ফন্ট সাইজ:
থিম:
নূরের পথে ফিরে আসো (১ম খন্ড)

৯ম পর্ব

লেখক: নূরায়া মেহনাজ

#নূরের_পথে_ফিরে_আসা

#নূরায়া_মেহনাজ

#পর্ব_৯

দিনগুলো ধীরে ধীরে বদলাচ্ছে। আয়েশার জীবন এখন এক নিয়মে, প্রশান্তি এবং মহান উদ্দেশ্যে ভরা। আয়েশা প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠে, নামাজ পড়ে। তারপর নিজেকে আয়নায় ভালোভাবে দেখে বলে,

" আজ আমি কারো জন্য নূরের আলো হবো। "

তার ভেতরের গ্লামার কুইন এখন নূরের এক মশালবাহী।

"নূরের ছায়া" এখন কেবল একটি ছোট গ্রুপ নয়,এটা এখন গড়ে উঠেছে এক আত্মীক জাগরণ হিসেবে। আয়েশা ও তার পার্টনারশিপের মেমবারসরা মিলে প্রতি সপ্তাহে একবার “আত্মীক উন্নয়ন ও ইসলামী জীবনবোধ” বিষয়ক অনলাইন ক্লাস পরিচালনা করে৷ তাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে ইসলামের সৌন্দর্য দেখানো এবং শেখানো। তবে তা ভালোবাসা ও প্রজ্ঞার মাধ্যমে, কঠোরতা দিয়ে নয়।

প্রথম সেশনে আয়েশা তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলল,

"আমরা অনেকে ইসলামকে উপহাস করে চলে আসি৷ কিন্তু ইসলাম কোনো উপহাসের বস্তু নয়৷ ইসলাম হলো ভালোবাসা এবং আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক।"

হল জুড়ে সবাই মনোযোগ দিয়ে আয়েশার বক্তব্য শুনছে। অনেকে কমেন্টে লিখছে, " আপু আপনি কথাগুলো এমনভাবে বলছেন যেন আপনার সকল ইসলাম ভিত্তিক কথা হৃদয়ে এসে লাগছে। "মাশাআল্লাহ।"

আয়েশা চোখে পানি নিয়ে হাসল। আয়েশা আবারও বলল,

" যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে এবং সৎ কাজ করে সেই সর্বোত্তম মানুষ।"

( সূরা ফুসসিলাত ৪১:৩৩)

"নূরের ছায়া'র" প্রভাব ক্রমেই বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের অনেকে এখন নিয়মিত নামাজ পড়া শুরু করেছে। কেউ স্বেচ্ছায় পর্দা করছে, কেউ বা দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে হওয়া খারাপ সম্পর্ক ঠিক করে নিচ্ছে।

একদিন এক তরুণী ক্লাসের শেষে কেঁদে বলল,

"আপু আগে আমি কোনো এক কারণে নিজেকে, নিজের জীবনকে ঘৃণা করতাম। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি। বান্দা যতই পাপ কাজে লিপ্ত হোক না কেন সে যদি তওবা করে ফিরে আসে তাহলে, মহান রাব্বুল আলামীন আমাদের কখনো খালি হাতে ফিরিয়ে দেন না৷ "

আয়েশা মেয়েটির কথা শুনে মৃদু হেসে বলল,

"বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা কখনো শেষ হয় না। আমরাই শুধু তার থেকে দূরে সরে যায়।"

আয়েশা মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। এইটুকুই ছিল তার দাওয়াতের সফলতা।

একদিন “ইসলামিক উইথ ফাউন্ডেশন” নামের একটি স্বনামধন্য সংগঠন আয়েশার কাজ দেখে তাকে একটি বড় জনসভায় তরুণীদের মাঝে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানালো। প্রথমে আয়েশা ভয় পেলে তার মা তাকে বলেন,

"ভয় পাস না মা! মহান আল্লাহ তায়ালা তোকে একটি ভালো কাজের সুযোগ দিয়েছেন। এখানে ভয়ের কিছু নেই। তাছাড়া কুরআনে বলা হয়েছে,

" আর তুমি তোমার প্রভুর অনুগ্রহের কথা ঘোষনা করো।" ( সূরা আদ-দুহা ৯৩:১১)

পরদিন আয়েশা আল্লাহর নাম নিয়ে মঞ্চে উঠল। বড় হলরুমে শত শত তরুণীর ভিড়। আয়েশা মাইক্রোফোন হাতে নিয়ে বলল,

"আমি কোনো আলেম নয়। আমি এক গুনাহগার বান্দা, মহান রাব্বুল আলামীন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। জীবনের আসল জাগরণ হলো যখন তুমি বুঝবে, পৃথিবীর কোনো ক্ষণস্থায়ী সুখ আল্লাহর ভালোবাসার মতো হতে পারে না। "

আয়েশার সেই কন্ঠে ছিল নূরের শক্তি, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেল।

দীর্ঘক্ষণ বক্তৃতা শেষে অনেকে এসে বলল,

" আপু আজ থেকে আমি তওবা করব। "আপনার কথা শুনে আমার করা অনেক খারাপ কাজের জন্য আজ অনুশোচনা হচ্ছে।"

আয়েশা তখন মনে মনে বলল, "হে আল্লাহ! " সব প্রশংসা তোমার জন্য। তুমি আমায় দিয়েছো দাওয়াতের শক্তি। "

কিছুদিন পর আয়েশা একটি ইউটিউব চ্যানেল খুলল৷ নাম দিল "আল-নূর : হৃদয়ের আলো"। সেখানে আয়েশা ছোট ছোট ভিডিও বানায়। কীভাবে নামাজে খুশু আনবো, তওবা মানে কি, আল্লাহর রহমতকে কখনো ছোট ভেবো না ইত্যাদি নানাধরণের ভিডিও ক্লিপ বানায়।

চ্যানেটি দ্রুত ভাইরাল হতে লাগলো। অসংখ্য তরুণ- তরুণী আয়েশার ভিডিও দেখছে এবং এপ্রিশিয়েট করছে। কমেন্টে অনেকে লিখছে -" আপু আমি আজ থেকে নামাজ পড়া শুরু করেছি। "আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।"

আয়েশা অনেক খুশি হলো। সে বলল,

"এটা মহান আল্লাহর ইচ্ছার প্রতিফলন এবং তাঁর দেওয়া নিয়ামত। "

রাতে আয়েশা নামাজ পড়ছিল। নামাজে সিজদায় মাথা রেখে সে বলল,

"হে আল্লাহ!" আমি কিছুই না। তুমি আমাকে দিয়ে এত নিয়ামতের কাজ করিয়েছো। আমি শুধু চাই, আমার এই কাজ যেন রিয়া ( লোক দেখানো) না হয়, বরং যেন শুধু তোমার সন্তুষ্টির জন্য হয়৷ "

আয়েশা মনে মনে একটি আয়াত পাঠ করল-

"যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি তোমাদের আরও বৃদ্ধি করব।" (সূরা ইবরাহিম ১৪:৭)

তারপর বলল, "আলহামদুলিল্লাহ।" তুমি আমায় তোমার পথে রেখেছো।"

রাতের আকাশে আজ পরিপূর্ণ চাঁদ উঠেছে এবং চাঁদের আলোয় চারিপাশ আলোকিত হয়ে গেছে। যেভাবে একসময় অন্ধকারে হারিয়ে যাওয়া সেই মেয়েটি এখন নূরের আলোয় অন্যদের জন্য আলোকবর্তিকা হয়ে উঠেছে।

#চলবে_ইনশাআল্লাহ

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে ৯ম পর্ব শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন