আজ ছুটির দিন।
বেইজিংয়ের আকাশটা আজ বেশ পরিষ্কার। বিকেলের নরম আলোয় তিনটি দম্পতি মিলে পাশের এক বিশাল পার্কে হাঁটতে বের হয়েছে। ইনায়া আজ একদম স্বাভাবিক লুকে – চোখে কোনো লেন্স পরেনি সে। খুব কাছ থেকে না দেখলে বোঝা যায় না যে তার এক চোখের মণি কালো আর অন্যটি বাদামী। সে কখনোই চাইতো না তার এই ভিন্নতার কারণে মানুষ তাকে চিনুক! তাই লেন্স পড়তো।
এমনকি চুলে করা কালো রঙও তুলে ফেলেছে সে, যার ফলে পড়ন্ত রোদে তার চুলগুলো এখন তামাটে লাল দেখাচ্ছে।
অনেকক্ষণ হাঁটার পর সবাই ক্লান্ত হয়ে একটা লম্বা বেঞ্চে বসল। ঠিক তখনই একটা ধবধবে সাদা বিড়াল এসে ইনায়ার পায়ের কাছে ঘষাঘষি করতে শুরু করল। ইনায়া নিচু হয়ে বিড়ালটাকে আদর করছিল।
সুবা বিড়ালটার দিকে তাকিয়ে হঠাত বলে উঠল, "তোর না দুটো বিড়াল ছিল ইনায়া? আমি যখন থাকতাম তখন তো দেখেছি, কিন্তু বিয়ের পর আর তো দেখলাম না!"
ইনায়া উঠে বসে আঙুল উঁচিয়ে অ্যারিসকে দেখিয়ে দিল। "ওনার বিড়ালের লোমে অ্যালার্জি, তাই বাধ্য হয়ে ভার্সিটির এক সিনিয়র আপুকে দিয়ে দিয়েছিলাম।
অ্যারিস অপরাধীর মতো মুখ করে ইনায়ার দিকে তাকাল। "তোমার কি বিড়াল অনেক পছন্দ?
ইনায়া ঠোঁট উল্টে বলল, "হুমম... অনেক।"
অ্যারিস তখন কোনো ভূমিকা ছাড়াই হুট করে ডেকে উঠল, — মিউ! মিউ!"
অ্যারিসের মতো গম্ভীর মানুষের মুখে এমন বিড়াল ডাকা শুনে ইনায়া আর হাসি চেপে রাখতে পারল না। আদিয়ান আর ইভানও অ্যারিসের এমন কান্ড দেখে হাসতে হাসতে প্রায় বেঞ্চ থেকে পড়ে যাওয়ার দশা!
হাসি একটু থামলে অ্যারিস সবার দিকে তাকিয়ে বলল, "সবার জন্য একটা সারপ্রাইজ আছে , সামনের দিকে তাকাও।"
সবাই ঘুরে তাকিয়ে দেখল, কিছুটা দূরে অনেকগুলো রঙিন বেলুন আর নিয়ন আলো দিয়ে চমৎকার করে একটি জায়গা সাজানো হয়েছে। কাছে যেতেই দেখা গেল সুন্দর একটি বড় কেক রাখা, যার ওপর চকচকে অক্ষরে লেখা- "Happy 1 year Anniversary!"
সবাই থমকে গেল। গত এক বছরে এত ঝড়-ঝাপটা আর টেনশনের মধ্য দিয়ে গেছে যে, নিজেদের বিবাহ বার্ষিকীর কথা মনেই রাখতে পারেনি। যেহেতু সবাই একসাথেই বিয়ে করেছিল, তাই অ্যারিস এই দিনটিকে বিশেষ করার সুযোগ হাতছাড়া করেনি।
তিন দম্পতি মিলে একসাথে কেক কাটল। ইনায়া, সুবা আর সায়মা কেক খাইয়ে দেওয়ার ছলে অ্যারিস, আদিয়ান আর ইভানকে নাকে-গালে ক্রিম মাখিয়ে দিয়ে দিল ভোঁ-দৌড়।
আইরা পাশে দাঁড়িয়ে হাততালি দিয়ে এই মজা দেখছে। তার পাশে মাহি আর রোহান দাঁড়ানো।
"দাঁড়াও! পালাচ্ছ কোথায়?" অ্যারিস চিৎকার করে উঠল। তিন স্বামীও দমবার পাত্র নয়। তারা হাতের তালুতে ক্রিম নিয়ে তাদের স্ত্রীদের পিছে ছুটতে শুরু করল। ইনায়ার খোলা চুল বাতাসে উড়ছে, আর তামাটে লাল আভা রোদে ঝিলিক দিয়ে উঠছে।
অ্যারিস মনে মনে নিজেকে বলল, 'আজ আমি সত্যিই পূর্ণ, মাই ডেইজি... কারণ আজ আমি সম্পূর্ণভাবে তোমাকে আমার করে পেয়েছি।'
পার্ক জুড়ে এখন তিনটি দম্পতির ছোটাছুটি আর হাসির আওয়াজ। পড়ন্ত বিকেলের সেই সোনালী আলোয় তাদের ছোটাছুটি আর আনন্দ দেখে মনে হচ্ছিল, তাদের জীবনের সব অন্ধকার সত্যিই আজ তিরেতরে বিদায় নিয়েছে।
দূর থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাদের দেখছিল, তার হাতে ছিল কয়েক পেইজের পৃষ্ঠা যাতে ইনায়ার সাইন রয়েছে। আস্তে করে বলল, "Villains are not born, they are made."
To be Continued...
ইতিমধ্যেই সিজন-২ চলে এসেছে!! আশা করি সবার পছন্দ হবে!!