।থুঁতনির বাদামি তিলটার কথা না বললেও চলে। ফারিশের মনে হয় ওটা তাকে মারার জন্য থুতনিতে জায়গা নিয়েছে।

ফারিশ শত চেয়েও মেয়েটার সাথে তেমন একটা কথা বলতে পারে নি।মনের কথা খুলে বলা তো বিলাসিতা।ওর মনে পড়ে যায়।

মেহেদীরা এই বাড়িতে আসার সাপ্তাহ খানেক পরই ফারিশ এই বাড়িতে আসে।সেদিনই প্রথম সে মেয়েটাকে দেখেছে।ছাদের দোলনায় একটা লাল ফ্রক পড়ে চুল ছেড়ে মন খারাপ করে বসে আছে।ফারিশ মন খারাপ কেন জিজ্ঞেস করাতে মেয়েটা শুধু এতটুকু বলেছে

ওর সুপারম্যান ওকে কথা দিয়ে কথা রাখেনি। ও"কে সাথে নেয়নি সুপারম্যান পঁচা।

ফারিশ প্রথমে ওর কথা বুজেনি পরে মেহেদীর থেকে সব জেনেছে।আরিয়ানকে ও চিনে মেহেদীর সাথে কয়েকবার দেখেছে টুকটাক কথাও হয়েছিল তাদের।

সেদিন থেকে মেয়েটা তার মনে জায়গা করে নেয়।কিন্তু মেয়েরটা সব জুড়ে শুধু তার সুপারম্যান। সে অপেক্ষা করছে কবে মেয়েটা ওই নাম ভুলবে। সেদিনই তার মনের কথা জানিয়ে দিবে।

আচ্ছা আদৌও কি মেয়েটা ওই নাম ওই মানুষ টাকে ভুলবে? মানুষ টা যদি ফিরে আসে?না না তার আগেই যেভাবে হোক মেয়েটার মন থেকে ওই নাম সরিয়ে ফারিশ মেয়েটাকে নিজের করে নিবে।ফারিশ প্রথমে চেয়েছিল আরিয়ান ফিরুক কিন্তু অর্নি বড় হওয়ার পর নিজের অনুভূতি মেয়েটার জন্য দিন দিন গভীর হতে দেখে ফারিশ মনেপ্রাণে চায় আরিয়ান আর না ফিরুক।এবার আর সে দেরি করাবে না।ওই মেয়েটাকে তার চাই মানে চায়।

_________

টানা একঘন্টা চল্লিশ মিনিটের মিটিং শেষ করে বের হলো আরিশ।আজকে দিনটাই তার খারাপ যাচ্ছে। সকালে কোন কুপার মুখ দেখে উঠে ছিল সে নিজেও জানে না।

সে বুঝে পায় না মেয়েরা তার মতো মানুষের ভিতর কী পায়? রুদ্রিক তো সব সময় বলে সে নাকি গম্ভীর রগচটা বদমেজাজি। তার জানা মতে মেয়েরা কেয়ারিং, শান্ত শিষ্ট ভদ্র ছেলেদের বেশি পছন্দ করে।তার ভিতর তো এসবের কিছুই নেই।আজকের মিটিং টা তার একদম ভালো লাগেনি।সেখানে বিভিন্ন কোম্পানি থেকে মেয়েরা এসেছে।ওরা মিটিং এ মনেযোগ না দিয়ে শুধু ওর দিকেই তাকিয়ে থাকে।যেন চোখ দিয় গিলে খাবে।আরিশে রাগে হাত কাঁপছিল। মন চেয়েছে সবগুলো চোখ উপড়ে নিতে।

আরিশ দ্রুত হেঁটে নিজের কেবিনের দিকে যাচ্ছিল এ্মন সময় পিছন থেকে মেয়েলি কন্ঠে কেউ ডেকে উঠে

—মিস্টার OA,,

বলতে বলতে মেয়েটা দৌড়ে এসে সামনে দাড়ায়।ইচ্ছে না থাকার শর্তেও আরিশকে দাঁড়াতে হয়।এই মেয়েটা তো সেই যেকিনা পুরো মিটিং টাইম ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিলো।মেয়েটা গদগদ হয়ে বলে

— একটা কথা বলার ছিল.?

—কি..?

গম্ভীর কন্ঠে জিজ্ঞেস করে আরিশ।মেয়েটা হেঁসে বলে

—তুমি দেখতে অনেক সুন্দর আর হ্যান্ডসাম।
তবে তুমি হাসো না কেন.?হাসলে কিন্তু আরো দারুন লাগবে।

.........

আরিশ কিছুই বলল না পাশ কাটিয়ে চলে যাচ্ছিলো এমন সময় মেয়েটা বলে

— তুমি হাসো না কেন?সারাক্ষণ এমন গম্ভীর হয়েই কী থাকো?একটু হেঁসে কথা বললেও তো পারো।

আরিশ হাটা না থামিয়ে গম্ভীর কন্ঠ উওর করল

— আমি যার তার সামনে হাসি না
আমি যার শুধু তার সামনেই হাঁসি
বিকজ শি লাইকস মাই স্মাইল,,,

চলবে,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 14 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন