{ 🚫 সম্মানিত পাঠক,🚫
আপনারা অবগত থাকুন যে এই পাঠ্যটিতে অত্যন্ত আক্রমণাত্মক, কদর্য ও অশালীন গালাগালি এবং ভাষার ব্যবহার করা হয়েছে। এর বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল এবং প্রাপ্তবয়স্ক ছাড়া অন্য কারও জন্য একেবারেই উপযুক্ত নয়।
আপনার মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে, এটি নিজস্ব ঝুঁকিতে এবং একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তে পড়ার অনুরোধ জানানো হচ্ছে।}
সময়ের চাকা ঘুরে কেটে গেছে চারটি দিন। পারিপার্শ্বিক সবকিছুই থমকে আছে আগের মতো, কেবল তৌসির ডুবে আছে তার ‘সবুজ বাঘিনী’র সেবা-শুশ্রূষায়।
ঘড়ির কাঁটা এখন মধ্যগগনে, বেলা বারোটা। তৌসির আর নাজহা এক গভীর উভয়সংকটে পড়েছে। বিষয় নাজহার গোসল। বিগত চার দিন জলের স্পর্শ পায়নি নাজহার শরীরটা, শুধু ভেজা তোয়ালে দিয়ে মুছেই দিন পার হয়েছে। কিন্তু শরীরের কোণে জমে থাকা অসুস্থতার আঁশটে গন্ধটা এখন অসহনীয় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তৌসিরও জেদ ধরেছে, আজ গোসল করাতেই হবে।
কিন্তু দুশ্চিন্তার ভাঁজ কপালে, গোসলের সময় অপারেশনের ক্ষতে জেনো এক ফোঁটা পানিও না লাগে। নাজহার শরীরটাও বড্ড নাজুক। অপারেশনের ধকল তো আছেই, তার ওপর জ্বরের উত্তাপে শরীরটা পুড়ে যাচ্ছে। তৌসির অত্যন্ত সন্তর্পণে নাজহাকে পাঁজাকোলা করে ওয়াশরুমে নিয়ে আসে সেখানে রাখা টুলের ওপর বসিয়ে দেয় খুব সাবধানে।
সালোয়ার-কামিজের বালাই এখন নেই, অপারেশনের সুবিধার্থে নাজহার পরনে এখন টি-শার্ট। নিজের কোনো টি-শার্ট নেই তার যা আছে তার জার্সি আর্জেন্টাইন আর বার্সেলোনার জার্সিগুলোই হয়ে উঠেছে তার সঙ্গী। ঢিলেঢালা জার্সিতে জরাজীর্ণ শরীরটা আরও ক্ষুদ্র দেখায়। টুলের ওপর নাজহাকে বসিয়ে তৌসির পরম মমতায় তার দুই কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, "একলা গোসল করতে পারবা, না আমি করিয়ে দিতাম?"
নাজহা দাঁতে দাঁত চেপে বসে। ঠিক হয় দাঁতে দাঁত চেপে ধরার কারণ ব্যথা হচ্ছে, বসায় চামড়ায় ভাঁজ পড়েছে তাই। নাজহা তৌসিরের পেটের দিকের গেঞ্জির একাংশ খাবলে ধরে জোরে জোরে শ্বাস ছেড়ে বলে, "আমি গোসল করব না, আমাকে রুমে নিয়ে চলুন। ব্যথা করতেছে।"
তৌসির নাজহার এমন কথায় বিরক্তি প্রকাশ করে, "এই আছুদা মার্কা কথাবার্তা কইস না তো। লগে গন্ধ করবে, দুই মগ অন্তত শরীরে ঢাল।" নাজহা গালি খেয়ে চোখ বুঁজে মাথা নাড়িয়ে ব্যথাযুক্ত গলায় শুধোয়, "না, না, না, আমি পারব না। সম্ভব না। আপনি যেভাবে পারুন করিয়ে দিন, আমি পারব না।" যন্ত্রণার ঢেউ নাজহাকে মুহূর্তে নিঃস্ব বল করে দেয়। সে তপ্ত নিশ্বাস ফেলতে ফেলতে মাথাটা একটু কাত করে তৌসিরের পেটে ঠেকিয়ে দেয়, কিছুটা স্বস্তি পাওয়ার জন্য।
"আপনি যেভাবে পারুন করিয়ে দিন, আমি পারব না কথাটি শুনে তৌসিরের অভিব্যক্তি নিঃশব্দ বিস্ময়ে জমে যায়। ঠোঁট ফাঁক হয়ে যায় অবাক বিস্ময়ে। তৌসির নাজহাকে কিভাবে এখন গোসল করিয়ে দেবে? হাত-পা কাঁপতে থাকে তৌসিরের। সে হাত বাড়িয়ে নাজহার চুলে হাত বুলিয়ে দিতে দিতে ম্লান স্বরে বলে, "আমি কি তোমার কিছু দেখছি কও তো? তোমার লগে তো আমার তেমন সম্পর্ক নাই। এই হঠাৎ কেমনে তোমারে আমি গোসল করামু? ব্যান্ডেজের ভেতর পানি যাইব না, তাই কষ্টমষ্ট করে গোসলটা করে সালোয়ারটা পইড়া নাও। আমি গেঞ্জি পরিয়ে দিমু নে। আমি গতর যতটুকু পারি ঘষে দেই?"
নাজহা তৌসিরের পেট থেকে মাথা সরিয়ে তৌসিরের মুখপানে শুষ্ক চোখে তাকায়। তৌসির চাইলেই পারে নাজহার এই কথার সুযোগ নিতে, কিন্তু তা সে করতেছে না। কিছু পুরুষ এমনও হয়, যাদের কাছে নিজের সত্তার মূল্য অনেক যেমনটা তৌসির। নাজহা আর জেদ ধরে না। আলতো মাথা নাড়িয়ে উত্তর দেয়, "আচ্ছা!"
তৌসির নাজহার থেকে অনুমতি নিয়ে ফেস টাওয়ালে সাবান লাগায়। ধীরে ধীরে নাজহার দুই হাত কনুই পর্যন্ত, দুই পা হাঁটুর নিচ পর্যন্ত ঘষে দেয়। ঠান্ডার দংশনে নাজহা চোখ-মুখ কুঁচকে ওঠে। "উফ কী ঠান্ডা!" বলতে বলতেই চোখ-মুখ সঙ্কুচিত করে ফেলে। তৌসির নাজহার কথায় ওর মুখের দিকে তাকায়। রক্তিম অধরে জড়োয় কম্পন ধরে গেছে ঠান্ডায়। তৌসির চোখ ফিরিয়ে নিয়ে নাজহার ঘাড়-গলা মুছে দিয়ে লুঙ্গির কোণ গুটিয়ে নিতে নিতে নাজহার সামনে হাঁটু গেড়ে বসতে বসতে বলে, "ঠান্ডার দিন ঠান্ডা তো লাগবেই। এমনে ন্যাকামির কী আছে?"
নাজহা 'ন্যাকামি'র কথা শুনে ফুঁসে ওঠে বলে, "ন্যাকামি কী? ঠান্ডা লাগতেছে তাই ঠান্ডা বলছি। এখন আমার ঠান্ডা লাগলে আমি 'গরম লাগতেছে' বলব নাকি?"
তৌসির সালোয়ারের মুড়ি যতটুকু ওঠে, ততটুকু উপরে তুলে নাজহার পা-টা নিজের হাঁটুর ওপর নিয়ে ভালো করে ঘষে ঘষে দিতে দিতে বলে, "তুমি এমনে ফ্যাতফ্যাতি কর ক্যান? ভালো কথাই তো কইলাম।"
"আপনি আমায় ন্যাকা কেন বললেন? কোন সাহসে এত বড় তকমা আমায় দিলেন?"
তৌসির দীর্ঘ শ্বাসের সাথে বলে, "আচ্ছা, আমার ভুল। আমি 'গাদ্দার' বলতে গিয়ে 'ন্যাকা' বলছি। আমি ভেরি দুঃখিত, মাফ করুন আমাকে।"
নাজহা নিশ্চুপ হয়ে যায়, আর কোনো উত্তর দেয় না। তৌসির নাজহার পাগুলো ভালো করে ঘষে দিয়ে উঠে দাঁড়ায়। নাজহার হাতে টাওয়ালটা দিয়ে বলে, "আমি যাই। তুমি গোসল করে নাও।"
নাজহা টাওয়ালটা হাতে নিয়ে তৌসিরের দিকে মুখ তুলে চেয়ে বোকার মতো জবাব দেয়, "আপনি এখানে থাকুন, যাবেন কেন?"
তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায় এই কথায়। সে তীক্ষ্ণ স্বরে বলে, "ধুর বদমাশনি! তুই গোসল করবি আর আমি এখানে থেকে কি করমু? উত্তেজিত সিনারি দেখমু নাকী?"
নাজহা তৌসিরের কথায় লজ্জা অনুভব করে, কারণ সে সেভাবে ভেবে বলেনি, মুখে এসেছে বলে দিয়েছে। নাজহা আমতা-আমতা করে বলে, "থাক, আপনি যান।"
তৌসির আর কোনো বাক্য ব্যয় না করে ধীরে ধীরে বেরিয়ে আসে। দরজা আগলিয়ে দেয়, কিন্তু লক করে না। নাজহা তৌসিরের যাওয়ার পানে কিছুক্ষণ চেয়ে বসে থাকে। ভেবে পায় না, নাজহার সাথে কিভাবে তৌসির এত নরমাল ব্যবহার করছে। আজ এই চার দিনে তৌসির ছোট্ট বাচ্চার মতো নাজহাকে আগলে রেখেছে। সময়মতো খাওয়ানো, ওষুধ দেওয়া, চুল আঁচড়ে দেওয়া। নাজহার পায়ে মালিশ করে দেওয়া ইনজেকশন দেওয়া হয়েছিল, তার প্রভাবে পায়ের রগগুলো ফাত-ফাতি করে। নাজহা যতবার বলেছে পায়ে ব্যথা করতেছে, ঝিনঝিন করতেছে, ততবারই তৌসির বিনা দ্বিধায় ওর পায়ে মালিশ করে দিয়েছে। নাজহা এই লোককে ঠকাতে পারবে না। না, সম্ভব নয় তার পক্ষে তা। নাজহা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সুস্থ হলেই এই মিথ্যার জাল সে স্পষ্ট করবে। তৌসির খারাপ হলেও আজ অবধি নাজহার প্রতি এক চুল পরিমাণ কোনো খারাপি সে করেনি। বিশ্বাসঘাতক জেনেও কলিজায় বেঁধে নিয়েছে। নাজহা এক লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে গোসল করতে মন দেয়।
তৌসির বাইরে আসতেই নুহমানের ফোন আসে তার কাছে। নুহমানকে সে পাঠিয়েছে করিমগঞ্জ। সেখানে কিছু লোকাল পাণ্ডা আছে, যারা নিজেকে 'গ্যাংস্টার' দাবি করে। তারা তৌসিরদের কিছু ড্রাগের সাপ্লাই বন্ধ করে দিয়েছে। নুহমান আর মিনহাজ মামা গেছেন সেটা মেটাতে। কিন্তু এখন নুহমান ফোন করে বলতেছে, "ভাইসাব, এ নটির পোলারা তো মানতাছে না। মাদা*চুত গুলা লাফাইতাছে।"
তৌসিরের কপালের রগ ফুলে ওঠে। তেলাপোকার ভাব যখন হাতির সমান দেখতে হয়, তখন আর কী-ই বা হবে! রাগ উঠবেই, স্বাভাবিক। তৌসির দাঁত চেপে বলে, "সাউয়া মাউয়া টাইন্যা ছিঁড়িয়া নে খান**কির পোলাগো।"
"মিনহাজ মামা তো কিছু করতে দিতাছে না!"
"দেখ, তোরা যে বাল ছোঁড়ার ছোঁড়, কিন্তু মাল আমার যেন আস্ত পাই। মামারে ক, চাপাতি দিয়া গলায় টান দিতে দু-একটার। দেখবি, বাকিগুলোও সোজা হইয়া যাইব।"
"আচ্ছা, দেখতেছি" বলে।
"আচ্ছা, রাখ।"
ফোন কেটে দেয় তৌসির। ফোন কেটে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। নাজহাকে নিয়ে আসবে বলে, কিন্তু দেখে নাজহা ধীর পায়ে বেরিয়ে এসেছে। গায়ে একটা বার্সেলোনার জার্সি আর কালো সালোয়ার পরা। চুলগুলো কোনোমতে টাওয়াল পেঁচানো।
তৌসির তাড়াতাড়ি নাজহার সামনে গিয়ে দাঁড়ায়। নাজহা ওকে দেখে হিসহিসিয়ে বলে, "আমি যেতে পারব।"
তৌসির এ কথায় পাত্তা না দিয়ে সাবধানে নাজহাকে নিজের বাহুবন্ধনে তুলে নেয়। তার কোলে নাজহার নিস্তেজ দেহটা ধীরেসুস্থে ভর করে রয়। নাজহা আর নড়ে না, চুপচাপ করে তৌসিরের বক্ষের মাঝে মাথা হেলিয়ে দিয়ে নাক টেনে তৌসিরের শরীরের সেই পুরুষালি ঘ্রাণ এই ঘ্রাণ নাজহার অত্যন্ত প্রিয়। এই ঘ্রাণের প্রতি সে অগাধভাবে আকৃষ্ট, যা অন্তরঙ্গ নয়, কিন্তু অন্তর-ঘনিষ্ঠ।
তৌসির নাজহাকে বিছানায় এনে বসায়। বসিয়ে নাজহার চুলগুলো আলতোভাবে টাওয়ালের ভাঁজে নিয়ে মুছে দিতে থাকে। নাজহা তৌসিরকে ফিসফিসিয়ে বলে, "তৌসির, আমায় কিছুদিনের জন্য বাড়িতে যেতে দিন। আপনি কেন অকারণে এত কষ্ট করবেন আমার জন্য? আর কেনইবা এত যত্ন?"
তৌসির চিরুনি নিয়ে নাজহার ভেজা চুলের ফাঁকে চালিয়ে দিতে দিতে বলে, "বউ কার তুমি? আমারই তো। বউ যখন আমার, কষ্ট আমিই করি। তোমারে বাড়ি পাঠাই, আর তুমি সেইখান থাইকা নতুন প্ল্যান নিয়ে এসে গাদ্দারি করো।"
'গাদ্দারির' কথাটা শুনে কলিজা খচ করে ওঠে নাজহার। সে নিরলসভাবে বলে, "যখন জানেনই গাদ্দার, তাহলে কেন এত আদিক্ষেতা? কী হবে এসব করে? আমি তো গাদ্দার, আমি তো খারাপ। এই খারাপের সঙ্গে সংসার করে ধ্বংস ব্যতীত কিছুই পাবেন না। তালাক দিয়ে দিন আমায়।"
'তালাক?' তালাকের কথাটা শুনে তৌসিরের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। এত কিছু ঘটার পরও তৌসিরের একবারের জন্যও মনে হয়নি ওকে তালাক দিতে হবে অথচ নাজহা নিজেই এই বাণী বকতেছে? কী আশ্চর্য! কী নির্দয় এক বাণী। তৌসির শান্ত গলায় উচ্চারণ করে, "ও আমার রূপসী নাগিন! তালাক আবার কী? আমি জানি তুই আস্ত একটা কালনাগিন। ছোবল তুই আমায় কথায় কথায়-ই মারবি, তবে আমি তোর থেকে ছোবল খেতেও রাজি।"
নাজহা এমন উক্তি শুনে আর কিছু বলে না, চুপ হয়ে যায়। তৌসির ওর চুল আঁচড়ে দেওয়া শেষ হলে বলে, "বিছানায় দু'পা তুলে বসো।"
নাজহা তৌসিরের কথামতো পা তুলে বিছানায় বসে। এখন কী জন্য তুলব জিজ্ঞেস করলে আবারও বাজে কিছু শুনতে হবে। তৌসির ওয়ারড্রোবের ওপর থেকে জারা তেল নিয়ে নাজহার দু'পা মালিশ করে দিতে থাকে। নাজহা শুধু আবিষ্ট চোখে তৌসিরের দিকে চেয়ে থাকে। এই মানুষটাকে কী করে সে ঠকাবে? নাহ, সম্ভব নয় তার পক্ষে এটা, আর সম্ভব নয়।
তৌসির নাজহার পায়ের আঙুলগুলো টেনে দিতে দিতে বলে, "আরাম লাগছে?"
নাজহা কোনো উত্তর দেয় না। সে মাথা নিচু করে বসে থাকে। তৌসির নাজহাকে চুপ থাকতে দেখে হালকা ধমকে ওঠে, "কী হইলো? কথা কও না ক্যান?"
নাজহা এমন ধমক খাবে আশা করেনি। সারা শরীর আলতো ঝাঁকি দিয়ে ওঠে নাজহার এই ধমকের তীব্রতায়। নাজহা তৌসিরের মুখপানে চেয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, "হয়েছে, পা থেকে হাত সরিয়ে নিন।"
তৌসির নাজহার কথায় সত্যি সত্যি হাত সরিয়ে নিয়ে উঠে দাঁড়ায় আর বলে, "আমি গিয়ে খাবার নিয়া আসি। তুমি বসো।"
নাজহা বাঁধা দেয়, "না, আনবেন না। আমি নিজে গিয়ে খাব।"
তৌসির এ কথা শুনে বিরক্ত হয়। হাঁটতে পারতেছে না ঠিকমতো, সে নাকি নিচে গিয়ে খেয়ে আসবে! তৌসির গলার আওয়াজ শক্ত করে বলে, "নাটক মারাস তুই আমার লগে? পা মাটিতে ফেলার শক্তি নাই তোর, আর নিচে যাবি বলতাছোস?"
তৌসিরের কথায় নাজহাও কঠোর গলায় শুধোয়, "তো কী করব? আপনি আমার যত্ন কেন নিবেন, কী জন্য নিবেন? আপনার বিবিজান রাতে একবার আর সকালে একবার এসে খোঁচান। একটু আগেও এসে বলে গেছেন, 'আমি নাকি আপনায় কালো জাদু করেছি। তাই আপনি আমার প্রতি এত আসক্ত।' আমি মানলাম আমি বেঈমান, আমি খারাপ। তাই বলে এভাবে বলবেন? যে জাদুটোনা করে, সে মুসলিম নয়। আমাকে আমার ধর্ম থেকেই কথা দ্বারা বের করে দিবেন?"
তৌসির নাজহার করা অভিযোগগুলো শুনে মনে মনে ভাবে, "বুড়ি নাগিন সুযোগ পাইলেই আমার নাগিনের পিছনে পড়ে যায়, আর আমার নাগিন আমারে ছোবল দেয়।"
তৌসিরেরও খারাপ লাগে কথাটা। তারপরও সে বলে, "তুই যে কাম করছস, ঐটা পুরোটা বিবিজান জানলে এতক্ষণ কবর দিয়া দিত তোরে। তালুকদারের মাইয়া, শুকরিয়া আদায় কর তেমন কিছু হয়নি।"
নাজহা রাগী চোখে তৌসিরের দিকে তাকিয়ে ক্রুদ্ধ গলায় বলে, "তাহলে জানিয়ে দিন। বললাম তো, মরণে আমার দ্বিধা নাই। আমি মরে যেতে চাই, মেরে ফেলুন। সব দোষ তো আমার! আপনি নিজের বিবিজানের দোষ দেখেন? বা দেখেছিলেন পূর্বে?"
তৌসির নাজহার দিকে কঠোর দৃষ্টিতে তাকায়। বড্ড সাহস হয়ে গেছে নাজহার! যে বিবিজানের সম্পর্কে এমন ধারণাই তৌসির রাখে না, সেসব কথা নাজহাকে তাকে নিয়ে বলতেছে। তৌসির ঝাঁঝালো কণ্ঠে বলে, "না, দেখিনি। আর আমার বিবিজানের লগে নিজের তুলনা দিস না। উনার পায়ের ধুলোর সমানও তুই না। খাবার আমি সিমরানরে দিয়া পাঠামু। চুপচাপ খেয়ে ঔষধ খেয়ে নিবি। আমার বাইরে যাইতে হইবো।"
এ বলে তৌসির লুঙ্গির দুই কোণ হাতে তুলে নিয়ে কোমরে গুঁঁজতে গুঁঁজতে রুমের বাইরে চলে যায়। নাজহা নিশ্চুপ বসে থেকে ঠিক করে সে খাবে না। কেন তার ভেতর থেকে এমন নীরব বিদ্রোহ আসছে, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর সে নিজেও খুঁজে পাচ্ছে না।আসল সত্যটা হলো, তৌসিরের সদ্য করা ব্যবহার নাজহার মনঃপূত হয়নি। নাজহা যে খারাপ, সেই সত্য সে নিজের কাছেও স্বীকার করে তবুও তৌসির কেন এমন রূঢ় আচরণ করলো?
যদিও তৌসিরের কাছ থেকে এই ধরনের কঠোরতা একরকম প্রত্যাশিত ছিল, তবুও কেন যেনো আজকের আচরণটা নাজহার পক্ষে মেনে নেওয়া কঠিন হলো। সম্ভবত তৌসির তাকে বড্ড বেশি আহ্লাদ আর যত্নে রেখেছে। ভালোবাসার এই উষ্ণ আস্তরণ ভেদ করে আসা এই তিক্ততা নাজহার পক্ষে হজম করা আর সম্ভব হলো না। তার মনের মধ্যে কেবলই এক অবুঝ অভিমান জেঁকে বসল।
।।
তৌসির কুঠিরে এসেছে রুদ্র আর নাযেম চাচা কে নিয়ে পার্টি অফিসে যাবে বলে। কিন্তু এসে দেখে কেরামত আর নাযেম চাচা উড়াধুড়া নাচতেছে আর রুদ্র বসে বসে তাদের উৎসাহ দিচ্ছে। এই নাচের কারণ কি? শেখ হাসিনার ফাঁসির রায়। স্পিকারে টাশ টাশ করে বাজতেছে।
রায় দেখেছে দেশের মানুষ,
খুশি আজ আমর।
বঙ্গকন্যার ফাঁসিতে,
মিছিলও দেও তোমরা।
রায় দেখেছে দেশের মানুষ
খুশি আজ আমরা।
জুলাই হত্যা বিডিয়ার
শাপলা হলো ম্যাছছাকার।
ডাইনি খুনি পালাইছে।
জুলাই যুদ্ধার হলো জয়।
ফাঁসি চাই (শেখ হাসিনা)
ফাঁসি চাই ( শেখ হাসিনা)
ফাঁসি চাই (শেখ হাসিনা)
ফাঁসি চাই (শেখ হাসিনা)
জয় বাংলা , ফাঁসি এবার সামলা
জয় বাংলা শেখ হাসিনার মামলা
জয় বাংলা, ফাঁসি এবার সামলা
জয় বাংলা শেখ হাসিনার মামলা
তৌসিরের মন চাইতেছে এই গান শুনে একটা ডান্স দিতে কিন্তু তারপরও সে এদের এসব পাগলামি তে মত না দিয়ে রুদ্রের পাশে এসে বসতে বসতে রুদ্র কে বলে, "মাঙ্গের নাতি রুদ্র, নুহমান রে কল লাগা।"
নাযেম চাচা আর কেরামত নাচ থামিয়ে তাদের অপজিট সোফায় বসতে বসতে বলেন, "ভাতিজা, আপার রায় তো হইয়া গেছে।"
তৌসির মুচকি হেসে বলে, "এসবে কি হইবো? ফাঁসি কি আর হইবো? দেখো, আপা বিন্দাসি বাঁচবো।"
নাযেম চাচা সিগারেটের পেকেট থেকে একটা মুখে নিতে নিতে বলেন, "সে তো হইবো না, তারপরও শান্তি লাগিতেছে।"
রুদ্র তাদের কথার মাঝখানে দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, "সামনে নির্বাচন, আমাদের দলে তো মেলা মানুষ যোগ দিতাছে। তন্ময় চাচার মিছিলেও বহুত লোক আছিলো।"
তৌসির রুদ্রের কথার উল্টো পিঠে গলার স্বরে লবণাক্ত ঝাঁজ টেনে বলে, "কিছু মদন আছে যারা বিগত ষোল বছর লীগের লুঙ্গির নিচে লুকাইয়া আছিল। লুঙ্গি খুইল্যা যাওয়া তারা এখন মারায় জিয়া ছাড়া নাই কোনো উপায়।"
তৌসিরের এই কথায় সবার মুখজুড়ে হাসির আলো থিতিয়ে বসে। রুদ্র এরপর নুহমান কে ফোন দিয়ে তৌসিরের কাছে দেয়। নুহমান ঐ পাশ থেকে বিতৃষ্ণা নিয়ে বলে, "কি করমু ভাইজান? ওরা মানতেছে না তো। এখন আমাদের লোক ওদের ইচ্ছা মতো ছিলতাছে।"
তৌসির এ শুনে আলাদা একটা পৈশাচিক আনন্দ অনুভব করে ও দাঁতে দাঁত চেপে বলে, "মাতারি ঘরে মাতিরিদের ধরে একদম জায়গা মতো ভরে দে। চু*** দে মাদার**চুত দের! সাউয়া মাউয়া ফাইরা নে খান*কির পোলাগো।”
রাত বাজে দশটা। চারপাশটা কেমন থমথমে, ভারী হয়ে আছে। শহরের যান্ত্রিক কোলাহল সারাদিনের ক্লান্তি শেষে ঝিমিয়ে পড়েছে। নাজহা বেলকনিতে রাখা সোফাটায় শরীরটাকে এলিয়ে দিয়েছে। পা দুটো সামনের ছোট টি-টেবিলের ওপর তুলে রাখা। খোলা চুলগুলো রাতের এলোমেলো বাতাসে বারবার মুখে এসে পড়ছে, কিন্তু সেগুলো সরিয়ে দেওয়ার কোনো তাগিদ সে বোধ করতেছে না।
বাইরের অন্ধকারের চেয়েও গভীর এক অন্ধকার তার অন্তর গ্রাস করেছে। নিজেকে বড্ড একা লাগছে তার। একার চেয়েও বেশি একা। এই একাকিত্ব বাইরের নয়, ভেতরের। এমন এক শূন্যতা, যা বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। গালের ওপর শুকিয়ে যাওয়া লোনা দাগের ওপর দিয়েই গড়িয়ে পড়ে আরও এক ফোঁটা তপ্ত অশ্রু। নাজহা কাঁদছে, নিঃশব্দে।
এই শূন্যতার মধ্যেই সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পাথরের মতো ভারী আর অটল একটা সিদ্ধান্ত। আর নয়। এই গ্লানির জীবন আর নয়। সে তৌসিরের মুখোমুখি হবে। সব বলে দেবে। জানতে চাইবে, কেন সে এই অভিনয় করছে, কী তার আসল উদ্দেশ্য। তারপর, এই ধিক্কারের জীবন থেকে মুক্তি নেবে। সে তৌসিরের কাছ থেকে তালাক নেবে। সিদ্ধান্তটা নিতে গিয়ে তার বুক কাঁপেনি, তা নয়। সে জানে, এই পথে কত বাধা। তার বাবা, চাচারা এই চরম পদক্ষেপে কখনোই রাজি হবেন না। অদৃশ্য শেকল দিয়ে তারা তাকে বেঁধে ফেলতে চাইবেন।
কিন্তু নাজহার আর কিছু করার নেই। অসহ্য এক অপরাধ বোধ আর অনুশোচনা এক অদৃশ্য ফাঁসের মতো তার গলা টিপে ধরেছে। প্রতিটি মুহূর্তে সে নিজেকে ঘৃণা করছে। আয়নায় নিজের চোখ দেখতেও ভয় হয়। এই সত্তাটাকে সে আর বইতে পারতেছে না। বড্ড কষ্ট হচ্ছে বড্ড যন্ত্রণা হচ্ছে।
নাজহা চোখ বন্ধ করে। এই মিথ্যার জীবন কাটানোর চেয়ে নিঃসঙ্গ জীবনও অনেক শ্রেয়। সেই জীবনে কষ্ট থাকবে, একাকিত্ব থাকবে, কিন্তু এই আত্মগ্লানি থাকবে না। অন্তত নিজের সত্তার কাছে নিজে সৎ থাকা যাবে। নিজের কাজের জন্য নিজেকে এতটা ঘৃণা করতে হবে না।
রাতের অন্ধকার নাজহার মনের অন্ধকারের সাথেই একাত্ম হয়ে গেছে। শুধু তার ভেতরের সিদ্ধান্তটা ঐ দূর আকাশের সবচেয়ে ম্রিয়মাণ তারাটির মতো একাকী জ্বলজ্বল করতেছে।
কাজ কর্ম খাওয়া দাওয়া শেষে তৌসির রুমে ফিরছিল। আসার সময়ই তার চোখে পড়ল সিমরান তাদের রুমের দিকেই যাচ্ছে, হাতে খাবারের প্লেট।
তৌসির পিছন থেকে ওকে ডাক দেয়, "এই খালি, {কালো}এদিকে আমার কাছে দে। আমি নিয়ে যাচ্ছি।"
'খালি' ডাকটা শুনেই সিমরানের রাগ হলো। সে পিছনে ফিরে নাক-মুখ কুঁচকে বলল, "আমি খালি হলে তুমি কালা পাঠা! তুমি আমারে খালি ডাকো ক্যান?"
তৌসির হাসতে হাসতে সিমরানের সামনে দাঁড়ায়। ওর হাত থেকে ট্রে-টা নিতে নিতে বলে, "ভাইয়ে ঢং করি বুঝিস না? এমনে চ্যাতস ক্যান?"
সিমরান আলতো হেসে বলল, "আচ্ছা বাদ দাও। ভাবি তো দুপুরেও খায়নি। খাবার নিয়ে গেছিলাম, খেলো না।"
কথাটা শুনে তৌসিরের কপাল কুঁচকে গেল। মনে মনে ভাবল, নিশ্চয়ই ঝল দেখিয়ে খায়নি। সিমরানকে সে বলে, "আচ্ছা, আমি দেখছি।"
সিমরান মাথা নাড়ায়, "আচ্ছা।"
তৌসির রুমে এসে দেখে নাজহা এখানে নেই। তার মানে, বেলকনিতে আছে। খাবারের ট্রে-টা রুমে রেখে সে ধীর পায়ে বেলকনির দিকে এগিয়ে যায়।
তৌসিরের উপস্থিতি টের পেয়েই নাজহা চট করে চোখ-মুখ মুছে রুক্ষ ভঙ্গিতে বসে।তৌসির নাজহার সামনে এসে দাঁড়ায়। চোখে পড়ে তার অগোছালো রূপে। লালচে কালো চুলগুলো পিঠে, ঘাড়ে, চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে। পরনে ওড়নাও নেই। এই অগোছালো নাজহাকেও কী ভীষণ সুন্দর লাগছে! অতুল্য রূপের অধিকারিণী সে, তাকে তো যেমন তেমন অবস্থাতেও অপরূপা লাগবে।
তৌসির নাজহার পাশে এসে বসতে বসতে জিজ্ঞেস করে, "এইভাবে চুল চারদিকে উড়াইয়া, ওড়না ছাড়া এমন বেফাইশার {হুস জ্ঞান ছাড়া কাজ কর্ম যারা করে } মতো বসে আছো ক্যান লো আমার রূপসী নাগিন?"
রূপসী নাগিন? এ কেমন কথা? নিত্য তৌসির ওকে ব্যঙ্গ করে একেক নামে ডাকে, আজও তাই করলো। নাজহার ইচ্ছে হয় কঠিন কিছু বলতে, কিন্তু দুপুরের তৌসিরের আচরণের কথা মনে পড়তেই একটা আলাদা অভিমানের ছোঁয়া লাগে অন্তরে। সে চুপচাপ স্থির, সামনে চেয়ে উত্তর দেয়, "বেফাইশা কী? চারদিকে পর্দা ফেলা, কেউ দেখবে না আমায়। আমার ইচ্ছে হয়েছে তাই বসে আছি।"
কথাগুলো নাজহা তীক্ষ্ণ অভিমানেই শুধোলো। কেন, কী জন্য অভিমান করলো তা সে নিজেও জানে না। মনটা বিষাদে ভরে আছে, কিচ্ছুটি ভালো লাগছে না, কিচ্ছু না।
তৌসির বুঝে যায় নাজহা চটে আছে, তাই আর কিছু না বলে ধীরে ধীরে নাজহার পাশ ঘেঁষে এসে বসে। হাত বাড়িয়ে ওকে শূন্যে তুলে নিয়ে নিজের কোলে বসায়। নাজহার সারা শরীর তরঙ্গের ন্যায় ঝিরিঝিরি করতে থাকে। তৌসিরের কোলে বসা অস্বাভাবিক কিছু তার কাছে। তৌসিরের বুকের সাথে পিঠ ঠেকে গেছে ওর, এক কথায় তৌসিরের সাথে একদম লেপ্টে গেছে সে। তৌসিরের শ্বাস-প্রশ্বাসের শব্দ পাচ্ছে সে। নাজহা পাথরের মতো জমে যাচ্ছে। তৌসির এক হাতে ওর ঘাড়ের চুলগুলো অন্য পাশে সরিয়ে দিতে দিতে ওর চোখের কোণে তাকায়। দেখে দু'ফোঁটা পানির কণা চিকচিক করতেছে। তৌসির এ দেখে নরম গলায় জিজ্ঞেস করে, "চোখে পানি কেন?"
নাজহা তৌসিরের প্রশ্নে তার মুখপানে তাকায়, তথাপি কোনো জবাব সে শোধায় না, নিরুত্তর রয়। এ দেখে তৌসির সরু চাহনি ওর মুখে ছড়িয়ে দিয়ে সন্দিহান স্বরে বুনে, "আমারে ঠকানোর অনুশোচনার পানি নাকি?"
নাজহা এ কথায় তাচ্ছিল্যের এক তুচ্ছ হাসি টেনে তোলে ঠোঁটে আর বলে, "মোটেই না।"
"তাহলে পানি কেন?"
"এমনিই।"