সন্ধ্যা নামতেই আকাশ আবার কালো মেঘে ঢেকে গেল।চৌধুরী ম্যানশনের চারপাশে অদ্ভুত একটা নীরবতা।মনে হচ্ছে বাড়িটা নিজেও কোনো ঝড়ের অপেক্ষায় আছে।সাইফা নিজের রুমে বসে স্কেচ করছিল।কিন্তু আজ তার হাতে আঁকা আসছে না।বারবার একই মুখ আঁকার চেষ্টা করছে।একই চোখ।একই হাসি।সে আর কেও না আরমান।সে বিরক্ত হয়ে স্কেচবুক বন্ধ করে দিল।ঠিক তখনই জানালার বাইরে বিদ্যুৎ চমকালো।আর এক সেকেন্ডের জন্য...সে দেখল।বাগানের বড় ওক গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে।একজন মানুষ।কালো পোশাক।স্থির।নড়ছে না।---সাইফার বুক ধক করে উঠল।সে দ্রুত জানালার কাছে এগিয়ে গেল।কিন্তু পরের বিদ্যুৎ চমকানোর সময়...সেখানে কেউ ছিল না।—"আমি কি ভুল দেখলাম?"তার গলা শুকিয়ে গেল।ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো।Unknown Number---"তুমি এখনও আগের মতোই আছো।"
"বজ্রপাত দেখলে এখনও ভয় পাও।"সাইফার হাত কেঁপে উঠল।এই কথাটা খুব কম মানুষ জানে।খুব কম।আরমান জানত?নাকি...সে সত্যিই আশেপাশে আছে?নিচতলায়—সাফোয়ান সোফায় বসে চিপস খাচ্ছে।রিয়ান পাশে বসে ফোন দেখছে।
— "ভাই।"
— "কি?"
— "আমার মনে হয় আমরা একটা হরর মুভির মধ্যে আছি।"
— "তোর মনে সবসময়ই তাই হয়।"
— "না, সিরিয়াসলি।"
— "কেন?"
— "মৃত মানুষ ফিরে আসছে।"
— "রাতের বেলা রহস্যময় বাক্স আসতেছে।"
— "আর সাইফ ভাইয়ের মুখ এমন থাকে যেন উনি পাঁচটা দেশের গোপন রহস্য জানেন।"রিয়ান হেসে ফেলল।ঠিক তখনই...সাইফ ভেতরে ঢুকল।তার কালো শার্ট ভিজে গেছে।চোখ দুটো অস্বাভাবিক ঠান্ডা।
— "সবাই ভেতরে থাকবে।"
— "কেন?"সাফোয়ান জিজ্ঞেস করল।— "কারণ আমি বলছি।"এতটুকুই
কিন্তু সবাই বুঝে গেল—কিছু একটা হয়েছে।রাত ১১টা।সাইফা ঘুমাতে পারছে না।সে বারান্দায় এসে দাঁড়াল।বৃষ্টি পড়ছে।ঠান্ডা বাতাসে তার চুল উড়িয়ে দিচ্ছে।হঠাৎ...পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ।
— "ঠান্ডা লাগবে।"সাইফ বলল। সে একটা কালো জ্যাকেট এগিয়ে দিল।
— "ধর।"সাইফা জ্যাকেটটা নিল।অদ্ভুতভাবে...জ্যাকেটটাতে নিরাপত্তার একটা অনুভূতি আছে।কয়েক মুহূর্ত কেউ কথা বলল না।শুধু বৃষ্টি দেখলো।তারপর সাইফা বলল
— "তুমি ভয় পাচ্ছো?"সাইফ তার দিকে তাকাল।
— "কিসের ভয়?
— "আরমানের।"নীরবতা।দীর্ঘ নীরবতা।তারপর...
— "আমি নিজের জন্য ভয় পাই না।"
— "তাহলে?"সাইফ চোখ সরিয়ে নিল।
— "তোর জন্য।"সাইফার বুক কেঁপে উঠল।এত সহজ একটা বাক্য।কিন্তু কেন জানি...ওটা শুনে তার হৃদস্পন্দন বেড়ে গেল।ঠিক তখনই—ধাম!বাগানের দিক থেকে একটা শব্দ এলো।দুজনেই চমকে উঠল।সাইফ মুহূর্তেই সতর্ক হয়ে গেল।সে নিচে তাকাল।আর তার মুখের সব রং উধাও হয়ে গেল।কারণ...বাগানের মাঝখানে একটা কাঠের বাক্স পড়ে আছে।আর তার ওপরে লাল রঙে লেখা—"WELCOME BACK, SAIFA."বৃষ্টির পানিতে লেখাগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে।কিন্তু একটা জিনিস স্পষ্ট।এই বাক্সটা এখনই কেউ রেখে গেছে।আর সেই "কেউ" একজন ...চৌধুরী ম্যানশনের খুব কাছেই আছে।