ফন্ট সাইজ:
থিম:
এই আশিকি

পর্ব 29

লেখক: আরিফা তাসনিম তামু

#এই_আশিকি
#পার্ট_২৮
#লেখিতে_আরিফা_তাসনিম_তামু

______কপি করা সম্পূর্ণ নিষেধ🚫❌____

আরিয়ান লন্ডনে এসেছে আজকে পাঁচ দিন হতে চললো।তার
গোপনে ড্রাগসের ব্যবসার টার কথা কারা জানি পুলিশকে জানিয়েছে।আর এই কাজ যে এ.কে ছাড়া আর কেউ করেনি সেটা আরিয়ান ভালো করেই জানে। এজন্যই তার লন্ডনে আসা।বর্তমানে এ.কে লন্ডনে নেই। কোন দেশে বসে এসব করছে কে জানে।

নিজের অফিসের বিশাল কাচের জানালার সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। হাতে এক কাপ কফি। চোখেমুখে স্পষ্ট বিরক্তির ছাপ।

হঠাৎ ফোনটা বেজে উঠতেই স্ক্রিনের দিকে তাকালো। পরিচিত নাম্বার।

— বলো!

ওপাশ থেকে কিছু একটা বলতেই আরিয়ানের চোয়াল শক্ত হয়ে এলো।

— হোয়াট? পুলিশ সেখান পর্যন্ত চলেও গিয়েছে?

কিছুক্ষণ চুপ থেকে আবার বললো,

— তুমি ওইদিকটা সামলাও আমি বাকিটা দেখছি।

ফোনটা কেটে টেবিলের ওপর ছুড়ে মারলো আরিয়ান।
ঠিক তখনই দরজায় নক পড়লো।

— মে আই কামিন স্যার.?

— কামিন..!

ভেতরে প্রবেশ করলো আরিয়ানের বিশ্বস্ত সহকারী সুহাস।

— স্যার, একটা খবর আছে।

— কী?

— এ.কে লন্ডনে ফিরেছে।

আরিয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বললো,

—খবর পাঠাও বলবে ও.এ ওর সাথে মিট করতে চায়।আর কোন জায়গায় মিট করতে পারি সেটা নিশ্চয়ই তোমার অজানা না এড্রেসটা পাঠিয়ে দিও।

—ওকে স্যার।

সুহাস মাথা নিচু করে বেরিয়ে হয়ে যেতে নিলে। আরিয়ান আবার ডাক দেয়।

—জ্বি স্যার বলুন।

— কালকের ফ্লাইট বুক করো। বিডিতে ফিরবো।

—ওকে স্যার।

সুহাস চলে গেলো।আরিয়ানের এখন বিডিতে ফিরার ইচ্ছে নেই।তবে মেহেদী কল দিয়ে অনেক বার বলেছে ওর বিয়েতে থাকার জন্য। যা হয়েছে ভুলে যেতে সে যেন বন্ধু হয়ে মেহেদীর বিয়েতে থাকে।মেহেদী আরিয়ানের ছোট বেলার বন্ধু আরিয়ান চাইলেও কখনো মেহেদীকে কষ্ট দিতে পারবে না।সেদিন মেহেদীর ব্যবহারে সে কিছুই মনে করেনি।মেহেদীর জায়গায় অন্য কেউ হলে এমনই করতো।রিসা বিডিতে নেই এখন সেদিন অর্নির জন্মদিনের পার্টি থেকে আসার পর রাতেই রিসাকে লন্ডনে ব্যাক করতে হয়।রিসার মায়ের অবস্থা খারাপ এখন সপরিবার থাইল্যান্ডে আছে।যার কারণে আরিয়ান একটু শান্তিতে আছে।হয়তো কল মেসেজ দিয়ে বরিয়ে রেখেছে আরিয়ান তো সিম টাই চেঞ্জ করে ফেলেছে।রিসার কাছে অর্নি দেশ ছাড়ার খবর টা যে আরো আগে পৌঁছে গেছে তা আরিয়ান খুব ভালো করেই জানে।তা না হলে দুদিন পরই ফিরে আসতো।

আরিয়ান জানে না বিয়েতে অর্নি আসবে কিনা।যদিও মেহেদীকে জিজ্ঞেস করার মতো সাহস ছিলো না।তবুও ঘুরিয়ে পেচিয়ে যা বুঝল অর্নি এতো তাড়াতাড়ি বিডিতে ফিরবে না।

__________________

অর্নির এখানে আসার পর একটা মেয়ের সাথে বন্ধুত্ব হয়েছে।মেয়েটা জোর করছে কোথায় নাকি কনসার্ট হবে সেখানে নাকি তার প্রিয় সিঙ্গার আসবে।অর্নিকে সাথে করেই নিবেই সে।অর্নি রাজি হলো কালো হুড়ি আর লেডিস্ জিন্স পড়ে মাথায় ক্যাপ দিলো মাক্স পড়ে নিলো।পুল রেডি হয়ে মেয়েটার সাথে বের হলো।

সুইজারল্যান্ডের একটি বিশাল কনসার্ট হল। চারদিকে হাজার হাজার মানুষের ভিড়। কারও হাতে লাইটস্টিক, কেউ আবার প্রিয় সিঙ্গারের নাম ধরে চিৎকার করছে। পুরো স্টেজজুড়ে নীল আর বেগুনি আলোর মায়াবী খেলা।
অর্নির হাত টেনে নিয়ে মাহা ভিড়ের মাঝামাঝি একটা জায়গায় দাঁড়ালো। তার পর বলল

— জানো এই সিঙ্গার টা মারাত্মক গান গায়।উনাকে স্পেশাল ভাবে রিকুয়েষ্ট করে আনতে হয়।উনি সব জায়গায় যায় না। উনার লাখ লাখ ফ্যান ফলোয়ার।তাদের মধ্যে আমিও একজন উফ কখন যে আসবে।

মেয়েটি উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠলো।

অর্নি ভ্রু কুঁচকে বললো,

— তাই নাম কী.?

—রিয়েল নাম সো করে না সবাই AERO — The Voice Behind the Shadows নামেই চেনে।

অর্নি ভাবলো"ছায়ার আড়ালে"এটা আবার কেমন নাম.?

ঠিক তখনই হলের সব আলো নিভে গেলো। মুহূর্তেই চারদিক থেকে মানুষের চিৎকার ভেসে এলো। স্টেজের মাঝখানে ধীরে ধীরে একটি স্পটলাইট জ্বলে উঠলো।
আবছা সাদা আলোর নিচে একজন মানুষ দাঁড়িয়ে আছে। পরনে কালো পোশাক। মাথায় ক্যাপ মুখে রুমালের মতো কিছু বাধা মনে হচ্ছে।কাঁধে গিটার ঝোলানো। মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। শুধু তার অবয়ব আর গিটারের ছায়া দেখা যাচ্ছে বিশাল পর্দায়।

একটা মৃদু গিটারের সুর ভেসে এলো।কিছুক্ষণ পর ভেসে এলো মনোমুগ্ধকর গলার গান।

Jab Jab Tere Paas Main Aaya
Ek Sukoon Mila

Jise Main Tha Bhoolta Aaya
Wo Wajood Mila

Jab Aaye Mausam Gham Ke
Tujhe Yaad Kiya

Jab Se Main Tanha Pan Se
Tujhe Yaad Kiya

Dil Sambhal Jaa Zara
Phir Mohabbat Karne Chala Hai Tu

পুরো হল যেন মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেলো। হাজারো মানুষের ভিড়ের মধ্যেও কণ্ঠটা অদ্ভুতভাবে সবার মনোযোগ কেড়ে নিলো।

অর্নি স্থির হয়ে তাকিয়ে রইলো স্টেজের দিকে।একটা মানুষের গলা এতো সুন্দর কীভাবে হতে পারে?এই গলার গান মনে হচ্ছে সে আগেও শুনেছে বাট কোথায় সেটা মনে করতে পারছে না।পাশ থেকে মাহা বলল

— দেখেছো বলেছিলাম না আমার ফেভারিট সিঙ্গার! উনার কণ্ঠটা কি দারুন উফ।

অর্নি কোনো উত্তর দিলো না। গানটার সুরে কেমন যেন হারিয়ে গেলো। স্টেজের আবছা আলোয় গিটার হাতে দাঁড়িয়ে থাকা মানুষটার কন্ঠ শুনতে শুনতে নিজের অজান্তেই চোখ বুঁজে এলো।

গানের মাঝখানে হঠাৎ স্টেজের আলো কিছুটা উজ্জ্বল হলো। গিটার হাতে ছেলেটা মাথা নিচু করে গাইছে। তার মুখের বেশিরভাগটাই ছায়ায় ঢাকা।

গান শেষ হতেই পুরো হল করতালিতে ফেটে পড়লো।
ছেলেটি মাইক্রোফোনের সামনে এগিয়ে এলো।

— Thank you Switzerland and thank you so much all..!you guys are amazing !

আবারও চিৎকারে কেঁপে উঠলো পুরো হল।

মাহা বলল

— হেই ইয়াশা কেমন লাগলো?

অর্নি আবরন থেকে চোখ না সরিয়েই বললো,

— খারাপ না। তবে লোকটার মুখটাই তো ঠিকমতো দেখা গেলো না।

— এটাই তো উনার স্টাইল। আলো-আঁধারির মধ্যে পারফর্ম করতে ভালোবাসে।

—ওহ,,

মাহা বিডিও করায় ব্যস্ত হয়ে পড়লো।এর মধ্যে অর্নির কল আসায় মাহা বলল সে বাইরে আছে।মাহা যেন তাড়াতাড়ি আসে।বলে বের হয়ে গেলো।কথা শেষ করে ফোনটা রাখতে যেতেই স্কিনে চোখ গেলো সেখানে চোরাবালির একটা গান সো করছে যেটা আসার সময় শুনে ছিলো। হঠাৎ কিছু একটা মনে পড়তেই অর্নি গানটা প্লে করলো।একটু আগে গাওয়া সেই সিঙ্গারের গলার সাথে হুবহু মিলে গেলো।অর্নি আজও চোরাবালির গান গুলো শুনে তার বেশ লাগে। ইচ্ছে ছিলো কন্ঠের মালিককে একটুখানি দেখার তার মানে কি.?অর্নি ভিতরে দৌড়ে যেতেই মাঝপথে মাহার সাথে দেখা

—কোথায় যাচ্ছো ইয়াশা.?

—কনসার্ট শেষ.?

—হুম চলো যাওয়া যাক।

অর্নি কিছুক্ষণ ভেবে বলল

—আচ্ছা উনি কী উনার গান গুলো চোরাবালি ইউটিউব চ্যানালে ছাড়ে.?

—উনার ফ্রেন্ড ছাড়ে শুনেছি।

—ওহ আমি অনেক আগে থেকে উনার গান শুনি উনাকে দেখার অনেক ইচ্ছে।

মাহা আফসোসের সুরে বলল

—তা তো আমারও অনেক ইচ্ছে বাট আফসোস উনি কখনোই কারো সাথে দেখা করেন না।

দুজনেই ফিরে আসলো।

_________________

পরের দিন,,,,

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।অর্নি আশপাশে ভালো করে দেখছে আজ কতগুলো মাস পর নিজের দেশে পা রেখেছে সে।বাতাসে অর্নির চুল গুলো হালকা দোল খাচ্ছে। কাউকে না জানিয়েই হুট করে সে বিডিতে এসেছে। সবাইকে সারপ্রাইজ করবে এই ভেবে।আর সে জানে সে বিয়েতে না থাকলে মেহেদীর মন খারাপ থাকবে।মেহেদী চায় অর্নি যেখানে ভালো থাকবে সেখানেই থাক তবুও কষ্ট না পাক এজন্য বিডিতে আসার জন্য জোর করেনি। অর্নি ভালো করেই জানে সেটা।তবে সে চায় না তার ভাইয়ের এরকম একদিনে মন খারাপ থাকুক।মারজান বেগমও কল দিলে কান্না করে তনিমা রিধি তো গ্রুপে কল দিয়েই ভ্যা ভ্যা শুরু করে।মাঝে মধ্যে চাঁদনী আর রাফসানও কল দিয়ে খোঁজ খবর নিয়েছে সবাই বলে তারা অর্নিকে মিস করে খুব অর্নিরও মন ছটপট করে। তাই চলে এসেছে একজনের জন্য তো হাজার জন্য কে কষ্ট দাওয়া যায় না।তাছাড়া অর্নি এখন আর এসব নিয়ে বিন্দু মাএও কষ্ট পায় না।এবার তার পালা।

কথা গুলো ভাবতে ভাবতে অর্নি পাশ ফিরে তাকাতেই অবাক হয়।আরিয়ান তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কালো সুট পড়া হাতে লাগেজ।আরিয়ান কী আবার লন্ডনে ফিরে গিয়ে ছিলো নাকি? না আবার যাচ্ছে। অর্নি ভালো করে খেয়াল করলো আরিয়ান কিছুটা পরিবর্তন হয়েছে।এই যেমন মুখে
হালকা দাড়ি উঠেছে।মনে হচ্ছে অনেকদিন সেভ করা হয়নি।চোখ মুখের অবস্থা কেমন জানি হয়ে গেছে।আরিয়ান তো সব সময় পরিপাটি থাকতে পছন্দ করে। তবে অর্নি অতোসতো ভাবলো না আর। মুখে তার বাঁকা হাসি ফুটে।নিজের লাগেজ টা টেনে আরিয়ানের সামনে এসে দাড়িয়ে খোঁচা মেরে বলল

—বাহ আমার কী সৌভাগ্য দেশে পা রাখতে না রাখতেই মিস্টার চৌধুরীর সাথে দেখা।তা মিস্টার চৌধুরী আপনার এই হাল কেনো?বউ আজকাল ভালোবাসা কম দিচ্ছে বুঝি.?
আহারে..!

বলে অর্নি আফসোসের সুর তুললো।আরিয়ান ঝটকাখেয়ে তাকাতেই অবাক হলো অর্নি কে দেখে।১৫৬ দিন ৩,৭৪৪ ঘণ্টা ২,২৪,৬৪০ মিনিট
১৩,৪৭৮,৪০০ সেকেন্ড দীর্ঘ পাঁচ মাস ছয় দিন পর সে তার কিউটিপাইকে সামনাসামনি দেখছে।আরিয়ান যেন পলক ফেলতে ভুলে গিয়েছে।অর্নিকে দেখেই চলেছে।পোরণে অফহোয়াই একটা সট টপস আর জিন্স।এমন পোশাকে আগে কখনো অর্নিকে আরিয়ান দেখেনি আজই প্রথম।অর্নি আরো কয়েকগুন ফর্সা হয়েছে। আরিয়ানকে এভাবে নিজের দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকতে দেখে অর্নি বাঁকা হেঁসে বলে।

— পলক ফেলুন মিস্টার চৌধুরী। এতো অবাক হওয়ার কিছুই নেই এসেছিই আপনার রাতের ঘুম হারাম করতে।

হঠাৎই আরিয়ানের কেমন অস্থির লাগছে।এই অনিকে সে চেনে না বড্ড অচেনা লাগছে।কথা বলার ধরণ টা তো বড্ড বেশি অচেনা। এভাবে তার কিউটিপাই কথা বলে নাহ.! এ কোন অর্নিকে দেখছে সে আরিয়ান যেন কথা বলার ভাষা হারিয়ে ফেললো।

এরমধ্যে পিছন থেকে কেউ একজন বলে উঠলো।

—ইয়াশা আপনার বাইক রেডি। লাগেজ টা দিন।

অর্নি পিছন ফিরলো।আরিয়ানও সে দিকে ভ্রু কুঁচকে চাইলো।একটা ছেলে বয়স মেবি আরিয়ানের মতোই হবে লম্বা ছড়া মোটামুটি সুদর্শণের কাতারে পড়ে।অর্নির সাথে এই ছেলের কী সম্পর্ক আরিয়ান বুঝলো না।মেহেদীর চিন পরিচিতও না তবে কে এই ছেলে.?

ছেলেটা আরিয়ানকে নিচ থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিলো। ছেলেটার তাকানোর ধরন দেখে আরিয়ানের ভ্রু জুগল আরো কুঁচকে আসে।কারণ ছেলেটা স্বাভাবিক চোখে আরিয়ানকে দেখছে না। যা আরিয়ান ভালো করেই টের ফেলো।

অর্নি মুচকি হেসে বলল

—চাবি টা দিন। আর এই যে লাগেজ। আপনি গাড়ি নিয়ে চলে যান আমি ফ্রী হয়ে রাতে আপনাকে কল দিবো।

অর্নির কথায় ছেলেটাও হেঁসে বলল

— অপেক্ষায় থাকবো তবে।

অর্নি বিপরীতে হাসলো ছেলেটা চলে গেলো।আরিয়ান এখনও ছেলেটার যাও পথে অগ্নি চোখে চেয়ে আছে।ছেলেটা কে আর অর্নি কেন বলেছে রাতে কল দিবে?আবার ছেলেটা বলছে অপেক্ষায় থাকবে!কিশের সম্পর্ক।

—ছেলেটা কে.?

অর্নি বাইকের চাবিটা দেখে নিয়ে আরিয়ানে দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলল

— ছেলেটা যেই হোক আপনাকে কেন বলতে হবে মিস্টার চৌধুরী.?

আরিয়ান রাগে হাত দিয়ে লাগেজটা শক্ত করে চেপে ধরলো।দাঁত দাঁত পিষে বলল

— কিউটিপ

অর্নি তাকে থামিয়ে বলল

—খবরদার মিস্টার চৌধুরী ভুলেও এসব নামে আমাকে ডাকবেন না।আসি আপনার সাথে অযথা সময় নষ্ট করার মতো সময় আমার নেই বাই।

বলে অর্নি বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে কয়েক হাত দূরে রাখা পিংক কালারের লেডিস বাইকটায় বসে হেলমেট পড়ে বাইক স্টাড দিয়ে সেকেন্ডের মধ্যে বাতাসের গতিতে আরিয়ানের সামনে দিয়ে উধাও হয়ে গেলো।আরিয়ান হা করে চেয়ে রইল সে আরেক ধপা অবাক হলো তার কিউটিপাই বাইকও চালাতে জান?সে তো জানতো না এ কাকে দেখছে সে?মানুষ নাকি কষ্ট ফেলে শোকে পাথর হয় তার কিউটিপাই তো উল্টো ভয়ংকর পরিবর্তন নিয়ে তার দুয়ারে তার মৃত্যু নিয়ে হাজির হয়েছে মনে হচ্ছে।

এরমধ্যে রুদ্রিক আসতে আসতে বলল

—সরি সরি দোস্ত রাস্তায় অনেক জ্যাম ছিলো। এজন্য আসতে লেট হয়ে গেছে।

আরিয়ান এতক্ষণ রুদ্রিকের জন্যই অপেক্ষা করছিলো।রুদ্রিক কাছে এসে আরিয়ানকে এভাবে দাড়িয়ে থাকতে দেখ কাঁধ ঝাঁকিয়ে বলল

—কিরে কী হয়েছে এভাবে দাঁড়িয়ে আছিস কেনো.?

আরিয়ানের হুঁশ ফিরলো। তার পর বলল

—কিছু না লাগেজ ধর।আমি অনেক টায়ার্ড তাড়াতাড়ি চল।

রুদ্রিক আর কিছু বলল না। লাগেজ টেনে হাঁটা দিলো আরিয়ান ও ভাবতে ভাবতে হাঁটা ধরলো।

চলবে,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 29 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন