ফন্ট সাইজ:
থিম:
আসবো ফিরে আবারো

পর্ব 97

লেখক: সুরভী আক্তার

#আসবো_ফিরে_আবারো
#পর্ব_৯৭
#সুরভী_আক্তার
( অনুমতি ব্যতীত কপি করা নিষেধ ❌ )

নার্সের কথা ফুরোতেই হুমড়ে খেয়ে তড়িঘড়ি করে ভেতরে ঢোকে মেঘা । রৌদ্র আর আদ্র ঢুকলো পেছন পেছন । বাড়ির কেউ কেউ শাফাহ্ কে অনুসরণ করে আইসিইউ এর দিকে এগিয়েছেন ।
অপারেশন থিয়েটারের তকতকে মেঝেতে দুই হাঁটু জড়িয়ে বসে আছে ইয়াশ । নিস্তব্ধ সে । হাঁটুর উপর দুহাত একসাথে জুড়ে মাথা নামিয়ে রাখা । আঙ্গুলের ভাঁজে আঙুল চিপকে রয়েছে । যুবকের দৃষ্টি মেঝেতে । আশপাশ ঝাপসা লাগছে, কারন তার চোখ ঘোলাটে ।
অস্থির হৃৎপিণ্ড দমে গিয়ে থেমে থেমে চলছে ।
মেঘা ভাইয়াকে ওভাবে পাথরের ন্যায় জমে থাকতে থেকে হুড়মুড়িয়ে বসে ওর সামনে । ডান বাহু ধরে ঝাঁকায় । গলায় বাজে আতঙ্ক....

" ভাইয়া ! বসে আছো কেনো এভাবে ! বাইরে চলো ! বেবি হয়েছে তোমার ! দেখবে না ওকে তুমি ?

ইয়াশ মাথা তোলে । নির্বোধের ন্যায় ভাঙ্গা গলায় শুধোয় পাল্টা....

" টুকটুকিকে দেখবো আমি । ও কোথায় ?

গলা ভেজায় রমনী...

" ওকে তো আইসিইউতে শিফট করানো, ভাইয়া । এতো টেনশন করছো কেনো বলতো ? কিচ্ছু হবে না । তুমি একজন ডক্টর, তবুও ভেঙে পড়ছো কেনো এভাবে ?

দু'হাতে মাথা চেপে ধরে আতঙ্কের দাপটে হুট করেই ছোট্ট বাচ্চাদের ন্যায় কেঁদে ওঠে ইয়াশ । ভড়কে যায় মেঘা । তড়িঘড়ি করে পা ছড়িয়ে বসে । ইয়াশ কে সামলানোর চেষ্টা করে । যুবকের হাত টেনে সরাতেই ইয়াশ আচানক বোনকে জড়িয়ে ধরলো । সে যে ভয় পায় বড্ড ! কেউ থাকে না ওর জীবনে । সবাই খালি হারিয়ে যায় ওকে একলা করে দিয়ে । এমন ভাবে হারায়, যে আর কখনো ফিরে আসার পথ থাকে না । প্রথমে বাবা-মা, ভাইয়াকে হারালো । পরে দাদু মনি, আবার আরাফও চলে গেছে না ফেরার দেশে । রিসাকেও হারিয়েছে এক প্রকার ।
বাকি ছিলো বোন, সেও চলে গেছিলো একবার । পরে তো ভাগ্য বশত ফিরে এসেছে ।
মোদ্দা কথা, ইয়াশের জীবনে কোনো ভালোবাসার মানুষ থাকে না কখনো । ও যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারাই হারিয়ে যায় । সৃষ্টি কর্তা তাদের কেড়ে নেন ওর থেকে ।
তিনি বলেছিলেন,, ‘তুমি যাকেই আমার থেকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আমি তাকেই দূরে সরিয়ে নিয়ে যাবো তোমার থেকে । আর তোমাকে একলা করে রাখবো ।’

আর ইয়াশের সাথে সেটাই করেন বরাবর । সে কাউকেই ধরে রাখতে পারে না । তাইতো ভালোবাসতে চায়নি আর কাউকে । কিন্তু এই টকেটিভ মেয়েটাকে কখন, কিভাবে ভালোবেসে ফেললো, তা সে নিজেও জানে না ।

রিসাকে হারানোর পর ইয়াশ আর কখনো নিজের ভালোবাসা প্রকাশ করতে চায়নি কারোর উপর । সেজন্য শাফাহ্ কেও কখনো ভালোবাসার কথা বলেনি । কিন্তু বেসেছে তো ভালো । সব ভুলে রিসার পর দ্বিতীয় বার জীবনে জায়গা দিয়েছে, ভালোবেসেছে কাউকে ।
মৌখিক অপ্রকাশ্যে প্রচন্ড ভালোবেসেছে । তাইতো পাগল পাগল লাগছে আজ এই মুহূর্তে । এতো ভালোবাসা উচিত হয়নি বোধহয় ।
আল্লাহ তো সরিয়ে ফেলবেন শাফাহ্ কে ওর থেকে । নাহ্ ! এটা হতে পারে না । এ বেলায় বাঁচবে না ইয়াশ । শাফাহ্ ওর সবকিছুতে জড়িয়ে গেছে । ওই মেয়েটাকে কিছুতেই হারাতে পারবে না যুবক ।
ভাবতে গিয়ে সে ভয়ে ভীত হয়ে জড়িয়ে এলো । কাঁপতে লাগলো শরীর । বোনকে জড়িয়ে হাঁসফাঁস করে বিড়বিড় করলো...

" ও আমাকে ভেঙ্গে দিচ্ছে মেঘা । আমি পারবো না ওকে অন্য কোনো অবস্থায় দেখতে । তোর ওই টকেটিভ ননদ কে ছাড়া বাঁচবো না আমি ! ওকে ফিরে আসতে বল না আমার কাছে ! আমি কোনো বেবি চাই না, আমি শুধু ওকে চাই । আমি ওকে ভালোবাসি মেঘা....

মেঘা রয়ে সয়ে ভাইয়ার পিঠে হাত রাখে । ঠান্ডা গলায় শান্তনা দেয়....

" ভাইয়া,,, এতো টেনশন করো না প্লিজ । খারাপ চিন্তা করছো কেনো তুমি ? কিচ্ছু হবে না দেখো । টুকটুকিকে লাইফ সাপোর্টে রেখে জাস্ট ব্লাড দেওয়া হবে । তারপর দেখবে, ও সম্পুর্ন সুস্থ হয়ে যাবে ।

ইয়াশ বুঝতে চায় না । ধ্যান জ্ঞান খুইয়েছে সে । মনে কেবলই খারাপ চিন্তা উঁকি দিচ্ছে ।
রৌদ্র সটান দাঁড়িয়ে । ইয়াশকে ওভাবে ছটফট করতে দেখে আশ্চর্য হলো সে । হিংসেও জাগলো । গাল ঠেলে মুখ বাঁকিয়ে বিড়বিড় করলো.....

" ওও তেরি, এ তো দেখি আমার থেকেও বড় মাতাল ।

কথা খসিয়ে ধপ করে বসলো সামনে । মেঘাকে পিছে ঠেলে ইয়াশকে সরিয়ে আনলো । নাক টেনে আহত মেকি গলায় বলল....

" কান্দিস না শালা, কিচ্ছু হবে না তোর বউয়ের । নারী জাতির কই মাছের প্রাণ, বুঝলি ! দেখবি, একদম সুস্থ থাকবে টুকটুকি । ঠিক আসবে ফিরে আবারো । এখন চল,, নিজের বাচ্চাকে দেখ । দেখেছিস আদৌও ওকে ? ফুটফুটে একটা মেয়ে হয়েছে তোর ! চল বাইরে....

মেঘা চোখ মুখ পাকিয়ে ফোঁস করে শ্বাস ফেলে ।
রেগে তাকায় রৌদ্রের দিকে । লোকটা মোটেও গায়ে মাখলো না সেসব চোখ রাঙানি । ইয়াশ কে টেনে টুনে তুলে দাঁড় করালো ।
তপ্ত যুবকের শরীরে যেনো বল নেই ।
ওটি থেকে বের হলো ওরা । পাশের দুটো কেবিন পেরিয়েই আইসিইউ ।
গোটা করিডোর বাচ্চার কান্নায় তোলপাড় । নবজাতক শিশুটি কেঁদেই যাচ্ছে তখন থেকে । পেট থেকে বেরিয়েই পেটে টান পড়েছে । ক্ষুধার জ্বালায় কাঁদছে বোধহয় । গোটা করিডোরে ওকে নিয়ে পায়চারি করছে শুভ্র । শাহিনা কাবিরের অবস্থা ভালো ছিলো না,, প্রেসার বেড়ে যাওয়ায় তাকে নিয়ে খানিক আগে বাড়ি ফিরে যাওয়া হয়েছে । হসপিটালে এখন তৌসিফ কাবির, মেহের, শুভ্র, আদ্র, রৌদ্র, মেঘা, এরাই আছে । সায়ান ও আছে । সেই যে ডক্টরের পিছে গেলো, এখনো আসেনি আর ।

করিডোরে পা রাখতেই নিজের বাচ্চার কান্নার আওয়াজ কানে পেলো ইয়াশ । অমনি নড়েচড়ে সম্বিত ফিরলো যুবকের । ছটফট করে দৃষ্টি তুলতেই শুভ্রর কোলে ক্রন্দনরত নিজের সদ্যোজাত সন্তানকে দেখে ছটফট করে উঠলো ভেতরটা । শরীরে বল জুগিয়ে তেড়ে গেলো সে । উদ্বিগ্নতা সামলে ছিনিয়ে না নিয়ে আহত গলায় বাচ্চাকে চাইলো নিজের কাছে....

" আমার কাছে দিন ওকে !

শুভ্র তাকায় সাবলীল ভঙ্গিতে ।
তব্দা খায় । কি আশ্চর্য,, এই ছেলের চোখ ফুলে একাকার । রক্ত বর্ন ধারন করেছে আঁখি দ্বয়ের আর্দ্র কিনার ।
কতটা কেঁদেছে চোখ দেখেই অনুমান করা যায় ।
শুভ্র আহম্মক বনে চেয়ে রয় ।
চাওয়া অবিরাম তার মেয়েকে তুলে দেয় তার কাছে । ইয়াশ মেয়ের তুলতুলে দেহ খানা কোলে নিতেই কেঁপে ওঠে । আলগোছে আগলে ধরে বুকে ।
এতক্ষণে দেখলো সে তার সন্তানকে । ইশশ্, কি সুন্দর ফুটফুটে বাচ্চা । কাঁদতে গিয়ে লাল হয়ে গেছে গোটা শরীর । তপ্ত যুবক সুখের অনুভূতিতে ভরা চোখ নিয়ে ফিক করে হাসে । ক্রন্দনরত বাচ্চার কপালে চুমু এঁকে দেয় পরম স্নেহে । সইতে পারে না এই কান্নার আওয়াজ । কপালে কপাল ঠেকিয়ে বোঝায় মেয়েকে....

" কি হয়েছে মাম্মাম ? খিদে পেয়েছে তোমার ? খাবে ? কিন্তু মাম্মা তো নেই সোনা ! কে খাওয়াবে তোমায় ? মাম্মা সুস্থ হয়ে যাক একটু । ততক্ষণ কেঁদো না, কেমন ! তুমি না আমার লক্ষী সোনা ! আমার জান বাচ্চা ।
আমি স্যরি মাম্মাম,, একটু আগে কোলে নেইনি তোমায় । ইউ নো, পাপা মাম্মার জন্য টেনশন করছিলো । স্যরি বাবা,, পাপাকে ক্ষমা করে দাও । আর কেঁদো না সোনা ! পাপা দূর্বল হয়ে যাচ্ছে তোমাদের মা-মেয়ের চিন্তায় । আর সহ্য করতে পারছে না সে ।

বলার মাঝে যুবকের অবাধ্য চোখ হতে কয়েক ফোঁটা পানি খসে পড়ে তার বাচ্চার গালের উপর ।
ফুঁপিয়ে উঠে আকস্মিকই কান্না থামিয়ে দেয় সেই নিষ্পাপ শিশুটি । বাপের কথায় কি বুঝলো কে জানে ! কোলে আরাম পেলো বোধহয় । ফুঁপিয়ে উঠে ছোট ছোট চোখে তাকালো জন্মদাতার দিকে ।
ইয়াশ চোখ খুলের মেয়ের পিটপিট দৃষ্টি বুঝে চমৎকার হাসে । চুমু খায় নাকের ডগায় ।

মেঘা আদ্রের দিকে তাকায় ।
শাফাহ্ কতক্ষণে নরমাল হবে, তার ইয়ত্তা নেই । নার্স বলে গেছেন, আপাতত বেবিকে ফর্মুলা মিল্ক খাওয়াতে হবে । এতক্ষণে খিদে পেয়েছে, তাই কাঁদছে নিশ্চয়ই । আবার কখন কেঁদে ওঠে ঠিক নেই ।
আদ্র চোখের ইশারা বুঝে দনদনিয়ে বাইরের দিকে পা বাড়ালো ।
মেঘা এগোয়, আলতো গলায় বলে হাত বাড়িয়ে....

" ভাইয়া, ওকে আমার কোলে দাও । আপাতত ফর্মুলা মিল্ক খাওয়াতে হবে । খিদে পেয়েছে ওর ।

নাছোড়বান্দা ইয়াশ শুনলো না । মেয়েকে আরো নিবিড় ভাবে বুকে মিশিয়ে নিলো । বললো ধরা গলায়....

" উঁহু,, ও এখন ওর মাম্মার কাছে যাবে । চলো ইয়ানাহ্,, মাম্মার কাছে যাবো আমরা ।

সে হাঁটা ধরলো আইসিইউ এর দিকে ।
মেঘা বাঁধা দিতে যাওয়ার আগেই ইশারায় থামিয়ে দেয় শুভ্র....
“ যেতে দে ওদের ।

আইসিইউ এর ভেতরে পা রাখতেই মৃদুমন্দ ঠান্ডায় থরথর করে কেঁপে উঠলো ইয়াশ । বাচ্চাকে পেঁচিয়ে নিলো চাদরে, মিশিয়ে নিলো বুকে ।
বেখেয়ালে চোখ পড়লো দূরের সেই বেডের দিকে । সেথায় শুয়ে আছে শাফাহ্, নিস্তেজ সে ।
ইয়াশ লক্ষ্য করে, শাফাহ্'র মুখে ভেন্টিলেটর লাগানো । নমনীয় একটা প্লাস্টিকের নল মুখের ভেতর দিয়ে প্রধান শ্বাস নালীতে পৌঁছেছে । শ্বাসের সংকট নিরসন করছে যান্ত্রিক মেশিন ।
মেয়েটা, নিথর অসার । বাঁচার তাগিদে শ্বাস টানার বিন্দুমাত্র শক্তি নেই ।
পাশেই মনিটরে হার্ট রেট মাপা হচ্ছে, বিপ বিপ করে শব্দ হচ্ছে সেখানে ।
হাতের পিঠে লার্জ বোর ক্যানুলা স্থাপন করা । রক্ত যাচ্ছে শরীরে । সায়ান এক ব্যাগ রক্ত দিয়েছে, সেটাই ট্রান্সফিউশন হচ্ছে আপাতত । প্রয়োজন পড়লে আরো লাগবে । মেহেরের ব্লাড গ্রুপ ও এ নেগেটিভ । সে ডোনেট করতে পারবে এবারে । এই নিয়ে চিন্তা নেই আর ।

সায়ানের শরীর থেকে ব্লাড নেওয়া হয়েছে থেকে সে আর ওঠেনি শাফাহ্'র পাশ থেকে ।
সেই যে মেয়েটার বেডের পাশে বসলো চেয়ার টেনে, নড়চড় করেনি এ অবধি । বেডের পাশে মাথা নামিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে রমনীর নিস্পৃহ শুকনো মুখ পানে । চোখ বেয়ে একাধারে পানি ঝড়ে মিশে যাচ্ছে সফেদ রঙা চাদরে ।
এই মেয়েকে সে দেখেনি বহুদিন, দিন নয় বছর । চোখ দুটো মানছে না আজ আর । ফাঁকা পেয়ে আকাঙ্ক্ষা মেটাতে সুযোগ লুফে নিচ্ছে যেনো ।
সায়ান শাফাহ্'র দিকে খুব একটা গভীর দৃষ্টিতে তাকায়নি আগে কখনো । তাকাতে চায়নি । ছোঁয় নি, ছুঁতেও চায়নি । বাসনাও জাগেনি । সে নিজেকে খুব আলগোছে সংযত রেখেছিলো সর্বদা । চেয়েছিলো হালাল কিছু । কিন্তু চাওয়া টা পূরন হলো তার ।
তাইতো আজ দৃষ্টি অবাধ্য । এক দৃষ্টিতে ধ্যানে মগ্ন হয়ে নিখাদ লোচনে চেয়ে আছে চঞ্চলার পানে ।
মেয়েটার বাম হাত নিয়েছে হাতের মুঠোয় । খুব চেষ্টা করেও নিজেকে ধাতস্থ করতে পারেনি এ যাত্রায় । একটু আগে দুবার চুমু খেয়েছে ঠান্ডা হাতের পিঠে ।
অতঃপর মাথা এলিয়েছে বেডের একপাশে । সেই থেকে চেয়ে আছে একস্থির নয়নে ।

ইয়াশ দরজার কাছ থেকে বেডের পাশে এই অনাকাঙ্ক্ষিত একজনকে দেখে আশ্চর্য হয় । সরু হয়ে তীক্ষ্ণ হয় দৃষ্টি । বেশি পাত্তা না দিয়ে এগিয়ে যায় অনতিবিলম্বে । নার্স আছেন একটু দূরে ।
পেছনে কারোর ভারী উপস্থিতি টের পেলো সায়ান । আলগোছে ঘাড় কাত করে ইয়াশ কে দেখা মাত্রই হকচকিয়ে গেলো যুবক । দ্রুত বেগে শাফাহ্'র হাত ছেড়ে উঠে দাঁড়ালো ।
ভেজা চোখ গাল মুছে অপ্রস্তুত অবস্থা কাটিয়ে বলার চেষ্টা করলো.....

" আ....আ'ম স্যরি,, একচুয়েলি ওর কাছে কেউ ছিলো না এখানে । তাই আমি বসে ছিলাম ।

ইয়াশের চোখ সরু । লোকটার চোখ মুখ ভেজা দেখে অদ্ভুত লাগলো ওর । সায়ানকে সে খুব বেশি চেনে না । তবে এই ছেলেটাই শাফাহ্ কে জান বলে ডেকেছিলো সেবার । কেনো ? আর শাফাহ্'র বেডে মাথা এলিয়ে কাঁদছিলোই বা কেনো এভাবে ? সংশয় জাগে যুবকের মনে । তবে এই মুহূর্তে সব ঠেলে একপাশে সরিয়ে দেয় ।
ধ্যান ফেরায় স্ত্রীর দিকে ।
ইয়ানাহ্ কে কোল থেকে নামিয়ে বেডে শুইয়ে দেয় শাফাহ্'র কোলের বাম পাশে । অতঃপর স্ত্রীর দিকে ঝুঁকে কপালে চুমু খেয়ে বলে আমুদে ভাব টেনে....

" জাননন,, দেখো । এই দেখো আমাদের ইয়ানাহ্ এসেছে । বলেছিলাম না, আমাদের মেয়ে হবে ? লেটস সি, জান্নাত হয়েছে আমার । ওকে দেখো একটাবার । দেখবে না মেয়েকে ? এইই টুকটুকি,,, শুনছো না তুমি ? মেয়ে কাঁদছে তো, খিদে পেয়েছে ওর !

গলার আমুদে ভাবটা টিকে রইলো না শেষ পর্যন্ত ।
সায়ান সরে আসতেই সেই চেয়ারে বসলো ইয়াশ । বেডে কনুই ঠেসে রমনীর হাতখানা তুলে তালুতে ঠোঁট বসালো । অতঃপর চোখ ঢেকে আড়াল করলো সজল চক্ষু । সায়ান কেবলই মৃদু হাসে । হাঁফ ছাড়ে মনে মনে । ভাগ্যিস একটু আসে নি ইয়াশ ।
তৌসিফ কাবির এতক্ষণে মেয়েকে দেখার জন্য ভেতরে ঢুকলেন কম্পিত পায়ে । তিনি একা নন । সাথে সবাই । যদিও বা ভেতরে বেশি কাউকে অ্যালাউ করা হয় না । তবুও এ বেলায় বাধা অমান্য করলেন সকলে ।
ভদ্রলোক বেডের অন্যপাশে দাঁড়ান । মেয়েকে এই নিথর অবস্থায় দেখে ভেতর হু হু করে মুচড়ে ওঠে তার ।
ডক্টর টহলে আসতেই বিচলিত হয়ে শুধোন তিনি....

" ডক্টর,, আমার মেয়ের অবস্থা কেমন এখন ?

ভদ্রলোকের অস্থিরতা দেখে ডক্টর হাঁফ ছাড়লেন...

" চিন্তা করবেন না । সি ইজ আউট অফ ডেঞ্জার । অপারেশন তো সাকসেস ছিলো ‌। বেবিও সম্পুর্ন সুস্থ । তবে পেশেন্টের ক্ষেত্রে অবস্থা জটিল হয়ে গেছিলো কিছুটা । অতিরিক্ত ব্লাড লসের কারনে ব্লাড প্রেসার নেমে গেছিলো অনেকটা । শ্বাস প্রশ্বাসেও ঘাটতি ছিলো । আমরা রিস্ক নিতে চাইনি । লাইফ সাপোর্টে রাখা হয়েছে, তাই বলে খুব বেশি চিন্তার কিছু নেই । ওনার সুস্থ সবল রিকভারির জন্য এটা প্রয়োজন ছিলো । ব্লাড ট্রান্সফিউশন হোক, ঘাটতি মেটাতে আরো এক ব্যাগ ব্লাড লাগবে । তবে হ্যাঁ,, আগামী অনির্দিষ্ট কয়েক ঘন্টা জ্ঞান শূন্য থাকবেন উনি । এই নিয়ে আবার হাইপার হবেন না । মেডিকেল সায়েন্সে এই সময়টাকে আমরা বলি 'রিকভারি উইন্ডো' । পেশেন্টের টোটালি রিকভার করতে সময় লাগবে ।

ইয়াশ আরো বেশি উত্তেজিত হয়ে শুধোয়.....

" কতক্ষন ?

" সেটা এক্সাট বলা সম্ভব নয় । তবে এপ্রক্স বলতে গেলে, ষোল থেকে চব্বিশ ঘণ্টার অন্তরে তার জ্ঞান ফিরবে । আর এই পুরো মুহুর্তটাই লাইফ সাপোর্টে থাকবেন উনি । তার জ্ঞান না থাকলেও জ্ঞান ধরে রাখার জন্য সাপোর্ট প্রয়োজন । আর আমাদের মেডিকেল টিম তো আছেই ।

ডক্টর হেসে হেসে কথা শেষ করলেন । আশঙ্কা কাটতেই হাঁফ ছাড়লেন সবাই ।
চোখ বুজে বুক ফুলিয়ে শ্বাস ফেললেন তৌসিফ কাবির । ইয়াশ মাথা উঁচায় সিলিংয়ের দিকে । এতক্ষণে বুক চিরে দীর্ঘ শ্বাস বেরোলো যুবকের । ঠোঁট ভিজিয়ে ঢোক গিললো সে । ডক্টর সরু নেত্রে পরখ করেন ওকে । এই ছেলেটাকে শুরু থেকেই দেখে আসছেন । এখনো চোখ ভেজা । মনে মনে হাসলেন তিনি । হাসি চওড়া করে ডেকে বললেন কিছুটা কৌতুক করে.....

" যতদূর দেখলাম, তাতে ডেলিভারি পেইন আর অপারেশনের আতঙ্কে আপনার স্ত্রীও এতটা কাঁদেনি মি. ইয়াশ,, যতটা আপনি কেঁদেছেন তার চিন্তায় । নিজের স্ত্রীর প্রতি এতোটা দূর্বল হয় কেউ ? আপনি তো নিজেই একজন ডক্টর । একজন হার্ট বিশেষজ্ঞের হার্ট এতোটা দূর্বল ?

ইয়াশ সোজা হয় । মৃদু হাসে । চোখ মুছে স্বীকারোক্তি দেয় সাবলীল কন্ঠে.....

" উঁহু, আমার হার্ট দূর্বল নয়, ডক্টর । সে আমার দূর্বলতা ।

মুচকি হাসলেন ডক্টর । তিনি বিস্ময়ে অনেকটা আপ্লুত হয়েছেন এই ছেলের প্রতি,, এই ছেলের ভালোবাসার প্রতি । মুগ্ধ হয়েছেন বটে ।
বেবিকে খাওয়ানোর জন্য ফর্মুলা মিল্ক সহ যাবতীয় সব প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনে আদ্র । মেঘা বাচ্চার গায়ে হাত বুলিয়ে বলে.....

" ভাইয়া, আমরা বেবিকে নিয়ে বাড়িতে যাই ? টুকটুকি'র তো সেন্স নেই । কে সামলাবে ওকে এখানে ? আলাদা করে খাওয়াতে হবে ! বাড়িতে সবাই আছে, আমরা পারবো ওকে সামলে নিতে । ইবাদ আর রোশ্ কে ছেড়ে আমি থাকতে পারবো না এখানে ।

" তোকে থাকতে হবে না বনু । বাড়িতে যা । অনেকক্ষণ হলো এসেছিস । বাচ্চারা জ্বালাচ্ছে বোধহয় । আর, আমার বেবিকে কোথাও নিয়ে যেতে হবে না । ওর জন্য আমি আছি । ম্যানেজ করে নেবো আমি ।

" তুমি পারবে একা ? শাফাহ্'র সাথে তো কেউ না কেউ থাকতে হবে ।

শুভ্র কথার মাঝে বলে....

" বেশি ভিড় জমিয়ে লাভ নেই । আমি আর মেহের থেকে যাবো এখানে । তোমরা ফিরে যাও বাড়িতে ।

সায়ান নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে ছিলো একটু আগ অবধিও ।
কথা শেষ করে ঘাড় ফিরিয়ে ওকে আর খুঁজে পেলো না শুভ্র । সেই ছেলে ফিরে গেছে । যখন ইয়াশ বললো শাফাহ্ ওর দূর্বলতা, ঠিক তখনই বেরিয়ে গেছে ও ।
শুভ্র সচকিতে এপাশ ওপাশ তাকিয়ে ওকে না পেয়ে লম্বা শ্বাস ফেলে ।

,,,,,

রাত্রি এখন বারোটা পেরিয়েছে । ঘন্টার কাঁটা প্রায় একটার ঘরে । সারাটা বিকেল থেকে রাত অবধি শিশির কে জ্বালিয়ে ঝাঁঝরা করে ছেড়েছে ইবাদ । রোশ্ লক্ষি মেয়ে । তবে ইবাদ নাছোড়বান্দা । ওকে কিছুই বোঝানো যায় না । আর না ভুলিয়ে ভালিয়ে সামলানো যায় । নিজেরটা সহ মোট তিনটে বাচ্চাকে সামলানোর পর এখন প্রায় নাজেহাল রমনী । এই রাতে মাথা ধরেছে ভীষণ ।
আদ্রিজা ঘুমে কাঁদা ।
আদ্রও হসপিটাল থেকে ফিরে বিছানায় গা এলিয়ে দিতে না দিতেই গভীর ঘুমে তলিয়েছে ।
শিশির শুয়ে থাকতে পারলো না । ছটফট করে উঠে বসলো মাথা চেপে ধরে । ঘুম ঘুম চোখে পাশে স্বামী সন্তানকে দেখে নিলো এক ঝলক ।
আলগোছে বিছানা থেকে পা নামিয়ে বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে পেইন কিলার বের করলো । এক গ্লাস পানি তুলে মেডিসিন নিলো একটা ।
পরক্ষণে ব্যাক বোর্ডে হেলান দিয়ে পেছনে মাথা কাত করে চোখ বুজলো আরামসে । তবুও আরাম আর হলো কই ? চড়চড় করে উঠলো কপালের দুপাশ । মেয়েটা স্থির থাকতে পারছে না ।
ব্যাথায় অস্ফুটে মুখে আহ্ সূচক শব্দ উচ্চারণ করা মাত্রই ভেসে আসলো বিচলিত ডাক.....

" শিশির,, কি হয়েছে ? ঘুমাও নি এখনো ?

উঠে বসে আদ্র । হতচকিত হয় রমনী ।
তড়াক করে দৃষ্টি মেলে ব্যথাতুর কন্ঠে আমতা আমতা করে...

" ও...ওই,, মাথা ধরেছে একটু ! ঘুম আসছে না ।

" হোয়াট ? আগে বলো নি কেনো ? মেডিসিন নিয়েছো ?

" হু ! আপনি উঠতে গেলেন কেনো ? অনেক ধকল গেছে আপনার উপর দিয়ে । সারাটা দিন টেনশনে কাটিয়েছেন । ঘুম প্রয়োজন, ঘুমান এখন ।

আদ্র ওর কপালে হাত ছোঁয়ায় একবার । থোরিই না পাত্তা দেয় মেয়েটার কথায় ।

" জ্বর তো নেই । খুব বেশি মাথা ব্যাথা করছে কি ?

" মেডিসিন নিয়েছি আমি, ঠিক হয়ে যাবে । চিন্তা করবেন না তো ! ঘুমোন ।

" তুমি শোও আগে ।

মেয়েটা অবাধ্য হলো না ।
কাত হয়ে শুয়ে চোখ বুজলো । পাপড়ি মেলে রাখাও দায় হয়ে পড়েছে । আদ্র মেয়েকে এক পাশে সরিয়ে দেয় । আলগোছে স্ত্রীর কাছ ঘেঁষে আধশোয়া হয় ।
অতঃপর পাঁচ আঙুল সযত্নে রমনীর চুলের ভাঁজে চেপে মাথায় হাত বুলিয়ে দিতে আরম্ভ করে । আয়েশ পেয়ে চোখ খোলে শিশির । আদ্র সহসা মৃদু হাসে । বলে ফিসফিসিয়ে.....

" ইবাদ খুব জ্বালিয়েছে, তাই না ?

মেয়েটা মাথা ঝাঁকায় । হাসি প্রগাঢ় করে আদ্র । অন্যহাতে রমনীর নাকের ডগায় টোকা মেরে বলে.....

" ও একদম রুডির মতো হয়েছে । আমার মাথাতেই ছিলো না, ও তোমার কাছে আছে । যা প্রেশার যাচ্ছে ইদানিং ! যাই হোক, ঘুমাও তুমি । আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ।

শিশির দীর্ঘ দম ছাড়ে । বেশ প্রফুল্লতা নিয়ে বলে....

" আদ্র স্যার,,, ভাবুন তো ! ভাগ্যিস আমরা এবার কক্সবাজার গেছিলাম । নয়তো মেঘা, রোশ্, ইবাদ, ওদের কাউকেই খুঁজে পেতাম না, বলুন । রৌদ্র ভাইয়াও ঠিক হতো না কখনো । হোয়াট অ্যা কো-ইন্সিডেন্ট ! যদি সেদিন রোশ্ কে আমরা না পেতাম, তাহলে কি হতো বলুন তো ? আজ এমন থাকতো আমাদের বাড়িটা ? আর ডিপলি ভেবে দেখুন,, সবকিছুই অভাবনীয় ঘটে গেছে এই কদিনে । রোশ্ আমাদের বাড়ির মেয়ে । আর ওকে আমরাই খুঁজে পেয়েছিলাম কি অদ্ভুত ভাবে । সেই সূত্রে মেঘাকেও পেয়ে গেলাম । কি অবিশ্বাস্য সবকিছু ! আমার এখনো আশ্চর্য লাগে এসবে ।

আদ্র অদ্ভুত ভাবে হাসে । রমনীর কপালের মাঝ বরাবর তর্জনীর ডগা তাক করে । অতঃপর আলগোছে স্লাইড করে নাক ছুঁইয়ে চিবুক বরাবর আঙ্গুল নামাতে নামাতে বলে....

" অবিশ্বাস্য হলেও সব সত্য ! কো-ইন্সিডেন্ট নয় কিছুই ।

" মানে ?

" মানে, সারপ্রাইজ !

আরো ফিসফিসে শোনালো যুবকের কন্ঠস্বর । শিশির মানে বোঝে না । কিসের সারপ্রাইজ ?

" এখানে সারপ্রাইজ এর কি দেখলেন ?

" দেখিনি, দেখিয়েছি !

" উফফফ,, কি বলছেন বলুন তো ?

" বুঝতে হবে না, বেয়াদব ! মাথা ব্যাথা করছে তো, ঘুমাও ।

মেয়েটা আহ্লাদী হয় স্বামীর কাছে । লোকটার কলার এক হাতে টেনে বলে.....

" আবার বেয়াদব বলছেন ? বাপ হয়ে গেছেন একটা বাচ্চার ! তবুও বাচ্চার মাকে বেয়াদব বলতে লজ্জা করে না ?

" নিজের বাচ্চার বাপকে স্যার বলতে তোমার লজ্জা করে না, বেয়াদব ? এখনো স্যার আমি তোমার ? তুমি আমার স্টুডেন্ট আছো ?

" ছিলাম তো একসময় ! অভ্যাস ছিলো এই ডাক ।

" সাড়ে চার বছরেও অভ্যাস পরিবর্তন হয় না, বেয়াদব !

" আবার ?

" হুমম । আদ্র বলে ডাকবে আমায়, বুঝলে ? নয়তো বাবুর আব্বু বলবে ! তবুও স্যার, স্যার বলে লোক হাসাবে না ।

শিশির ঠোঁট টিপে ফিক করে হাসলো । দু'হাতে লোকটার গলা পেঁচিয়ে ডাকলো রসিকতার টোনে....

" বাবুর আব্বু ?

" ইয়েস বাবুর আম্মু !

হেসে উঠলো দু'জনেই ।
আদ্র ঝুঁকে রমনীর ওষ্ঠপূটে ভেজা ঠোঁট বসালো । বললো সরে এসে....

" লাভ ইউ, ভেজা বেড়াল । ঘুমাও এখন । এক সেকেন্ড দেরি করলে ঘুমোতে দেবো না আর । মাইন্ড ইট ।

,,,,,,

সকাল দশটা হতে না হতেই হসপিটালে ভিড় জমেছে আবার ‌। চৌদ্দ ঘন্টা পর শাফাহ্'র পূর্ণ জ্ঞান ফিরেছে সাড়ে নয়টায় । মেয়েটা নিস্তেজ তখনো ।
এতো ঘন্টায় কি হয়েছে, হয়নি জানে না । যখন জ্ঞান ফিরলো, তখন বুঝলো সে জীবিত । এ যাত্রায় মরন হয়নি । অর্থাৎ মরনের অনুভূতি ছিলো না সেটা ।
চোখ মেলে প্রথমেই ইয়াশ কে দেখতে পেয়েছে রমনী । ছেলেটা গোটা রাত সজাগ ছিলো । এক মুহুর্তের জন্যও চোখের পাতা এক করেনি সে ।
বাচ্চা কেঁদেছে, জ্বালিয়েছে গোটা রাতে । ক্ষণে ওকে খাওয়াতে হয়েছে । যদিও মেহের আর শুভ্র ছিলো । তবুও ইয়াশ কারোরই সহায়তা নেয়নি । এমনকি মেহের কেও জ্বালাতন করেনি ।
নিজে দুধ বানিয়ে বেবিকে ফিডিং করিয়েছে । অর্ধেক রাত ওকে বুকে চেপে হাঁটাহাঁটি করেছে কেবিন জুড়ে । বাকি অর্ধেক রাত মেয়েকে বুকে নিয়ে শুয়ে ছিলো । শুভ্র যতবার চোখ মেলে তাকিয়েছে, ততবারই দেখেছে -- ইয়াশ হয় বেবিকে নিয়ে ব্যস্ত । নতুবা নিথর শাফাহ্'র উপর তদারকি করতে ব্যস্ত ।
ঘুমোয় নি এক দন্ডও ।
সকাল হতে আবারো খুঁতখুঁতে মনে লেগে পড়েছিলো মেয়েকে নিয়ে । অতঃপর দশটায় শাফাহ্'র জ্ঞান ফিরলো । বউকে পেয়ে এখন বাচ্চাকে ভুলতে বসেছে যুবক ।
শাফাহ্ আহত চোখে পিটপিট করে এপাশ ওপাশ দেখছে সবাইকে । কতশত প্রশ্ন ! সব প্রশ্নের একটাই উত্তর, সে মোটামুটি ঠিক আছে এখন । জ্ঞান ফেরার পর ডক্টর চেকআপ করে গেছেন । তিনিও আশ্বাস দিয়েছেন, কন্ডিশন নরমাল আছে ।

ইয়াশ ওর শিয়রে বসে । হাত ছাড়েনি আর ।
মেহের ইয়ানাহ্ কে নিয়ে শাফাহ্'র কাছে যায় । এ অবধি মেয়েকে দেখেনি শাফাহ্ । মেঘা ভ্রু নাচিয়ে ইশারা করে....

" টুকটুকি,, বলতো মেহের আপুর কোলে এটা কে ?

ঠকঠক করে কেঁপে ওঠে চঞ্চলার মাতৃ হৃদয় ।
তড়াক করে পাশ ফিরে ইয়াশের দিকে তাকায় । ছলছল করে ওঠে দু'চোখ ।
ইয়াশ মুচকি হাসে । উপর নিচ মাথা নাড়ে । চঞ্চলার আঁখি কার্নিশ বৃদ্ধাঙ্গুলে মুছিয়ে দিয়ে বলে আশ্বাস জুগিয়ে....

" আমাদের মেয়ে ! ইয়ানাহ্ !

শাফাহ্ টলমলে চোখ সমেত হেসে উঠলো আবেগে । উঠে বসতে চায় ! তাৎক্ষণিক বাঁধা দেয় ইয়াশ ।
রমনী আহত গলা তুঙ্গে চড়িয়ে খিটখিটে মেজাজ দেখায়...

" কি হলো ছাড়ুন, বেবিকে এখনো দেখিনি আমি ! কোলে নেবো ওকে ।

" উঁহু,, নেওয়া যাবে না কোলে । সুস্থ নও তুমি ।‌ সেলাই আছে, পেটে ব্যথা পাবে ।

চুপসে এলো মেয়েটা । ওষ্ঠ উল্টে বললো অভিযোগ করে...

" তাই বলে আমার বেবিকে কোলে নেবো না আমি ? এমন ভাব করছেন‌, যেনো দুনিয়ায় শুধু আমারই একা সিজার হয়েছে । আমিই বুঝি অসুস্থ সবার থেকে ! আর কারোর অপারেশন হয় না, না-কি ?

" হয় ! কিন্তু আর কেউ'রা তো আমার বোনের ননদ কিংবা আমার বউ নয় । তাদের কথা থোরিই না ভাবতে যাবো আমি । চুপচাপ শুয়ে থাকো । কাল থেকে অনেক জ্বালিয়েছো আমায় ।

" আমি জ্বালিয়েছি ?

" তা নয়তো কে ? আর জ্বালা বাড়াবে না । সুস্থ হওয়ার আগ অবধি নড়চড় করা যাবে না,, বুঝতে হবে তো জান ।

লোকটা শান্ত গলায় বোঝালো । রমনী আহ্লাদ পায় । গদগদ হয়...

" নড়বো না । আমি কি ছোট বাচ্চা নাকি, বাচ্চার মা হয়ে গেছি । বুঝতে হবে মেঘার ভাইয়া । ওকে আমার পাশে শুইয়ে দিন এবার ।

দুদিকে মাথা নাড়ালো যুবক। তাই করলো। মেহেরের কোল থেকে নিয়ে ঘুমন্ত বাচ্চাটাকে বেডের একপাশে শোয়ালো।

শাফাহ্ মিষ্টি হাসে। কাত হয়ে দেখে নিজের মেয়েকে। ইশ্, কি মায়াভরা ছোট্ট মুখ! কার মতো হয়েছে এই বাচ্চা? ওর মতো? নাকি ইয়াশের মতো? চঞ্চলা আঁকুপাঁকু করে ওঠে। ইচ্ছে হয় বাচ্চাটাকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে! এটা ওর বাচ্চা? ওর পেটে, ওর নাড়ির সাথে যুক্ত ছিলো আট মাস! অনুভব করেছে শাফাহ্। ওর প্রত্যেকটা মুভমেন্ট গুনেছে। মেয়েটা উতলা হয়ে ওঠে আচানক। অদ্ভুত লাগে। কার্নিশ ভিজে যায় আবেগাপ্লুত অশ্রুতে। কাত হয়ে মেয়ের মুখে, কপালে এলোমেলো চুমু খায় রমনী।

শ্বাস টেনে ঘ্রাণ নেয় বাচ্চা দেহের।
মুচকি হাসেন সবাই। মা মেয়ের মাঝে ঝুঁকে এলো ইয়াশ। মেয়ের মুখে, অতঃপর সবার সামনে স্ত্রীর কপালে চুম্বন এঁকে বললো......

"ঘুমিয়েছে,,, ডিস্টার্ব করো না মেয়েকে।

চোখ তুলে চমৎকার হাসে চঞ্চলা। খুশিতে ছটফট করে হাঁক ছাড়ে...

"আম্মু,, দেখো আমার বাচ্চা একদম মেঘার ভাইয়ার মতো হয়েছে, তাই না?

শাহিনা কাবির হাসলেন। কিছু বলার আগেই বাক্য শুধরে উল্টে দিলো ইয়াশ.....

"উঁহু,, আমার বাচ্চা একদম মেঘার ননদের মতো হয়েছে। তাই না শাশুড়ি মা?

শাফাহ্ হেসে উঠেও ভেংচি কাটে। এদিকে রি রি করে জ্বলে ওঠে রৌদ্র.....

"এইই,, তোরা কথায় কথায় আমার বউকে টানিস কেনো নিজেদের মাঝে? কিসের মেঘার ভাইয়া, আর কিসের মেঘার ননদ, হ্যাঁ?

তিরিক্ষি মেজাজ যুবকের। আঁখি লতা কুঁচকানো। ইয়াশ হেসে ওঠে।

"গত ছাব্বিশ বছরে আমি নিজে অতবার আমার বোনের নাম ধরে ডাকিনি, যতবার তোর বোন আমার বোনের নাম মিলিয়ে আমাকে ডেকেছে।

বিকেল গড়িয়েছে অনেকটা।
শাফাহ্ ঘুমিয়েছিলো দুপুরের দিকে। উঠলো এই কেবল। কেবিনে কেউ নেই। ঘুম ঘুম চোখে শাফাহ্ দেখলো,, কোলের পাশে ইয়ানাহ্ ঘুমোচ্ছে। কেবলই শাহিনা কাবির আর ইয়াশ আছে এখন হসপিটালে। ভদ্রমহিলা বোধহয় ওয়াশ রুমে। ইয়াশ কোথায় কে জানে। চঞ্চলা চোখ বুলিয়ে এপাশ ওপাশ খুঁজলো যুবককে, পেলো না।
পানির তৃষ্ণা পেয়েছে ভীষণ।
গলা শুকিয়ে কাঠ। হাই তুলে চোখ ডললো রমণী। হাত বাড়িয়ে বেড সাইড টেবিলের পাশ থেকে পানির গ্লাস টা টেনে নেওয়ার চেষ্টা করলো। পারলো না। হাত পৌঁছাচ্ছে না অদূরে।
শেষে ঢোক গিলে গলা ভেজানোর বৃথা চেষ্টা চালালো রমণী। পেটে বড্ড যন্ত্রণা।

দরজা ঠেলে কেবিনের ভেতর কারোর উপস্থিতি টের পেতেই হতচকিত হয়ে সেদিকে ফিরে চায় শাফাহ্। সদ্য ঘুম ছুটে যাওয়া নিভু আঁখি তড়াক করে বৃহৎ হলো অমনি। এ যে অনাকাঙ্ক্ষিত কেউ। ভেতরটা ধক্ করে ওঠে রমণীর। দীর্ঘ চার বছরের বেশি সময় পর এই লোকটার মুখোমুখি হলো সে। মিললো চাতক দু জোড়া দৃষ্টি।
সামনে সায়াহ্ ইফতেখার। সেই চিরচেনা ছেলেটা। যাকে হাজার চেয়েও চিনতে পারে নি শাফাহ্, মানতে পারেনি।

সায়ানের ঠোঁটে হাসি। শাফাহ্'র সামনে বরাবর হাসে সে। সুখ তো ফুরিয়েছে, দুঃখে হাসে এখন।
সে রমণীর দিকে এগিয়ে আসছে ত্রস্ত পায়ে। কাছে এগোতেই শাফাহ্ ভড়কে যায়। দৃষ্টি সরেনি এখনো। তিরতির করে কাঁপে মেয়েটার সর্বাঙ্গ। বুকে ফুরিয়ে আসে শ্বাস। একেই গলা কাঠ। ছলকে আরো বেশি শুকিয়ে এলো বুক।
সে অস্ফুটে ডাকলো সম্বোধন পাল্টে.....

"সায়ান ভাইয়া ?

সায়ান তৎক্ষণে কাছে এসেছে। বরাবরের ন্যায় যুবকের বুকটা মোচড় দিয়ে ওঠে রমণীর মুখে ভাইয়া ডাক শুনে। তবুও সব ব্যাথা লুকিয়ে সে মুচকি হাসে স্বভাবের দরুন। জবাব দেয় বসতে বসতে....

"হ্যাঁ, কিউটপাই ?

শাফাহ্'র বুকটা মোচড় দিয়ে ওঠে। ঢোক গেলে পুণরায়। অধর চুবিয়ে নেয় ভেজা জিভে। ঝাপটায় ঘন পলক। কাটায় আড়ষ্টতা....

"ত..তুমি এসেছো? ইশশ্,,, অনেকদিন দেখিনি তোমায়! কেমন আছো ভাইয়া?

সায়ানের জোর পূর্বক মিথ্যে জবাব....

"খুব ভালো!

শাফাহ্'র দৃষ্টি টলে। টলমলে চোখ নিয়ে মৃদু হাসে। সায়ানের দিকে বাড়িয়ে দেয় নিজের হাত। কাঁপে গলা....

"বাড়ি,, কতটা বদলে গেছো তুমি? কতদিন পর দেখলাম বলতো? তুমি এসেছো আমায় দেখতে? জানো, আমি মিস করছিলাম তোমায়। জ্ঞান ফেরার পর বারবার তোমার কথা মনে পড়েছে। এই দেখো আমার মেয়ে?

হাত ধরতে গেলে থমকায় যুবক। বোকা মেয়েটা না থেমে গদগদ হয়ে বলেই যায় একটু সুযোগে....

"তুমি এখনো বিয়ে করোনি ভাইয়া? বুড়ো হয়ে যাচ্ছো তো! বিয়ে করবে না?

সায়ান রয়েসয়ে বসলো প্রথমেই। ধরলো রমণীর বাড়ানো হাতটা। মুচকি হাসলো। প্রথমেই মেয়েটার হাত তুলে নিজের বাম কপালে রাখলো। নরম তালুতে খরখরে দাঁড়ির খোঁচা পেতেই কেঁপে ওঠে শাফাহ্। আরো বেশি কম্পন বাড়ে সায়ানের অভাবনীয় কান্ডে। যাতে বিস্মিত হলো রমণী। যুবক ওর হাতের উল্টো পিঠে চুমু খেলো আচানক। সংক্ষিপ্ত উত্তর করলো ঠোঁট নাড়িয়ে.....

"উঁহু!

শাফাহ্'র অবাধ্য চোখ দুটি বাধ্য হলো না। ভিজলো আঁখি কার্নিশ। হাসার চেষ্টা চালিয়ে শুধালো মেয়েটা....

"কেনো?

বোকা মেয়েটা এখনো শুধোয় এ কারন! কি মারাত্মক নির্বোধ সে! এই নির্বোধের মাথায় হাত বুলিয়ে সায়ান। বলে মোলায়েম কণ্ঠে.....

"আমি একজনকে ভালোবাসতাম, কিউটপাই! ওকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না। কিন্তু, ওর না বিয়ে হয়ে গেছে। ওকে তো আমার ভালোবাসার কথা বলিনি কখনো। তাই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে ও। তাই বলে, আমিও ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করি কি করে বলতো? ভালোবাসতাম তো....

"কাকে ভালোবাসতে?

"সে বোঝেনি, তোকে বুঝিয়ে কি লাভ?

#চলবে........

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 97 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন