ফন্ট সাইজ:
থিম:
ছায়ার নজরে

সিদ্ধান্ত

লেখক: তাহমিনা

সকালের পরিবেশটা অদ্ভুত।গত কয়েকদিনের তুলনায় সবাই যেন একটু বেশি চুপচাপ।কিন্তু এই নীরবতার আড়ালে কিছু একটা ঘটছে।ডাইনিং টেবিলে সবাই বসে আছে।রিয়ান, সাফোয়ান, সাইফা, সাইফ।নোভা আর এলিসা ভিডিও কলে।হঠাৎ রাশেদ চৌধুরী গম্ভীর গলায় বললেন,

— "আজ বিকেলে একজন গুরুত্বপূর্ণ মানুষ আসবেন।"সাফোয়ান ভ্রু তুলল।

— "প্রধানমন্ত্রী?"

— "না।"

— "তাহলে?"

— "রেহান রহমান।"পুরো ঘর চুপ।সাইফও অবাক হয়ে গেল।কারণ তার বাবা খুব কমই প্রকাশ্যে কোথাও আসেন।সাইফার বুকও কেঁপে উঠল।আজ তাহলে প্রথমবার...সে রেহান রহমানের সাথে দেখা করবে।বিকেল ৫টা।ম্যানশনের সামনে একটা কালো গাড়ি এসে থামল।ধীরে ধীরে দরজা খুলে একজন মানুষ নামলেন।লম্বা গড়ন।শান্ত মুখ।তীক্ষ্ণ দৃষ্টি।সাইফের সাথে আশ্চর্য মিল।রেহান রহমান।সাইফা বুঝতে পারল, সাইফের চোখ দুটো ঠিক তার বাবার মতো।রেহান ভেতরে ঢুকে প্রথমে রাশেদের সাথে করমর্দন করলেন।তারপর সবার দিকে তাকালেন।শেষে তার দৃষ্টি গিয়ে থামল সাইফার উপর।কয়েক সেকেন্ড।তারপর তিনি মৃদু হাসলেন।

— "তুমি অরোরা।"সাইফা চুপ।অনেক বছর পর কেউ তাকে সেই নামে ডাকল।রেহানের চোখে হালকা আবেগ।

— "তোমার মা তোমাকে নিয়ে অনেক কথা বলত।"-

সাইফার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল।সন্ধ্যার পর ড্রইংরুমে শুধু বড়রা বসে রইলেন।রাশেদ,রেহান,ইমতিয়াজ।বাইরে করিডোরে দাঁড়িয়ে আছে—সাফোয়ান,রিয়ান,সাইফা,সাইফ।আর মাহাদি যথারীতি গুপ্তচরবৃত্তি করছে।

— "চুপ! কথা শুনতে দাও।"রিয়ান ফিসফিস করে বলল,

— "তুই একদিন ধরা খাবি।"ভেতর থেকে রাশেদের গলা ভেসে এলো।

— "সময় আর বেশি নেই।"রেহান ধীরে বললেন,

— "আমিও তাই মনে করি।"

— "বিশেষ করে এখন।"কিছুক্ষণ নীরবতা।তারপর...রাশেদ বললেন,

— "আমি চাই অরোরার ভবিষ্যৎ নিরাপদ হোক।"রেহান মাথা নাড়লেন।

— "আমিও।"

— "আর আমি জানি সেই দায়িত্ব কার হাতে সবচেয়ে নিরাপদ।"করিডোরে দাঁড়ানো মাহাদি প্রায় লাফিয়ে উঠল।

— "হায় আল্লাহ!"রিয়ান দ্রুত তার মুখ চেপে ধরল।ভেতরে রেহান মৃদু হাসলেন।

— "তাহলে আমরা একই কথা ভাবছি।"সাইফার হৃদস্পন্দন বেড়ে গেল।কারণ সে বুঝতে পারছে...কথাটা কোথায় যাচ্ছে।ঠিক তখনই...ম্যানশনের বাইরে একটা কালো গাড়ি এসে থামল।ভেতরে বসে থাকা একজন লোক ফোনে বলল, "ওরা সিদ্ধান্ত নিতে শুরু করেছে।আমরা আর অপেক্ষা করব না।"অন্ধকারে তার আঙুলের আংটিতে জ্বলজ্বল করছে—The Shadow Order-এর প্রতীক।আর ম্যানশনের ভেতরে...রাশেদ চৌধুরী ধীরে ধীরে বললেন,

— "আগামীকাল আমরা সবাই একসাথে বসব।"

— "একটা গুরুত্বপূর্ণ বিষয়ে।"সাইফ আর সাইফা একে অপরের দিকে তাকাল।দুজনেরই মনে একই প্রশ্ন।আগামীকাল কী হতে চলেছে?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে সিদ্ধান্ত শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন