ফন্ট সাইজ:
থিম:
ছায়ার নজরে

বাক্সের ভেতরের সত্য

লেখক: তাহমিনা

বৃষ্টি তখনও ঝরছে।বারান্দায় দাঁড়িয়ে থাকা সাইফ আর সাইফা দুজনেই নিচের বাগানের দিকে তাকিয়ে আছে।বাগানের মাঝখানে রাখা কাঠের বাক্সটা যেন অন্ধকারের মধ্যে আরও ভয়ংকর লাগছে।আর তার ওপরে লাল রঙে লেখা— "WELCOME BACK, SAIFA."সাইফের চোখ বিপজ্জনকভাবে সরু হয়ে গেল।

— "ভিতরে যা।"

— "না।"

— "সাইফা।"

— "আমি দেখতে চাই।"দুজনের মধ্যে কয়েক সেকেন্ড নীরব যুদ্ধ চলল।অবশেষে সাইফ হাল ছেড়ে দিল।

— "আমার পেছনে থাকবি।"তার গলায় এমন দৃঢ়তা ছিল যে সাইফা আপত্তি করল না।নিচে নেমে সবাই বাগানে জড়ো হলো।সাফোয়ান বাক্সটার দিকে তাকিয়ে বলল,

— "আমি বলে দিচ্ছি, এর ভিতরে ভূত থাকলে আমি দৌড় দিব।"রিয়ান মাথা নাড়ল।

— "এইটা সবার জানা আছে তুই যে আগে দৌড় দিবি।"

— "অবশ্যই। নিজের জীবন আগে।"এই টেনশনেও সাইফার হাসি পেয়ে গেল।কিন্তু সেই হাসি মিলিয়ে গেল যখন সাইফ বাক্সটা খুলল।ভেতরে...একটা পুরোনো টেডি বিয়ার।সবাই অবাক।

— "এইটা আবার কী?"সাফোয়ান ফিসফিস করল।কিন্তু সাইফা স্থির হয়ে গেল।কারণ...সে টেডি বিয়ারটা চিনতে পেরেছে।তার মাথার ভেতর হঠাৎ স্মৃতির ঝলক।ছোট্ট সাইফা।বৃষ্টির দিন।সে কাঁদছে।আরমান তার হাতে একটা বাদামি টেডি বিয়ার তুলে দিচ্ছে।

— "এখন আর কাঁদবি না।"

— "কেন?"

— "কারণ এইটা তোর পাহারাদার।"ছোট্ট সাইফা হেসে ফেলেছিল।বর্তমানে ফিরে এসে তার নিঃশ্বাস আটকে গেল।

— "এ...এটা আমার।"সবাই তার দিকে তাকাল।সাইফের মুখ কঠিন হয়ে গেল।কারণ সেও টেডিটা চিনেছে।ঠিক তখনই টেডি বিয়ারের ভেতর থেকে একটা কাগজ বের হয়ে এল।সাইফ দ্রুত সেটা তুলে নিল।কাগজে মাত্র একটা লাইন।

— "তোমার সবকিছু মনে পড়তে কতদিন লাগবে, সাইফা?"নিচে কোনো নাম নেই।কিন্তু সবাই জানে।এটা আরমানেরই কাজ।সেই রাতে...সাইফ নিজের রুমে বসে আছে।তার সামনে ছড়িয়ে আছে পুরোনো ফাইল।ছবি,ডকুমেন্ট,আর একটা ছবি।ছবিটায় তিনজন।ছোট্ট সাইফা,আরমান,আর তরুণ সাইফ।

সাইফ ছবিটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল—"তুই কেন ফিরে আসলি, আরমান?"তার চোখে কষ্ট,রাগ আর একটা অপরাধবোধ...যেটা সে বছরের পর বছর বয়ে বেড়াচ্ছে।এদিকে...সাইফা নিজের রুমে বসে টেডি বিয়ারটা জড়িয়ে ধরে আছে।তার মনে হচ্ছে সে একটা খুব গুরুত্বপূর্ণ কিছু ভুলে গেছে।এমন কিছু...যেটা তার পুরো জীবন বদলে দিতে পারে।হঠাৎ টিং!ফোনে নতুন মেসেজ। Unknown Number সে কাঁপা হাতে ফোনটা খুলল।আর এবার কোনো লেখা নেই।শুধু একটা ছবি।একটা পুরোনো দোলনা।একটা ভাঙা পার্ক।আর ছবির নিচে একটা সময়। "আগামীকাল রাত ১০টা"

আর তার নিচে লেখা

— "সত্য জানতে চাইলে একা আসো।"

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে বাক্সের ভেতরের সত্য শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন