ফন্ট সাইজ:
থিম:
এই আশিকি

পর্ব 30

লেখক: আরিফা তাসনিম তামু

#এই_আশিকি
#পার্ট_২৯
#লেখিকা_আরিফা_তাসনিম_তামু

_______কপি করা সম্পূর্ণ নিষেধ🚫❌

মেহেদী বাড়ির বাইরে দাঁড়িয়ে ফোনে রাফসানের সাথে কথা বলছিলো।বলছে যত তাড়াতাড়ি সম্ভব আজকের মধ্যেই যেন চাঁদনীকে সাথে করে মেহেদীর বাড়ি চলে আসে
কারণ কালকে ভোর বেলাই গ্রামের উদ্দেশ্যে রওনা দিবে সবাই।বিয়েটা গ্রামেই হবে।কথা শেষ করে বাড়ির ভিতরে ঢুকতে নিবেএমন সময় বাইকের আওয়াজ শুনে হাঁটা থামিয়ে পেছন ফিরতেই চমকে ওঠে।

হেলমেট খুলে বাইক থেকে নামছে অর্নি।মেহেদীকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে

— সারপ্রাইজ..!

মেহেদী বোনকে জড়িয়ে ধরলো।তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না।তার বিশ্বাসই হচ্ছে না অর্নি এসেছে।

— কি হলো ভাইয়া খুশি হওনি তুমি?

মেহেদীর এবার হুঁশ ফিরলো।মুচকি হেসে বলে

— অনেক খুশি, আমি তো ভাবতেও পারিনি আমার বনুটা আমাকে এভাবে সারপ্রাইজ করে দিবে।

— আমার ভাইয়ের বিয়ে, আমি আসবো না তা কীভাবে হয়?

— আমি অনেক অনেক খুশি..!

ভিতরে চল, আম্মুকে সারপ্রাইজ দেওয়া যাক?দুই ভাই-বোন মিলে ভিতরে গেলো।মারজান বেগম তো মেয়েকে দেখে খুশিতে কান্না করে দিয়েছেন।তনিমা অর্নিকে ধরে নাচা শুরু করে দিয়েছেতার সঙ্গী চলে এসেছে, এবার আর একা থাকতে হবে না।রিধিকে জানাতেই রিধি জানালো সে এক্ষুনি আসছে।চাঁদনীকে জানাতেই সেও বলল আসছে।রাফসান বলেছে তার কয়েকটা রোগী আছে সেগুলো দেখেই সব গোছগাছ করে আসছে।ফারিশ আপাতত বাসায় নেই, ভার্সিটিতে।

মির্জা বাড়িতে এবার মনে হচ্ছে বিয়ে লেগেছে।বাড়ির প্রাণটা যেন ফিরে এলো এতদিনে।মারজান বেগম ছুটলেন রান্নাঘরে রান্না করতে।মেহেদী অর্নিকে বলল রেডি হতে, শপিং এ যাবে।কারণ বিয়ের শপিং সবারই করা হয়েছে, শুধু অর্নি বাকি।অর্নি বলেছে সে শপিং করে এসেছে।

অর্নি নিজের রুমে এসে মোবাইল হাতে নিতেই দেখে
একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে
~ "এতটা বদলে যাবে কখনো ভাবিনি.."

মেসেজটা দেখে অর্নির আর বুঝতে বাকি নেই এটা যে আরিয়ান ছাড়া আর কেউ না।অর্নি ১ মিনিটে কিছু একটা লিখে পাঠালো।

তারপর একটা নাম্বারে কল দিলোকয়েকবার রিং হতে রিসিভ হলো।ওপাশ থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসলো।

— হ্যালো?

— মনে আছে কিছু?

— হুম আছে, সময় মতো চলে আসবো।

— আচ্ছা রাখি তাহলে?

— আচ্ছা..!

ফোন রেখে অর্নি বারান্দায় যেতে নিলে তনিমা রুমে ঢুকলো।

— অনি ধর, তোর লাগেজ একটা লোক এনে দিয়ে গেলো।

অর্নি আর বারান্দায় না গিয়ে লাগেজটা এগিয়ে এসে নিলো।
তারপর বলল
— রিধি এখনো আসেনি?

— নাহ, মনে হয় পথে..!আচ্ছা আমি গেলাম, আমি এখনো কিছু গোছগাছ করিনি।

— আচ্ছা যা।আমিও লাগেজ রেডি করবো, পরে সময় পাবো না।

তনিমা চলে গেলো। অর্নিও নিজের কাজে মন দিলো।

অন্যদিকে,,,,

মেহেদী আরিয়ানকে কল দিলো।আরিয়ান মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে।মেহেদীর কল দেখে রিসিভ করলো।

— কিরে কোথায় তুই, কখন আসবি?

রাফসানরা সবাই আজকে চলে আসছে, ভোরেই রওনা হবো।

— আমি ভোরে বের হবো, আজ একটু কাজ আছে..!

— আচ্ছা তাড়াতাড়ি চলে আসবি কিন্তু।

— আচ্ছা।

আরিয়ান ফোন রাখতেই নজরে এলো অর্নি রিপ্লাই করেছে।
— বুকের ব্যথা বুকেই থাক, দোয়া করি এমন ব্যথা আর কেউ না পাক..!

আরিয়ান মেসেজটা কয়েকবার রিপিট করলো।
তারপর আর কিছুই বলল না, ফোনটা রেখে দিল।
রুদ্রিক এসে বলে গেলো সে রাতে ফিরবে না, শো আছে।
আরিয়ান নরমাল ভাবে নিলো। কারণ রুদ্রিক মাঝে মধ্যেই ফেরে না, শো থাকলে।

__________

মেহেদীর বাড়িটাতে হইচই শুরু হয়ে গেছে।রিধি আর চাঁদনী এসেছে।সবাই একসাথে হয়ে সোফায় বসে বিয়ের নিয়ে প্ল্যানিং করছে।কি কী করবে, কে কি পরবে এসব নিয়ে কথা বলছে।ফারিশও ততক্ষণে চলে এসেছে।অর্নিকে দেখে অবাক হলো।তবে অর্নি স্বাভাবিক ভাবে ভালো আছে কিনা জিজ্ঞেস করেছে।বাকি আর কিছুই বলেনি।

মারজান বেগম সকলের জন্য রান্না করেছেন।তাকে সাহায্য করেছে কাজের মহিলা।জোহরের আজান পড়তেই যে যার রুমে গেলো।গোসল সেরে নামাজ পড়তে।তারপর এসে একে একে খাবার টেবিলে খেতে বসেছে।

মেহেদী অর্নিকে খাইয়ে দিচ্ছে।আর অর্নি মোবাইলে কিছু একটা করছে।ফারিশ খাচ্ছে কম, অর্নিকে বেশি দেখছে
তার মনে হচ্ছে অর্নি আগের চেয়েও কয়েকগুণ সুন্দর হয়েছে।চোখ সরানো দায় হয়ে গেছে।সত্যি কি মেয়েটা সুন্দর হয়েছে নাকি তার চোখেই এমন লাগছে?

ফারিশের বরাবর সামনে বসেছে মেহেদী।বিষয়টা যে বেশ কয়েকবার লক্ষ্য করলো।এর আগেও কয়েকবার করেছে
তবে এতটা জোর দিয়ে ভাবেনি।তবে আজকের চাহনিতে সে সিওর হলো।

অর্নিকে খাওয়ানো শেষ, উঠে যেতে যেতে বলল

— ফারিশ খাওয়া শেষে আমার রুমে আয়।

ফারিশ ভাবলো হয়তো কোনো দরকার।তাই বলল

— আচ্ছা।

মেহেদী চলে যাওয়ার কিছুক্ষণ পর ফারিশও চলে গেলো।
এখন আছে শুধু অর্নি, তনিমা, রিধি আর চাঁদনী।
অর্নি সবার দিকে চেয়ে বলল
— খেয়ে সবাই ঘুমিয়ে নিবে, রাতে এক জায়গায় যাবো।

চাঁদনী বলল
— কোথায়?

— এখন বলা যাবে না, রাতে বলবো।এখন আমি গেলাম, ঘুমাবো, অনেক টায়ার্ড।

একে একে সবাই খেয়ে ঘুমাতে চলে গেলো।

_________

ফারিশ দরজায় এসে নক করতে।মেহেদী ভিতরে আসতে বললো।
ফারিশ ভিতরে আসলে মেহেদী ল্যাপটপটা রেখে।ফারিশের দিকে চেয়ে বলে
— বস এখানে।

ফারিশও বাধ্য ছেলের মতো বসলো।মেহেদী ফারিশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলে

— কবে থেকে অনিকে পছন্দ করিস?

ফারিশ চমকে উঠলো এই কথা শুনে।

— দেখ আমার থেকে একদম লুকাবি না, সত্যি করে বল..!

ফারিশ নিচু কণ্ঠে বলল

— যেদিন এই বাড়িতে প্রথম দেখেছি সেদিন থেকে..!

মেহেদী অবাক না হয়ে পারলো না।এত বছর ধরে সে একটু টেরও পেলো না?

— অনি জানে?

ফারিশ মলিন হেসে বলে

— বলেছি, তবে ও শুধু আরিয়ানকেই চায়..!

— অনি শুরু থেকেই আরিয়ানের এটা জানার পরও কেন ভালোবাসতে গেলি?

ফারিশ আবারও হাসলো,তবে তার হাসিতে কোনো প্রাণ নেই।
আছে শুধু এক বুক ভরা কষ্ট।

— মন কি আর অত শত মেনে ভালোবাসে?মন যাকে একবার চায়,আমরা চাইলেও মনকে ফেরাতে পারি না।আমিও পারিনি, অনেক বুঝিয়েছি,তবুও বেহায়া মনটা মানতে নারাজ।

বলতে গিয়ে ফারিশের চোখ ভিজে উঠে।মেহেদীর চোখে এড়ালো না।

— বিয়ে করবি অনিকে?

— নাহ

ফারিশের সোজাসাপটা উত্তর।মেহেদীর ভ্রু কুঁচকে আসে
ভালোবাসে কিন্তু বিয়ে করতে চায় না কেন?

— কেন?

— ও আরিয়ানকে ভালোবাসে।আমি চাই ও সুখে থাকুক, ভালো থাকুক।ওর ভালো থাকা দেখেই আমি নিজের ভালো থাকা খুঁজে নিবো।ভালোবাসলেই পেতে হবে এমন কোনো কথা নেই ভাইয়া।দূর থেকেও ভালোবাসা যায়।তবে আমি দূর থেকে ততদিন ভালোবাসবো,যতদিন ও অন্যের ঘরের বউ না হচ্ছে।কারণ অন্য কারো স্ত্রীকে ভালোবাসা পাপ।আমি চেষ্টা করবো ভুলে যাওয়ার তার আগেই।

— কিন্তু আরিয়ান তো রিসাকে বিয়ে করে নিয়েছে।

ফারিশ নিজের পকেট থেকে একটা বক্স বের করে
মেহেদীর দিকে বাড়িয়ে দিলো।মেহেদী বক্সটা দেখে বলে

— এটাতে কী?

ফারিশ হেসে বলল

— রিং, এটা অর্নির জন্মদিনের দিন আরিয়ান অর্নিকে দিতে চেয়েছিল মেবি প্রপোজ করতে চেয়েছিল।
এমন সময় রিসা নামের মেয়েটা চলে আসায় বক্সটা আমার পায়ের কাছে এসে পড়ে। আমি তুলে নিয়েছিলাম।বক্সটা অর্নিকে দেবো বলে আর দেওয়ার মতো সুযোগ পাইনি।
আমি খুলে দেখিনি কখনো।আজ ভাবলাম দেবো।তুমি যখন জেনেছো, তুমিই দিয়ে দিও।আসি...!

ফারিশ উঠে দাঁড়ালো।দরজার কাছে গিয়ে আবার থেমে বলল,
— ভাইয়া, একটা অনুরোধ ছিল।

— বল।

— অর্নিকে এটা বলো না যে আমি ওকে এখনো ভালোবাসি।
ওর জীবনে এমনিতেই অনেক ঝড় গেছে।
নতুন করে কারো অনুভূতির বোঝা ওর ওপর চাপাতে চাই না।

ফারিশের কথা শুনে মেহেদী কিছুক্ষণ চুপ ওর মুখের দিকে তাকিয়ে রইলো।

— তুই সত্যিই অনেক ভালোবাসিস ওকে, তাই না?

ফারিশ মলিন হাসলো।

— ভালোবাসি বলেই তো নিজের করে পাওয়ার জন্য জোর করতে পারিনি।ওর চোখে অন্য কারো জন্য ভালোবাসা দেখার পরও নিজের ভালোবাসার কথা বলেছি।
জানি এটা আমার ভুল ছিল।

মেহেদী দীর্ঘশ্বাস ফেললো।
— অনি আমার বোন, কিন্তু আমি ওকে জোর করতে পারি না।আমি চাই ও ওর মতো জীবন কাটাক, ভালো থাকুক
ও যেটাতে খুশি থাকবে, আমি সেটাই মেনে নিবো।
একটা কথা বলি, নিজের জীবনটাকেও এভাবে থামিয়ে রাখিস না।ও কখনো তোর হবে না..!

— থামিয়ে রাখবো না ভাইয়া।শুধু একটু সময় নিচ্ছি।

— আর এই রিংটা?

— ওর কাছে পৌঁছে দিও।আর বাকিটাও বলে দিও।
বাকিটা ও বুঝে নিবে।আমি চাই ওরা এক হোক।

মেহেদী বক্সটা হাতে নিয়ে মাথা নাড়লো।

— আচ্ছা, তোর কথা মতোই হবে।

— ভাইয়া, আরেকটা অনুরোধ ছিল।

— বল।

— তোমার আমার কথাগুলো যেন আর কেউ না জানতে পারে।আমি আমার অনুভূতিকে মেরে ফেলবো।
শুধু একটু সময়ই চাই।

কথাটা বলে ফারিশ বেরিয়ে গেলো।মেহেদী কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইলো।তারপর হাতের ছোট্ট বক্সটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো।ছেলেটা সত্যিই অদ্ভুত!
নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারো হতে দেখেও
তার ভালো থাকাটাই কামনা করছে।অন্য কেউ হলে হয়তো জোর করতো বা পাগলামি করতো।কিন্তু ফারিশ কিছুই করেনি নীরবে সরে গিয়ে প্রিয় মানুষটাকে ভালো থাকতে দিলো।এরপর কি হবে মেহেদী জানে না।তার বোনটার ভাগ্যে যেন ভালো কিছু থাকেএটাই দোয়া করে শুধু।তবে আরিয়ানকে সে চিনে অর্নির জন্য ওর চোখে ভালোবাসা দেখেছে মেহেদী।তাহলে এখন কী হলো?আচ্ছা এমন নয় তো ও কিছু লুকাচ্ছে?আরিয়ান ছোট বেলা থেকেই এমন ছিলো
নিজের সমস্যাগুলো কারো সাথে শেয়ার করে না।
বিষয়টা মেহেদীকে বের করতেই হবে।

________

রাত বাজে ১০ টা সোফার রুমে বসে আছে। মেহেদী, চাঁদনী, রাফসান, রিধি, তনিমা,ফারিশ নেই এখানে।সবাই অর্নির দিকে চেয়ে আছে।আর অর্নি অনবরত পায়চারি করেই যাচ্ছে।সবাইকে এভাবে সে বসিয়ে রেখেছে প্রায় দশ মিনিটের মতো হবে কিছু বলছেও না, শুধু বলছে চুপচাপ সবাই যেন বসে থাকে।

এবার মুখ খুলল মেহেদী বোনের দিকে চেয়ে বলল

— অনি বোন আমার পাশে এসে বস।কী হয়েছে একটু খুলে বল,এভাবে আমাদেরকে বসিয়ে রেখেছিস কেন?

অর্নি পায়চারি থামিয়ে ভাইয়ের দিকে চেয়ে বলল
— ভাইয়া আরেকটু বসো না, স্পেশাল কেউ আসবে।

রাফসান বলল
— স্পেশাল কে আবার আসবে?

অর্নি কিছু বলতে নিবে,এমন সময় কলিং বেল বেজে উঠলো।
অর্নি দরজা খুলতে যেতে যেতে বলল

— এসে গেছে, এবার দেখবে।

সবাই আগ্রহ নিয়ে দরজার দিকে চেয়ে আছে।অর্নি দরজা খুলতেই ওপাশের জন বলল

— সরি একটু লেট হয়ে গেছে।

— সমস্যা নেই, তাড়াতাড়ি আসো।সবাইকে কখন থেকে বসিয়ে রেখেছি।

দুজন মিলে ভিতরে আসতেই সবাই চেয়ে আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করছে কারণ সবাই তাকে চেনে, শুধু একজন বাদে।স্পেশাল মানুষটাকে দেখে রিধি সোফা থেকে লাফিয়ে উঠলো।রুদ্রিক রিধিকে দেখে চমকে উঠে।দুজনে একসাথে চেঁচিয়ে উঠল

— আপনি..?

— তুমি..?

ওদের দুজনকে এভাবে চেঁচাতে দেখে সবাই আরেক দফা অবাক হলো।অর্নি বলল

— তোরা দুজন দুজনকে চিনিস রিধি?

রিধি বলল

— চিনি মানে, এই ভাল্লুকটা আমাকে দেখে রাস্তায় গান গায়।
এই বখাইট্টা বেডা এখানে কী করছে? কেন এসেছে?

রুদ্রিক রিধির কথা শুনে বলল

— এই নিমপাতার বড়ি, আমাকে দেখে কোন দিক দিয়ে।ভাল্লুক মনে হয়?চোখে সমস্যা মনে হয়, ডাক্তার দেখাও
ভাল্লুক থাকে কালো আর আমার দিকে ভালো করে দেখো
ফর্সা চকচকে স্কিন।নিয়ম করে স্কিন কেয়ার করি প্রতিদিন।

রিধি মুখ বেঁকিয়ে বলে

— উমম ফর্সা না ছাই বখাইট্টা কোথাকার..!

— এই মেয়ে কাকে কী বলছো?রাস্তা কি তোমার বাপের?
সরকারি রাস্তায় আমার যা ইচ্ছে তাই করবো,গান গাইবো, নাচবো, সব করবো।

সবাই বেকুবের মতো ওদের এই অদ্ভুত ঝগড়া দেখছে।
সেদিন সবাই রুদ্রিককে হসপিটালে দেখলেও রিধি দেখেনি।
তাই সে রুদ্রিককে চেনে না।তবে বাকিরা চেনে, আরিয়ানের ফ্রেন্ড।

অর্নি বিরক্ত হয়ে বলল

— চুপ করবে তোমরা দুজন?আমি কি এখানে ঝগড়া করার জন্য এনেছি?

রুদ্রিক রিধি দুজন দুজনকে মুখ ভেংচিয়ে চুপ করলো।
অর্নি রুদ্রিকের দিকে চেয়ে বলল

— বসো, সবার সাথে পরিচয় করিয়ে দিই..!

— পরিচয়ের দরকার নেই, এখানের সবাই আমাকে চেনে
আমিও চিনি, হসপিটালে সেদিন দেখা হয়েছিলো।
শুধু এই নিমপাতার বড়িটাকে চিনতাম না।তাই ভুলবশত রাস্তায় দেখা হয়ে গিয়েছে।পাগলের দৌড়ানি খেয়ে আমার সামনে এসে পড়েছিলো।

রিধি রাগে কটমট করছে যেন সে রুদ্রিককে পারলে চিবিয়ে খাবে।সেদিন সত্যিই সে পাগল দেখে দৌড় দিয়েছিলো
ভয়ে পাগলও তার পিছু নিয়েছে।উষ্টা খেয়ে পড়ে রুদ্রিকের সামনে পড়েছে।পরে রুদ্রিক বাঁচিয়েছিলো।তারপর হুটহাট রুদ্রিকের সাথে দেখা হতো।আর অদ্ভুত গান গাইতো।

অর্নি বলল।
— হয়েছে আর ঝগড়া করো না।রুদ্রিক ভাইয়া, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড রিধি।আর রিধি, উনি হচ্ছে আরিয়ানের বন্ধু রুদ্রিক।

রিধি মুখ বেঁকিয়ে বলল
— এর পরিচয় জানার দরকার নেই আমার।এইটাকে এখানে কেন ডেকেছিস বল।

রুদ্রিক কিছু বলতে যাবে অর্নি চোখের ইশারায় চুপ করিয়ে দিলো। যা বুঝলো, এদের না থামালে সারাদিন ঝগড়া করতে পারবে।

অর্নি সবার দিকে চেয়ে বলল
— তোমাদের এখানে ডাকার কারণ হচ্ছে
আজকে রাতে আমরা সবাই মিলে ডাকাতি করতে যাবো।

অর্নির কথা শুনে সবাই চমকে উঠলো।অর্নি কী বলছে, ওর মাথা ঠিক আছে?ডাকাতি করতে যাবে, এটা কোনো সাধারণ কথা?

মেহেদী বললো
— বোন আমার, তোর কি শরীর খারাপ কি যা তা বলছিস?

চাঁদনী বলল

— অনি সুইট বোন আমার, তুমি কি ভুলে আবে তাবে কিছু খেয়েছো?

রাফসান বলল
— অনি বইনা, ভাইয়ার কাছে আসো, চেক করে দেখি কি হয়েছে তোমার।

তনিমা বলল
— ডাকাতি শব্দ শুনেই আমার হার্ট ধিপ ধিপ করছে রে অনি
তুই কি ভুলভাল স্বপ্ন দেখেছিস?

রিধি বলল
— এই কুবুদ্ধি তোকে এই বখাইট্টা দিছে তাই না?
এরে দেখতেও ডাকাতের মতো লাগে।

রুদ্রিক দাঁত পিষে নিজেকে কন্ট্রোল করে নিলো।অর্নি সবার কথা শুনে বিরক্ত হয়ে বলল

— থামো সবাই, আমি একদম ঠিক আছি, কিছু হয়নি।আমাকে কেউ এসব বুদ্ধি দেয়ওনিআমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি।এবার বলো, আমার সঙ্গ দিবে কিনা?

মেহেদী বলল
— কিন্তু ডাকাতিটা করবি কেন?

অর্নি বলল
— ডাকাতি আরিয়ানের বাসায় করবো।

সবাই একসাথে "কিহহহহ" বলে চেঁচিয়ে উঠল।
রুদ্রিক আর অর্নি কানে হাত চেপে ধরলো।
অর্নি এবার ইমোশনাল হওয়ার নাটক করে বলল

— তোমরা সবাই জানো আরিয়ান আমাকে কতটা কষ্ট দিয়েছে।এখন আমি চাই ওর ফ্ল্যাটে ডাকাতি করে কিছুটা হলেও দুঃখ কমাতে।ওর ক্ষতি দেখে আমি খুশি হবো।
তোমরা কি চাও না আমি একটু ভালো থাকি।তোমরা যদি আমাকে ভালোবেসে থাকোতাহলে আমার কথায় রাজি হয়ে আমার সাথে চলো।না হলে আমি আবার বিদেশ চলে যাবো, কখনো ফিরবো না।

বলে অর্নি চোখ মুছলো।সবাই পড়েছে মহা বিপদে।শেষমেশ মেহেদী রাজি হতে সবাই রাজি হলো।মেহেদীর কপাল চাপড়াতে ইচ্ছে করছে।বিয়ের আগের দিন রাতে কিনা।বোনের Ex এর বাড়ি যাবে ডাকাতি করতে?কেউ জানলে মান-সম্মান থাকবে?চুলোয় যাক মান-সম্মান, আগে বোন খুশি থাকুক।

সবাই রাজি হতে অর্নি হেসে বলল
— যা পাবো আমার 40% তোমাদের 60% ডিল ডান, ওকে গাইস?

সবাই ওকে বললো একসাথে।অর্নি সবাইকে শিখিয়ে দিচ্ছে কেমনে কি করতে হবে।

রাত ১২ টা বাজতেই সবাই কালো পোশাক পরে মাস্ক পরে বের হলো।সবাই বাইকে যাবে।মেহেদী নিলো চাঁদনীকে,
রাফসান নিলো তনিমাকে।রুদ্রিককে বলল রিধিকে নিতে কিন্তু রিধি রাজি না।শেষে তনিমা রুদ্রিকের বাইকে উঠলো।রিধি রাফসানের সাথে উঠলো।অর্নি একা নিজের বাইকে যাবে।একে একে সব বাইক স্টার্ট দিলো।
অর্নি বাইকে ওঠার আগে কিছু একটা কোমরে গুঁজতে গুঁজতে বিড়বিড় করে বলে

— চান্দু তুমি যদি চলো ডালে ডালে
তবে আমি চলি পাতায় পাতায়।
জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মিস্টার চৌধুরী...!

_________🌙______

একে একে বাইক গুলো এসে থাকলো আরিয়ানের ফ্ল্যাটের থেকে কিছু দূরুত্বে।সবাই বাইক থেকে নেমে দাঁড়ালো,গেটের সামনে দারোয়ান বসে বসে ঝুমুচ্ছে।অর্নি হাত ঘড়িতে সময় টা দেখে নিলো ১:৪৮বাজে। এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে গিয়েছে আরিয়ান.?

—গেটের সামনে দিয়ে দাওয়া যাবে না দেওয়াল টপকে যেতে হবে।আসো আমার সাথে।

সবাই অর্নির পিছন পিছন চললো।পিছনের সাইডে এসে দেখে একটা মই আছে।রুদ্রিক আগে থেকে সব ব্যবস্থা সুন্দর মতো করে রেখেছে।মই দেখে সকলে বুঝলো অর্নি আগে থেলেই প্ল্যান করে ঠিক করে রেখেছে।সবার আগে অর্নি উঠলো। তার পর একে একে বাকিরা।

ফ্ল্যাটের পিছন দিক লম্বা একটা কাপড় দাওয়া যেটা আরিয়ানের কিচেনের জানালা থেকে নিচ পর্যন্ত এসেছে।সবার আগে অর্নি উঠলো তারপর একে একে সব গুলো এসে আরিয়ানের কিচেনে দাঁড়ালো। পুরো ফ্লাট আবছা আলোয় আলোকিত।অর্নি সবার উদ্দেশ্য ফিসফিস করে বলল।

—আগে বাকি রুম গুলো তে যা যা আছে বস্তায় ভরে নিবে।তার পর আরিয়ানে রুমে জাবো। ভাঙ্গাচুরা হিসেবে সব বেঁচে দিবো।

সবাই মাথা ধুলিয়ে কিচেনে রাখা বস্তা গুলো নিয়ে এক একজন এক এক দিকে গেলো।অর্নি গিয়ে আরিয়ানে রুমে দরজা বন্ধ করে দিলো বাইরে থেকে।রিধি যেতে যেতে রুদ্রিক কে ফিসফিস করে বলল

— আপনি আরিয়ান ভাইয়ার বন্ধু হয়েও কেন এমন তার বাড়িতে ডাকাতি করতে আসলেন..?

— বন্ধুর বন্ধু শত্রুও হয় আবার শত্রুর শত্রু বন্ধুও হয়। এসব তোমার গোবর মাথায় ডুকবে না নিজের কাজে মন দাও।

সবাই যে যা পেরেছে বস্তা ভরে নিয়ে সোফায় গিয়ে বসলো।ক্লান্ত হয়ে গিয়েছে। অর্নি আরিয়ানে রুমের দরজা টা খুলে ভিতরে এক পা দিতেই কেউ একজন টেনে নিয়ে তার গলায় ধারালো ছুরি চেপে ধরলো। অর্নি ভয়ে চিৎকার করে উঠলো।সোফায় বসা মেহেদীরা ছুটলো উপরের দিকে।

এই দিকে অর্নি গলায় আওয়াজ পেয়ে আরিয়ানের হাত থেকে ছুরিটা পড়ে গেলো।অর্নি এত রাতে তার ফ্ল্যাটে কি করছে?আরিয়ান ঘুমায়নি বারান্দায় দাড়িয়ে ছিলো।হঠাৎ দরজা লাগনোর আওয়াজ পাওয়ায় রুম এসে দেখলো দরজা কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে।দরজায় কান লাগিয়ে শুনতেই অনেক গুলো পায়ের আওয়াজ পায়। হালকা পাতলা জিনিস পএের আওয়াজও হচ্ছে। আরিয়ান ধরে নিয়েছে চোর ডুকেছে।চোর নিশ্চয়ই এই রুমে আসবে কারণ সবচেয়ে দামি জিনিস গুলোই এই রুমে। তাই সে দরজার পিছনে ছুরি নিয়ে দাড়িয়ে ছিলো।কিন্তু অর্নিকে একদমই আশা করে নি।

একে একে সবাই আরিয়ানের রুমে ডুকলো। আরিয়ান হাত টেনে লাইট দিলো।সবাইকে এই বেশে এখানে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল।বিষয়টা বুঝার চেষ্টা করের।রুদ্রিকে হাতে রশি ছিলো বস্তা বাঁধার জন্য নিয়েছিলো।ওটা নিয়েই ছুটে এসেছে।অর্নি তাকে চোখ দিয়ে ইশারা করতেই পিছন থেকে আরিয়ানকে বাঁধা শুরু করলো মেহেদীও এসে সাহায্য করছে।কিছু করার নেই দরা খেয়ে গেছে সবাই।
আরিয়ান হতভম্ব হয়ে সবাইকে দেখেই চলছে মুখ দিয়ে কথা বের হচ্ছে না।

(পার্ট টা বেশি বড় হয়ে যাচ্ছে বাকিটা পরের পার্টে দিবো।আর তোমাদের রেসপন্স ভালো লাগছে না। ভিউ দেখলেই বুঝা যায় রিয়েক্ট কেমন হওয়ার কথা কিন্তু ভিউর সাথের রিয়েক্টের আকাশ পাতাল তফাত।পড়ে চলে যায় রিয়েক্ট দেয় না কমেন্ট ও করে না অনেকে।এরকম হলে গল্প সহজে দিবো না।
এই সাপ্তাহে আর কোনো পার্ট আসবে না আমি বাড়িতে জাবো। তোমরা জানোই বাড়িতে যেতে ৯-১০ ঘন্টা জার্নি করতে হয়।জ্যামে পড়লে আরো বেশি। জার্নি করলে প্রতিবারই অসুস্থ হই।তাই বাড়ি যাওয়ার ৩-৪দিন পর গল্প দিবো। বা আগেও হতে পারে পরেও হতে পারে)

চলবে,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 30 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন