ফন্ট সাইজ:
থিম:
মির্জা সায়ান মুগ্ধ

78

লেখক: জান্নাতুল ফেরদৌস মিথিলা

“আ’ম ইয়োর ওয়াইফ, মুগ্ধ! আমি আপনার সঙ্গে সামান্য রাগ দেখিয়েছি বলে আপনি... এভাবে অন্য মেয়েদের বাড়িতে নিয়ে আসবেন? তাও আবার আমার চোখের সামনে, আমার বিছানায়! কীভাবে করতে পারলেন এসব?”

“সেই কৈফিয়তও কি তোকে দিতে হবে?”

এমন কঠোর প্রত্যুত্তরে বাক্রুদ্ধ হয়ে গেল মাহি। মুহূর্তেই অশ্রুতে ভরে উঠল তার অক্ষিকোটর। খানিকটা এগিয়ে এসে অলক্ষ্যে অধিকারবোধে রূঢ় মানবের উন্মুক্ত বক্ষ স্পর্শ করতে উদ্যত হলো সে। অমনি কণ্ঠে তেজ ঢেলে ঝাঁঝিয়ে উঠল মাফিয়া বিস্ট!

“ডোন্ট টাচ মি!”

হতবিহ্বল মাহি অনিচ্ছায় ডুকরে উঠল। মুখাবয়বে ঘৃণার ছাপ লেপটে থাকলেও ছলছলে দৃষ্টিজোড়া মুগ্ধের পানে অবিচল রেখে অভিমানী কণ্ঠে শুধাল,

“আমি কোনোদিন ভাবতেও পারিনি, মুগ্ধ! আপনি এত বড় একজন চরিত্রহীন বেরোবেন। কী এমন কমতি ছিল আমার মধ্যে, মুগ্ধ? কিসের অভাবে এমন করলেন আপনি? চরিত্রে যখন এতই দোষ ছিল, তাহলে শুধু শুধু আমার সঙ্গে রেজিস্ট্রি বিয়ের মতো একটা দায়সারা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বসেছিলেন কেন? কেন আগেভাগেই নিজের হিং স্র, চরিত্রহীন রূপটা আমায় দেখালেন না? কেন দেখালেন না, মুগ্ধ?”

সামনে দাঁড়িয়ে থাকা রূঢ় মানব নির্বাক। গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে ক্রন্দনরত রমণীর দিকে। ঠিক তখনই দুহাতে খাবারের ট্রলি ঠেলতে ঠেলতে নতমুখে কক্ষের দ্বারপ্রান্তে এসে দাঁড়ালেন একজন পুরুষ মেইড। রুশদি’স সিগনোরার উপস্থিতি টের পেতেই থমকে গেলেন তিনি। কান্না ভুলে মাহিও ঘাড় ঘুরিয়ে তাকাল। দেখল, ট্রলির ওপরের তাকে সাজানো নামীদামি ব্র্যান্ডের রেড ওয়াইনের বোতল। নিচের তাকগুলোয় ধোঁয়া ওঠা খাবার, সঙ্গে প্লেট, চামচ ও ছুরির বাহার।

তা দেখেই শক্ত হয়ে গেল মাহির চোয়াল। আচমকা ট্রলি থেকে ফল কাটার ছুরিটা তুলে নিয়ে, হাতলে শক্ত করে মুঠো বেঁধে ছুরির অগ্রভাগ তাক করল মুগ্ধের কোমরে জড়ানো তোয়ালের অগ্রভাগে। দাঁতে দাঁত চেপে শুধাল,

“চরিত্রহীন, জানো*য়ার! এক্ষুনি আমার ব্যবহৃত কক্ষ থেকে আপনার ওই স্লাটদের বের করুন। বন্ধ করুন এসব অকাজ-কুকাজ! নয়তো মেয়ে দেখলেই অতিরিক্ত লাফালাফি করতে থাকা আপনার এই চরিত্রহীন পাখিটাকে ধরে দু’টুকরো করে ফেলব আমি! এন্ড ডোন্ট ইউ্য থিংক আ’ম জাস্ট সেয়িং, আ’ম ওয়ার্নিং ইউ।”

রমণীর এমন হুমকিতে খানিকটা হকচকানোর কথা থাকলেও নির্বিকার রইল মুগ্ধ। দৃষ্টিজোড়া মাহির ওপর স্থির রেখেই মেইডের উদ্দেশে গম্ভীর কণ্ঠে হুকুম ছুড়ল,

“লিভ!”

তৎক্ষণাৎ মাথা ঝুঁকিয়ে কুর্নিশ জানিয়ে স্থান ত্যাগ করলেন মেইড। তিনি চলে যেতেই গা-ছাড়া ভঙ্গিতে কক্ষের দরজাটা আরেকটু খুলে দিল মুগ্ধ। পরক্ষণেই পাহাড়সম বলিষ্ঠ দেহটা মাহি'র দিকে ফিরিয়ে দুহাতে তোয়ালের দুই প্রান্ত টানটান করে মেলে ধরে নিজেকে উম্মুক্ত করল পুরোপুরি! তার এমন অতর্কিত ও নির্লজ্জ কাণ্ডে হতবুদ্ধি হয়ে গেল মাহি। বিস্ফারিত চোখে তাকিয়ে থাকতেই কুটিল হাসল অসভ্য মাফিয়া মনস্টার। ঠেস মা-রা কন্ঠে আওড়াল,

“পাখি কাটবি? কাট তাহলে! তবে এরকম একটা তেজওয়ালা পাখি, যার সান্নিধ্যে এলে তোর মতো একটা দেড়ব্যাটারী জ্ঞান হারিয়ে চিৎপটাং হয়ে পড়ে থাকে দিনের পর দিন, তাকে কাটতে হলে ওমন একটা ধারবিহীন ফল কাটার ছু*রি হলে চলবে না। এক কাজ কর, হল থেকে সবজি কাটার ছু*রিটা নিয়ে আয়, যা! কাটবি যখন, ভালো মতোই কাট নাহয়!”

লজ্জা আর অপমানে মুহূর্তেই মুখমণ্ডল রক্তিম হয়ে উঠল মাহি'র। তড়িঘড়ি দৃষ্টি সরিয়ে অন্যদিকে ফিরে গেল নিজ লজ্জালু মুখখানা ঢাকতে। হাতের ছুরিটা আরও শক্ত করে মুঠোয় চেপে ধরে দাঁতে দাঁত ঘষল সে। ইচ্ছে করছে, এক্ষুণি হাতের ছু*রিটা দিয়ে ওমন ভয়ংকর কথা বলা লোকটার জিভ কেটে দিতে। ছিহঃ! এমন নির্লজ্জ, বেহায়া মানুষও হয়! এমন ভাবনার মাঝেই হঠাৎ কানের কাছে উষ্ণ নিশ্বাসের স্পর্শ পেয়ে চমকে উঠল মাহি। তড়িঘড়ি পেছনে ফিরতে উদ্যত হতেই কর্ণকুহরে ভেসে এল মুগ্ধের হিসহিসে কণ্ঠ—

“কী হলো? পাখি কাটবি না? নাকি ওর গৌরবময় দাম্ভিকতা দেখেই কুপোকাত হয়ে গেলি?”

লজ্জা আর রাগের মিশেলে কাঁপছে মাহির চোয়াল। তক্ষুনি পেছনে ঘুরে দুহাতে সজোরে ধাক্কা দিয়ে বসল মুগ্ধের পেটানো বক্ষে। অথচ তার আঘাতে বিন্দুমাত্র টলল না মুগ্ধ। নিজ জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। মাহি তখন আকাশসম ঘৃণা নিয়ে চিড়বিড়িয়ে বলল,

“জানো*য়ার! ইজ ইট আ জোক? কী ভেবেছেন আপনি? আপনার এসব ননসেন্স কাজকর্ম দেখেই সব ভুলে যাব আমি? একটা চরিত্রহীন, বেহায়া লোক! এভাবে দিনে-দুপুরে, প্রকাশ্যে ট্রাকভর্তি করে মেয়ে তুলে এনে নিজের হাবাস মেটাতে একটাবারও বাধল না আপনার? অ্যাই, আপনি কী মানুষ?”

“নো! আ’ম আ মনস্টার!”

এমন নির্লিপ্ত প্রত্যুত্তরে আরও চটে গেল মাহি। পুনরায় রাগে দাঁতে দাঁত ঘষল সে।

“তার চেয়েও জঘন্য কিছু আপনি। ঘরে বউ রেখে এভাবে অন্য মেয়েদের সঙ্গে... ছিঃ! এসব করতে আপনার একটুও লজ্জা লাগছে না?”

মুহূর্তেই সরু হয়ে এল মুগ্ধের চোখজোড়া। সুশ্রী মুখে ফুটে উঠল সন্দেহের আভাস।

“ওয়েট আ মিনিট! আর ইউ ট্রাইং টু সে দ্যাট ইউ আর মাই ওয়াইফ? বাট ইউ টোল্ড মি, ইউ আর নট মাই ওয়াইফ, ইউ আর অনলি মাই ফা*কিং বেড পার্টনার! বাই দ্য হেল ইন দ্য মনস্টার’স ওয়ে—আমার ডিকশনারিতে ‘লজ্জা’ নামক কোনো শব্দ নেই!”

কঠিন হয়ে গেল মাহির মুখ। দৃঢ় কণ্ঠে পরক্ষণেই শুধাল,

“তাই বলে সামান্য অনুশোচনা নামক শব্দটাও নেই আপনার ডিকশনারিতে? দিনের পর দিন হাজারো মেয়েকে নিজের পৈ*শা*চিক কায়দায় ভোগ করে, তাদের মৃ*ত্যু উপহার দিয়েও আপনার মধ্যে কোনো অনুশোচনা জাগে না? সামনে বউ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বিছানায় অন্য মেয়েকে বসিয়ে রাখতে বুক কাঁপল না আপনার? একবারও মনে পড়ল না আমার কথা?”

“ তোর বুক কেঁপেছিল সেদিন? যেদিন তুই নিজের স্বামী বিনে অন্যকারো বুকে মাথা গুঁজে বসেছিলি!”

কথার পিঠে এমন প্রত্যুত্তর ঘুণাক্ষরেও আশা করেনি মাহি। মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল সে। সম্মুখের রূঢ় মানবের চোয়াল ক্রমশ শক্ত হচ্ছে, দৃষ্টিতে জ্বলে উঠছে অদৃশ্য আগুন। ভয়ে ঢোক গিলল মাহি। ত্বরিত কিছু বলতে অধর নাড়াতে উদ্যত হতেই আচমকা তার তুলতুলে গালে সশব্দে চড় বসাল মুগ্ধ। কাত হয়ে মেঝেতে ছিটকে পড়ল মাহি। ঝাপসা দৃষ্টি স্থির হওয়ার আগেই মুগ্ধের রুক্ষ আঙুলগুলো খামচে ধরল রমণীর ঘাড়ের ত্বক। পরক্ষণেই একপ্রকার উচ্ছিষ্টের ন্যায় তাকে টেনেহিঁচড়ে নিয়ে গেল কক্ষে।

এহেন আকস্মিক টানে তাল সামলাতে না পেরে হোঁচট খেল মাহি। ঘাড়ের যন্ত্রণায় কুঁকড়ে উঠল পরক্ষণেই। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে, কাঁপা কণ্ঠে বলে উঠল,

“ছাড়ুন আমায়!”

তার এমন আকুতি মোটেও আঘাত হানল না রূঢ় মানবের বক্ষপিঞ্জরে। বরং এক ঝটকায় তাকে কক্ষের ভেতরে টেনে নিয়ে সজোরে দরজাটা বন্ধ করে দিল হিং স্র মানব। ঘুরে দাঁড়াতেই তার র*ক্তশীতল দৃষ্টির সম্মুখীন হলো মায়াবিনী। তক্ষুনি ভয়ে আঁতকে উঠল সে। মুগ্ধ একপা এগিয়ে এসে আচানক দুহাঁটু গেঁড়ে মাহি'র মুখোমুখি বসে, হিং স্র থাবায় আঁকড়ে ধরল তার নরম তুলতুলে চোয়ালটা। হিসহিসিয়ে শুধাল,

“ খুব তো সেদিন বিশ্বাস-অবিশ্বাস নিয়ে লেকচার দিচ্ছিলি। কী যেন বলেছিলি? আ'ই ডোন্ট ট্রাস্ট ইউ, রাইট? তাহলে আজ নিজের স্বামীর প্রতি তোর বিশ্বাস গেল কোথায়? সামান্য দু'জন মেইডের কথায় আমার চরিত্রে পর্যন্ত আঙুল তুলে ফেললি, অথচ তোকে আমি নিজ চোখে অন্যের বুকে দেখেছি! দেখেছি, তুই কীভাবে তাকে জ....”

হঠাৎই বাক্য আঁটকে গেল মুগ্ধের। মুখাবয়বে নেমে এল অসম্ভব ভগ্ন পরিবর্তন। দৃষ্টিতে ক্রুরতার বদলে হাতছানি দিয়ে উঠল অদৃশ্য ব্যথার দলবল! সেই ছাপ ফুটল কন্ঠস্বরেও।

“ তুই আজ অবধি আমাকে কোনো মেয়ের সঙ্গে দেখেছিস, চাশমিস? দেখেছিস কোনোদিন তুই বিনে অন্য কারো প্রতি মুগ্ধ হতে? তুই কখনো দেখেছিস, তোর উপস্থিতিতে আমার চোখদুটো কীভাবে হাসে? তুই কখনো উপলব্ধি করেছিস, প্রিয় মানুষটাকে অন্য কারোর সান্নিধ্যে মোহিত হতে দেখলে কেমন যন্ত্রণা হয়?”

মাহি'র চোখদুটো ভরে উঠেছে। কাঁপছে অধরের ডগাও। মুগ্ধ ব্যথাতুর হাসল। আচমকা মাহি'র চোয়াল ছেড়ে দিয়ে আলতো করে আঁকড়ে ধরল চুলের মুঠি। পুনরায় হিসহিসিয়ে শুধাল,

“ তোকে সেদিনই জবাব দিতে পারতাম, চাশমিস! বলতে পারতাম — আমার রূঢ়তার পেছনে থাকা কারণগুলো। তবে বললেও তুই বুঝতি না কোনোদিন। বুঝতি না, হৃদ গহিনে থাকা মানুষটার ওপর অন্যের ভাগ বসলে বক্ষপিঞ্জরে ঠিক কতটা জঘন্যরকমের দহন হয়। আমি কোনো মেয়েকে আনিনি, চাশমিস! তুই বিনে আজ অবধি কোনো নারীকে স্পর্শ অব্ধি করিনি আমি। ট্রাকভরে তোর জন্য তোর পছন্দের চকলেটস এনেছি, নাথিং এলস! যেখানে সামান্য কয়েকটা কথা শুনে আমার চরিত্রের ওপর আঙুল অবধি তুলে ফেলেছিস, সেখানে তোকে আমি নিজ চোখে দেখেছি অন্যের বুকে। হাজারবার জিজ্ঞেস করার পরও তোর নাগরের নমা তুই মুখে উচ্চারণ করিসনি। সেক্ষেত্রে তোকে আমার অবিশ্বাস করাটা কী খুব অন্যায় ছিল?”

থামল মুগ্ধ! ঢোক গিলে অন্তরের ব্যথাটুকু লাঘব করার বৃথা চেষ্টায় মত্ত থেকে আচমকা গর্জে উঠল,

“ তুই সেদিন বলেছিলি — আমি তোকে বুঝিনা। আ'ম জাস্ট আ ডমিন্যান্ট, টক্সিক ফেলো! ওকে, ওকে..আ'ম এক্সেপ্টিং দিস! আমি খারাপ, আমি এ পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ এন্ড ব্লাহ ব্লাহ ব্লাহ। বাট টেল মি ওয়ানথিং — তুই কি কোনদিন আমায় বুঝেছিস?”

অতর্কে ছোড়াঁ প্রশ্নে উত্তর পেল না মাহি। নিশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠতেই কর্নকুহরে ভেসে এল রূঢ় মানবের হিং স্র বজ্রকন্ঠ!

“ দ্য আন্সার ইজ _ আ ফা'কিং বিগ নো! ইউ নেভারএভার আন্ডারস্টুড মি, মাহি! ইউ নেভার... তুই সর্বদা শুধু আমার উপরিভাগ দেখে আমায় জাজ করে গিয়েছিস, শুধু আজ নয়। সেই শুরু থেকে এখন অবধি একই কাজ করে গিয়েছিস। তোকে যে যা বলতো, যেভাবে বলতো, তুই সবটাই বিশ্বাস করতি কেবলমাত্র আমাকে বাদে! দুনিয়ার সবকিছু তোর চোখে পড়ে, পড়ে না কেবল তোর প্রতি আমার এফোর্টস! এই তুই জানতি না আমি রেড ফ্ল্যাগ? তোকে আমি ওয়ার্ন করিনি আমার কাছে না আসতে? তোকে আজ অবধি কোনোদিন জোর করেছি আমি? কোনোদিন জোর করে বলেছি আমাকে ভালোবাসতে? বলিনি তো! আমি তোকে বারবার, হাজারবার ওয়ার্ন করেছি — আমার সান্নিধ্যে না আসতে। আমাকে মায়ায় না জড়াতে। তারপরও তুই কেন সেধে সেধে এলি আমায় পাগল বানাতে?”

রাগে থরথর করে কাঁপছে মুগ্ধের চোয়াল! একমুহূর্ত থেমে আবারও শুধাল,

“ আমি খারাপ, অথচ তুই আজ পর্যন্ত কখনো আমাকে মন থেকে কাছে টানিসনি, মাহি! তোর ছোঁয়ায় কোনোদিন সেই টান পাইনি আমি, যেই টানে পৃথিবীর সবকিছু ভুলে থাকা যায়। ইয়োর টেন্ডেন্সি ওয়াজ অলওয়েজ টু মেক মি আ গুড পার্সন নাথিং মোর দ্যান দ্যাট! বাট ডোন্ট ইউ নো? আই'ম আ রেড ফ্ল্যাগ! সো হাউ কুড আই বি আ ফা'কিং গুড পার্সন?”

থামল মুগ্ধ। আচমকা মাহি'র কাছ থেকে সরে গিয়ে ভর দিয়ে দাঁড়াল দু’পায়ে। ত্বরিত নিজ হাতটা হাঁটু অব্ধি বাড়িয়ে অস্থির কন্ঠে আওড়াল,

“ এতটুকু! ঠিক এতটুকু থেকে একা একা থাকতে শিখেছি আমি। তোর তো সব ছিল মাহি। তোর বাপ ছিল, মা ছিল, ভাই-বোন সবাই ছিল কিন্তু আমার? আমার তো তুই বিনে আর কেউ নেই মাহি! কেউ নেই আমার। সেই কীভাবে পারিস আমাকে ভুল বুঝতে? তুই বলতে পারবি? আজ পর্যন্ত কোনোদিন আমার মাথায় একটাবার স্বেচ্ছায় হাত বুলিয়েছিস তুই? কোনোদিন.... এই আমার বুকে মাথা রেখে জানতে চেয়েছিস — অধীর কে? সবার মুখ থেকে সব শুনলি অথচ কখনো জানতে চাইলি না, আগ বাড়িয়ে বললি না কোনোদিন — অধীর! আপনি রাত জেগে আমার পায়ের কাছে বসে কাঁদবেন না, আমি আছি তো! আশ্চর্য! তুই আমার ওপরটা দেখলি অথচ কোনোদিন আমার বুকে কান পেতে শুনলি না আমার হাহাকার গুলো!”

দম আঁটকে যাচ্ছে মুগ্ধের। উদভ্রান্তে ন্যায় টানছে নিশ্বাস! মাহি ঠোঁটে ঠোঁট চেপে মাথা নুইয়ে রেখেছে। তিক্ত হলেও সবগুলো কথা সত্যি! মুগ্ধকে ভালো মানুষে রুপান্তরিত করে নিজ পরিবারের সমক্ষে দাঁড় করানোর প্রবনতায় এতটাই অন্ধ হয়েছিল সে, কোনোদিন টেরই পায়নি লোকটার হাহাকারগুলো! কোনোদিন আগ বাড়িয়ে জানতে চায়নি — মুগ্ধ কেন, কীভাবে অধীর হলো।

রমণীর ভাবনার মাঝেই ফের আওড়ে উঠল মুগ্ধ!

“ অনুশোচনা? তুই বলেছিলি, তোর সঙ্গে এতকিছু করার পরও আমার মাঝে কোনো অনুশোচনা নেই। আচ্ছা... অনুশোচনা কাকে বলে? যার বাপ তিলে তিলে যন্ত্রণা দিয়ে আমার পুরো শৈশবটা নষ্ট করেছে, তার মেয়েকেই আঁকড়ে ধরে গোটা একটা জীবন পার করে দেবার মতো দুঃসাহস দেখানোর কারণে, আমি আমার আম্মার চোখে চোখ রাখতে পারিনা বহুবছর! প্রতিশোধ নিতে গিয়ে নিজের সর্বস্ব হারিয়ে বসা আমিটাই না-কি জানিনা — অনুশোচনা কী?

ছ'বছর বয়স থেকে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার উইদ কো-কনশাসনেস নামক বিরল রোগে ভুগছি! খুব অল্পতেই হিং স্র হয়ে উঠি আমি, রাগ উঠলে মানুষ থাকিনা। সামনে কে আছে, কে নেই ওসব কিচ্ছু মাথায় থাকে না। যখন ডিআইডি দেখা দেয় তখন অটোমেটিক্যালি আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসে, নিয়ন্ত্রণ থাকেনা নিজের ওপর। ছোটবেলায় এই রোগ যখন দেখা দিত,একা একাই একটা আবদ্ধ রুমে বসে হিং স্র রাগের কারণে ছু*রি দিয়ে নিজের হাত কাটতাম। কখনো কাটতাম পা! অথচ সকাল হলে সব ভুলে যেতাম, রাতে কি করেছি, না করেছি সব!

আমি জানি আমি অসুস্থ! আমি একটা অসুস্থ মস্তিষ্কের মানুষ। কতবার বলব, আমি আর পাঁচটা সাধারণ মানুষের মতো নই। আমি তোর মতো হুটহাট নিজের আবেগগুলো প্রকাশ করতে পারিনা, মাহি! আমি পারিনা নিজের অভ্যন্তরে চলতে থাকা প্রতিটা ওলট-পালট নিয়ন্ত্রণ করতে। তুই.... কোনোদিন আমায় বুঝিসনি, মাহি! সত্যিই তুই কোনোদিন চেষ্টাও করিসনি আমাকে বুঝতে। হারিয়ে ফেলার ভয়ে তোকে আঁকড়ে ধরিনি বহুবছর। নিজের মন-মস্তিষ্কের বিরোধিতায় তোর ওপর অনেক টর্চার করেছি বাট ট্রাস্ট মি...যখন সম্বিত ফিরেছে তখন আর নিজেকে সামলে রাখতে পারিনি।”

মাহি নিশ্চুপ! জলে জমাটবদ্ধ তার চোখদুটি। রূঢ় মানব ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। চোয়ালের পেশী শক্ত করে, কোমরে দু'হাত ঠেকিয়ে চিড়বিড়িয়ে বলল,

“যেখানে তুই আমায় বিশ্বাস করতে ব্যর্থ, সেখানে তুই আমার কাছ থেকে এতকিছু আশা করিস কীভাবে? যার চরিত্রের আগাগোড়ায় শুধুমাত্রই হিং স্র লেপ্টে আছে, তার কাছ থেকে নরম-সরম বিহেভিয়ার আশা করিস কীভাবে? যার জীবনে একমাত্র দূর্বলতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিস, তার অধীনে থেকে অন্যের ছোঁয়ায় যাওয়ার পর, তার কাছ থেকে তুলুতুলু বিহেভ আশা করিস কোত্থেকে?”

নতমুখী রমণী ধীরলয়ে উঠে দাঁড়ায়। নাক টেনে নতদৃষ্টে পুরো ঘরময় তাকাতেই দেখে — চারিদিকে পড়ে আছে অসংখ্য কালো গোলাপের তোড়া, বিছানা ভর্তি কতগুলো ডার্ক চকলেটের বড় বড় বক্সে। মুহূর্তেই বুকচিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল মাহি'র। মাথা তুলতেই যাবে তার আগেই কব্জিতে পড়ল হেঁচকা টান। মুহূর্তের অভিঘাতে রমণীর শিরদাঁড়া গিয়ে ঠেকল কক্ষের দেয়ালের সনে। বিস্ফোরিত দৃষ্টিদ্বয় উঁচু হতেই থমকে গেল রূঢ় মানবের শক্ত মুখমণ্ডলে। সে আচমকা অন্যহাতে চেপে ধরল মাহি'র চোয়াল। ক্ষুব্ধ কন্ঠে আওড়াল,

“তুই বলেছিলি, আমি তোকে শুধুমাত্র আমার বেড পার্টনার ভাবি! কিন্তু কেন বলেছিলি এমনটা? ওই রাতটার জন্য? যে রাতের কারণে তুই আমায় রে*পি*স্ট পর্যন্ত বলেছিস! অথচ সেই রাতে আমার দেয়া প্রতিটি স্পর্শের অভিঘাতে তোর কণ্ঠ ফুঁড়ে চিৎকারের বদলে শীৎকার বেরিয়ে এসেছিল! তুই নির্দ্বিধায় লেপ্টে ছিলি আমার অঙ্গে। রে*প হলে কেউ এমন করে না, বান্দীর মেয়ে! এমন করে না!”

লজ্জায় নত হলো মায়াবিনীর দৃষ্টি! অমনি ক্ষুব্ধতা বাড়ল মুগ্ধের। হুংকারের সঙ্গে কন্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো একচ্ছত্র আধিপত্যের ছাপ!

“আমি হিংস্র, আমি খারাপ, আমি রেড ফ্ল্যাগ—আমি সব! তারপরও কান খুলে শুনে রাখ, বান্দীর মেয়ে, এই আমার সঙ্গেই তোর বাদবাকি জীবনটা স্বেচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়, কাটাতে হবে। মানে হবেই! আমার এ দেহে প্রাণ থাকা অবধি তুই আমার কাছ থেকে দূরে যেতে পারবি না। রিমেম্বার, তুই শুধু আমার! শুধুমাত্র আমার। আর আমি, আমার বেঁচে থাকার কারণটাকে নিজের কাছে আগলে রাখতে যতটা হিংস্র হওয়া সম্ভব, তার চেয়েও বহুগুণ হিংস্র হবো।

সেদিন ওই বাস্টার্ডের জায়গায় তোর বাপ থাকলেও তার পরিণতি একই হতো। কজ... তোকে ছোঁয়ার অধিকার কেবল আমার। আমি ছাড়া তোকে কেউ ছোঁয়া তো দূরের কথা, জাস্ট চোখ তুলে তাকালেও তার ধর আলাদা করে ফেলব আমি।

কজ, ওসব তুলতুলে টাইপ অফ ফা*কিং লাভ ডাজনট স্যুট মি। আই উইল ডেস্ট্রয় দ্য হোল ওয়ার্ল্ড ফর ইউ, এক্সেপ্ট ইউ! এতে যদি তোর জীবনের একমাত্র ভিলেন হিসেবে আমাকেই থাকতে হয়, তাহলে তাই সই! অ্যান্ড রিমেম্বার, তোর এই ভিলেন কখনো হারতে শেখেনি। যেটা আমার, সেটা আজীবন আমারই থাকবে! মাইন্ড ইট।”

বলেই রমণীকে ছেড়ে দিল মুগ্ধ। গটগটিয়ে কক্ষ ছাড়ার পূর্বমুহূর্তে মাহি'র দিকে কঠোর দৃষ্টিপাত চিড়বিড় গলায় বলে গেল,

“লাস্ট বাট নট দ্য লিস্ট—আমার অস্তিত্বকে তোর গর্ভে আনা কিংবা না-আনার সিদ্ধান্ত নেওয়ার তুই কে রে, বান্দীর মেয়ে? তুই কে ওদের আসা আটকানোর? জাস্ট আরেকবার মুখ দিয়ে এসব বলার সাহস করে দেখ জিভটা আর জায়গায় থাকে কিনা।”

গটগটিয়ে বেরিয়ে গেল মুগ্ধ! যাবার আগে ঘটিয়ে গেল আরেক অঘটন। বলিষ্ঠ হাতের সুবিশাল ধাক্কায় কাঁচের অতো ভারী দরজাটা মুহূর্তেই চূর্ণবিচূর্ণ করে দিয়ে গেল। মাহি আঁতকে উঠে সঙ্গে সঙ্গে! দু'হাতে কান চেপে মেঝেতে হাঁটু গেঁড়ে বসেই বিরক্ত কন্ঠে আওড়াল,

“ ব্লা'ডিবিস্ট!”

___________________________________________

মাঝখানে কেটে গেল আরও তিনটে দিন। এই পুরো বাহাত্তর ঘণ্টায় মুগ্ধ যেমন মাহির সামনে আসেনি, তেমনি মাহিও মুগ্ধের সামনে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। দু'জনের মনেই জমে আছে একে-অপরের প্রতি চাপা রাগ, অভিমান আর একরাশ অস্বস্তি।

দুপুর গড়িয়ে এসেছে প্রায়। সদ্য শাওয়ার সেরে আসা রুশদী'স সিগনোরা, গায়ে বাথরোব জড়িয়ে মেকআপ ভ্যানিটির টুলের ওপর রানির মতো বসে আছে। সামনে রাখা গোলাকার নরম গদির ওপর ছড়িয়ে রেখেছে পাদু’টো। তার সেবায় নিয়োজিত একান্ত সাতজন নারী মেইড। কেউ হেয়ার ড্রায়ার দিয়ে তার চুল শুকিয়ে দিচ্ছে, কেউ পায়ে লোশন মাখিয়ে দিচ্ছে, আবার কেউ হাত ম্যাসাজ করে দিচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে এক মেইড একের পর এক পোশাক দেখাচ্ছে রমণীকে। এ পর্যন্ত বারোটি পোশাক দেখানো হয়েছে, অথচ একটিও পছন্দ হয়নি মনস্তারের রাণীর। এবারের পোশাকটি দেখেও অপছন্দে নাক কুঁচকাল সে। মেইড দ্রুত সেটি সরিয়ে আরেকটি পোশাক তুলে ধরল অভিমুখে।

অন্য দুজন মেইড তার কানের কাছে ধরে দেখাচ্ছে ছোট ছোট ডায়মন্ডের রিং। সেগুলোতেও মন গলছে না মাহির। পেছনে নতমুখে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আরও বারোজন মেইড। কারও হাতে ক্লদিং র‍্যাক, কারও হাতে অগণিত জুতোর সংগ্রহ, আবার কারও হাতে বিশাল জুয়েলারি বক্স, পারফিউমের সেট। রানির অনুমতি না পাওয়া পর্যন্ত কারও যাওয়ার উপায় নেই। দাঁড়িয়ে আছে ঠায়!

ইদানীং মাহির আচরণে রুশদি প্যালেসের সিগনোরার কর্তৃত্ব বেশ স্পষ্ট। মুখে সারাক্ষণ গাম্ভীর্য, আর প্যালেসের প্রয়োজনীয় সিদ্ধান্তগুলোও এখন তার হাতেই। যে দায়িত্বগুলো আগে এডউইন সামলাত, সেগুলোও ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে মাহি। সে যখন নিজেকে সাজিয়ে তুলতে ব্যস্ত, ঠিক তখনই আরেক মেইড হন্তদন্ত হয়ে কক্ষের দরজায় এসে দাঁড়াল। ভেতরে প্রবেশ না করে কুর্নিশ জানিয়ে নতমুখে বলল,

“কুইন! মনস্টার এসেছেন। ডাইনিং এরিয়ায় আপনার জন্য অপেক্ষা করছেন। আজকের লাঞ্চ তিনি এখানেই করবেন। আপনাকে ডাকা হচ্ছে।”

মাহির গম্ভীর মুখে বিশেষ কোনো পরিবর্তন দেখা গেল না। তাড়াহুড়ো করার নামগন্ধও নেই। বরং জুয়েলারি বক্স থেকে বোটল গ্রিন পাথর ও ডায়মন্ডের মিশেলে তৈরি একটি সূক্ষ্ম গলার হার তুলে মেইডের হাতে দিয়ে শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে শুধাল,,

“তাকে গিয়ে বলুন—অপেক্ষা করতে! আমার রেডি হতে টাইম লাগবে।”

নতমুখী মেইড সম্মতি জানিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে। মাহি আবারও ব্যস্ত হলো নিজেকে নিয়ে!

__________________________________________

মাহির পরনে শোভা পাচ্ছে কালো রঙের এক অভিজাত লং গাউন। অত্যন্ত দামী, অথচ আড়ম্বরহীন সৌন্দর্যে পরিপূর্ণ পোশাকটি রমণীর কোমল, ফর্সা দেহাবয়বের সঙ্গে একাকার হয়ে মিশে গেছে। গাউনটির দীর্ঘ পশ্চাৎভাগ সিঁড়ির ধাপ বেয়ে নেমে এসেছে, যা অত্যন্ত যত্নসহকারে ধরে রেখেছে চারজন মেইড। চড়ুইয়ের গলায় শোভা পাচ্ছে সূক্ষ্ম কারুকার্যে নির্মিত বহুমূল্য এক হার। তারই সঙ্গে মানানসই কানের দুলজোড়া। দুটো কব্জিতে শোভা পাচ্ছে জোড়া ডায়মন্ডের বালা। মসৃণ মাখনের ন্যায় হাতদুটোর অর্ধাংশ উন্মুক্ত থাকায় অলংকারগুলোর ঔজ্জ্বল্য আরও বেশি করে দৃষ্টিগোচর হচ্ছে। তবে এত সাজসজ্জার মাঝেও মাহির মুখাবয়বে নেই বিন্দুমাত্র উচ্ছ্বাস। বরং গম্ভীর অভিব্যক্তিতে নামছে সে।

প্রায় মিনিট দশেক পর অবশেষে ডাইনিং এরিয়ায় এসে উপস্থিত হলো মাহি। তার আগমন টের পেতেই গম্ভীর মুখাবয়বের এডউইন তৎক্ষণাৎ ঘাড় নুইয়ে একপাশে সরে দাঁড়াল। অদূরের ডাইনিং টেবিলের হেড চেয়ারে গম্ভীর মুখে উপবিষ্ট মুগ্ধের দিকে একটাবার ঘাড় ঘুরিয়ে তাকানোর প্রয়োজনও বোধ করল না মাহি। বরং নিজস্ব একরোখা দাপট নিয়ে সোজা এগিয়ে গেল চল্লিশ আসনবিশিষ্ট বিশাল ডাইনিং টেবিলের অপর প্রান্তে। বড্ড আত্মমর্যাদার সঙ্গে গিয়ে বিপরিত দিকের চেয়ারটিতে বসল মাহি। মুহূর্তেই মুখোমুখি হলো দুই কপোত-কপোতী। দীর্ঘ টেবিলের দুই প্রান্তে দুই বিপরীত ব্যক্তিত্ব।

“ সিগনোরা! এখানে সাতধরনের কুইজিন রয়েছে। আপনাকে আগে কোনটা সার্ভ করে দিবো?”

বাটলারের বিনীত কন্ঠে নিজ সুবিশাল রাণীর আসনে খানিক নড়েচড়ে বসল মাহি। হাত থেকে পানির গ্লাসটা শব্দ করে টেবিলের ওপর রেখে, গম্ভীর কন্ঠে যে-ই না কিছু আওড়াবে অমনি অদূর থেকে ভেসে এল রূঢ় মানবের কটকটে কন্ঠ!

“ বাঙালি কুইজিন সার্ভ কর।”

ফুটম্যান তড়িঘড়ি দেখালেন। এগিয়ে এসে কয়েক জাতের পানীয় থেকে ম্যাংগো জুসটা রমণীর গ্লাসে সার্ভ করতে গেলেই গম্ভীর মানব ফের নিজ খাবারে মনোযোগ রেখে গর্জে উঠলেন,

“ গিভ হার অরেঞ্জ জুস!”

থেমে গেলেন ফুটম্যান। অথচ গম্ভীর রইলো মাহি। চোখ তুলে তাকালো না একবারও। ওদিকে, আরেক বাটলার কম্পিত হাতে মনস্টারের কাছে এসে আপেল জুস সার্ভ করতে গেলেই আচমকা গম্ভীরমুখো মাহি গমগমে গলায় শুধাল,

“ উনি দিনের বেলা আপেল জুস খায় না! গিভ হিম আ ব্ল্যাক কফি উইদ হাফ এন্ড হাফ স্যুগার!”

উপস্থিত সকলেই কেমন বোকা বনে তাকিয়ে রইল কয়েকমুহুর্ত। পরপরই নিজেদের হতভম্বতা কাটিয়ে রুশদী দম্পতির পছন্দসই খাবার সার্ভ করে দিল তারা। অদূরে দাঁড়িয়ে থাকা এডউইন এবার আড়দৃষ্টে তাকাচ্ছে। মনস্তার এবং তার সিগনোরা নিজেদের খাবারে এতোটাই মনোনিবেশ করেছে, যেখানে একবারও একে-অপরের দিকে চোখ তুলে তাকানোর সময় অব্দি পায়নি তারা। বসেছেও এ-প্রান্ত থেকে ও-প্রান্ত! তবুও একে-অপরের খাবারের রুটিন কেমন মুখস্থ তাদের! রাগ নিয়েও নিচ্ছে কতো যত্ন! এডউইন অলক্ষ্যে হাসল। নুইয়ে রাখা ঘাড়টা নুইয়ে ফেলল আরও।

★

খাবার পর্ব সমাপ্ত করেই নিজের অনুগত অনুচরদের সঙ্গে প্যালেস ত্যাগ করল মনস্টার। দাম্ভিক, দৃপ্ত পদক্ষেপে সুবিশাল প্রবেশদ্বার অতিক্রম করে কয়েক কদম এগোতেই আকস্মিক থমকে দাঁড়াল সে। কী মনে করে যেন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল। আর তক্ষুনি চোখে পড়ল তার সিগনোরাকে। গম্ভীর মুখে ধীরপায়ে প্রবেশদ্বারের দিকে এগিয়ে আসছে রমণী।

মুহূর্তেই নিজের শরীর ঘুরিয়ে সোজা হয়ে দাঁড়াল মুগ্ধ। অতঃপর পাশেই দাঁড়িয়ে থাকা এডউইনের দিকে মুখ ফিরিয়ে, গম্ভীর কণ্ঠস্বর খানিকটা উঁচিয়ে হুকুমের সুরে বলল,

“এডউইন! তোদের কুইনকে বল, আমি বাইরে যাচ্ছি। কিছু লাগবে কি না জিজ্ঞেস কর।”

মাহি ততক্ষণে নিজের দৃপ্ত পদক্ষেপ থামিয়েছে প্যালেসের চৌকাঠে। অদূরে ঘাড় নুইয়ে দাঁড়িয়ে থাকা এডউইনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে সেও বলে উঠল,

“এডউইন! আপনাদের কিংকে বলে দিন, সাবধানে যেতে। আর তাড়াতাড়ি যেন ফিরে আসে।”

এডউইন নির্বাক! বেচারা কপাল কুঁচকে একবার মুগ্ধের দিকে তাকালেও, মাহির দিকে তাকানোর সাহস করল না। ক'দিন আগেই রুশদীর কুইনের দিকে চোখ তুলে তাকানো নিষিদ্ধ করা হয়েছে। হতবিহ্বল এডউইন ভাবতে লাগল, দুজনেই তো পরস্পরের সঙ্গে কথা বলছে! অথচ মাঝখান থেকে বারবার তার নাম ধরে ডাকার কী প্রয়োজন? অবশ্য বিগত কয়েক দিন ধরে এমনটাই চলে আসছে। স্বামী-স্ত্রী দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে ঠিকই, অথচ মধ্যস্থতাকারী হিসেবে বেচারার নামই উচ্চারিত হচ্ছে বারবার!

কিছুক্ষণ বাদে ফের গম্ভীর কণ্ঠে বলে উঠল মুগ্ধ,

“এডউইন! আজকে স্নোফল না-ও হতে পারে। তোদের কুইনকে জিজ্ঞেস কর, আইসক্রিম খাবে কি না।”

অদূর থেকে মাহিও তৎক্ষণাৎ জবাব দিল,

“এডউইন! আপনাদের কিংকে বলে দিন, আমার এসবের প্রয়োজন নেই। তবে উনি যেন তাড়াতাড়ি ফিরে আসেন। প্যালেসের প্রাইভেট সিনেমা হলে একা একা মুভি দেখতে মোটেও ভালো লাগবে না আমার। উনি যেন তাড়াতাড়ি এসে আমায় কোম্পানি দেন।”

মুগ্ধের গম্ভীর মুখাবয়বে বিশেষ কোনো পরিবর্তন ঘটল না। কপালটা আলতো করে চুলকে নিয়ে পুনরায় এডউইনের উদ্দেশে বলল,

“এডউইন! কুইনকে বলে দে, তার পছন্দের যেকোনো মুভিটা যেন বের করে রাখে। আমি তাড়াতাড়ি ফিরে আসব। আর বলে দে, সে যেন নিজের খেয়াল রাখে।”

কথাগুলো শুনে মাহি নির্বাক রইল। গম্ভীর মুখে ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। আচমকাই মুগ্ধ ফের কপাল কুঁচকে এডউইনের দিকে তাকাল। এবার কণ্ঠে খানিকটা তাড়াহুড়োর সুর মিশিয়ে বলল,

“এডউইন! তোদের কুইনকে বল—সে ভেতরে না যাওয়া পর্যন্ত আমি যেতে পারছি না। আই অ্যাম ইন আ হারি!”

কথাটা কানে পৌঁছাতেই আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে রইল না মাহি। ঘুরে উল্টো পথ ধরল। তার এমন কাণ্ডে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল মুগ্ধ। গম্ভীর মুখাবয়বের আড়ালে এবার চোরাচোখে তাকাল নিজের সিগনোরার পানে। মাহির দিকে নিবদ্ধ হতেই মুহূর্তে গভীর হয়ে উঠল তার দৃষ্টি। কঠিন মুখাবয়বের প্রতিটি রেখায় আচমকা ছড়িয়ে পড়ল কোমলতার আভাস। ঠোঁটের কোণেও অজান্তেই খেলে গেল মৃদু প্রশান্তির ছায়া। কিন্তু সে মুগ্ধতা দীর্ঘস্থায়ী হলো না।

আকস্মিক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল মাহি। আর অমনি চোরাগোপ্তা দৃষ্টিতে তাকে নিরীক্ষণরত মুগ্ধ কেমন থতমত খেয়ে দ্রুত চোখ ফিরিয়ে নিল। দৃশ্যটা চোখ এড়াল না মাহির। তার গম্ভীর মুখাবয়বের আড়ালে ঠোঁটের কোণে অতি সন্তর্পণে ফুটে উঠল এক চিলতে মুচকি হাসি। আর কোনো কথা না বাড়িয়ে ধীরপায়ে প্যালেসের অভ্যন্তরে প্রবেশ করল সে।

এদিকে মাহির অন্তর্ধান নিশ্চিত হতেই যেন স্বস্তি ফিরল মনস্টারের মনে। এবার অন্তত নিশ্চিন্তে যাত্রা করা যাবে!

★

মস্কোর ব্যস্ততম সড়ক। অথচ মনস্টারের আগমনী বার্তায় যেন থমকে গেছে চিরচেনা ব্যস্ততা। রাস্তার দুপাশে সারি সারি গাড়ির দীর্ঘ বহর। কতক্ষণ ধরে যানজটের সৃষ্টি হয়েছে, তার হিসাব কারও জানা নেই। সেই থমথমে সড়ক দিয়েই সাই সাই শব্দে ছুটে চলেছে মনস্টারের গাড়িবহর।

বিকেলের ব্যস্ত সময়। হঠাৎই রাস্তার মাঝখানে গড়িয়ে এসে পড়ল ছোট্ট একটি বল। মুহূর্ত বাদেই বলটির পিছু নিয়ে ছুটে এল এক রুশকন্যা। পুতুলের মতো দেখতে শিশুটি খিলখিলিয়ে হাসছে, অথচ তার বিন্দুমাত্র খেয়াল নেই সম্মুখে হিংস্র গতিতে ধেয়ে আসা গাড়িবহরের দিকে।মনস্টারের গাড়িবহরের ঠিক মাঝখানে রয়েছে তার বিশালাকার লিমুজিন। ভেতরে ড্রাইভারের পাশের আসনে চোখ বুজে সিটে মাথা এলিয়ে রেখেছে এডউইন। চালকের মুখাবয়ব গম্ভীর, দৃষ্টি সম্মুখের সড়কে নিবদ্ধ। আর পেছনের আসনে বসে কোলে ল্যাপটপ নিয়ে মাহির সাম্প্রতিক চালচলন পর্যবেক্ষণে ব্যস্ত মনস্টার।

আচমকাই রাস্তার মাঝপথে একযোগে থেমে গেল তার সকল গাড়িবহর। আকস্মিক এমন ব্রেক কষায় কপাল কুঁচকে ফেলল এডউইন। মনস্টার কিছু জিজ্ঞেস করার আগেই নিজ উদ্যোগে গাড়ি থেকে নেমে গেল সে। খানিক বাদে ফিরে এসে পুনরায় আসন গ্রহণ করতেই গমগমে কণ্ঠে প্রশ্ন ছুড়ল মুগ্ধ,

“কী হয়েছিল?”

ঘাড় ঘুরিয়ে জবাব দিল এডউইন,

“তেমন কিছু না, মনস্টার। একটা ছোট বাচ্চা ভুল করে রাস্তায় চলে এসেছিল। তাকে বাঁচাতেই গাড়িগুলো হঠাৎ ব্রেক কষেছে।”

“বাচ্চাটার এখন কী অবস্থা? ইজ শি অলরাইট?”

মন্সটারের আকস্মিক প্রশ্নে খানিকটা ভড়কে গেল এডউইন। বিস্মিত চোখে তাকাল মনস্টারের দিকে। সে কী করে জানল শিশুটি মেয়ে? নিজের বিস্ময় সামলে নিয়ে আমতা আমতা করে বলল,

“না মানে, এতগুলো গাড়ি একসঙ্গে ব্রেক কষায় বাচ্চাটা একটু ভয় পেয়েছে, মনস্টার। তবে এমনিতে ঠিক...”

কথা শেষ হওয়ার আগেই গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল মাফিয়া বিস্ট। তার এহেন কান্ডে হতভম্ব হয়ে গেল এডউইন। মুহূর্তের মধ্যে সে-ও বেরিয়ে এল গাড়ি থেকে।

মনস্টারকে গাড়ি থেকে নামতে দেখে বহরের বাকি গাড়িগুলো থেকেও একে একে নেমে এল তার অনুগত অনুচরেরা। দৃপ্ত, দাম্ভিক পদক্ষেপে এগিয়ে চলল মুগ্ধ। কয়েক কদম এগিয়েই আচমকা থেমে গেল তার পা। টুপির আড়ালে থাকা বাদামি চোখজোড়া স্থির হয়ে গেল রাস্তার বাঁ পাশের ফুটপাতে। সেখানে ছোট্ট বলটি পাশে নিয়ে বিষণ্ন মুখে গাল ফুলিয়ে বসে আছে সেই পুতুলের মতো রুশকন্যা।

মুহূর্তেই বদলে গেল মুগ্ধের গতিপথ। আর এক মুহূর্তও বিলম্ব না করে শিশুটির দিকে এগিয়ে গেল সে। এদিকে মনস্টারের আকস্মিক অগ্রসর হওয়া দেখে আশপাশের আতঙ্কিত মানুষজন তৎক্ষণাৎ মাথা নত করে ফেলল। স্বয়ং মনস্টার তাদের দিকে এগিয়ে আসছে—এমন দৃশ্য প্রত্যক্ষ করার মতো সাহস কিংবা দুঃসাহস কারও নেই!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 78 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন