ফন্ট সাইজ:
থিম:
স্নিগ্ধবিষ

২৪তম পর্ব

লেখক: সানজিদা আক্তার মুন্নি

{ 🚫 সম্মানিত পাঠক,🚫

এমনিই' শুনে তৌসির আর পাল্টা প্রশ্ন ছোঁড়ে না। দীর্ঘশ্বাস ফেলে নাজহার গলার কাছে নাক নিয়ে এসে চোখ বুঁজে নাক টেনে তৃপ্তির সহিত তার শরীরের ঘ্রাণ নেয়। নাজহার গা গুলিয়ে ওঠে এতে। নাজহা তৌসিরের বুকে ধাক্কা দিয়ে বলে, "এমন গাঁজাখোরের মতো কাহিনি করতেছেন কেন?"

তৌসির মুচকি হেসে নাজহার থুতনিতে আলতোভাবে চেপে ধরে বলে, "আজ আমার তোমারে একেবারে মনের সাথে শরীরের ভিতরও নিয়া নিতে মন চাইতেছে।"

নাজহার আত্মা কেঁপে ওঠে এই কথায়। তৌসির সত্যি আজ মনে হয় কিছু একটা করে নিবে। নাজহা ভয় পায়, কিন্তু সবসময়ের মতো তা আড়াল করে নেয়। তৌসির নাজহার চোখের দিকে হালকা ভুরু কুঁচকে চেয়ে নাজহাকে জিজ্ঞেস করে, "আজ লুঙ্গির গিট কি খুলতে পারি তোমার লাইগ্য্যাহ?"

তৌসিরের কথাটা শুনে নাজহার অন্তরের অন্তঃস্থল অবধি ঠান্ডা হয়ে জমে যায়। কী উত্তর দিবে বুঝে আসে না তার। স্নায়ুগুলোও বোধহয় তিরতির করে কাঁপতেছে। অনেক দ্বিধায় ভুগে সে তৌসিরকে উত্তর শোধায়, "আপনার ইচ্ছে। আমি তো বলেছি, বিয়ের পরেরদিনই আপনার অধিকার আপনি নিতে পারেন। আজ যদি আপনার মনে হয় এই অসুস্থ শরীরের উপর নিজেকে চাপানো সহজ হবে, তাহলে আপনার মর্জিতে আমি বাঁধা দিব না, কারণ সে ক্ষমতা আমার নেই।"

তৌসির নাজহার কথায় মিষ্টি হেসে বলে, "সব করার পর তো এমনিই অসুস্থ হইবা, তাইলে একেবারেই হও। আর দেরি করা জায়েজ হইবো না।"

তৌসিরের কথাগুলো কাঁটার মতো বিঁধে নাজহার গায়ে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। চুপচাপ মেনে নিয়ে মাথা নেড়ে বলে, "আমি বে-মত করব না।"

তৌসির নিশ্চিত হতে আবারো জিজ্ঞেস করে, "সত্যি তো? পরে কান্নাকাটি জুড়বা না তো? বলবা না তো আমি তোমার লগে জোর করছি?"

নাজহা স্তম্ভের ন্যায় উত্তর দেয়, "না, তেমন কিছুই আমি করব না!"

তৌসির নাজহার কথায় হো-হা করে হেসে ওঠে এবার। এতক্ষণ ধরে মজা করছিল, দেখতেছিল নাজহার কী অবস্থা হয় তা। তৌসির নাজহার হাত নিজের মুঠোয় নিয়ে শক্ত করে ধরে, কারণ নাজহার হাত অনবরত কাঁপতেছে। তৌসির নাজহার হাতটা নিজ বক্ষের একাংশে চেপে ধরে বলে, "ভয় পেয়ো না। তুমি বিশ্বাসঘাতক হলেও আমি অত্যাচারী নই।"

নাজহা বুঝে যায় তৌসির ফাইজলামি করতেছিল। নাজহা একটু স্বস্তি পায়। অতঃপর তৌসিরকে বলে, "তৌসির সাব, আমাকে তালাক দিয়ে দিন। ছেড়ে দিন আমায়। এই বিশ্বাসঘাতক আমি সারাজীবন শুধু আপনার বিশ্বাসকেই ক্ষতবিক্ষত করব।"

তৌসির এ শুনে তপ্ত শ্বাস ত্যাগ করে বলে, "তোমার দখল আমার আত্মা পর্যন্ত। তোমারে ছাড়তে হইলে তো আপন আত্মারে তালাক দিতে হইবো।"

তৌসিরের কথায় নাজহার দৃষ্টি নিস্তব্ধ হয়ে তৌসিরের চোখে আশ্রয় নেয়। নাজহা নিস্তেজ অনুরণনে বুনে, "বা রে! এই গাদ্দারের জন্য এত প্রেম?"

তৌসির স্বভাবের খাঁটি স্বরেই বলে, "প্রেমের সাওয়া টায়া কিছু না। মায়া হতে পারে। আমার নিজেরও ভালো মতো জানা নাই কোন বাল!"

নাজহা বুক চিরে নিঃশ্বাসের ভার নামিয়ে বলে, "কাউকে ভালোবাসার প্রথম স্তর হয়তো এটি। এমন অনুভব আমারও হয়েছিল, যখন আমি তাকে ভালোবাসতে শুরু করেছিলাম। আপনি আমায় ভালো-টালো বাসতে যাইয়েন না, কারণ আমায় যেই ভালোবেসেছিল, একটুখানি সুখে থাকতে চেয়েছিল, সেই বিরহে পুড়েছে।"

তৌসির মুচকি হাসে। মুচকি হেসে মোহাভিষ্ট চাহনি স্থির নিবদ্ধ করে নাজহার মুখপানে, আর বলে, "যারে ভালোবাসো, তারে এখনো চাও? এখনো আশা রাখো কি?"

নাজহা তৌসিরের প্রশ্ন শুনে মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, "এখনো চাই। খুব করে চাই। তাকে চাওয়ার, তাকে পাওয়ার তীব্র লালসায় মরি আমি।"

এ বলে তৌসিরের মুখপানে চায়। তৌসির নিরুত্তর। নাজহা তৌসিরের কাছে এবার দুর্বল স্বরে জানতে চায়, "তৌসির বর্তমানে দাঁড়িয়ে সমাজের সব নিয়ম ভঙ্গ করে আমি কি আমার প্রিয় পুরুষ টা কে পেতে পারি না?"

তৌসির নাজহার এ কথায় রাগ করে না, যদিও রাগ হয়; তারপরও তা অপ্রকাশ্য রেখে বলে, "পেতে পারো!"

"কীভাবে?"

তৌসির স্বভাবের খাঁটি স্বরে বুনে, " এই তো কোনো এক রাইতের বেলায়। আমারে ঘুমের মধ্যে কুপাইয়া দয়ালের দরবারে পাঠাইয়া। তুমি হারিয়া যাইবা তোমার লাঙ্গের হাত ধরিয়া।"

নাজহা জানতো এমন কিছুই তৌসির ওকে বলবে। ভীষণ রাগ হয় নাজহার। রাগের ঝাঁঝে চোখ-মুখ লাল হয়ে ওঠে। দাঁতে দাঁত পিষে তৌসিরের চোখের দিকে তাকিয়ে বলে, "আপনি মিয়া একটা অসহ্য মানব। কোনো ভালো কথা আপনার জবানে নেই, আর না আছে ভালো দিক।"

তৌসির কিছু বলে না। মৃদু হেসে ক্ষয়িষ্ণু সুরভঙ্গিতে শুধোয়, "আমার কোনো ভালো দিক নেই। আমার সর্ব দিক মিলিয়ে আমি মানুষটা ভারী মন্দ।"

এতে নাজহার কেন জানি কিছুটা খারাপ লাগে। ওর বলা উচিত হয়নি যে তৌসিরের কোনো ভালো দিক নেই। নাজহা আর কোনো বাক্য শোধায় না, চুপচাপ নিজের ভেতরে গুটিয়ে যায়। তৌসির নাজহার কপালে পড়া বেবি হেয়ারগুলো কানের পাশে গুঁজে দিতে দিতে জিজ্ঞেস করে, "আমারে যন্ত্রণা না দিলে তুমি শান্তি পাও না? ভাত খাও নাই ক্যান?"

নাজহা কী বলবে এখন? বলবে কি'আপনার উপর অভিমান করে খাইনি,' এটা বলবে? 'আপনি কেন আমার ওমন আচরণ করলেন? আপনার যাওয়া কি এত জরুরি ছিল? আমাকে খাইয়ে গেলে কী হতো?' কথাগুলো নাজহার বুকের গহিনেই চাপা রয়। সে শান্ত গলায় বলে, "আমি খেয়েছি! রুমে প্লেট থাকত না খেলে! প্লেট নেই দেখুন গিয়ে।"

তৌসির নাজহার এই মিথ্যাতে বড়ই বিরক্ত। তিক্ত সুরে তৌসির বলে, "এ বাইচু**দের নাতিন মিথ্যা বলস ক্যান? তুই খাস নাই আমি ভালো কইরা জানি।"

গালি খেয়ে নাজহাও ছ্যাঁত করে ওঠে, "তো খাইনিতো খাইনি, এতে এত কথার কী? এই বিশ্বাসঘাতক আমি না খেয়ে মরে গেলে আপনার কী?"

তৌসির স্পষ্ট খুঁজে পায় নাজহার কথায় অভিমানের আঁচ। নাজহার গালে টুপ করে একটা চুমু খেয়ে জিজ্ঞেস করে, "দুপুরে করা আচরণের জন্য রাগ করতাছো?"

"না, কেন করব রাগ? আমি কে আপনার, আর আপনিই কে আমার?"

তৌসির বিরক্তি তে উচ্চারণ করে, "তোমার সাওয়ায় ঝল আছে জানি, কিন্তু এত ঝলে ভরা তা জানতাম না।"

নাজহার চোখ রাগে লাল বর্ণের রঙ ধারণ করে। সে ক্রোধ নিয়ে বলে ওঠে, "মুখ সামলে কথা বলুন।"

তৌসিরও তেরামি করে উত্তর দেয়, "তুমিও তোমার সাওয়ার ঝল সামলাও।"

"আপনি এত অশ্লীল কেন? এভাবে গালাগালি করছেন কেন?"

তৌসির নাজহার থুতনিতে হাত রেখে বলে, "তুই ছিনালগিরি করবি আর আমি গালি দিলেই দোষ? মন তো চাইতেছে এমনে এক টান আর ওমনে আরেকটা টান দিয়া তোরে ফাইরা নিতে। ঔষধ এক বেলা না খেলে কী ক্ষতি হইবো তুই জানস? কত টাকার ঔষধ আনছি জানস?"

টাকার কথা শুনে নাজহা তৌসিরের কাছ থেকে সরে যেতে চায় আর বলে, "টাকার খোঁটা দিচ্ছেন? বলুন কত টাকা, দিয়ে দিচ্ছি। ছোটলোক কোথাকার! ছিঃ।"

তৌসির ওকে জাপটে ধরে নিজের বক্ষের সাথে মিশিয়ে নিতে নিতে বলে, "টাকার খোঁটা দিচ্ছি না, হিসাব নিচ্ছি। ঔষধগুলো তো টাকা দিয়া আইছে। এগুলো না খাইলে টাকা নষ্ট না? আর আমি এক পয়সাও নষ্ট করার বান্দা না।"

নাজহা উঠে যেতে চাইলো, কিন্তু তৌসির ওকে যেতে দিল না। উল্টো নিজের সাথে আষ্টেপৃষ্ঠে লেপ্টে নিয়েছে। নাজহা তৌসিরের কোলে সুবিধামতো বসতে বসতে বলে, "হ্যাঁ, জানি তো। টাকা-পয়সার যদি অভাব হতো, তাহলে এই আখেরি কিপ্টেমি মানা যায়। কিন্তু টাকা-পয়সা রেখেও কিপ্টেমি! ছিঃ ছিঃ।"

তৌসির নাজহার পরনের জার্সিটা ধীর হাতে উপরে তুলে ওর উন্মুক্ত পেট, পিঠে, কোমরে হাতের উষ্ণ স্পর্শ এঁটে দিতে দিতে বলে, "আমার কাছে কোনো অতিরিক্ত টাকা-পয়সা নাই। যা আছে, সীমিত। তাই ব্যয় না করে আয় করার চেষ্টা করি।"

নাজহা তৌসিরের কথায় উত্তর দিবে কী, ও চেঙি মাছের মতো ছটফট করতে থাকে। তৌসিরের এই ছোঁয়া আজ আলাদা, বড্ড প্রগাঢ় এই ছোঁয়া। গা তরঙ্গের ন্যায় ত্বরান্বিত হচ্ছে। নাজহার শ্বাস বন্ধ হয়ে আসে এই উষ্ণ, নেশাক্ত স্পর্শে। নাজহা তৌসিরের দু'হাত খাবলে হাঁপিয়ে ওঠে চিৎকার করে, "তৌসির, এভাবে ছুঁবেন না, আমি শেষ হয়ে যাব।"

এ বলে নাজহা অসুস্থিতে তৌসিরের কাঁধে হেলান দেওয়ার মতো মাথা হেলিয়ে রাখে। তৌসির এই সুযোগে নাজহার টানটান গলায় মুখ গুঁজে ঠোঁট বসিয়ে দেয় বারংবার। কয়েকবার দাঁতও বসায়। সাথে তো তার অবাধ্য আঙ্গুলের ছোঁয়া নাজহার কোমরে পেরেক ঠোকার মতো বিচরণ করতেছে। নাজহার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে এখন তৌসিরের দাড়ির আঘাতগুলো বড্ড অসহনীয়। ও খুব কষ্টে ঠোঁট নাড়ায়, "তৌসির, ছাড়ুন, স্বস্তি পাচ্ছি না।"

তৌসির নাজহার গলা থেকে মুখ তুলতে তুলতে বলে, "এতটুকুই তোর যাই-যাই অবস্থা? যেদিন মন মতো ধরমু, ঐ দিন কি তুই আদৌ বাইচা রইবি? আর এমনি অল্পতেই এত চিৎকার করস ক্যান লো ছিনাল?"

নাজহা তৌসিরের দু'হাতের চামড়ায় নখ বসিয়ে দেয়, যাতে হাত সে সরিয়ে নেয়। কিন্তু তা হয় না। তৌসির তো হাত সরাবেই না। নাজহা বিরক্ত হয়ে তীক্ষ্ণ গলায় বলে, "হাত সরান বলছি, বদমাশ পুরুষ!"

তৌসির নাজহার গালে কয়েকটা চুমু খায় তার গাল থেকে আবারো নিজের গাল ঘেঁষে নিতে নিতে নামিয়ে গলায় নিয়ে আসে অতঃপর গালায় অনবরত চুমু খেতে থাকে। নাজহা হাত ঘুরিয়ে তৌসিরের চুলগুলো মুঠো করে ধরে চোখ বুঁজে চিৎকার করে ওঠে , " তৌসির মুখ সরান দাড়ি দিয়ে লাগতেছে। " তৌসির নাজহার কথায় মুখ তুলে নিয়ে ওকে বলে, "তা একটা কথা জিগাইবার আছে।"

নাজহা ছটফট করতে করতে বলে, "কী?"

তৌসির ওর পেট থেকে এবার হাত সরিয়ে নিয়ে ওকে স্বস্তি দেয়। নাজহা এতে শান্তির শ্বাস ছেড়ে ঠিক হয়ে বসে। নাজহা ঠিক হওয়ার পর এবার সরু চোখে তার দিকে তাকিয়ে তৌসির জিজ্ঞেস করে, "আমার ড্রয়ার থাইকা কত টাকা নিছেন ম্যাডাম, একটু কন তো।"

টাকার কথা শুনে নাজহা অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। ধরা খেয়ে গেল! তৌসিরেরদের বাড়িতে কাজ করে একটা ছোট্ট ছেলে। পড়াশোনাও করে টুকটাক, বাড়ির কাজও করে। ফোরে পড়ে। নাজহার কাছে বিকেলে এসে আবদার এঁটেছিল, "ভাবি, আমারে বিশটা টাকা দেন, আমি পেন্সিল কিনমু।"

নাজহা তৌসিরের ড্রয়ার খুলে। তখন ড্রয়ারে একটা ছেঁড়া দশ টাকার নোট আর বিশ টাকার নোট ছিল। নাজহা সেই বিশ টাকাই মাজেদকে দিয়ে দিয়েছিল। কিন্তু এখন নাজহা তা স্বীকার না করে বলে ওঠে, "আমি ওসব টাকা-পয়সার কথা জানি না।"

" ডাকাইতের বাইচ্ছা আমার ড্রয়ারে চারশো টাকা ছিল। কী করছিস ঐগুলা?"

চারশো টাকা! এটা শুনে নাজহা তৌসিরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, "মিথ্যা বলতেছেন কেন? মাত্র ত্রিশ টাকা ছিল। আমি বিশ টাকা মাজেদকে দিছি, সে পেন্সিল কিনবে।"

তৌসির হেসে বলে, "এই কথাটা আগে কইলে কী হইতো? আর শুনো, এমনে কাউরে টাকা দিও না। বিশ টাকা হইলেও আমার রক্ত পানি করা টাকা।"

"না, দিব না। হাড় কিপ্টে, বদমাশ লোক কোথাকার।"

তৌসির নাজহার ঘাড়ে মুখ গুঁজে দিতে দিতে বলে, "হইছে লো ডাকাতনি, তাড়াতাড়ি রুমে আয়, ভাত খাবি।"

"না, আমি খাব না।"

তৌসির ওর কথায় পাত্তা দেয় না। নিজের ইচ্ছেমতো গলায়, গালে ঠোঁট চুমু খেয়ে ওকে বাহুবন্ধনীতে আবদ্ধ করে নিয়ে আসে রুমে। খাবের প্লেটা নাজহার সামনে রেখে বসতে বসতে বলে," খেয়ে নাও রাগ করলে তোমারি ক্ষতি আমার না। "

নাজহাও আর রাগ দেখায় না ক্ষিদেতে পেট জ্বলতেছে সাথে তৌসিরের উপর রাগটাও কমেছে। নাজহা কারো হাতে খাবার খায় না। হসপিটালে যখন ছিল, তখনও কাঁপাকাঁপা হাতে নিজ হাতে খেয়েছে, তারপরও কারো হাতের খায়নি। তৌসির অনেক বার মুখে তুলে দিয়েছে, কিন্তু নাহ, সে নিজের হাত ব্যতীত কারো হাতের খাবার গিলতে পারে না। এই এখন ও খাবে, নিজ হাতে খাবে।

খাওয়া-দাওয়ার পর্ব শেষ করে নাজহা ওযু করার জন্য ওয়াশরুমে ঢুক। তৌসির নিচে গেছে খাবার ট্রেগুলো রেখে আসতে।

​ওযু সেরে নাজহা যখন ঘরে পা রাখে, দেখে তৌসির ততক্ষণে ফিরে এসেছে। ইদানীং নাজহা একটা বিষয় খুব স্পষ্ট করে টের পাচ্ছে তৌসির বেশ দ্রুত ঘুমিয়ে পড়ার তাড়া দেখায়। অথচ, বিয়ের পর প্রথম দিনগুলোতে সে তার সঙ্গি দের সাথে কত রাত অবধি জেগে থাকত, টুকিটাকি গল্পে বা নিছক খুনসুটিতে সময় কাটাত। এখন সেই আড্ডার সময়টা কমে গেছে। হয়তো নাজহার জন্যই আড্ডাতে যায় না।

​তৌসির শান্তভাবে দরজাটা বন্ধ করে দেয়। কক্ষের একমাত্র আলোটাও নিভিয়ে দিতেই ঘরটি প্রগাঢ় অন্ধকারে ডুবে যায়। মৃদু অন্ধকারে তৌসির নাজহার দিকে এগিয়ে আসে। তাকে কথা বলার সুযোগ না দিয়ে এক মুহূর্তের মধ্যে নাজহাকে আলতো করে কোলে তুলে নিয়ে সে বিছানায় চলে আসে। নাজহাও বিনা বাক্যব্যয়ে তৌসিরের উষ্ণ বুকের আশ্রয়ে মাথা রেখে চোখ বুঁজে নেয় তৌসিরের শরীরের চেনা, প্রিয় ঘ্রাণটা মন ভরে নিঃশ্বাসের সাথে টেনে নিতে নিতে থাকে।

​নাজহার মনের গভীরে একটি প্রশ্ন বহুক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছিল। প্রশ্নটা করা উচিত হবে কি না, সেই দ্বিধায় মন সায় দিচ্ছিল না। কিন্তু সন্দেহ নামক কীট একবার মনে ঢুকলে সহজে শান্তি মেলে না। শেষে অনেক দ্বিধা-দ্বন্দ্বের পর, তৌসিরের বক্ষ থেকে মাথা তুলে তার মুখের দিকে চেয়ে, নাজহা মনের বিরুদ্ধে গিয়েও শেষমেশ প্রশ্নটি করেই ফেলল, "আচ্ছা তৌসির, আপনাদের পরিবারে কি কেউ তামিলের আছেন?"

​‘তামিল’ শব্দটি শোনামাত্র তৌসিরের দেহের অভ্যন্তরে মুহূর্তে এক শীতল স্রোত বয়ে যায়। রাগে তার দম প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। তার ইচ্ছে হয় নাজহাকে ঠাটিয়ে একটি চড় বসিয়ে দিতে কীভাবে সে এই প্রসঙ্গ তুলল? কিন্তু এমনটা করলে নাজহার সন্দেহ আরও বাড়বে, এই চিন্তা মাথায় আসতেই তৌসির নিজেকে ইস্পাত কঠিন করে সামলে নেয়। মুখমণ্ডলে সামান্যতম উদ্বেগের ছাপও না ফুটিয়ে যথেষ্ট স্বাভাবিক থাকার ভান করে তৌসির উত্তর ধারণ করে, "না, আমাদের বাড়িতে তেমন কেউ নাই।"

​তৌসিরের এমন মিথ্যা উত্তরে নাজহা চুপসে যায়। সে জানে, শিকদার পরিবারে একজন তামিল বংশোদ্ভূত মানুষ আছেন, আর তৌসির সজ্ঞানে তাকে মিথ্যা বলতেছে। নাজহা এখন নতুন এক বিপত্তিতে পড়েছে। যদি তৌসির কিছু একটা আঁচ করে নেয়, যদি তার জিজ্ঞাসা করার উদ্দেশ্য ধরে ফেলে? দ্রুত পরিস্থিতি সামাল দিতে এবং তৌসিরের মনোযোগ সেই সন্দেহ থেকে সরিয়ে অন্য দিকে ঘোরানোর জন্য নাজহা মরিয়া হয়ে একটা ফন্দি খুঁজতে শুরু করে।

তখনই তার চোখ পড়ে তৌসিরের ওষ্ঠের দিকে সুগঠিত ঠোঁটজোড়া। ঠোঁট দেখেই নাজহার মনে একটি দুষ্টু পরিকল্পনা জন্ম নেয়। দ্বিধা ঝেড়ে ফেলে সে তৌসিরের বুকে হাত দিয়ে ভর দিয়ে উঠে এবং তৌসিরের মুখের উপর মুখ নিয়ে আসে। নাজহাকে হঠাৎ এমন আগ্রাসী হতে দেখে তৌসিরের ভ্রু কুঁচকে আসে। বিস্ময় নিয়ে বলে "কিতা লো ছিনাল? ঘুমাইতে নায় তুই?"

​নাজহা মুচকি হেসে বলে, "আমি একটা জিনিস ট্রাই করি?"

​

​তৌসির কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, "কিতা?"

​নাজহা ঠোঁটের কোণায় এক ঝলক মিষ্টি হাসি টেনে ধরে। এরপর তৌসিরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে, তার দুই গাল শক্ত করে চেপে ধরে সে ভারী আন্তরিকতায় চোখ বুজে নিজের ঠোঁট বসিয়ে দেয় তৌসিরের রুক্ষ আবহে গড়া টানটান ​স্বাভাবিক রক্তিম আভাযুক্ত ঠোঁটে। তৌসিরের চোখ দুটো প্রথমে বিস্ময়ে বড় হয়ে গেলেও, দ্রুত সেই বিস্ময় এক উষ্ণ উত্তেজনায় পরিণত হয়। সে বিশ্বাসই করতে পারছে না, নাজহা আজ এত অকপটে তাকে চাইছে! তৌসির এক হাতে নাজহার ঘন খোলা চুলগুলো মুঠো করে ধরে, আর অন্য হাতে ওর কোমরের ডান অংশটা পরম নির্ভরতায় চেপে ধরে। নাজহা আবেগে একের পর এক চুম্বন এঁকে যাচ্ছে তার ঠোঁটে, তৌসিরও আর নিজেকে সংবরণ না করে এই ভালোবাসায় পূর্ণ সায় দিচ্ছে। তাদের ঘনিষ্ঠতা যখন চরম উষ্ণতার দিকে যাচ্ছিল ​ঠিক সেই মুহূর্তে, নাজহা সুযোগ বুঝে এক গাল থুতু তৌসিরের মুখে পুরে দেয়। এই আকস্মিকতায় তৌসিরের দম আটকে যাওয়ার জোগাড়, থুতু তার গলা পর্যন্ত চলে গেছে।

​তৌসির হতভম্ব হয়ে, তীব্র বিতৃষ্ণায় এক ধাক্কায় নাজহাকে নিজের থেকে সরিয়ে দিয়ে দ্রুত উঠে বসে। সে দ্রুত খাট থেকে নেমে মুখ ভর্তি থুতু ডাস্টবিনে ফেলে দেয়। এরপর গড়গড়িয়ে কুলি করে মুখ ধুয়ে পরিষ্কার করতে করতে নাজহার দিকে তাকায়। ​দেখে নাজহা এখনো পাশে বসে ঠোঁট মুছতে মুছতে মিচকে মিচকে হাসছে। ​তৌসির কুলি করে গ্লাস জায়গা মতো রাখতে রাখতে চূড়ান্ত বিরক্তি আর অবাক হওয়ার মিশেলে বলে, "ধুর ব্যাটি খবিশনি কি করলি তুই? একদম যাচ্ছেতাই!"

​নাজহা এ কথায় চোখ বড় করে বলে, "আমি একটা রিলসে আজ এটা দেখেছি, তাই ট্রাই করলাম। আর আপনি এভাবে করলেন? ওখানে তো নায়ক আরও খুশি হয়!"

​তৌসির নাজহার চোখে চোখ রেখে বলে, "তার মানে তুমি সারাদিন ফোনে এইসব চুম্মা-চাটি এসব দেখো? ছিঃ! তালুকদারের মাইয়া, ছিঃ!"

​তৌসিরের এমন নাক ছিটকানো দেখে নাজহার অভিমান হলো, "আরে আমি দেখি না এসব! এমনি সামনে এসেছিল।"

​"তুমি যা দেখবা তাই আইবো। তুমি এসব রোমান্স-টোমান্স দেখো, তাই আইছে।"

​নাজহা মুখ বাঁকিয়ে বলে, "হ্যাঁ দেখি তো, আপনার সমস্যা?"

​তৌসির নাজহার গাল টেনে ধরে, কিছুটা শাসন আর কিছুটা সোহাগের সুরে বলে, "বয়স এখনো হয়নি আঠারো। তুমি এইসব দেখো? লজ্জা করে না তোমার?"

​নাজহা এবার তৌসিরের এ কথার জবাবে হালকা কঠিন স্বরে, কিন্তু মনের চাপা ক্ষোভ উগরে দিয়ে বলে, "তাহলে এটা আপনি কেন বুঝেন না? আমার বয়স হয়েছে এসব করার? যে আপনি হঠাৎই কথাবার্তা ছাড়া শুরু করে দেন আমার সাথে!"

​"আমি কী করলাম?"

​"কেন, ঐসময় সোফায় বসে কী করেছেন?"

​তৌসির ভ্রু কুঁচকে কিছুক্ষণ চুপ থেকে, মৃদু হেসে সে বলে, "ওহহো! তার মানে এই সবটাই তখনকার সময়ের প্রতিশোধ?"

​"হ্যাঁ।"

​"এখন প্রতিশোধ নেওয়া শেষ হইলে ঘুমাও।"

​"আচ্ছা।"

​নাজহা "আচ্ছা" বলে নিজের বালিশে শুতে যাবে, তার আগেই তৌসির দ্রুতগতিতে বিছানায় উঠে ওকে টেনে নেয়। সে নাজহাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। নাজহার অভিমান মুহূর্তেই কর্পূরের মতো উবে যায় সেও তৌসিরের বুকে মাথা রেখে নিশ্চিন্তে সেঁধিয়ে রয়।

………

​রাত এখন শেষ প্রান্তে নিস্তব্ধ অন্ধকারে তৌসিরের শরীর ঘামে ভিজে একাকার, ক্ষণে ক্ষণে শিউরে উঠছে সে। অবচেতন মনের গহীনে চলছে এক ভয়াবহ দুঃস্বপ্নের আনাগোনা।

​চোখের সামনে ভেসে উঠছে এক নারকীয় দৃশ্য। মেঝের ওপর লুটিয়ে আছে এক নারীর বিবসনা দেহ, লেলিহান অগ্নিশিখা গ্রাস করছে তাকে। অদূরেই একটি টেবিলের ওপর নিথর হয়ে পড়ে আছে আরেক নারীর নগ্ন শরীর। আর এই বিভীষিকার পাশেই কেউ একজন আর্তনাদ করছে বিকট সেই চিৎকার, ভাষাটি তামিল।

​ঘুমের ঘোরেই তৌসিরের ঠোঁট নড়ে উঠে সেই আর্তনাদের প্রতিধ্বনি তার কণ্ঠেও বিড়বিড় করে বেরিয়ে আসে, "எனக்கு என்ன நடக்கும்? நான் எப்படி உயிர்வாழ்வேன்?"

​তৌসিরের অস্ফুট আর্তনাদ আর গোঙানির শব্দে নাজহার কাঁচা ঘুমটা ভেঙে যায়। অজানা আতঙ্কে বুকটা ধক করে উঠে তার। তৌসিরের বুকের ওপর রাখা মাথাটা দ্রুত তুলে নেয় সে। নিজের জার্সির ভেতর থেকে তৌসিরের হাতটা আলতো করে সরিয়ে খানিকটা দূরে সরে বসে তার থেকে সরে তারপর কান পেতে বোঝার চেষ্টা করে, কী বলছে মানুষটা।

​ভাষার কিছুই বোধগম্য হলো না তার, তবে এটুকু বুঝতে বাকি রইল না যে তৌসির ঘোরের মধ্যে তামিল ভাষায় প্রলাপ বকছে। তৌসিরের শ্বাস-প্রশ্বাস তখন দ্রুত ও ভারী, বুকটা হাপরের মতো ওঠানামা করছে।

​নাজহা আর এক মুহূর্ত দেরি করে না। তড়িৎ গতিতে তৌসিরকে ধাক্কা দিয়ে প্রবল ঝাঁকুনি দেয় সে। কণ্ঠে একরাশ ভীতি আর উদ্বেগ নিয়ে ডেকে ওঠে

"কী হলো আপনার? তৌসির! এমন করছেন কেন আপনি?"

তৌসিরের ঘুমের ঘোর ভেঙে আসছিল, তার ওপর নাজহার আকস্মিক ধাক্কায় যেন বিদ্যুতের মতো চমকে সে উঠে বসে। কপালে জমে থাকা শীতল ঘাম মুছে নিয়ে সে চারপাশে এক পলক তাকায়। তারপর নাজহার বিস্ময়-ধরা চোখের দিকে তাকিয়ে কণ্ঠে তীব্র অস্থিরতা নিয়ে জানতে চায়, "তোমাকে আমি কিছু করিনি তো? কৈতরি মারিনি তো আমি তোমায়?"

তৌসিরের এই অদ্ভুত প্রশ্ন আর অস্থিরতা দেখে নাজহা হকচকিয়ে যায়। আমতাআমতা করে সে শুধু বলে, "না তো।" তৌসির নাজহার ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটির দিকে এক মুহূর্তের জন্য তাকায় সেই দৃষ্টিতে কোনো মলিনতা নেই, বরং এক আশ্চর্য নির্মলতা। ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে সে পাশের টেবিল থেকে খালি জগটা হাতে নিয়ে নাজহাকে বলে, "তুমি ঘুমাও। আমি পানি পান করে আইতাছি, জগও ভরে নিয়া আইমু।"

নাজহা মাথা নেড়ে উত্তর দেয়, "আচ্ছা, যান।"

তৌসির এক দীর্ঘশ্বাস ফেলে ঘর ছাড়তেই দ্রুত নিঃশ্বাস ফেলে নাজহা। বালিশের নিচ থেকে সে তড়িঘড়ি ফোনটা বের করে মাস্টার চাচ্চুকে কিছু একটা বার্তা পাঠায়।

দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখে তৌসির। সে যায়নি এখানেই দাঁড়িয়ে ছিল। নাজহা আবারও বিশ্বাসঘাতকতা করছে। তৌসিরের নিশ্চিত ধারণা, ঘুমের ঘোরে তার মুখ থেকে বেরিয়ে আসা তামিল প্রলাপ নিয়েই নাজহা কাউকে গোপন খবর দিচ্ছে।

তৌসির এক তপ্ত শ্বাস ফেলে, হাতে জগ নিয়ে সিঁড়ির দিকে পা বাড়াশ। তার ঠোঁটে তিক্ততার সুর। সে সুরে স্বগতোক্তির মতো ও শায়েরি আওড়ায়,

"তিল থেকে তাল,

ধান থেকে চাল,

আমি খারাপ আর

আমার বউ নোবেল প্রাপ্ত ছিনাল।"

এই বলে সে নিজে নিজেই হেসে ওঠে সেই হাসি করুণ নাকি বিদ্রূপাত্মক, বোঝা দায় । তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে।

সিঁড়ির মাঝামাঝি পথেই বিবিজানের সাথে দেখা হয়। এত রাতে বাড়ির বাইরে থেকে ফিরছেন দেখে থমকে দাঁড়াল তৌসির। জিজ্ঞেস করল, "কোথায় গিছিলা এত রাইতে?" বিবিজান এক মুহূর্ত থেমে গিয়ে মুখে সরলতা টেনে বলেন, "এই তো, পশ্চিমের গাছের নিচে ওদের খাবার দিতে গেছিলাম।"

তৌসির শুধু সংক্ষেপে জবাব দেয়, "ওহ।" বিবিজান আর বাক্য বিনিময় না করে দু-ধাপ সিঁড়ি এগিয়ে যান। ঠিক তখনই পিছন থেকে তৌসিরের কণ্ঠস্বর রুক্ষ রুপে ওঠে, "বিবিজান, সময় তো আইসা গেছে। আগামীকালই শিক্ষা দিতে হবে।"

বিবিজান এই কথায় এক পৈশাচিক শান্তি অনুভব করেন। তিনি গ্রীবা হেলিয়ে, তৌসিরের চোখে চোখ রেখে, ঠোঁটে এক অমানবিক রহস্যময় হাসি টেনে ধরেন। তৌসিরও হাসে। হিংস্র, প্রতিশোধপরায়ণ এই হাসি দুজনের ঠোঁটেই ফুটে ওঠে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ২৪তম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন