#আমরণ_আসক্তি
#অপূর্ব
#পর্বসংখ্যা_১১
🚫❌
(১৮+) প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটা অতিরিক্ত রোমান্টিক চাইলে স্কিপ করে যেতে পারেন।
[সবার চিন্তাধারার সাথে গল্পটি নাও মিলতে পারে]
⚠️
~(ডার্ক রোমান্টিক + থ্রিলার টাইপ গল্প পছন্দ না করলে এড়িয়ে যান)~
⚠️🚫
{বিনা অনুমতিতে কপি করা সম্পূর্ণ নিষেধ}
________________________________
আয়াত আর বেশি কিছু ভাবলো না। দ্বিতীয় দফায় গোসল করতে লাগলো!
–––––––––––––––––
অর্থ শার্টের হাতা ফোল্ড করে সিড়ি দিয়ে নামতে নামতে দেখে, আয়ন আর রাহাত ড্রয়িংরুমে সোফায় বসে আছে তাদের সামনের টেবিলে কয়েকটা শপিং ব্যাগ রাখা! অর্থ দৃষ্টি একটু ঘোরালে দেখে,ওইদিকে তুরাগ ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে মনের সুখে খেয়ে যাচ্ছে। পাশেই সাফিয়া রহমান দাঁড়িয়ে আছে।
অর্থ দ্রুত পা ফেলে শেষ সিড়ি'টা অতিক্রম করে গম্ভীর কণ্ঠে বলে,
—রাহাত আমার ড্রেস নিয়ে আয়!
অর্থর কণ্ঠে কানে পৌঁছাতেই আয়ন, রাহাত,তুরাগ আর সাফিয়া রহমান একইসাথে তার দিকে তাকায়!
রাহাত টেবিলের উপর থেকে শপিংব্যাগ গুলো নিয়ে দ্রুত এগিয়ে এসে অর্থ সামনে দাঁড়ায়।
অর্থ রাহাতের হাত থেকে ব্যাগ গুলো নিয়ে নিচেই একটা রুমে চলে যায় ড্রেস চেঞ্জ করার জন্য।
রাহাত এগিয়ে গিয়ে আবারও আয়নের পাশে বসলো।
তুরাগ হাতের চিকেন রোস্টে একটা বাইট দিয়ে সাফিয়া রহমানের দিকে চেয়ে বলে,
—আহ্ আন্টি! আপনার হাতের রান্নার তুলনা হয় না! সেই স্বাদ! বলার ভাষা নেই!
তুরাগের কথা শুনে সাফিয়া রহমান শব্দহীন হেসে বলে,
—আচ্ছা বাবা! যতো ইচ্ছা খাও! লাগলে আরো নাও!
তুরাগ মৃদু হেসে বলে,
— তাইলে গরুর মাংসটা একটু দেন!
সাফিয়া রহমান মুচকি হেসে তুরাগের প্লেটে গরুর মাংস দিলে সে ফের খাওয়ায় মনযোগ দিলো।
অর্থ ড্রেস চেঞ্জ করে বেরিয়ে এগিয়ে এসে, সকলের উদ্দেশ্যে গম্ভীর'স্বরে বলে,
—সবাই আমার সাথে আয়!
অর্থর কথা শোনা মাত্রই আয়ন আর রাহাত দাঁড়িয়ে গেছে। অর্থ ভ্রু কুঁচকে তুরাগের দিকে তাকালে দেখে, বান্দা দিব্বি বসে তাড়াহুড়া করে খাচ্ছে।
অর্থ ভারী কণ্ঠে বলে,
তোকে কি আলাদা করে দাওয়াত দিতে হবে?
তুরাগ মুখে এক লোকমা ভাত নিয়ে বলে,
—একটু ডাড়াও ব্রো আসতেছি!
তুরাগের অস্পষ্ট কথা শুনে অর্থর হাসি পেলো তবে সেটা প্রকাশ করলো না।
বাড়ির বাইরে যেতে বলে,
—ফাস্ট আয়! জাস্ট টু মিনিট পাবি!
সাফিয়া রহমান পেছনে দাঁড়িয়ে অর্থর উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলে,
—যেখানেই যাও খেয়ে যাও!
অর্থ পেছনে না তাকিয়েই বলে,
—পরে খাবো শাছুমা!
কথাটা বলতে বলতেই অর্থ, আয়ন আর রাহাত বাড়ি থেকে বেড়িয়ে যায়!
তুরাগ দ্রুত গতিতে কোনো মতে কয়েক লোকমা ভাত মুখে পুড়ে, ঢকঢক করে পানি খেয়ে, হাত ধুয়ে একপ্রকার দৌড়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। পেছন থেকে সাফিয়া রহমান চেঁচিয়ে বলে,
—আরে বাবা! আস্তে যাও!
তবে তুরাগ কোনো কথায় পাত্তা দিলো না, মুহুর্তেই চোখের আড়াল হয়ে গেলো।
_________
সাফিয়া রহমান হতাশার নিশ্বাস ফেলে! আয়াত সিড়ি দিকে নামতেছিলো, সে শেষ মুহুর্তে অর্থকে হন্তদন্ত করে বেরিয়ে যেতে দেখেছে! আয়াতের মনে হলো, অর্থ তার উপরে রাগ করেই বেরিয়ে গেছে!
আয়াতের কিছুটা খারাপ লাগলো তবে কিছুই প্রকাশ না!
সে ধীর পায়ে এগিয়ে এসে সাফিয়া রহমানের পাশে দাঁড়ালে, সাফিয়া রহমান খেতে বসতে বলেন!
আয়াত মলিন মুখে চেয়ারে বসে! অল্পক্ষণের মধ্যে আয়াশ রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে এসে আয়াতের পাশে চেয়ার টেনে বসে।
সাফিয়া রহমান ছেলে-মেয়েদের খাবার পরিবেশন করে, এরপর নিজের জন্য খাবার নিয়ে তাদের পাশে বসে খেতে শুরু করে!
_______________________________
দুপুর গড়িয়ে বিকেলে পা রেখেছে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। অর্থ সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে গাড়ি ড্রাইভ করছে! পাশে বসে বসে আছে তুরাগ আর পেছনের সিটে আয়ন!
তুরাগ সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে আছে। সে আবার স্পিকারে তার প্রিয় একটা গান বাজিয়েছে,
–তুমি দিও না গো বাসর ঘরের,
–বাত্তি নিভাইয়া....!"
–আমি বন্ধ ঘরে, অন্ধকারে...!"
–যাবো মরিয়া....!"
–তুমি ভয় কেন পাও,
–প্রাণ স্বজনী আমায় দেখিয়া....!"
–তোমায় প্রেম সোহাগে রাখবো আমার,
–বুকে জড়াইয়া....!"
তুরাগের বাজানো গান শুনে আয়ন এখন রীতিমতো কোমায় চলে গেছে! সে চেয়েও হাসি আটকাতে পারছে না। আর এদিকে অর্থর চেহারা বরাবরের মতোই গম্ভীর!
গানের মাঝে হুট করেই একটা আওয়াজ হলো,
—হা..আহ্!
আয়ন এবার চেষ্টা করেও আর হাসি দমাতে পারলো না। শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে বলে,
—ওরে ভাইয়ো! এবার তোর গান টা থামা বাল!
তুরাগ চোখ বন্ধ রেখেই, ভ্রু কুঁচকে বলে,
—ডিস্টার্ব করিস না! আমি গান ইনজনয় করতেছি!
আয়ন হতবম্ভ হয়ে বলে,
—কিহহ! এই ধরনের গান তুই আবার, ইনজয় করতেছিস! আল্লাহ আমারে উঠায়ে নাও!
শেষের কথাটা রসিকতার সুরেই বলে!
তুরাগ বিরক্তিতে "চ" সূচক শব্দ করে বলে,
—আরে চুপ কর তো বাল!
কথাটুকু শেষ করে তুরাগ পুনরায় গান শোনায় মনযোগ দিলো!
দুজনের কান্ড দেখে অর্থ ঠোঁট বাকিয়ে কিঞ্চিৎ হাসলো!
_____________________________________
ঘড়ির কাঁটা রাত আটটার ঘরে.......
আয়াত নিজের ঘরে বিছানায় বালিশে মুখ গুজে চুপটি করে শুয়ে আছে। অর্থ রাগ করে ওইযে দুপুরের দিকে বাড়ি থেকে বেড়িয়ে গেলো, এরপর আর এই বাড়ি মুখো হয়নি! আয়াত চাইলেও কিছুতেই এটা মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না! হয়তো, এটাই হয়তো তিন কবুলের শক্তি!
আয়াত একটা ক্লান্তির শ্বাস ফেলে। বালিশে ধাক্কা খেয়ে গরম নিশ্বাসটা পুনরায় তার মুখেই আছড়ে পড়লো!
আয়াত চোখ বন্ধ করে মলিন সুরে গেয়ে ওঠে,
—চোরাবালির পিছুটানে...!
—বুঝি না এই ভাষার মানে...!
—অশান্ত মন, কি উচাটন খোদা জানে....!
—ঘরের কাজে সকাল সাঁঝে...!
—জিওমিতির ভাজে ভাজে...!
—কিসের ছায়া, এ কোন মায়া বুঝি না যে...!
আয়াত গানের এ'কটা লাইন গেয়ে থামতেই কানে ভেসে আসে এক পুরুষালী সুরেলা কণ্ঠস্বর,
—ধীরে ধীরে চেনা ভীড়ে...!
—অচেনা বাড়াবাড়ি....!
—অবুঝ এ মন কি জ্বালাতন....!
—এ কেমন আহাজারি....!
আয়াত তড়াক করে ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকালে দেখে, দরজার পাশের দেওয়ালে হেলান দিয়ে বুকে দুহাত জড়িয়ে ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে "অর্থ"!
অর্থ কে দেখামাত্রই আয়াত উঠে বসে। বলে,
—কখন এসেছেন?
অর্থ কোনো কথা বললো না। ঠোঁটের হাসিটুকু ধরে রেখে, এলোমেলো ধাপ ফেলে এগিয়ে এসে বিছানায় আয়াতের পাশে বসে। হাত বারিয়ে আয়াত কে নিজের সাথে জড়িয়ে নিয়ে নেশাক্ত কণ্ঠে বলে,
—ইউ আর সো হট বেবি!
আয়াত জোর পূর্বক হাসলো একটু! খুশিও হইলো খানিকটা।
অর্থ আয়াতের ঘাড়ে মুখ ডুবিয়ে বলে,
—তুমি এতো সুন্দর কেন এঞ্জেল?
আয়াত কি বলবে বুঝলো না, তাই বাধ্যগতভাবে চুপ করেই চুপ করে রইলো।
অর্থ আয়াতের ঠোঁট আকড়ে ধরলো একরম আচমকায়।
অর্থ আয়াতের কোমর ধরে একটা হ্যাচকা টান দিয়ে তাকে নিজের কাছে টেনে নিলো। আয়াত বাঁধা দিলো না, তবে তেমন কোনো আগ্রহও দেখালো না।
অর্থর হাত ধীরে ধীরে অবাধ্য হতে শুরু হলো। সময় বাড়লো সাথে যেন দুজনের উন্মাদনাও বৃদ্ধি পেলো।
অর্থ টান দিয়ে আয়াতের জামা খুলতে যেয়েও কিছুটা ভেবে আয়াত কে নিজের থেকে ছাড়িয়ে দাঁড়িয়ে পড়ে। আয়াত প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে বলে,
—কি হলো আবার?
অর্থ শান্ত কণ্ঠে বলে,
—"I am not comfortable in this place.
আয়াত অবাকের সুরে বলে,
—বাট হোয়াই?
অর্থ উত্তর করলো না, এগিয়ে এসে কোনো কথা ছাড়াই আয়াত কে কোলে তুলে নেয়।
আচমকা টান খেয়ে আয়াত মৃদু চেঁচালো তবে পরমুহূর্তেই নিজেকে শান্ত করে বলে,
—কই নিয়ে যাচ্ছেন আমায়!
অর্থ আয়াতকে কোলে নিয়ে বাইরের দিকে যেতে যেতে বলে,
—আমাদের বাড়ি!
আয়াত বলে,
—আচ্ছা ঠিক আছে! তবে আমাকে নামান!
অর্থ আগের সুরেই জবাব দেয়,
—নো!
আয়াত কিছুটা বিরক্ত হলেও কিছু বলল না। চুপ করে গেলো।
[আমি ব্যস্ততার কারণে নিয়মিত গল্প দিতে পারতেছি না সেই জন্য আন্তরিক ভাবে দুঃখিত🥲]
—গল্পের নিয়মিত আপডেট পেতে আমার ফেইসবুক পেইজটি ফলো করে রাইখেন! পএইজের লিংক আমার এই একাউন্টের বায়োতে দেওয়া আছে—
~চলবে~