ফন্ট সাইজ:
থিম:
নিষিদ্ধ আসক্তি

পর্ব 62

লেখক: F. Tabassum

অ্যারিস আপাতত চীনে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এতদিনকার জমে থাকা কাজ সামলাতে অ্যারিস আর ইভান  এখন রীতিমতো ওভারটাইম করছে, তবে শত ব্যস্ততার মাঝেও ছুটির দিনটা ও ইনায়া ও পরিবারের জন্যই তুলে রাখে।

আদিয়ান, অ্যারিস আর ইভান অফিসে চলে যাওয়ার পর সায়মা এসে ইনায়াকে বলল, "আপু, আমার কয়েকটা ড্রেস কিনতে হতো, চলো না একটু শপিং থেকে ঘুরে আসি।" ইনায়াও রাজি হয়ে গেল। কিন্তু তখনই সুবা এসে ঠোঁট উল্টে অভিমানী সুরে বলল, নিজের জা-কে পেয়ে আমাকে তো ভুলেই গেলি ইনায়া!
ইনায়া ওকে বোঝানোর চেষ্টা করল, "আরে তুই তো প্রেগন্যান্ট, এখন ধকল নেওয়া ঠিক হবে না। আর ভাইয়া জানলে আমাকে পিস পিস করে কাটবে।"
সুবা নাছোড়বান্দা। "মাত্র তিন মাস কিচ্ছু হবে না। আমি যাবই! আদিয়ান কিছু বলবে না।"
জেদের কাছে হার মেনে সুবাকে সাথে নিতেই হলো। ইনায়া, সুবা আর ছোট আইরা মিলে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে ইনায়া অ্যারিসকে মেসেজ দিয়ে জানাল, অ্যারিসও সাবধানে যাওয়ার অনুমতি দিল।
ইনায়া নিজেই ড্রাইভ করছে। পাশে আইরা খেলায় ব্যস্ত, পেছনে সুবা ও সায়মা ফোনে লেটেস্ট ব্র্যান্ডের ড্রেস দেখছে।
বেইজিংয়ের বড় একটি লাক্সারি ব্র্যান্ডের শপে তারা ঢুকল। উদ্দেশ্য ছিল শুধু সায়মার জন্য কেনাকাটা করা, কিন্তু কাঁচের ওপাড়ে ঝোলানো লেটেস্ট ডিজাইনের সব ড্রেস দেখে সুবা আর ইনায়াও নিজেদের সামলাতে পারল না। দুই হাত ভর্তি শপিং ব্যাগ, সাথে আইরার জন্য খেলনা আর জামাকাপড় কিনে বাসায় ফিরল। বাসায় এসে ক্লান্ত হয়ে সবাই সোফায় গা এলিয়ে দিল।

অন্যদিকে অফিসে বসে অ্যারিস বারবার ফোন চেক করছে, সে অপেক্ষা করছিল কখন ইনায়া তার দেওয়া 'ব্ল্যাক কার্ড'টা সোয়াইপ করবে আর তার ফোনে মেসেজ আসবে— "Transaction of [Amount] Success"। সে ভেবেছিল বউ আজ প্রাণভরে তার টাকায় শপিং করবে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পার হলেও কোনো মেসেজ এল না। "এখন ও কি করছে? কিছু কেনে নি নাকি কিছু পছন্দ হয় নি?"
অ্যারিস লোকেশন চেক করে দেখল তাদের লোকেশন অ্যাপার্টমেন্টে। বাসায় লাগানো সিসিটিভি ক্যামেরা চেক করে দেখল তারা অনেক আগেই ফিরে এসেছে এবং সবার হাতে দামী সব ব্র্যান্ডের ব্যাগ।

রাতে বাসায় ফিরে অ্যারিস রুমে ঢুকে দেখল ইনায়া ওয়াশরুমে। কৌতূহল সামলাতে না পেরে সে ইনায়ার ব্যাগটা খুলে দেখতেই তার চোখ ছানাবড়া! ওর দেওয়া কার্ডটার ঠিক পাশেই ইনায়ার নিজের একটা গোল্ডেন-ব্ল্যাক কার্ড রাখা।
অ্যারিস মনে মনে বলল, "বউ তো দেখি আমার থেকেও বড়লোক!"
ইনায়া ওয়াশরুম থেকে বের হতেই অ্যারিস মন খারাপের ভান করে বলল, "সবাই তো আইরা আর নিজের জন্য কিনলে আমার জন্য কিছু আনো নি?"
খাটের উপর সব ড্রেস গুলো ছিল। সেগুলো ইনায়া গোছাতে গোছাতে বলল, "না, তোমার জন্য আনিনি। তোমার বউয়ের জন্য এনেছি, ওটা দেখেই খুশি থাকো!"

অ্যারিস ইনায়ার পেছনে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, "বউকে দেখেই তো আমি সারাজীবন কাটিয়ে দিতে পারি। কিন্তু আমার ব্ল্যাক কার্ডটা কেন ইউজ করলে না শুনি? ওটা কি শো-পিস হিসেবে দিয়েছি?

ইনায়া: নিজের পকেটে টাকা থাকতে স্বামীর ক্রেডিট কার্ড কেন খরচ করতে যাব শুনি? নিজের অর্জিত টাকা খরচ করতেও ভালো লাগে মিস্টার অ্যারিস ফেং।
অ্যারিস দীর্ঘশ্বাস ফেলে বলল, "শালা! বউয়ের পেছনে টাকা ওড়ানোর সুখটাও কপালে নেই!"
ইনায়া হেসে অ্যারিসকে জড়িয়ে ধরল।
অ্যারিস ইনায়ার চোখের দিকে তাকিয়ে নরম সুরে বলল, "সবকিছু ঠিক আছে বউ, আমি চাই তুমি আসলে যেমন তেমন ভাবেই থাকো। আমার জন্য আলাদা করে কিছু করার দরকার নেই কোনো। তুমি পাশে আছো— এটাই আমার সবথেকে বড় পাওনা।"
ইনায়া শুধু মাথা নাড়ল। সে মনে মনে বুঝতে পারল আসলে অ্যারিস তাকে কি বলতে চেয়েছে।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 62 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন